নাজমুল হুসাইন

নাজমুল হুসাইন Skills alone don't guarantee success. Learn how to sell them and reach potential clients. Hi, I'm Nazmul Hussain, and I call Bangladesh my home.

I'm a full-stack developer with experience in both remote work and freelance projects. I'm proud to be a Top Rated Seller on Fiverr. I specialize in web development, with expertise in HTML, CSS, JavaScript, Bootstrap, Tailwind, React, Next.js, Prisma, MySQL, etc. I'm here to create visually appealing and functional websites. If you want to improve your website or start a new project, I'm your guy. Let's work together to bring your web development ideas to life! I'm also passionate about teaching, empowering individuals to master coding, and effectively market their skills.

31/10/2023

একটা ক্লায়েন্ট বা প্রজেক্ট পাওয়া যথেষ্ট কঠিন একটা কাজ। তার থেকেও কঠিন কাজ ওই প্রজেক্টের Cost Estimation করা। নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছে অথবা কয়েকজন ডেভেলপার নিয়ে একটা এজেন্সি দিয়েছে তারা এই প্রব্লেমটাতে সব চেয়ে বেশি পরে। তো চলুন সহজ ভাবে বোঝা যাক একটা নতুন প্রজেক্টের কস্ট এস্টিমেশন কিভাবে করবেন।

প্রথমে প্রজেক্টের রিকয়ারমেন্টটা খুব ভালো ভাবে বোঝার চেষ্টা করুন। তারপরে প্রজেক্টটাকে ভেঙে ফেলুন, দেখুন এই প্রজেক্টে কত গুলো মডিউল আছে। এবার মডিউল গুলোকেও ভেঙে ফেলুন, টাস্ক, সাবটাস্ক বের করে ফেলুন।

এবার হিসেব করুন টাস্ক গুলো ইমপ্লিমেন্ট করতে আপনার কেমন সময় লাগতে পারে। এখানে ইমপ্লিমেন্ট মানে কিন্তু শুধু ডেভেলপমেন্ট না। আপনাকে প্ল্যানিং, রিসার্স, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং সব কিছু যুক্ত করতে হবে। কেমন সময় লাগতে পারে এইটা পার্ফেক্টলি বলাটা খুবই টাফ। তবে আপনি অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে একটা স্ট্যান্ডার্ড সময় ধরতে পারেন।

এই প্রজেক্টে কতজন কাজ করবে সেইটা গুরুত্বপূর্ণ না। শুধুমাত্র একজন কাজ করবে এইটা ধরে নিয়েই আপনি সময়ের হিসেব করবেন। আর সময় গুলোকে হিসেব করবেন ঘন্টা হিসেবে। ঘন্টার হিসেবটা আপনি প্রতিটা টাস্কের জন্য করতে পারেন, আবার আপনি যদি মনে করেন মডিউলের ওপরে ভিত্তি করে করবো তাহলে সেটাও করতে পারেন। এটা সম্পূর্ণই আপনার অভিজ্ঞতার ওপরে নির্ভর করছে। যেমন আপনি জানেন আপনার অথেন্টিকেশন মডুউলটা বানাতে ৮ ঘন্টা সময় লাগবে। অর্ডার মডিউলটা বানাতে ১২ ঘন্টা সময় লাগবে। আপনি এভাবেও হিসেব করতে পারেন।

প্রতিটা মডিউল, প্রতিটা ফিচার এবং প্রতিটা টাস্কের সময় নির্ধারণ হয়ে গেলে সিম্পলি সব গুলো যোগ করে ফেলেন। ধরে নিন সব মিলিয়ে আপনার সময় লাগবে ৪০০ ঘন্টা। এটা আপনার ক্যালকুলেটেড সময়। এর সাথে আপনি ১৫-২০% এক্সট্রা সময় ধরবেন। এটা হচ্ছে বাফার টাইম। সব সময় সব কিছু প্ল্যান অনুযায়ী হয় না। অনেক জায়গায় অপরিকল্পিত ভাবেও সময় নষ্ট হতে পারে। তাই বাফার টাইম রাখা জরুরি। অনেকে ৫০% বা তার বেশিও বাফার টাইম নিয়ে থাকে।

আমি ধরে নিচ্ছি বাফার টাইম সহ আপনার সম্পূর্ণ প্রজেক্টটা করতে ৫০০ ঘন্টা সময় লাগবে। এই ৫০০ ঘন্টাকে বলা হয় man-hour. আপনি যদি একজন কে দিয়ে কাজ করান তাহলে তার ৫০০ ঘন্টা বা ৬২.৫ দিন সময় লাগবে (দিনে ৮ ঘন্টা হিসেব করে), যদি দুইজন প্রজেক্টে কাজ করে তাহলে ৩১.২৫ দিন লাগবে আর যদি ৩ জন কাজ করে তাহলে ২০.৮ দিন লাগবে।

এবার আপনি প্রতি ঘন্টা কাজের জন্য কত ডলার বা টাকা চার্জ করবেন সেটা নির্ধারণ করুন। সেটা আপনার অভিজ্ঞতা এবং ক্লায়েন্টের ওপরে নির্ভর করছে। আপনি ঘন্টা প্রতি ১ ডলারও চার্জ করতে পারেন আবার ১০০ ডলারও চার্জ করতে পারেন। আমি ধরে নিলাম আপনি বা আপনার এজেন্সি ঘন্টা প্রতি ১৫ ডলার চার্জ করে। তাহলে এই প্রজেক্টের এস্টিমেশন হবে ৫০০ ঘন্টা X ১৫ ডলার = ৭৫০০ ডলার।

এইটা আপনার ক্যাল্কুলেটেড এস্টিমেশন। আপনি চাইলে এর পরেও ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করতে পারেন। ১০-১৫% অফার দিয়ে দিতে পারেন। আপনার প্রতি ঘন্টার রেট কমাতে পারেন। কিন্তু কখনই এভাবে ব্রেকডাউন না করে প্রজেক্ট দেখে থাপকা একটা এস্টিমেশন দিয়ে দেবেন না। না হলে দেখবেন ৫০ হাজার টাকার প্রজেক্টের জন্য ৫ মাস কাজ করতে হচ্ছে। তারপরেও ক্লায়েন্ট হ্যাপি না। আর ক্লায়েন্ট যদি রিকয়ারমেন্ট চেঞ্জ করে তাহলে আপনিও আপনার এস্টিমেশন অ্যাডজাস্ট করবেন। তাকে ক্লিয়ার জানাবেন যে রিকয়ারমেন্ট পরিবর্তন করার জন্য আপনার এত ঘন্টা বেশি কাজ করতে হবে এবং তার জন্য এত টাকা বিল আসবে।

এটা হচ্ছে সব থেকে সহজ উপায় একটা ট্রান্সপারেন্ট এবং লজিক্যাল এস্টিমেশন করার। আপনি যদি অন্য কোনো উপায়ে কস্ট এস্টিমেট করে থাকেন তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন।


লেখাটা HM Nayem ভাইয়ের৷ আমিও এভাবেই ক্লায়েন্টকে চার্জ করি। Nayem ভাই অনেক গুছিয়ে লিখেছে আর শেয়ার করার অনুমতি আছে বলে শেয়ার করে দিলাম৷

Address

Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাজমুল হুসাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category