Self-Confidence Academic Education Center

Self-Confidence Academic Education Center

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Self-Confidence Academic Education Center, School, Chourhash, Kushtia.

Mobile uploads 01/10/2015

ঈদের পরে প্রথম ক্লাস ।
ক্লাস ব্রেকে ষষ্ঠ শ্রেণীর কিছু ছাত্র-ছাত্রী ....

Mobile uploads 25/09/2015

**EID MUBARAK**

ঈদের দিনের এই কর্মব্যস্ত দুপুরে সেলফ্ কনফিডেন্স এডুকেশন সেন্টার এর পক্ষ থেকে সবাইকে জানায় ঈদ-উল-আযহা এর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ...

24/09/2015

গণিতের ইতিহাসঃ ইতিহাস ও গণিতবিশ্ব
১৭শ শতক
গ্যালিলিও জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা
করেন এবং তাত্ত্বিক বলবিজ্ঞানের গাণিতিক
কাঠামো দাঁড় করান। রনে দেকার্ত বিশ্লেষণী
জ্যামিতি উদ্ভাবন করেন; স্থানাংক ব্যবস্থা ও
সমীকরণের মাধ্যমে জ্যামিতিক চিত্রাবলীর
বর্ণনা দেন তিনি। পিয়ের দ্য ফের্মা
সংখ্যাতত্ত্বের ওপর কাজ করেন। ব্লেজ পাসকাল
অভিক্ষেপী জ্যামিতির ওপর কাজ করেন। তাঁরা
দুজনে মিলে সম্ভাবনা তত্ত্বের আদি পর্যায়ের
গবেষণাগুলো শুরু করেন।
১৬৩৯ সালে ফরাসি প্রকৌশলী জেরার দেজার্গ
অভিক্ষেপী জ্যামিতি উদ্ভাবন করেন। দেকার্ত ও
পাসকাল এই আবিষ্কারের প্রশংসা করেন। কিন্তু
অপরিচিত পরিভাষার ব্যবহার এবং দেকার্তের
বিশ্লেষণী জ্যামিতি সংক্রান্ত গবেষণার
জোয়ারে অভিক্ষেপী জ্যামিতির উন্নয়ন ১৯শ
শতকের প্রথমার্ধ পর্যন্ত পিছিয়ে যায়।
ফের্মা ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান এবং
বক্ররেখার স্পর্শকের ওপর তত্ত্ব দেন।
দিয়োফান্তুসের Arithmetica বইটির পড়ার সময়
ফের্মা তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাতাত্ত্বিক
অনুমানটি প্রকাশ করেন। তিনি বইটির মার্জিনে
লেখেন n>2 হলে ধনাত্মক সংখ্যা a, b, এবং c-এর
জন্য a^n + b^n = c^n সমীকরণের কোন সমাধান হয়
না। কিন্তু তিনি আরও লেখেন যে বইয়ের
মার্জিনটিতে তাঁর প্রমাণের জন্য যথেষ্ট স্থান
নেই। এই অনুমানটি ফের্মার শেষ উপপাদ্য নামে
পরিচিত। এটি বীজগণিত ও সংখ্যাতত্ত্বে বহু
গুরুত্বপূর্ণ কাজের জন্ম দেয় এবং ১৯৯৪ সালে এসে
এটি প্রমাণিত হয়।
পাসকাল ও ফের্মা জুয়াখেলার একটি সমস্যার উপর
১৬৫৪ সালে পত্র আদানপ্রদান করতে গিয়ে
সম্ভাবনার গাণিতিক গবেষণা আরম্ভ করেন।
সমস্যাটি ছিল এরকম: যদি দুইজন জুয়ার খেলায়
জেতার জন্য প্রয়োজনীয় n পয়েন্ট পাবার আগেই
যদি জুয়ার টেবিল থেকে উঠে যেতে চায়, তবে
তাদের দুইজনের মধ্যে ভাগবাটোয়ারা কীভাবে
হবে। সমস্ত সম্ভাব্য ফলাফল এবং সংশ্লিষ্ট জেতা
জিনিসের পরিমাণ গণনা করে সমস্যাটির সমাধান
সম্ভব। পাসকাল দুইজন খেলোয়াড়ের জন্য
সমস্যাটির সমাধান করেন। কিন্তু তিন বা তার
বেশি খেলোয়াড়ের জন্য সমাধান বের করা তখন
সম্ভব হয়নি। এছাড়া পাসকাল তাঁর বাবাকে কর
আদায়ের সুবিধার জন্য একটি যান্ত্রিক গণনাযন্ত্র
বা ক্যালকুলেটর তৈরি করে দেন।
পাসকাল স্পর্শক, ভারকেন্দ্র, উদস্থিতিবিজ্ঞান
ের ওপর কাজ করেন ও গাণিতিক আরোহী পদ্ধতি
আবিষ্কার করেন (পাস্কালের ত্রিভুজ দেখুন)।
আইজাক নিউটন ও গটফ্রিড লাইবনিৎস ক্যালকুলাস
আবিষ্কার করেন। গণিতবিদেরা স্বচ্ছন্দে তাদের
গবেষণায় অসীমের ব্যবহার শুরু করেন। প্রাকৃতিক
বিজ্ঞানের প্রধান হাতিয়ার হিসেবে গণিতের
স্থান পাকাপোক্ত হয়।
১৮শ শতক
১৮শ শতকে ইউরোপ মহাদেশে ক্যালকুলাস
গাণিতিক বিশ্লেষণের প্রধান হাতিয়ারে পরিণত
হয়। গণিতবিদেরা পদার্থবিজ্ঞান,
জ্যোতির্বিজ্ঞান ও প্রকৌশলের বিভিন্ন সমস্যার
উপর ক্যালকুলাস প্রয়োগ করেন। এগুলি করতে গিয়ে
তাঁরা গণিতের নতুন নতুন শাখারও উদ্ভাবন করেন।
জ্যামিতিতে ফরাসি গণিতবিদ গাসপার মোঁজ্
বর্ণনামূলক জ্যামিতি নামের শাখার উন্নয়ন ঘটান।
মোঁজ যখন ড্রাফটসম্যান ছিলেন, তখন তাঁকে এমন
একটি প্রতিরক্ষামূলক দেয়াল পরিকল্পনা করতে
বলা হয়, যা শত্রুর অবস্থান নির্বিশেষে রক্ষা করা
যাবে। মোঁজ তাঁর নিজের উদ্ভাবিত জ্যামিতিক
কলাকৌশলের উপর ভিত্তি করে শত্রুর আক্রমণ-
রেখা নির্ণয় করেন এবং দেয়ালের পরিকল্পনাটি
রচনা করেন। তাঁর বর্ণনামূলক জ্যামিতির পদ্ধতি
প্রকৌশল ও নির্মাণ-সংক্রান্ত নানা সমস্যা
সমাধানে কাজে লাগে।
আরেক ফরাসি গণিতবিদ জোসেফ লুই লাগ্রঁজ
বিশুদ্ধ গণিতের প্রায় সকল ক্ষেত্রে অবদান
রাখেন। এদের মধ্যে ছিল অন্তরক সমীকরণ,
ভেদকলন, সম্ভাবনা তত্ত্ব, এবং সমীকরণ তত্ত্ব। এর
বাইরে লাগ্রঁজ বলবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান
ের ব্যবহারিক সমস্যার সমাধানেও তাঁর গাণিতিক
প্রতিভাকে কাজে লাগান। তাঁর জীবনের সেরা
কাজ ১৭৮৮ সালে প্রকাশিত Mechanique Analytique
(বাংলায় বিশ্লেষণী বলবিজ্ঞান)। এই বইতে
লাগ্রঁজ ভেদকলন ব্যবহার করে একটিমাত্র সরল
অনুমানের উপর ভিত্তি করে প্রবাহী ও কঠিন
পদার্থসমূহের বলবিজ্ঞান বর্ণনা করেন।
১৮শ শতকের শ্রেষ্ঠ গণিতবিদ সুইজারল্যান্ডের
লিওনার্ড অয়লারের মত আর কেউ এত বেশি
গবেষণাকাজ প্রকাশ করেননি। বিশুদ্ধ ও ফলিত
গণিতের সর্বত্র তাঁর আনাগোনা ছিল। লাগ্রঁজের
আগেই তিনি বলবিজ্ঞানের ওপর গুরুত্বপূর্ণ কাজ
প্রকাশ করেন। ধূমকেতু ও গ্রহসমূহের কক্ষপথ
সংক্রান্ত গবেষণার জন্য তিনি অনেক পুরষ্কার
পান। কিন্তু তাঁর সেরা কাজ নিঃসন্দেহে বিশুদ্ধ
গণিতের উপর। ১৭৪৮ সালে প্রকাশিত Introductio in
analysin infinitorum-এ তিনি বক্ররেখার জ্যামিতির
দিক থেকে নয়, বরং ফাংশনের দিক থেকে
ক্যালকুলাস নিয়ে আলোচনা করেন। তিনি
সংখ্যাতত্ত্ব ও অন্তরক জ্যামিতিতেও (যেখানে
বক্ররেখা ও বক্ররৈখিক জগতের বৈশিষ্ট্যাবলি
অন্তরকলনের সাহায্যে ব্যাখা করা হয়) অবদান
রাখেন।
বিংশ শতাব্দীর গণিত
বিংশ শতাব্দীতে গণিতের সমস্ত ক্ষেত্রে দ্রুত
উন্নয়ন ঘটে। একদিকে গণিতের ভিত্তিতে
যুক্তিবিজ্ঞানের ব্যবহার আরও সুদৃঢ় হয়, অন্যদিকে
দর্শনশাস্ত্রে প্রতীকী যুক্তিবিজ্ঞানের উন্নয়নে
গণিত বড় ভূমিকা রাখে। কেবল দর্শন নয়, গণিত
পদার্থবিজ্ঞানের আপেক্ষিকতা তত্ত্ব ও
কোয়ান্টাম তত্ত্বেও অবদান রাখে। গণনামূলক
গণিত, ক্রীড়া তত্ত্ব ও বিশৃঙ্খলা তত্ত্বের মত নতুন
নতুন শাখার আবির্ভাব ঘটে। পদার্থবিজ্ঞান ও
অর্থশাস্ত্র গণিতের ব্যবহারের মাধ্যমে তাত্ত্বিক
ভিত্তি সুদৃঢ় করে। গণিতের সবচেয়ে বিমূর্ত
ধারণাগুলিও ব্যবহারিক কাজে লাগতে শুরু করে,
এবং তাত্ত্বিক ও ব্যবহারিক গণিতের ভেতরে
সীমারেখা টানা দুরূহ হয়ে পড়ে।
গণিতের ভবিষ্যৎ
হিলবার্ট ২০শ শতকের শুরুতে ২৩টি সমস্যা প্রস্তাব
করেছিলেন এবং আশা করেছিলেন যে আগামী
১০০ বছর গণিতবিদেরা এই সমস্যাগুলির সমাধানে
ব্যস্ত থাকবেন। কিন্তু ২১শ শতকের শুরুতে এসেও
কতগুলি সমস্যার আজও সমাধান হয়নি, যেমন
মৌলিক সংখ্যা সম্পর্কিত রিমান অনুকল্প।
রয়ে যাওয়া পুরনো সমস্যা আর প্রতিনিয়ত জন্ম
নেওয়া নতুন নতুন সমস্যা এটাই নিশ্চিত করে যে ২১শ
শতক জুড়ে গাণিতিক গবেষণায় চ্যালেঞ্জ ও
প্রাণচাঞ্চল্যের অভাব হবে না। হিলবার্টের রেখে
যাওয়া দৃষ্টান্তের অনুকরণে হার্ভার্ড
বিশ্ববিদ্যালয়ের ক্লে ম্যাথেম্যাটিক্স
ইন্সটিটিউট ২০০০ সালে গণিতের অসমাধানকৃত
সমস্যাগুলির সমাধানের জন্য মিলেনিয়াম
পুরষ্কারের ঘোষণা করেছে। ঘোষণাকৃত ৭টি
সমস্যার মধ্যে রিমান অনুকল্পও রয়েছে। এর
যেকোনটি সমাধান করার জন্য একজন গণিতবিদ এক
মিলিয়ন ডলার পুরষ্কার পাবেন।
-----------belayet

23/09/2015

ভূগোল ও পরিবেশ
******************************
****
২২২ টি প্রশ্ন ও উত্তরঃ
নিজের সুবিধা মত সময়ে পড়ে নিতে timeline এ share
করে রাখুন
১. Geography শব্দের বাংলা প্রতিশব্দ কি?
উত্তর : ভূগোল।
২. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography
শব্দটি ব্যবহার করে?
উত্তর : গ্রিস।
৩. তার নাম কি?
উত্তর : ইরাটসলেনিস।
৪. 'পারসেপটিকস অন দ্য নেচার অব জিওগ্রাফি' কত সালে
প্রকাশিত?
উত্তর : ১৯৫৯ সালে।
৫. ভূগোলের শাখা কয়টি?
উত্তর : ৯টি।
৬. মাধ্যমিক স্তরে কোন কোন শাখা পড়ানো হয়?
উত্তর : এ ধরনের।
৭. মহাকাশে অসংখ্য কি রয়েছে?
উত্তর : জ্যোতিষ্ক।
৮. সূর্য কি?
উত্তর : নক্ষত্র।
৯. চাঁদ কি?
উত্তর : উপগ্রহ।
১০. নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কি?
উত্তর : জ্বলন্ত বাষ্পপিণ্ড।
১১. নিজস্ব আলো ও উত্তপ আছে কার?
উত্তর : নক্ষত্রের।
১২. পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি?
উত্তর : সূর্য।
১৩. সূর্য লেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তর : ১৫ কোটি কি. মি.।
১৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময়
লাগে?
উত্তর : ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।
১৫. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময়
লাগে?
উত্তর : ১ মি. ২০/৩০ সে.।
১৬. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
উত্তর : প্রঙ্মিা সেন্টারাই।
১৭. পৃথিবী থেকে তার দূরত্ব কত?
উত্তর : ৩৮ লাখ কোটি কি. মি.।
১৮. গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কি বলে?
উত্তর : ছায়াপথ।
১৯. ছায়াপথ কোন আকাশে দেখা যায়?
উত্তর : উত্তর-দক্ষিণ।
২০. উল্কার অপর নাম কি?
উত্তর : ছুটন্ত তারা।
২১. ইংরেজিতে একে কি বলে?
উত্তর : Meteor.
২২. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন?
উত্তর : এডমন্ড হ্যালি।
২৩. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তর : 76 বছর।
২৪. সর্বশেষ কবে দেখা গেল?
উত্তর : ১৯৮৬ সালে।
২৫. পরবর্তীতে কবে দেখা যাবে?
উত্তর : ২০৬২ সালে।
২৬. ধূমকেতুর ইংরেজি নাম কি?
উত্তর : Comet
২৭. কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে?
উত্তর : গ্রিক শব্দ komet থেকে।
২৮. Komet অর্থ কি?
উত্তর : এলোকেশী
২৯. গ্রহের নিজস্ব কি নেই?
উত্তর : আলো ও তাপ।
৩০. গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে?
উত্তর : সূর্য থেকে।
৩১. সৌরজগতের কয়টি গ্রহ আছে?
উত্তর : ৮টি।
৩২. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উত্তর : চাঁদ।
৩৩. কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর : বুধ ও শুক্র।
৩৪. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি?
কয়টি?
উত্তর : শনি। ২২টি।
৩৫. সূর্য কোন বর্ণের?
উত্তর : হলুদ।
৩৬. সূর্যের ব্যাস কত?
উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।
৩৭. সূর্যের ভর কত?
উত্তর : ১.৯৯*১০১৩ কিলোগ্রাম।
৩৮. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত?
উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।
৩৯. কোনটি সবচেয়ে বড় গ্রহ?
উত্তর : বৃহস্পতি।
৪০. সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
উত্তর : বুধ।
৪১. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত?
উত্তর : বুধ।
৪২. সূর্য থেকে বুধের দূরত্ব কত?
উত্তর : ৫.৮ কোটি কি.মি.।
৪৩. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে?
উত্তর : ৮৮ দিন।
৪৪. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে?
উত্তর : ৫৮ দিন, ১৭ ঘণ্টা।
৪৫. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
উত্তর : বুধ।
৪৬. আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়?
উত্তর : মেরিনার-১০।
৪৭. শুক্র গ্রহের অপর নাম কি?
উত্তর : শুকতারা বা সন্ধ্যাতারা।
৪৮. সূর্য থেকে শুক্রের দূরত্ব কত?
উত্তর : ১০.৮ কোটি কি.মি.।
৪৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর : শুক্র।
৫০. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উত্তর : Delta
৫১. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।
৫২. পর্বত কয় প্রকার?
উত্তর : ৪ প্রকার।
৫৩. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ?
উত্তর : হিমালয়, আল্পস, রকি।
৫২. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ভাঁজ
৫৫. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।
৫৬. ল্যাকোলিথ পর্বত কোনটি?
উত্তর : USA ল্যাকোলিথ।
৫৭. সমভূমি কত প্রকার ও কি কি?
উত্তর : ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত।
৫৮. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%
৫৯. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর : ৬টি।
৬০. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।
৬১. বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয়?
উত্তর : মৌসুমী।
৬২. মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে?
উত্তর : গরম ও ঠাণ্ডা।
৬৩. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত?
উত্তর : শতকরা ১ ভাগ।
৬৪. কোনো স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে
কী বলে?
উত্তর : জলবায়ু।
৬৫. কোনোগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
উত্তর : বায়ুরতাপ, চাপ, প্রবাহ, আদর্্রতা ও বারিপাত।
৬৬. বায়ূর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়?
উত্তর : হাইগ্রোমিটার।
৬৭. বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কি কি?
উত্তর : ২ প্রকার, ১. পরম আদর্্রতা ২. আপেক্ষিক
আদর্্রতা
৬৮. বৃষ্টিপাত কত প্রকার?
উত্তর : ৪ প্রকার।
৬৯. অয়ন বায়ু কত প্রকার ও কি কি?
উত্তর : ৩ প্রকার : অয়ন, পশ্চিমা ও মেরু বায়ু।
৭০. গর্জনশীল চলি্লশা কত থেকে কত ডিগ্রির মধ্যে?
উত্তর : ৪০্ন-৪৭্ন দক্ষিণ।
৭১. মওসুম কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?
উত্তর : আরবি, ঋতু
৭২. ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর সম্পর্ক
রয়েছে?
উত্তর : মৌসুমী।
৭৩. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কি?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড,CFC, N2O মিথেন নাইট্রোস
অঙ্াইড।
৭৪. সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়?
উত্তর : ৬।
৭৫. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়
কোন স্তরে?
উত্তর : এক্সোমন্ডলে।
৭৬. কোন স্তরে ওজোন (O3) গ্যাসের প্রাধান্য
আছে?
উত্তর : স্ট্রাটোস্থিয়ার
৭৭. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর : ৬টি
৭৮. প্রথম ও শেষ তিনটি মণ্ডলকে কী বলে?
উত্তর : সমমণ্ডল ও বিষমন্ডল।
৭৯. নিরক্ষরেখার অক্ষাংশ কত?
উত্তর : ০ডিগ্রী
৮০. সুমেরুর অক্ষাংশ কত?
উত্তর : ৯০ডিগ্রী
৮১. কুমেরুর অক্ষাংশ কত?
উত্তর : ৯০ডিগ্রী
৮২. নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব
কত?
উত্তর : ৯০ডিগ্রী
৮৩. কর্কটক্রান্তি কত ডিক্রি?
উত্তর : ২৩.৫ডিগ্রী উত্তর।
৮৪. মকরক্রান্তি কত ডিগ্রি?
উত্তর : ২৩.৫ডিগ্রী দক্ষিণ।
৮৫. সুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে?
উত্তর : ৬৬.৫ডিগ্রী উত্তর।
৮৬. কুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে?
উত্তর : ৬৬.৫ডিগ্রী দক্ষিণ।
৮৭. বিষুবরেখাকে কী বলে?
উত্তর : মহাবৃত্ত।
৮৮. নিম্ন অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ০০-৩০ডিগ্রী
৮৯. মধ্য অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ৩০ডিগ্রী-৬০ডিগ্রী
৯০. উচ্চ অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ৬০ডিগ্রী-৯০ডিগ্রী
৯১. অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি আছে? কী কী?
উত্তর : ২টি, ১টি ধ্রুবতারা ২ সেঙ্ট্যান্ট ও সূর্যের অবস্থান
থেকে।
৯২. যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ হয়
তাকে কী বলে?
উত্তর : সেঙ্ট্যান্ট।
৯৩. সূর্য কোন অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দিলে
তাকে কী বলে?
উত্তর : বিষ্ণুলম্ব। (২৩.৫ডিগ্রী উত্তর : ২৩.৫ডিগ্রী
দক্ষিণ)
৯৪. দ্রাঘিমা রেখার অপর নাম কী?
উত্তর : মধ্যরেখা
৯৫. মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে?
উত্তর : যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ।
৯৬. মূল মধ্যরেখার মান কত?
উত্তর : ০ডিগ্রী
৯৭. পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোন কত?
উত্তর : ৩৬০ডিগ্রী।
৯৮. প্রতি মিনিট দ্রাঘিমা এক ডিগ্রির কত অংশের সমান?
উত্তর : ১/৬ডিগ্রী অংশের।
৯৯. নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত?
উত্তর : ০ডিগ্রী।
১১৮. কতটি পদ্ধতিতে দ্রাঘিমা নির্ণয় করা যায়?
উত্তর : ২টি, ১ স্থানীয় সময়ের পার্থক্য ২ গ্রিনিচের
সময়ের পার্থক্য
১০০. ১০ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত?
উত্তর : ৪ মিনিট।
১০১. গ্রিনিচের সঠিক সময় কোন ঘড়ি থেকে জানা যায়?
উত্তর : ক্রনোমিটার ঘড়ি।
১০২. কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা
যায়?
উত্তর : সেঙ্ট্যান্ট
১০৩. আমেরিকার প্রমাণ সময় কয়টি?
উত্তর : ৪টি।
১০৪. কানাডার প্রমাণ সময় কয়টি?
উত্তর : ৫টি
১০৫. গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর কী
সময় ধরা হয়?
উত্তর : প্রমাণ সময়।
১০৬. বাংলাদেশের সময় গ্রিনিচের সময় অপেক্ষা?
উত্তর : +৬ ঘণ্টা
১০৭. বাংলাদেশের মধ্যভাগে কোন রেখা অবস্থিত?
উত্তর : ৯০ডিগ্রী পূর্ব।
১০৮. কোনো স্থানের দ্রাঘিমা এবং এর প্রতিপাদ স্থানের
দ্রাঘিমা কত?
উত্তর : ১৮০ডিগ্রী।
১০৯. আন্তর্জাতিক তারিখ রেখা কোন ভাগের উপর দিয়ে
গেছে?
উত্তর : জলভাগ।
১১০. কোন মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ
রেখা গেছে?
উত্তর : প্রশান্ত মহাসাগর।
১১১. আন্তর্জাতিক তারিখ রেখাটি কত ডিগ্রি পূর্ব ও পশ্চিম
দ্রাঘিমা রেখা?
উত্তর : ১৮০ডিগ্রী পূর্ব ও পশ্চিম।
১১২. কোন কোন স্থানের উপর দিয়ে আন্তর্জাতিক
তারিখ রেখা গেছে?
উত্তর : সাইবেরিয়ার উ. পূর্ব অংশ অ্যালিউসিয়ান, ফিজি ও চ্যাথাম
দ্বীপপুঞ্জের উপর।
১১৩. পৃথিবীর আবর্তন গতিকে কোন গতি বলে?
উত্তর : আহ্নিক গতি
১১৪. পরিক্রমণ গতিকে কোন গতি বলে?
উত্তর : বার্ষিক গতি
১১৫. পৃথিবীর পূর্ণ আবর্তনের সময়কে কী বলে?
উত্তর : সৌরদিন
১১৬. কোন গতির ফলে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের
পরিবর্তন হয়?
উত্তর : আহ্নিক গতি।
১১৭. জোয়ার ভাটা কেন সংঘটিত হয়?
উত্তর : আহ্নিক গতির ফলে/চাঁদের আকর্ষণে।
১১৮. চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে কত
দিনে?
উত্তর : ২৭ দিন।
১১৯. কোন বিজ্ঞানী কত সালে আহ্নিক গতির প্রমাণ
দেন?
উত্তর : ফরাসি বিজ্ঞানী ফুকো, ১৮৫১ সাল।
১২০. আকার অনুসারে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩ ভাগে।
১২১. জাপান কি কি দ্রব্য রপ্তানি করে?
উত্তর : লোহা, ইস্পাত, ইলেকট্রনিক্স সামগ্রী,
মোটরগাড়ি, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য।
১২২. কোন কোন দ্রব্য জাপান আমদানি করে?
উত্তর : লোহা ও কয়লা।
১২৩. বাংলাদেশের অবস্থান লিখ?
উত্তর : ২০ন৩৪ - ২৬ন৩৮ উ. অক্ষরেখা এবং ৮৮ন০১-
৯২ন৪১ পূর্ব দ্রাঘিমা রেখা।
১২৪. বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম
করেছে?
উত্তর : কর্কট ক্রান্তি রেখা।
১২৫. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
উত্তর : ১২ নটিক্যাল মাইল।
১২৬. অর্থনৈতিক একান্ত অঞ্চল কত?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল
১২৭. সামুদ্রিক মালিকানা মহীসোপানের কোন অংশ
পর্যন্ত?
উত্তর : শেষ অংশ।
১২৮. ১ নটিক্যাল মাইল = কত কিমি?
উত্তর : ১.৮৫২ কিমি
১২৯. মহীসোপান কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত?
উত্তর : ৩৫০ নটিক্যাল মাইল
১৩০. তাজিন ডং (বিজয়) এর উচ্চতা কত?
উত্তর : ১২৩১ মিটার।
১৩১. কোন সময়কে প্লাইস্টোসিনকাল বলে?
উত্তর : ২৫,০০০ বছর পূর্বের।
১৩২. বরেন্দ্র ভূমির মাটি কেমন?
উত্তর : ধূসর ও লাল
১৩৩. বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় কত?
উত্তর : প্রায় ৭০০।
১৩৪. বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য কত?
উত্তর : ২২,১৫৫ কিমি
১৩৫. কত সালে আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করা হয়?
উত্তর : ১৮৮৪ সালে।
১৩৬. পদ্মা যমুনার মিলিত স্থানকে কী বলে?
উত্তর : দৌলতদিয়া।
১৩৭. পদ্মা-মেঘনার কোথায় মিল হয়েছে?
উত্তর : চাঁদপুর।
১৩৮. মহানন্দার উপনদী কোনগুলো?
উত্তর : পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিন, ট্যাংগন
১৩৯. ব্রহ্মপুত্রের উপনদী কোনগুলো?
উত্তর : ধরলা ও তিস্তা
১৪০. ব্রহ্মপুত্রের শাখা নদী কোনগুলো?
উত্তর : বংশী ও শীতলক্ষ্যা
১৪১. যমুনার শাখা নদী কোনটি?
উত্তর : ধলেশ্বরী।
১৪২. ধলেশ্বরীর শাখা নদী কোনটি?
উত্তর : বুড়িগঙ্গা।
১৪৩. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
১৪৪. কাপ্তাই বাঁধ কোন নদীর উপর?
উত্তর : কর্ণফুলী
১৪৫. কোন নদীর নাম একটি জেলার নামানুসারে?
উত্তর : ফেনী।
১৪৬. বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন?
উত্তর : সমভাবাপন্ন।
১৪৭. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তর : ২৬.০১ সেলসিয়াস।
১৪৮. বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তর : ২০৩ সেমি
১৪৯. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি
বৃষ্টিপাত হয়?
উত্তর : সিলেট অঞ্চলে।
১৫০. বাৎসরিক বৃষ্টির কত অংশ বর্ষাকালে হয়?
উত্তর : চার-পঞ্চমাংশ।
১৫১. বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য
উপযোগী?
উত্তর : উত্তরাঞ্চল
১৫২. বাংলাদেশের কত লোক কৃষি কাজের সাথে জড়িত?
উত্তর : ৪৭.৩০%
১৫৩. বাংলাদেশে কত প্রকার পাট চাষ হয়?
উত্তর : ২ প্রকার।
১৫৪. বাংলাদেশের বনভূমির পরিমাণ কত?
উত্তর : ১৩ ভাগ
১৫৫. শক্তির অন্যতম উৎস কী?
উত্তর : কয়লা
১৫৬. আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি?
উত্তর : ২৩টি।
১৫৭. শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়
কোনটি?
উত্তর : প্রাকৃতিক গ্যাস।
১৫৮. বর্তমানে কাগজের কল কয়টি আছে?
উত্তর : ৬টি।
১৫৯. বোর্ড মিল ও নিউজপ্রিন্ট কারখানা কয়টি?
উত্তর : ৪টি ও ১টি
১৬০. হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক?
উত্তর : চীনা
১৬১. তিনি কত সালে বাংলাদেশে আসেন?
উত্তর : সপ্তম শতাব্দী।
১৬২. তিনি বাংলাদেশকে কী বলেন?
উত্তর : A seeping beauty emerging from mists & water.
১৬৩. মিটারগেজ কী?
উত্তর : ১ মি. প্রস্থ রেলপথ।
১৬৪. ব্রডগেজ কী?
উত্তর : ১.৬৮ মি. প্রস্থ রেলপথ।
১৬৫. বাংলাদেশে কয়টি রেলস্টেশন আছে?
উত্তর : ৪৪০টি।
১৬৬. বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি?
উত্তর : ২টি
১৬৭. বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি?
উত্তর : ৫৭টি।
১৬৮. শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
উত্তর : টাইটান
১৬৯. সূর্য কি?
উত্তর : নক্ষত্র
১৭০. চাঁদ কী?
উত্তর : উপগ্রহ
১৭১. সিন্ধু নদীর গিরিখাতটি কত মি. গভীর?
উত্তর : ৫১৮ মি.
১৭২. গ্যান্ড কালিয়ান কী?
উত্তর : গিরিখাত
১৭৩. এটি কত মি. বিস্তৃত?
উত্তর : ১৩৭-১৫৭ মি.
১৭৪. এটি কত মি. গভীর?
উত্তর : ২.৪ মি.
১৭৫. জনসংখ্যা বণ্টনের প্রভাবক কয়ভাগে বিভক্ত?
উত্তর : ২ ভাগে।
১৭৬. আবহাওয়া ও জলবায়ুর উপাদান কী কী?
উত্তর : বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, আদর্্রতা ও রারিপাত।
১৭৭. বারিমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Hydrosphere
১৭৮. উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে কী বলে?
উত্তর : মহাসাগর
১৭৯. রাবিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে কী
বলে?
উত্তর : মহাসাগর
১৮০. মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে
কী বলে?
উত্তর : সাগর
১৮১. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?
উত্তর : শব্দ তরঙ্গ।
১৮২. শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে কত
মিটার যায়?
উত্তর : ১,৪৭৫ মিটার।
১৮৩. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা
যায়?
উত্তর : ফ্যাদোমিটার।
১৮৪. মহীসোপানের গড় প্রশস্ততা কত?
উত্তর : ৭০ কিমি
১৮৫. মহীঢাল কত কিমি প্রশস্ত?
উত্তর : ১৬-৩২ কিমি
১৮৬. পৃথিবীর গভীরতম খাতের নাম কী?
উত্তর : ম্যারিয়ানা খাত
১৮৭. সমুদ্র স্রোতের প্রধান কারণ কী?
উত্তর : বায়ুপ্রবাহ
১৮৮. ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত দাঁড়াবে?
উত্তর : ৯ বিলিয়নের উপরে।
১৮৯. পৃথিবীর প্রাথমিক পর্যায় কত?
উত্তর : সুদূর অতীত থেকে ১৬৫০ খ্রি.
১৯০. কোন সময়কে মাধ্যমিক পর্যায় বলা হয়?
উত্তর : ১৬৫০-১৯০০ সাল।
১৯১. সাম্প্রতিক পর্যায়ভুক্ত সময় কত?
উত্তর : ১৯০০ বর্তমান।
১৯২. শিশু কারা?
উত্তর : ০-১৮ বছর বয়সী।
১৯৩. আকার অনুসারে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩ ভাগে।
১৯৪. জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়?
উত্তর : মোট জনসংখ্যা, মোট ভূমির আয়তন
১৯৫. বর্তমানে (মার্চ, ২০১১)বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর : ১৪.৯৭ কোটি।
১৯৬. প্রতি বর্গ কিমি জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর : ১,০১৫ জন।
১৯৭. বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
উত্তর : দ্রুত বর্ধিষ্ণু
১৯৮. বিশ্বের জনসংখ্যার কত ভাগ শহরে বসবাস করে?
উত্তর : ৪০%।
১৯৯. বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?
উত্তর : ০.০৫ একর।
২০০. মানুষের দৈনিক গড়ে কত গ্যালন পানি প্রয়োজন?
উত্তর : ৭ গ্যালন
২০১. ঢাকা শহরে দিনে কয় টন বর্জ্য নিচু খোলা জায়গায়
ফেলা হয়?
উত্তর : ৯০০ টন।
২০২. মহাদেশীয় ভূত্বকের কত ভাগ পাললিক শিলা?
উত্তর : ৭৫ ভাগ।
২০৩. পামীর মালভূমিতে কত সালে ভূপাতের ফলে
কোথায় ভূমিকম্প হয়?
উত্তর : ১৯১১ সাল, তুরস্কে।
২০৪. দিবং নদীর গতি পরিবর্তিত হয় কত সালে?
উত্তর : ১৯৫০ সালে।
২০৫. Tsunami কোন শব্দ? এর অর্থ কী?
উত্তর : জাপানি, পোতাশ্রয়ের ঢেউ।
২০৬. Tsunami কে আরও কী নামে অভিহিত করা হয়?
উত্তর : Wave of train.
২০৭. প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
উত্তর : দোয়াব।
২০৮. যমুনা নদীর উপনদী কোনটি?
উত্তর : তিস্তা ও করতোয়া।
২০৯. নদী উপত্যকার গুলদেখাকে কী বলে?
উত্তর : নদীগর্ভ।
২১০. পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত কোনটি?
উত্তর : সিন্ধু নদের গিরিখাত।
২১১. সেন্ট লরেন্স নায়াগ্রা জলপ্রপাত কোথায়?
উত্তর : উত্তর আমেরিকা।
২১২. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উত্তর : Delta
২১৩. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।
২১৪. পর্বত কয় প্রকার?
উত্তর : ৪ প্রকার।
২১৫. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ?
উত্তর : হিমালয়, আল্পস, রকি।
২১৬. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ভাঁজ।
২১৭. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।
২১৮. ল্যাকোলিথ পর্বত কোনটি?
উত্তর : USA ল্যাকোলিথ।
২১৯. সমভূমি কত প্রকার ও কি কি?
উত্তর : ২ প্রকার, ক্ষয়জাত ও সঞ্চয়জাত।
২২০. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ
কত?
উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%
২২১. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর : ৬টি।
২২২.
কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।
---Collected

Mobile uploads 22/09/2015

Some students of class 7 playing temple run before the class at Self-confidence academic education center.

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chourhash
Kushtia
7000