07/03/2025
এইচ,এস,সি, পরীক্ষা -২০২৫ এর ফরম পূরণের বিজ্ঞপ্তিঃ
এই মর্মে কুষ্টিয়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ের ২০২৫ সালের এইচ, এস, সি, পরীক্ষার্থীদেরকে অবগত করা যাচ্ছে যে, উক্ত পরীক্ষার ফরম পূরণ বিলম্ব ফি বাদে গত ০২/০৩/২৫ তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ০৯/০৩/২৫ তারিখ পর্যন্ত এবং ১০০ টাকা বিলম্ব ফি সহ ফরম পূরণ আগামী ১২/০৩/২৫ তারিখ থেকে শুরু হয়ে চলবে আগামী ১৭/০৩/২৫ তারিখ পর্যন্ত। উক্ত তারিখের মধ্যে ফরম পূরণ না করলে কোন জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের অতিসত্ত্বর অফিসে যোগাযোগের জন্য বলা হল। উল্লেখ্য যে, রমজানের ছুটিকালীন সময়ে অফিস সরকারি ছুটি ব্যাতিত সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খোলা থাকবে।
যথাযথ কর্তৃপক্ষ
কুষ্টিয়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়
মিলপাড়া, কুষ্টিয়া।