Rahima Begum Academy

Rahima Begum Academy ▌𝐑𝐚𝐡𝐢𝐦𝐚 𝐁𝐞𝐠𝐮𝐦 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 ▌
𝐄𝐒𝐓𝐃: 𝟏𝟗𝟗𝟐
𝐀𝐥𝐥𝐚𝐫𝐝𝐚𝐫𝐠𝐚, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚 রহিমা বেগম একাডেমী | একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্টান

বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজতিনি বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রু...
12/09/2026

বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

তিনি বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তাঁর পরিবারবর্গ, নাসির গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।

কত ফুল ঝরে যায় সুবাস ছড়ানোর আগেই,কত হৃদয় মৃত্যুকে আলিঙ্গন করে বয়স হওয়ার আগেই।অত্যন্ত বেদনাবিধুর সংবাদ—রহিমা বেগম একাডেমি...
21/08/2026

কত ফুল ঝরে যায় সুবাস ছড়ানোর আগেই,
কত হৃদয় মৃত্যুকে আলিঙ্গন করে বয়স হওয়ার আগেই।

অত্যন্ত বেদনাবিধুর সংবাদ—রহিমা বেগম একাডেমির ২০২০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী Anas Ahamed বিয়ের রাতেই ইহকালের মায়া ত্যাগ করে পরকালের যাত্রা শুরু করেছে।

যে রাতে নতুন জীবনের স্বপ্ন দেখার কথা, সেই রাতেই তার জীবনের প্রদীপ নিভে গেল। এমন অকাল মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন।

মহান আল্লাহ তাআলা মরহুম Anas-কে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।

শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শূন্যতা ও কষ্ট সহ্য করার শক্তি দান করুন।

**ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।**

আমিন 🤲

প্রিয় স্যারকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করুন।আমীন
18/06/2026

প্রিয় স্যারকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
আমীন

১. আমরা যারা একবিংশ শতাব্দীর ১ম দশকের দিকে রহিমা বেগম একাডেমির স্টুডেন্ট ছিলাম তাদের জীবনে ঐ স্কুলের একজন শিক্ষকের প্রভাব ছিলো বর্ণনাতীত, হিউজ!! হি ইজ নান আদার দ্যান আমাদের শ্রদ্ধেয় নকিমউদ্দীন স্যার। গত রোজায় স্কুলের ইফতার মাহফিলেও স্যার কত সাবলীলভাবে স্মৃতি রোমন্থন করলেন। আমাদের আর্লি এইজে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠনে নকিমউদ্দীন স্যারের অবদান অনস্বীকার্য।
২. আমার মনে আছে, ২০০৫ সালের দিকে আমরা তখন ৫ম শ্রেণির স্টুডেন্ট। আমাদের মধ্যে অনেকেরই তখন ভিডিও গেমস খেলার বাজে অভ্যাস ছিলো। একদিন আমরা বয়েন মার্কেটের একটা দোকানে ভিডিও গেমস খেলতেছিলাম। হঠাৎ দেখি ছড়ি হাতে স্যার!! ঐদিন স্যারের মাইরের পর আমার ব্যাচের কেউ আর খেলা কন্টিনিউ করি নি। একজন স্কুল শিক্ষকের এরকম অভিভাবক সুলভ আচরন খুবই বিরল।
৩. আমার লাইফে দেখা নকিমউদ্দীন স্যারই একমাত্র শিক্ষক যার ছড়ির স্পর্শ ক্লাসের রেগুলার স্টুডেন্ট থেকে স্যারের প্রাইভেট ব্যাচের পোলাপান বেশি পেয়েছে। আমি ৫ম শ্রেণিতে শুধু স্যারের প্রাইভেট ব্যাচে পড়ি। এরপর থেকে ক্লাসে খুব বেশি মনোযোগ দেয়া লেগেছে শুধু স্যারের এই বিরল এবং স্রোতের বিপরীতে এই অসম্ভব সুন্দর জেসচারের জন্য।
৪. ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষার পরের দিনগুলো ফলাফলের অপেক্ষায় কেটে যাচ্ছিলো। এরকম কোনো একদিন সন্ধ্যায় স্যার বাসায় এসে বললেন আমি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। তখন এরকম ইন্টারনেট-গুগলের দুনিয়া ছিলো না। পরে শুনেছিলাম স্যার অনেকের বাসাতেই তাদের রেজাল্ট পৌঁছে দিয়েছিলেন। আমরা হয়তো পরেরদিন সকালেই স্কুলে গেলে জানতে পারতাম! ছাত্রছাত্রীদের প্রতি তাঁর এরকম ছোট ছোট যত্নশীলতার অভাব পরে অনুভব করেছি।
৫. পিটি/প্যারেডের সময় লাল ফিতাওয়ালা বাঁশি হাতে মাঠ জুড়ে স্যারের বিচরণ কার না মনে না থাকার কথা! "দল, আরামেএএ দাঁড়া, সোজ্জা হও"!
৬. স্কুলের স্পোর্টসডের দিনগুলোতে ফজলু স্যার আর নকিমউদ্দীন স্যারের কথা আজীবন মনে থাকবে। ছোট গ্রুপে পড়ার জন্য পোলাপান যখন হাটু ভাজ করে দাড়াত তখনই স্যার যমের মত হাজির হয়ে যেত।
৭. আজ আমাদের সবার প্রিয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেলেন। ইদের আগের দিনেও স্যারকে দেখেছি। মানতেই কষ্ট হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে দোয়া থাকবে তিনি যেন স্যারকে পরম যত্নে আগলে রাখেন। আমিন।
সানসাইন'১৩

14/04/2026

📍 Documentary | Iftar & Dua Mahfil 2026 | Rahima Begum Academy

সেই স্কুল, সেই মাটি, সেই গন্ধ… 🌙
ফিরে এলাম আবার 💙

রহিমা বেগম একাডেমি-এর প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা 🌙

03/04/2026

🎬 প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ মিনি ভ্লগ 🤍
-

30/03/2026

🎬 প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ মিনি ভ্লগ 🤍
🎬 পুরো ভিডিও দেখবেন ৩ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭টায়

28/03/2026

My Campus, My Pride❤️

আসসালামু আলাইকুমআলহামদুলিল্লাহ, আমাদের ইফতার ও দোয়া মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনকে সফল ও সুশৃঙ্খল করতে যারা...
20/03/2026

আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ, আমাদের ইফতার ও দোয়া মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনকে সফল ও সুশৃঙ্খল করতে যারা সময়, পরিশ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করেছেন—সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ❤️

বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী এবং সকল শুভাকাঙ্ক্ষীদের, যাদের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি আরও অর্থবহ ও স্মরণীয় হয়েছে।

সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

Address

Allardarga
Kushtia
7042

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801740972512

Alerts

Be the first to know and let us send you an email when Rahima Begum Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rahima Begum Academy:

Shortcuts

Share

Category