আমরা সবাই পাইলটিয়ান

আমরা সবাই পাইলটিয়ান One School, One Bond. We are all Pilotian.

125 Years of Excellence............Since-1900............

10/12/2025
সবার মনে আছে নিশ্চয়ই  !আজ ১৪ আগষ্ট  বাদ মগারিব পাইলট স্কুলের হল রুমে ১২৫ বছর পূর্তী অনুষ্ঠানের রোড ম্যাপ সহ রেজিষ্ট্রেশন...
14/08/2025

সবার মনে আছে নিশ্চয়ই !

আজ ১৪ আগষ্ট বাদ মগারিব পাইলট স্কুলের হল রুমে ১২৫ বছর পূর্তী অনুষ্ঠানের রোড ম্যাপ সহ রেজিষ্ট্রেশন এর ব্যাপারে আলোচনা হবে ।খোকসায় অবস্থানরত পাইলটিয়ানদের উন্মুক্ত এই আলোচনাই অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইলো।আজ সবার মতামতের ভিত্তিতে রোডম্যাপ এবং রেজিষ্ট্রেশন এর ফাইনাল প্রক্রিয়া নির্ধারণ করা হবে।ধন্যবাদ।

পোস্টটি টি শেয়ার করে সব পাইলটিয়ানদের জানিয়ে দিন।

আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ০১ আগস্ট ২০২৫ থেকে, ইন শা আল্লাহ!আমরা প্রস্তুত — আপনি কি প্রস্তুত?রেজিস্ট্রেশন ফর...
13/07/2025

আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ০১ আগস্ট ২০২৫ থেকে, ইন শা আল্লাহ!
আমরা প্রস্তুত — আপনি কি প্রস্তুত?

রেজিস্ট্রেশন ফরম সরাসরি অথবা অনলাইনে পূরণ করা যাবে।
যারা দেশের বাইরে অবস্থান করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার হোয়াটসঅ্যাপে একটি PDF ফরম পাঠিয়ে দেওয়া হবে। আপনি সেটি পূরণ করে আমাদের কাছে পাঠিয়ে দিলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।এছাড়াও গুগল ফর্মের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন। নিবন্ধনের বিস্তারিত ১ তারিখের আগেই জানিয়ে দেয়া হবে।

ফরমের সঙ্গে অবশ্যই ২ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
ছবি বাধ্যতামূলক কারণ, আপনার ছবি সংবলিত আইডি কার্ড, ব্যাচ এবং স্যুভেনির প্রকাশনায় এটি ব্যবহৃত হবে।

10/07/2025

হ্যালো পাইলটিয়ান...........সবাই রেডিতো??????



ভিডিও কৃতজ্ঞতা CREATIGRAPHY

10/07/2025

পাইলটিয়ানদের পেজ।

One School, One Bond. We are all Pilotian.

125 Years of Excellence............Since-1900............

হ্যালো পাইলটিয়ান,মনে আছেতো......??? ১ আগষ্ট ২০২৫ থেকে শুরু হবে আমদের স্কুলের ১২৫ বছর পূর্তী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন প্রক...
09/07/2025

হ্যালো পাইলটিয়ান,মনে আছেতো......???
১ আগষ্ট ২০২৫ থেকে শুরু হবে আমদের স্কুলের ১২৫ বছর পূর্তী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া........শেয়ার করে জানিয়ে দিন খোকসার সব পাইলটিয়ানদের.....

ছবি-Creatigraphy

08/07/2025

আসসালামু আলাইকুম প্রিয় পাইলটিয়ান,

আপনাদের জানিয়ে আনন্দিত হচ্ছি যে, আমাদের প্রাণের বিদ্যাপিঠ খোকসা জানিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১৯০০ সালে যাত্রা শুরু করে এ বছর ১২৫ বছর পূর্ণ করেছে। এই গৌরবময় মাইলফলক উদযাপন করতে আমরা আসন্ন ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে এক বর্ণাঢ্য পূর্তি উৎসবের আয়োজন করছি।

এই আয়োজনের আহ্বায়ক হিসেবে আছেন আমাদের সবার সুপরিচিত ডা. কামরুজ্জামান সোহেল । ইতোমধ্যে সার্চ কমিটির মাধ্যমে কয়েকটি উপ-কমিটিও গঠন করা হয়েছে। খুব শীঘ্রই এই পেজের মাধ্যমে কমিটির বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেওয়া হবে।

তবে মনে রাখতে হবে—কমিটি বা উপ-কমিটি একা এই বিশাল আয়োজন সফল করতে পারবে না, যদি না প্রত্যেক পাইলটিয়ান নিজ নিজ জায়গা থেকে এগিয়ে না আসেন। এই অনুষ্ঠান আমাদের সবার, তাই সবার সম্মিলিত অংশগ্রহণেই তা সফল হবে।

আরেকটি সুখবর—১ আগস্ট ২০২৫ থেকে উৎসবের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০০০ টাকা। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও বিস্তারিত নিয়মাবলী খুব শীঘ্রই এই পেজেই জানিয়ে দেওয়া হবে।

এই পেজে আমরা আয়োজনের প্রতিটি আপডেট নিয়মিত জানিয়ে দেবো। তাই অনুরোধ থাকবে—আপনার বন্ধুতালিকায় থাকা সব পাইলটিয়ান বন্ধুদের পেজে ইনভাইট করুন, যেন তারা সময়মতো সব তথ্য পায় এবং আমাদের এই মিলনমেলায় যুক্ত হতে পারে।

আমরা সবাই পাইলটিয়ান — এই চেতনায় এক হই, উৎসবকে সফল করি।

শুভেচ্ছান্তে,
অ্যাডমিন
আমরা সবাই পাইলটিয়ান

Address

Khoksa
Kushtia
7020

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা সবাই পাইলটিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category