Alor Dishari Coaching, Kushtia

Alor Dishari Coaching, Kushtia Easy Method, Easy Solution And Target A+.....
Address:- Sopno Neer,House No # 6,Word No # 8,1 No Mosjid Bari Lane, Aruapara, Kushtia, Bangladesh.

মাথার নিচে জিকে বই দিয়ে ছবিতে যে ছেলেটা কুঁজো হয়ে ঘুমাচ্ছে, তার নাম সামিউল। আজ ৪৮ তম স্বাস্থ্য বিসিএসে উনি অফিশিয়ালি গ্য...
30/08/2026

মাথার নিচে জিকে বই দিয়ে ছবিতে যে ছেলেটা কুঁজো হয়ে ঘুমাচ্ছে, তার নাম সামিউল। আজ ৪৮ তম স্বাস্থ্য বিসিএসে উনি অফিশিয়ালি গ্যাজেটেড হয়েছেন।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী তিনি।

এই ছবিটা গত বছরের। নিজের ইন্টার্ন ডিউটি চলাকালীন সময়ে সারাদিন রোগী দেখা, রোগী ডিল করা ও হাড়ভাঙা ডিউটি করা শেষে সুযোগ পেলেই তিনি কলেজ লাইব্রেরিতে এসে বই নিয়ে বসে যেতেন।

ভাইকে তার অবসরের বেশিরভাগ সবসময়ই পাওয়া যেতো লাইব্রেরিতে। শুধুমাত্র খাওয়া-দাওয়া আর বিশেষ প্রয়োজনের সময়ে বিরতি নিতেন।

এই ছবিটাও ঠিক তেমনই এক রাতের। পড়া শেষে নিজের জিকে বই মাথার নিচে দিয়েই ঘুমিয়ে গিয়েছিলেন সামিউল ভাই। আর ওই সময়ই ছবিটা তুলেছিল সোহরাওয়ার্দীর আরেক শিক্ষার্থী আসিফ।

সে সেদিন ভাইকে উচ্ছ্বসিত হয়ে বলেছিলো- "ভাই আপনি যদি গ্যাজেটেড হন, আমি কিন্তু তার ঠিক পরদিনই ছবিটা আপ্লোড দিবো। আপনি বারণ করতে পারবেন না"

আজ ভাই ৪৮ তম বিসিএস স্বাস্থ্যে অফিশিয়ালি গ্যাজেটেড। আর আমরা সবাই অধীর আগ্রহে তার এই ছবিটা আপ্লোড দিচ্ছি।

এই ছবিটা আমাদের সবার জন্য একটা ইন্সপায়রেশন। আমরা যারা পিঠের নিচে নরম তোষক নিয়ে স্বপ্ন দেখি, নিজের কম্ফোর্ট জোন মেইন্টেইন করে কিছু এচিভ করতে চাই, তাদের সবার জন্য সামিউল ভাই একজন অনন্য উদাহরণ।

কারণটা সিম্পল-

"পিঠের নিচের তল যত শক্ত হবে, পিঠটাও ঠিক ততটাই শক্ত হবে।"

অভিনন্দন সাামিউল ভাই।

Hardwork never fades away, never. ❤️

24/02/2026

Bobby Hajjaj–এর সাম্প্রতিক কিছু বক্তব্য থেকে মনে হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাঁর মূল্যায়ন আরও গভীর ও তথ্যভিত্তিক হওয়া দরকার। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসে, তারা ডিগ্রি সম্পন্ন করে নিজ দেশে ফিরে যায়—এটি আমাদের উচ্চশিক্ষা খাতের একটি ইতিবাচক দিক।

সমালোচনা অবশ্যই হতে পারে, কিন্তু তা হওয়া উচিত বাস্তবতা, পরিসংখ্যান ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটের ভিত্তিতে। জনপরিসরে অসংগত বা অপর্যাপ্ত তথ্যনির্ভর মন্তব্য করলে স্বাভাবিকভাবেই নাগরিকরা প্রশ্ন তুলবে।

আপনার প্রতি প্রত্যাশা—সমালোচনার পাশাপাশি সুস্পষ্ট নীতিগত প্রস্তাব আসুক। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বিষয় জরুরি বলে মনে হয়:

গবেষণা বাধ্যতামূলককরণ: প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পর্যায়ক্রমে গবেষণামুখী কার্যক্রমে যুক্ত করা।

শিক্ষকদের গবেষণা-দায়িত্ব: নিয়মিত গবেষণা, প্রকাশনা ও একাডেমিক অবদান নিশ্চিত করা। শিক্ষক নিজে গবেষণায় সক্রিয় না হলে গবেষণাভিত্তিক শিক্ষা বাস্তবায়ন কঠিন।

রিসার্চ ফান্ডিং ও অবকাঠামো: গবেষণাকে শুধু বাধ্যতামূলক করলেই হবে না; প্রয়োজন পর্যাপ্ত অর্থায়ন, ল্যাব সুবিধা ও আন্তর্জাতিক সহযোগিতা।

আউটকাম-ভিত্তিক মূল্যায়ন: গবেষণার মান, প্রভাব এবং প্রয়োগযোগ্যতা পরিমাপের স্বচ্ছ কাঠামো তৈরি।

উচ্চশিক্ষার উন্নয়ন কেবল বক্তব্যে নয়, কাঠামোগত সংস্কারে নির্ভর করে। তাই গঠনমূলক সমালোচনা ও বাস্তবসম্মত নীতিগত উদ্যোগ—এই দুটোর সমন্বয়ই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

25/01/2026

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

হাল ছাড়বেন না।আজ আপনি হয়তো সেই ফলাফল পাননি, যেটির জন্য এতদিন পরিশ্রম করেছেন বা আশা করেছিলেন — কিন্তু তাতেই থেমে যাবেন না...
16/10/2025

হাল ছাড়বেন না।

আজ আপনি হয়তো সেই ফলাফল পাননি, যেটির জন্য এতদিন পরিশ্রম করেছেন বা আশা করেছিলেন — কিন্তু তাতেই থেমে যাবেন না।
এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর সময়, যদি আপনি একে সুযোগ হিসেবে দেখতে পারেন।

মন খারাপ করবেন না, বরং আরও পরিশ্রম করুন। কারণ সফলতা সবসময় প্রথম চেষ্টায় আসে না — এবং সেটাই স্বাভাবিক।

যেসব শিক্ষার্থী এবার প্রত্যাশিত ফলাফল পাননি, মনে রাখবেন:
এই ফলাফল আপনার মূল্য বা ভবিষ্যৎ নির্ধারণ করে না।

আলোর দিশারি কোচিং, কুষ্টিয়া সবসময় আপনাদের পাশে আছে —
আপনাদের সক্ষমতায় বিশ্বাস রাখে,
আর আপনাদের আগামী সাফল্যের জন্য প্রেরণা জোগায়।

চলতে থাকুন,
আপনার সময় অবশ্যই আসবে। ✨

নিজের ভালো চাওয়া স্বাভাবিক, কিন্তু অন্যের ভালো চাওয়াটা কেন যেন আমাদের কাছে এত কঠিন হয়ে গেছে। শৈশব থেকেই আমরা এক ধরনের...
08/10/2025

নিজের ভালো চাওয়া স্বাভাবিক, কিন্তু অন্যের ভালো চাওয়াটা কেন যেন আমাদের কাছে এত কঠিন হয়ে গেছে। শৈশব থেকেই আমরা এক ধরনের হীনমন্যতায় বড় হই—যেখানে শেখানো হয়, কাউকে কিছু জানানো যাবে না, ভালো খবর বা সুযোগ শেয়ার করা যাবে না, কারণ সে যদি এগিয়ে যায়! ধরুন, আপনি ভালো চাকরিতে আছেন, কিন্তু নতুন কোনো সুযোগের খবর পেলেও বন্ধুকে বলবেন না—যদি সে চাকরিটা পেয়ে যায়! ব্যবসা করছেন, নতুন আইডিয়া পেলেন—বলবেন না, যদি সে বেশি সফল হয়! এমনকি পরিচিত কারো দোকান বা অনুষ্ঠানে যাবেন না—যদি তার ভাগ্য খুলে যায়! আমরা যেন অন্যের ব্যর্থতা দেখে সুখ পাই, আর নিজের সীমাবদ্ধতা কাটাতে না পেরে তাদের আটকাতে চাই। অথচ সত্য হলো—অন্যের সাফল্যে আমাদের কিছুই কমে না, বরং ভাগ করা সুযোগ, জ্ঞান আর কৃতজ্ঞতাই একদিন আরও বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। মনে রাখবেন, একটি বাতি থেকে আরেকটি বাতি জ্বালালে আলো কমে না—বরং পুরো পৃথিবীটা একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে।

আমি কখনো মেধাবী ছাত্র ছিলাম না, রেজাল্টও ছিল সাধারণ। তবু জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য—অসাধারণ কিছু শিক্ষকের সান্নিধ্য পাওয়া।...
05/10/2025

আমি কখনো মেধাবী ছাত্র ছিলাম না, রেজাল্টও ছিল সাধারণ। তবু জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য—অসাধারণ কিছু শিক্ষকের সান্নিধ্য পাওয়া। তারা শুধু বইয়ের পাঠ শেখাননি, শিখিয়েছেন মানুষ হতে; সততা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের মূল্য বুঝিয়েছেন। তাদের স্নেহ, ভালোবাসা ও দিকনির্দেশনাই আজকের আমি গড়ে তুলেছে। আমার প্রতিটি সাফল্যের পেছনে তাদের অদৃশ্য অবদান জড়িয়ে আছে। শিক্ষক দিবসে সেই সকল মহান শিক্ষকের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের কারণেই আমরা অন্ধকার পেরিয়ে আলোর পথে চলতে শিখেছি। শুভ শিক্ষক দিবস। 🌸

25/06/2025

জীবন স্বভাবতই জটিল — আর প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যেন সেটিকে আরও জটিল করে না তুলি। কখনো আমরা সৌভাগ্যের মুখোমুখি হব, আবার কখনো চ্যালেঞ্জ ও সংকট আমাদের পথ আগলে দাঁড়াবে। অনেক সময় এমন পরিস্থিতি আসে, যেখানে বৃহত্তর কল্যাণের জন্য আমাদের ধারাবাহিকভাবে ত্যাগ স্বীকার করতে হয়।

শেষ পর্যন্ত, আমাদের চেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত — যা কিছু আছে, তার জন্য কৃতজ্ঞ থাকা, জীবনকে যতটা সম্ভব সহজ রাখা এবং এমন ইতিবাচক কাজের উত্তরাধিকার রেখে যাওয়া, যা আমাদের পরকালের জন্য প্রস্তুত করে। ইনশাআল্লাহ।

21/02/2025

অবশেষে শেষ হল,, আমাদের .

thanks to Sani And his frnd for co-operate with us.....

11/01/2025

আপনার জীবন গড়ে উঠে এই ১১টা জিনিস দিয়ে:

১. আপনি কী খাবার খান।
২. কী বই পড়েন।
৩. কী মিডিয়া দেখেন।
৪. কী লক্ষ্য নির্ধারণ করেন।
৫. কী অভিজ্ঞতা অর্জন করেন।
৬. কোন অভ্যাসগুলো ধরে রাখেন।
৭. কী পরিবেশে থাকেন।
৮. আপনার গাট হেলথ কেমন।
৯. কার সাথে সময় কাটান।
১০. কোন বিশ্বাস ধরে রাখেন।
১১. কী প্রোফাইল ফলো করেন।

দেখুন, আমাদের চারপাশে যত distraction আর negativity—সেগুলো এড়াতে হলে এই ১১টা জিনিসে ফোকাস করা জরুরি। আপনার food থেকে শুরু করে beliefs, এগুলোই আপনাকে define করে। তাই conscious থাকুন, intentional হোন।
এই ১১টা ফ্যাক্টরের মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে?

প্রচলিত স্কুলের শিক্ষা ধনী হওয়ার পথে অন্তরায়। এমনকি, স্কুলে যে শিক্ষকদের সংস্পর্শে শিক্ষার্থীরা বড় হয়ে ওঠে, তারা অনেক সম...
28/12/2024

প্রচলিত স্কুলের শিক্ষা ধনী হওয়ার পথে অন্তরায়। এমনকি, স্কুলে যে শিক্ষকদের সংস্পর্শে শিক্ষার্থীরা বড় হয়ে ওঠে, তারা অনেক সময় দরিদ্র বা সংকীর্ণ মানসিকতার হয়ে থাকেন। রবার্ট কিয়োসাকি বিশ্ব বিখ্যাত বই রিচ ড্যাড পুওর ড্যাডের লেখক। তার এই মন্তব্য প্রথমে কঠিন মনে হতে পারে, তবে বাস্তবতার আলোকে এর সত্যতা আছে বৈকি।

তার মতে, স্কুলে সফলতার জন্য প্রয়োজনীয় কোনো দক্ষতা শেখানো হয় না। বরং, ভুল করলেই শাস্তি পেতে হয়। এটি শিশুদের ছোটবেলা থেকেই ঝুঁকি নিতে ভয় পাইয়ে দেয়। স্কুলের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় ঝুঁকিমুক্ত একটি চাকরি যোগাড় করা। শিক্ষকরাও প্রায়শই একই মানসিকতা পোষণ করেন—তারা নিজেরাই ঝুঁকি নেন না এবং নিরাপদ বেতনের ওপর নির্ভর করে জীবন চালান।

ফলস্বরূপ, শিক্ষার্থীরা জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় এই শিক্ষকদের অধীনে কাটিয়ে দেয় এবং অর্থ উপার্জন বা বিনিয়োগের ব্যাপারে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। উদ্যোক্তা হয়ে বড় কিছু করার বদলে, তারা নিরাপদ চাকরি খুঁজে জীবন কাটাতে চায়।

এই মানসিকতা এবং শিক্ষার সীমাবদ্ধতা আমাদের এমন এক বাস্তবতায় নিয়ে যায়, যেখানে দরিদ্রতা মেনে নিয়ে, দৈনন্দিন জীবনকে কোনোভাবে চালিয়ে নেওয়ার জন্য চাকরী করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়।

এটা মানব জীবনের অপমান আসলে। অসীম সম্ভাবনাকে নষ্ট করা।

Address

Sopno Neer
Kushtia
7000

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Telephone

01711397601

Alerts

Be the first to know and let us send you an email when Alor Dishari Coaching, Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Alor Dishari Coaching, Kushtia:

Shortcuts

Share