30/06/2026
কুষ্টিয়া মেডিকেল কলেজের নিয়মিত Continuing Medical Education (CME) কার্যক্রমের অংশ হিসেবে আজ "National Antibiotic Guideline for Common Infectious Diseases in Bangladesh" শীর্ষক একটি বৈজ্ঞানিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে সাধারণ সংক্রামক রোগের চিকিৎসায় জাতীয় অ্যান্টিবায়োটিক গাইডলাইন, যুক্তিসঙ্গত অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) প্রতিরোধে চিকিৎসকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আক্রামুজ্জামান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এস. এম. মাসুদুজ্জামান, সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।
চিকিৎসা সেবার মানোন্নয়ন, প্রমাণভিত্তিক চিকিৎসা চর্চা এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের CME সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Antibiotic Guideline Presentation link:
https://docs.google.com/presentation/d/1tsY2bxscht2raE6nVLfZ-FvSdNorb7jQ/edit?usp=sharing&ouid=100580969053495812665&rtpof=true&sd=true