Madhupur Collegiate School,Kumarkhali,Kushtia

Madhupur Collegiate School,Kumarkhali,Kushtia বিস্তৃত মাঠ, দীপ্ত ভবন, আর শিক্ষকতার মমতা—মধুপুর কলেজিয়েট স্কুল শুধুই প্রতিষ্ঠান নয়, এটি একটি অনুভব।

18/08/2026

নোটিশ: এইচ. এস.সি পরীক্ষার্থী- ২০২৬-দের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীদের ব্যবহারিক কৃষি শিক্ষা বিষয় রয়েছে তাদেরকে ১৮/০৮/২০২৬ ইং তারিখ রোজ: মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজে উপস্থিত হতে হবে। এ বিষয়ে কোনো কিছু জানতে হলে বিষয়ভিত্তিক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে- অধ্যক্ষ

এস.এস.সি পরীক্ষা -২০২৬ এর ফলাফল প্রকাশ: A+ = ৫ জন ও A গ্রেড = ১৪ জন সহ ৬১ জন কৃতকার্য। পাশের হার প্রায় ৬৯% । আলহামদুলিল...
10/08/2026

এস.এস.সি পরীক্ষা -২০২৬ এর ফলাফল প্রকাশ: A+ = ৫ জন ও A গ্রেড = ১৪ জন সহ ৬১ জন কৃতকার্য। পাশের হার প্রায় ৬৯% । আলহামদুলিল্লাহ, কৃতকার্য শিক্ষার্থীদের জন্য অভিনন্দন সহ দোয়া ও শুভকামনা রইল এবং যে ক'জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছো তোমরা কোন প্রকার দু:শ্চিন্তা ও মন খারাপ না করে স্বপ্নের সিঁড়ি ধরে সাহস ও ধৈর্য্যের সাথে আগামীর জন্য মন-প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাও। দোয়া রইল, সফলতা আসবে ইনশাআল্লাহ, তারিখ: ১০ আগস্ট -২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার।

07/08/2026

নোটিশ: এতদ্বারা এইচ.এস.সি পরীক্ষার্থী-(নিয়মিত)- ২০২৬ দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০/০৮/২০২৬ ইং তারিখ রোজ: সোমবার সকাল ১০ ঘটিকায় মধুপুর কলেজিয়েট স্কুলে আই.সি.টির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে আই.সি.টি বিষয়ের ব্যবহারিক খাতা ও পরীক্ষার প্রবেশ পত্র সহ যথাসময়ের মধ্যে উপস্থিত হতে হবে। প্রয়োজনে বিষয় ভিত্তিক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে। উল্লেখ্য যে, এ পরীক্ষায় কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার কোন নম্বর পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর যাবে না। সুতরাং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। এ-দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে আসলে কৃষি শিক্ষার বিষয়ে জানতে পারবে। প্রয়োজনে কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকের সাথে যোগাযোগ করে জেনে নিবে। পরবর্তীতে এ-ভাবে নোটিশের মাধ্যমে অবহিত করা হবে -অধ্যক্ষ।

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন মধুপুর কলেজিয়েট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি--২০২৬ চলমান অপরপক্ষে প্রাইম মিনিস্টার গোল...
06/08/2026

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন মধুপুর কলেজিয়েট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি--২০২৬ চলমান অপরপক্ষে প্রাইম মিনিস্টার গোল্ড-কাপ ফুটবল খেলায় অংশগ্রহণের জন্য দল গঠনের কাজও চলমান। সে ধারাবাহিকতায় আজ বিকাল ৩ টার দিকে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন খেলার বড় মাঠে ফুটবল খেলার অনুশীলন চলতে চলতে কিছু সময় পর কঠিন বৃষ্টি শুরু হল। এক পর্যায়ে শরীর চর্চা শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে চলে এসে এ কঠিন বৃষ্টির মধ্যে তাদের আনন্দ ধরে রাখতে না পেরে বৃষ্টিতে ভিজে ভিজেই শিক্ষার্থীরা ফুটবল খেলার অনুশীলন চালিয়ে যায়। এ- খেলা যেন এক অসাধারণ আনন্দের অনুভূতি যেটি শৈশবের স্মৃতি ও বাঁধভাঙা উল্লাসের এক অপূর্ব মিশ্রণ, যা আমরা উপভোগ করলাম। তারিখ: ৬ আগস্ট -২০২৬ খ্রিষ্টাব্দ।

06/08/2026

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন মধুপুর কলেজিয়েট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি--২০২৬ চলমান অপরপক্ষে প্রাইম মিনিস্টার গোল্ড-কাপ ফুটবল খেলায় অংশগ্রহণের জন্য দল গঠনের কাজও চলমান। সে ধারাবাহিকতায় আজ বিকাল ৩ টার দিকে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন খেলার বড় মাঠে ফুটবল খেলার অনুশীলন চলতে চলতে কিছু সময় পর কঠিন বৃষ্টি শুরু হল। এক পর্যায়ে শরীর চর্চা শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে চলে এসে এ কঠিন বৃষ্টির মধ্যে তাদের আনন্দ ধরে রাখতে না পেরে বৃষ্টিতে ভিজে ভিজেই শিক্ষার্থীরা ফুটবলের অনুশীলন চালিয়ে যায়। এ- খেলা যেন এক অসাধারণ আনন্দের অনুভূতি যেটি শৈশবের স্মৃতি ও বাঁধভাঙা উল্লাসের এক অপূর্ব মিশ্রণ, যা আমরা বিকাল প্রায় ৫ ঘটিকা পর্যন্ত উপভোগ করলাম। তারিখ: ৬ আগস্ট -২০২৬ খ্রিষ্টাব্দ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস( ২য় বার্ষিকী)--২০২৬ উদযাপন,তারিখ: ৫ আগস্ট- ২০২৬ খ্রিস্টাব্দ।
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস( ২য় বার্ষিকী)--২০২৬ উদযাপন,তারিখ: ৫ আগস্ট- ২০২৬ খ্রিস্টাব্দ।

স্মরণসভা : স্বনামধন্য সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব নিয়ামত আলি স্যারের স্মরণে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সাবেক অধ্যক...
30/07/2026

স্মরণসভা : স্বনামধন্য সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব নিয়ামত আলি স্যারের স্মরণে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সাবেক অধ্যক্ষ জনাব আলহাজ্ব মো: আব্দুল হান্নান স্যারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ-স্মরণ সভায় আনুষ্ঠানিকভাবে পুনরায় মরহুম মীর আব্দুল বাকী স্যার, আব্দুস সামাদ স্যার, আনসার উদ্দিন স্যার, মিজানুর রহমান স্যার, আশুতোষ স্যার,দপ্তরি রফি উদ্দিন, নৈশ প্রহরী- নাজিম উদ্দিন ও আফজাল হোসেন এবং কর্মচারী জহুরুল ইসলাম মন্টু সহ মধুপুর কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠা কাল থেকে (সংশ্লিষ্ট) এ- পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জন্যই আন্তরিকভাবে দোয়া করা হয়,তারিখ :৩০/০৭/২০২৬ খ্রি: রোজ: বৃহস্পতিবার।

শোক সংবাদ : আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সকলের শ্রদ্ধেয় ও প্রিয় নিয়ামত স্যার অদ্য ইংরেজি ২১/০৭/২০২৬ ইং তা...
21/07/2026

শোক সংবাদ : আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সকলের শ্রদ্ধেয় ও প্রিয় নিয়ামত স্যার অদ্য ইংরেজি ২১/০৭/২০২৬ ইং তারিখ রোজ: মঙ্গলবার সকাল ৯ ঘটিকার দিকে তাঁর নিজ বাসভবনে ( বিলকাটিয়া গ্রামে) ইন্তেকাল করেছেন। "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রজিউন" স্যার রাতে তাহাজ্জুদ নামাজ ও সকালে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে একটু হাটাহাটি করে এসে পুকুর পাড়ে গাছ তলায় বসেছিলো,কি ভাবে যেন পুকুরের পানিতে পড়ে গিয়ে আর উঠতে না পেরে পানিতে ডুবে আমাদের সকলের এ প্রিয় স্যার মারা গেলেন। এ মৃত্যু শহীদি মৃত্যু। শিক্ষার্থী জীবনে দেখেছি শত ঝড় বৃষ্টির মাঝেও তা উপেক্ষা করে বহু দূর থেকে সবার আগে শিক্ষা প্রতিষ্ঠানে এসে হাজির হয়েছেন। একজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও তাকে নিয়ে আন্তরিকভাবে পাঠদান করেছেন। শুধু তাই নয়, সততা ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এরকম একজন আদর্শবান শিক্ষককে কে -না মিস করে? আমরা মধুপুর কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তা'য়ালা প্রিয় স্যার কে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন।

বিজ্ঞপ্তি : প্রসঙ্গ -- নতুন কুঁড়ি স্পোর্টস : যে সমস্ত শিক্ষার্থীদের বয়স ১২--১৪ বছর শুধুমাত্র সে সমস্ত শিক্ষার্থীই রেজিস...
20/07/2026

বিজ্ঞপ্তি : প্রসঙ্গ -- নতুন কুঁড়ি স্পোর্টস : যে সমস্ত শিক্ষার্থীদের বয়স ১২--১৪ বছর শুধুমাত্র সে সমস্ত শিক্ষার্থীই রেজিস্ট্রেশনের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ গ্রহণের সুযোগ পাবে। এ স্পোর্টসের যথেষ্ট গুরুত্ব রয়েছে, যা একজন শিক্ষার্থী তার জীবনে বড় কিছু পেতে পারে। এ সংক্রান্ত সকল তথ্যাদি জানার জন্য শরীরচর্চা শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে--অধ্যক্ষ।

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক তথা "ওয়ান চাইল্ড "ওয়ান ট্রি"  কর্মসূচি বাস্তবায়নে...
30/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক তথা "ওয়ান চাইল্ড "ওয়ান ট্রি" কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লেইস প্রজেক্ট এর সহযোগিতায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর খন্ড চিত্র,
তাং: ২৯ জুন-২০২৬ খ্রি:।

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madhupur Collegiate School,Kumarkhali,Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category