BCS & BJSC Exam Preparation

BCS & BJSC Exam Preparation

Share

The page is an open platform for all members to prepare for the job test.

27/02/2022

চাকুরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শব্দের অর্থ:

১ ) ‘ অভিরাম ’ শব্দের অর্থ কি ? ➫ সুন্দর।

২ ) ‘ নীপ’ শব্দের অর্থ কি ? ➫ কদম ।

৩ ) ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ কি ? ➫ নির্বোধ

৪ ) ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি ? ➫ কুকুর ।

৫ ) ‘ হর্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ আনন্দ ।

০৬ ) ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ কি ? ➫ মেঘমালা ।

৭ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ? ➫ অস্বীকার ।

৮ ) ‘ বীজন ’ শব্দের অর্থ কি ? ➫ পাখা ।

৯ ) ‘ সনাতন ’ শব্দের অর্থ কি ? ➫ চিরন্তন ।

১০ ) ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ কি ? ➫ আত্মীয় ।

১১ ) ‘ সুধাকর ’ শব্দের অর্থ কি ? ➫ চন্দ্র ।

১২ ) ‘ যুগপৎ ’ শব্দের অর্থ কি ? ➫ একই সময়ে ।

১৩ ) ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ।

১৪ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।

১৫ ) ‘ সদন ’ শব্দের অর্থ কি ? ➫ নিবাস ।

১৬ ) ‘ অলীক ’ শব্দের অর্থ কি ? ➫ মিথ্যা।

১৭ ) ‘ অবলা ’ শব্দের অর্থ কি ? ➫ নারী ।

১৮ ) ‘ শোণিত ’ শব্দের অর্থ কি ? ➫ রক্ত ।

১৯ ) ‘ নিনাদ ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দ ।

২০ ) ‘ অন্তরায় ’ শব্দের অর্থ কি ? ➫ বাধা ।

২১ ) ‘ আধার ’ শব্দের অর্থ কি ? ➫ আশ্রয় ।

২২ ) ‘ রসাল ’ শব্দের অর্থ কি ? ➫ আম ।

২৩ ) ‘ নীপবৃক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ কদমগাছ ।

২৪ ) ‘ বারিধি ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।

২৫ ) ‘ প্রসবণ ’ শব্দের অর্থ কি ? ➫ ধরনা ।

২৬ ) ‘ আততায়ী ’ শব্দের অর্থ কি ? ➫ গুপ্তঘাতক ।

২৭ ) ‘ চরিতার্থ ’ শব্দের অর্থ কি ? ➫ সফল ।

২৮ ) ‘ জণয়িতা ’ শব্দের অর্থ কি ? ➫ জন্মদাতা ।

২৯ ) ‘ জিগর ’ শব্দের অর্থ কি ? ➫ হৃদয় , মণ , প্রাণ ।

৩০ ) ‘ আঁটশে ’ শব্দের অর্থ কি ? ➫ মাছের আশের গন্ধযুক্ত ।

৩১ ) ‘ মীন সন্তান ’ শব্দের অর্থ কি ? ➫ মাছ ।

৩২ ) ‘ ধোঁয়াশা ’ শব্দের অর্থ কি ? ➫ ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল ।

৩৩ ) ‘ ওয়াগণ ’ শব্দের অর্থ কি ? ➫ মালগাড়ি ।

৩৪ ) ‘ কল্কি ’ শব্দের অর্থ কি ? ➫ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র ।

৩৫ ) ‘ জনান্তিকে ’ শব্দের অর্থ কি ? ➫ সংগোপনে / জনগণের আড়ালে ।

৩৬ ) ‘ পাটাতন ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা বা জাহাজের কাঠের মেঝে ।

৩৭ ) ‘ পতন্জলি ’ শব্দের অর্থ কি ? ➫ পাণিণি ব্যাকরণের ভাস্যকর ।

৩৮ ) ‘ আরক্ত ’ শব্দের অর্থ কি ? ➫ লালছে ।

৩৯ ) ‘ বর্ষীয়সী ’ শব্দের অর্থ কি ? ➫ অতিশয় বৃদ্ধা ।

৪০ ) ‘ রায়ট ’ শব্দের অর্থ কি ? ➫ দাঙ্গা ।

৪১ ) ‘ এল নিনি ও ’ শব্দের অর্থ কি ? ➫ ক্ষুদে শিশু ।

৪২ ) ‘ বামেতর ’ শব্দের অর্থ কি ? ➫ ডান ।

৪৩ ) ‘ কনক ’ শব্দের অর্থ কি ? ➫ স্বর্ণ ।

৪৪ ) ‘ দিনমনি ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য ।

৪৫ ) ‘ কিরীট ’ শব্দের অর্থ কি ? ➫ মুকুট ।

৪৬ ) ‘ হেমহর্ম ’ শব্দের অর্থ কি ? ➫ স্বনির্মিত অট্টালিকা ।

৪৭ ) ‘ আবিল ’ শব্দের অর্থ কি ? ➫ কলুষিত ।

৪৮ ) ‘ শৃঙ্গধর ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।

৪৯ ) ‘ অবলেপে ’ শব্দের অর্থ কি ? ➫ সগর্বে / সদর্পে ।

৫০ ) ‘ কৌমুদি ’ শব্দের অর্থ কি ? ➫ জ্যোৎস্না ।

৫১ ) ‘ কুমুদ ’ শব্দের অর্থ কি ? ➫ পদ্ম ।

৫২ ) ‘ কুঞ্জুর ’ শব্দের অর্থ কি ? ➫ হাতি ।

৫৩ ) ‘ সাদী ’ শব্দের অর্থ কি ? ➫ অশ্বারোহী সেনা ।

৫৪ ) ‘ শূর ’ শব্দের অর্থ কি ? ➫ বীর ।

৫৫ ) ‘ মকর ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।

৫৬ ) ‘ প্রভন্জ ’ শব্দের অর্থ কি ? ➫ প্রবল বায়ু ।

৫৭ ) ‘ নিগর ’ শব্দের অর্থ কি ? ➫ শৃঙ্খল ।

৫৮ ) ‘ বীতংস ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ধরার ফাঁদ ।

৫৯ ) ‘ ভাল ’ শব্দের অর্থ কি ? ➫ কপাল ।

৬০ ) ‘ বারীন্দ্র ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।

৬১ ) ‘ নীবার ’ শব্দের অর্থ কি ? ➫ উড়িধান / তৃণধান্য ।

৬২ ) ‘ আতপ ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য কিরণ ।

৬৩ ) ‘ বহুব্রীহি ’ শব্দের অর্থ কি ? ➫ বহুধান ।

৬৪ ) ‘ কেওয়াট ’ শব্দের অর্থ কি ? ➫ কপাট ।

৬৫ ) ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ? ➫ উদাসীন ।

৬৬ ) ‘ প্রাকৃত ’ শব্দের অর্থ কি ? ➫ স্বাভাবিক ।

৬৭ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।

৬৮ ) ‘ প্রথিত ’ শব্দের অর্থ কি ? ➫ বিখ্যাত ।

৬৯ ) ‘ শ্মশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ গোঁফদাড়ি ।

৭০ ) ‘ শ্বশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ শাশুড়ি ।

৭১ ) ‘ গন্ডগ্রাম ’ শব্দের অর্থ কি ? ➫ বৃহৎ গ্রাম ।

৭২ ) ‘ নির্মোক ’ শব্দের অর্থ কি ? ➫ সাপের খোলস ।

৭৩ ) ‘ অভিনিবেশ ’ শব্দের অর্থ কি ? ➫ মনোযোগ ।

৭৪ ) ‘ কপোল ’ শব্দের অর্থ কি ? ➫ গন্ডোদেশ ।

৭৫ ) ‘ মার্জার ’ শব্দের অর্থ কি ? ➫ বিড়াল ।

৭৬ ) ‘ শম ’ শব্দের অর্থ কি ? ➫ শান্তি ।

৭৭ ) ‘ আহব ’ শব্দের অর্থ কি ? ➫ যুদ্ধ ।

৭৮ ) ‘ কুন্ডুয়ান ’ শব্দের অর্থ কি ? ➫ কুন্ডলী পাকান ।

৭৯ ) ‘ আকাল ’ শব্দের অর্থ কি ? ➫ দুভিক্ষ ।

৮০ ) ‘ ওদন ’ শব্দের অর্থ কি ? ➫ ভাত ।

৮১ ) ‘ উর্ণনাভ ’ শব্দের অর্থ কি ? ➫ মাকড়সা ।

৮২ ) ‘ গবাক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ জানালা ।

৮৩ ) ‘ পল্লবগ্রহিতা ’ শব্দের অর্থ কি ? ➫ ভাসা ভাসা জ্ঞান ।

৮৪ ) ‘ কুন্ডলিক ’ শব্দের অর্থ কি ? ➫ অন্যের লেখা চুরি করে নজের নামে যে চালায় ।

৮৫ ) ‘ অভিধান ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দার্থ ।

৮৬ ) ‘ বিবর্ধন ’ শব্দের অর্থ কি ? ➫উত্তেজনা ।

৮৭ ) ‘ বীচী ’ শব্দের অর্থ কি ? ➫ তরঙ্গ ।

৮৮ ) ‘ শম্বর ’ শব্দের অর্থ কি ? ➫ হরিণ ।

৮৯ ) ‘ মকমক ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঙের ডাক ।

৯০ ) ‘ খপোত ’ শব্দের অর্থ কি ? ➫ উড়োজাহাজ ।

৯১ ) ‘ হায়দর ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঘ্র / সিংহ ।

৯২ ) ‘ বহিত্র ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা ।

৯৩ ) ‘ অদ্রি ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।

৯৪ ) ‘ শরণি ’ শব্দের অর্থ কি ? ➫ সড়ক / পথ ।

৯৫ ) ‘ শীকর ’ শব্দের অর্থ কি ? ➫ জলকন্যা ।

৯৬ ) ‘ শীল ’ শব্দের অর্থ কি ? ➫ চরিত্র ।

৯৭ ) ‘ আভরণ ’ শব্দের অর্থ কি ? ➫ অলংকার ।

৯৮ ) ‘ দামিনী ’ শব্দের অর্থ কি ? ➫ বিদ্যুৎ ।

৯৯ ) ‘ বেসাতি ’ শব্দের অর্থ কি ? ➫ কেনাবেচা ।

১০০ ) ‘ সৎকার ’ শব্দের অর্থ কি ? ➫ সমাদর / আপ্যায়ন ।

10/10/2021

০৭/১১/২১ তারিখ থেকে ১৪শ বিজেএস লিখিত পরীক্ষা শুরু হচ্ছে।
পরীক্ষার্থী সকলের জন্য রইলো ভালোবাসা ও শুভকামনা।

Photos from BCS & BJSC Exam Preparation's post 23/09/2021

Seat-Plan-of-14th-BJS-Preliminary-Examination-2021

05/08/2021

Once a mortgage, always a mortgage – এ বাক্যের মানে কী ?
এ বাক্য-টি বুঝতে হলে আমাদেরকে ২-টি বিষয় খুব ভাল করে অনুধাবন করতে হবে । ১ম-তো, বন্ধকের ধারণা, এবং, ২য়-তো, বন্ধকের ক্ষেত্রে বন্ধকদাতা এবং বন্ধক-গ্রহীতার পারষ্পরিক অধিকার ।

ঋণ হিসেবে যখন কোনো অর্থ প্রদান করা হয়, তখন ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে, ঋণ-গ্রহীতা স্থাবর সম্পত্তিতে কোনো স্বার্থ (সম্পত্তি নয়) ঋণ-দাতাকে হস্তান্তর করলে উক্ত স্বার্থ (যেমন সম্পত্তির দখল রাখা, ভোগ করা, আদালতের মাধ্যমে উক্ত সম্পত্তি বিক্রয় করা বা উক্ত সম্পত্তিতে মালিকানা অর্জন করা) হস্তান্তর-কে বন্ধক বলে । এ-ধরনের বন্ধকের মোট ৬-টি ধরণ সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ –এ স্বীকৃত আছে ।

সহজ কথায়, বন্ধক হল ঋণের জামানত হিসেবে স্থাবর সম্পত্তির স্বার্থ হস্তান্তর । এ-ক্ষেত্রে ঋণ-গ্রহীতাকে বলা হয় বন্ধকদাতা এবং ঋণ-দাতাকে বলা হয় বন্ধকগ্রহীতা ।

এবার আমাদের জানা দরকার যে, বন্ধকদাতা এবং বন্ধকগ্রহীতা-র পারষ্পরিক অধিকারগুলো কী ।

প্রথমতো, ঋণ-গ্রহীতা যদি নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে ব্যার্থ হন, তাহলে বন্ধকগ্রহীতার বন্ধকের ধরণভেদে ২-টি অধিকারের যে-কোনো ১-টি অধিকার জন্ম নেয়; আর তা হল: (ক) বন্ধকের নিষ্ক্রিয় সমাপ্তির মামলা ( Suit for Foreclosure ) এবং (খ) বন্ধককৃত সম্পত্তি আদালতের মাধ্যমে নিলাম বিক্রয় করে অর্থ আদায় ( Suit for Sale )

অন্যদিকে, ঋণ-গ্রহীতা যদি নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করে ফেলেন তাহলে বন্ধককৃত সম্পত্তি দায়মুক্ত অবস্থায় ফেরত পাওয়ার যে অধিকার জন্মায়, তাকে ব্ন্ধক পুনরুদ্ধারের অধিকার ( Right to Redemption ) বলে ।

এখন, কথা হচ্ছে, ঋণ-গ্রহীতা যদি নির্ধারিত সময়েও ঋণ পরিশোধ করতে ব্যার্থ হন, এবং ঋণ-দাতা আাদালতে মামলা না করেন, তাহলে যতদিন বন্ধকের নিষ্ক্রিয় সমাপ্তি বা বন্ধককৃত সম্পত্তি নিলাম বিক্রয় না-হয়, ততদিন ঋণ-গ্রহীতা ঋণ পরিশোধ করে বন্ধককৃত সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন । এ-ক্ষেত্রে ঋণ পরিশোধ করবার সময় অতিক্রম হয়ে গেলেও সম্পত্তি পুনরুদ্ধার করার অধিকার বা সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা ( Suit for Redemption ) করার অধিকার নষ্ট হয়ে যায় না । অর্থাৎ, ঋণ-দাতা ঋণের টাকা-কে পরিশোধিত বিক্রয়মূল্য দেখিয়ে উক্ত বন্ধক-কে সাধারণ বিক্রয় বলে নিজেকে সম্পত্তির মালিক দাবি করতে পারেন না ।

এ-প্রসঙ্গে বলে রাখা ভাল যে, এমনকি বন্ধক-চুক্তিতে যদি লিখাও থাকে যে, নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে ব্যার্থ হলে সম্পত্তি পুনরুদ্ধারের অধিকার আপনা-আপনি নষ্ট হয়ে যাবে, তা-ও উক্ত অধিকার বজায় থাকবে, যতক্ষণ না বন্ধকের নিষ্ক্রিয় সমাপ্তি বা বন্ধককৃত সম্পত্তির নিলাম বিক্রয় সম্পন্ন হয় । অর্থাৎ বন্ধক পুনরুদ্ধারের অধিকারে বাধা সৃষ্টিকারী যে-কোনো চুক্তি বা শর্ত আইনের দৃষ্টিতে অকার্যকর ( No clog on the equity of redemption)

বন্ধক-দাতার এই অপরিহার্য অধিকারকে সমুন্নত রাখতেই বলা হয় যে, একবার বন্ধক মানে তা সবসময়-ই বন্ধক । মানে, বন্ধকদাতার বন্ধক পুনরুদ্ধারের অধিকার ঋণ-পরিশোধ এবং বন্ধক-সমাপ্তি সাপেক্ষে সবসময় বহাল থাকবে ।

বি:দ্র: (১) আলোচনা সহজ ও সংক্ষিপ্ত রাখার জন্য সংশ্লিষ্ট ধারাগুলো উল্লেখ করা থেকে বিরত থাকf হল ।
(২) এটি পরীক্ষার নমুনা উত্তর নয় ।

--------------
Kawsar Mahmood
Recommended in 13th BJS

04/08/2021

★★১৪তম জুডিসিয়ারী প্রস্তুতি।

★দন্ডবিধির আঘাত(Hurt) এবং গুরুতর আঘাত(Grievous Hurt) সম্পর্কিত কয়েকটি ধারার তুলনামূলক আলোচনা করে সে ধারাগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে চাই।দন্ডবিধির এই চারটি ধারা-৩২৩,৩২৪,৩২৫,৩২৬ সম্পর্কে আলোচনা করে বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার হব।

★দন্ডবিধির ধারা-৩২৩ -এ স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তির কথা বলা হয়েছে।এখানে বলা আছে যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে তার শাস্তি হবে ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১০০০ টাকা অর্থদন্ড অথবা উভয়দন্ড।

★নোটঃভোতা অস্ত্র দ্বারা যদি কেউ স্বেচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করে তাহলে তার বিরুদ্ধে ৩২৩ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হবে।আর ভোতা অস্ত্র দ্বারা যদি কেউ স্বেচ্ছাকৃতভাবে কাউকে মারাত্মক আঘাত (Grievous Hurt) করে তাহলে তার বিরুদ্ধে ৩২৫ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হবে।তার মানে ভোতা অস্ত্র দ্বারা আঘাত করলে আসামী ৩২৩ ধারার আওতায় পরবে। আর ভোতা অস্ত্র দ্বারা মারাত্মক আঘাত (Grievous Hurt) করলে আসামী ৩২৫ ধারার আওতায় পরবে।কখন আঘাত(Hurt) মারাত্মক আঘাতে (Grievous Hurt) রূপান্তরিত হবে সেটা ধারা-৩২০ এ বলা আছে।ধারা-৩২০ এ বলা হয়েছে আটটি ক্ষেত্রে আঘাত(Hurt),গুরুতর আঘাত(Grievous Hurt) হিসেবে বিবেচিত হবে।যেমন-কাউকে আঘাত করে যদি পুরুষত্বহীনকরণ করা হয়,কাউকে আঘাত করে তার দুই চোখের একটি চোখও যদি স্হায়ীভাবে রহিত করে ফেলা হয়,দুই কানের একটি কানের শ্রবণশক্তিও যদি স্থায়ীভাবে রহিত করা হয়,যে আঘাত আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ২০ দিনের জন্য তীব্র দৈহিক যন্ত্রনা দেয়,যে আঘাত আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে তার সাধারণ পেশা অনুসরণ করতে অসমর্থ করে ইত্যাদি।

★দন্ডবিধির ৩২৫ ধারাতে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদানের শাস্তির কথা বলা হয়েছে।এখানে বলা আছে কোন ব্যক্তি কাউকে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করলে তার শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদন্ড।

★দন্ডবিধির ৩২৪ ধারাতে ধারালো অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃতভাবে কাউকে আঘাতের শাস্তির কথা বলা হয়েছে।কেউ যদি স্বেচ্ছাকৃতভাবে কাউকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে তাহলে ৩২৪ধারা অনুযায়ী তার শাস্তি হবে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদন্ড অথবা উভয়দন্ড।

★আর দন্ডবিধির ৩২৬ ধারাতে ধারালো অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃতভাবে কাউকে গুরুতর আঘাতের শাস্তির কথা বলা হয়েছে।এই ধারানুযায়ী স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানকারী ব্যক্তির শাস্তি হবে ১০ বছর পর্যন্ত কারাদন্ড এবং অর্থদন্ড।

★নোটঃধারালো অস্ত্র দ্বারা কাউকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করলে,তার বিরুদ্ধে ৩২৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হবে।আর ধারালো অস্ত্র দ্বারা কাউকে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক আঘাত করলে,তার বিরুদ্ধে ৩২৬ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হবে।

★এখন আমরা চারটি ধারার তুলনামূলক আলোচনা করব।ধারা-৩২৩ এ ভোতা অস্ত্র দিয়ে আঘাতের কথা বলা হয়েছে।আর ধারা-৩২৫ এ ভোতা অস্ত্র দিয়ে মারাত্মক আঘাতের কথা বলা হয়েছে।তার মানে ৩২৩ এর অপরাধ ৩২৫ এ রূপান্তরিত হতে পারবে।আঘাত যখন গুরুতর আঘাত হয়ে যাবে,তখনই অপরাধটি ৩২৩ থেকে ৩২৫ এ চলে যাবে।

★দন্ডবিধির ধারা-৩২৪ এ ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কথা বলা হয়েছে।আর ৩২৬ এ ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক আঘাতের কথা বলা হয়েছে।তার মানে ধারা-৩২৪ এর অপরাধ, ধারা-৩২৬ এ রূপান্তরিত হতে পারবে।আঘাত যখন গুরুতর আঘাত হয়ে যাবে,তখনই অপরাধটি ৩২৪ থেকে ৩২৬ হয়ে যাবে।

★শিশির নামে এক ব্যক্তি কামরুল নামে এক ব্যক্তিকে হকিস্টিক দিয়ে পিটিয়ে তার এক পা ভেঙ্গে ফেলে।আবার আবির নামে এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে সাইফুল নামের এক ব্যক্তির একটি পায়ের কিছুটা মাংস তুলে ফেলে।এখন আপনাদের কাছে কি মনে হয়?হকিস্টিক দিয়ে পিটিয়ে একেবারে একটা পা ভেঙ্গে গুরোগুরো করে দেয়া নাকি ছুরি দিয়ে একটি পায়ের কিছু মাংস তুলে ফেলা?নিশ্চয়ই উত্তর হবে পা ভেঙ্গে ফেলা।হকিস্টিক যেহেতু ভোতা অস্ত্র তাই হকিস্টিক দিয়ে মারাত্মক আঘাত করার কারনে আঘাতকারীর বিরুদ্ধে ৩২৫ ধারানুযায়ী মামলা দায়ের করা হবে।আর ছুরি ধারালো অস্ত্র হওয়ার কারনে আঘাতকারীর বিরুদ্ধে ৩২৬ ধারাধারানুযায়ী মামলা দায়ের করা হবে।ব্যাপারটা কেমন হয়ে গেল না?৩২৫ ধারানুযায়ী সর্বোচ্চ শাস্তির মেয়াদ ৭ বছর আর ৩২৬ ধারানুযায়ী সর্বোচ্চ শাস্তির মেয়াদ ১০ বছর।আবার ৩২৫ ধারার অপরাধ জামিনযোগ্য অপরাধ। তার মানে আসামী ৩২৫ ধারায় অপরাধ করলে অধিকার হিসেবে আদালতে জামিন চাইতে পারবে।৩২৫ ধারায় শুধুমাত্র ভোতা অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করার কারনে, অনেক বড় অপরাধ করেও আসামী জামিন নিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে।আর ৩২৬ ধারার অপরাধ হল অজামিনযোগ্য অপরাধ। এখানে আসামী অধিকারবলে আদালতের কাছে জামিন চাইতে পারে না।

★আমরা উপরে আলোচনা করেছি দন্ডবিধির ৩২৫ ধারায় কোন অপরাধ করা হলে আসমী অধিকার হিসেবে আদালতে জামিন চাইতে পারবেন।যেহেতু ৩২৫ ধারার আওতায় অপরাধ একটি জামিনযোগ্য অপরাধ। তাই অপরাধীরা ৩২৫ ধারার আওতায় অনেক বড় বড় অপরাধ করেও জামিন নিয়ে ছাড়া পেয়ে যায়।অবশ্য আসামী যেন জামিন নিয়ে ছাড়া পেতে না পারে তার একটা উপায় আছে।আসামীর বিরুদ্ধে ৩২৫ ধারায় মামলা করার সময় ৩০৭ ধারাও যোগ করে দিতে হবে।তাহলে আসামী আর অধিকার হিসেবে জামিন চাইতে পারবে না।কারণ তখন অপরাধটি অজামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।দন্ডবিধির ৩০৭ ধারাতে খুনের উদ্যোগ(Attempt to Murder) এর শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে।এখানে বলা আছে খুনের উদ্যোগ নিয়ে কাউকে আঘাত করলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদন্ড অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদন্ড।

04/08/2021

মুসলিম পারিবারিক আইনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হলো উত্তরাধিকার। এই সম্পর্কে ভাল জ্ঞান রাখা প্রতিটা আইনের ছাত্রছাত্রীদের আবশ্যক। আপনি যদি জুডিশিয়ারির প্রস্তুতি নেন তাহলে এখানে থেকে ২০ মার্কস অবশ্যই উত্তর করতে হবে। আর তাছাড়াও ব্যক্তিগত জীবনে এ সম্পর্কিত প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় প্রায়শই।

আমি চেষ্টা করব আপনাদের সামনে কয়েকটি পর্বে উত্তরাধিকার সম্পর্কিত আলোচনা করতে।

আজকের প্রথম পর্বে থাকছে। শেয়ারার কারা এবং প্রাথমিক উত্তরাধিকার (Primary heirs) কারা এবং তাদের অংশ।

#শেয়ারার কারা: পবিত্র কোরআনে ১২ জনের অংশ নির্ধারিত করে দিয়েছে। যাদের আমরা শেয়ারার বলে থাকি। এই ১২ জন হলেন--
১. বাবা
২. মা
৩. স্বামী
৪. স্ত্রী
৫.কন্যা
৬. পুত্রের কন্যা
৭. দাদা
৮. দাদি
৯. আপন বোন
১০. বৈপিত্রেয় বোন
১১. বৈমাত্রেয় বোন
১২. বৈমাত্রেয় ভাই

এইবার আমাদের দ্বিতীয় পয়েন্টে আসি। প্রাথমিক উত্তরাধিকারী বা Primary Heirs কারা এবং তাদের অংশ কতখানি। আসুন জেনে নেয়া যাক--

প্রাথমিক উত্তরাধিকারী হলেন তারা, যারা কখনও সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হন না। এদের সংখ্যা ছয়। আর তারা হলেন-
১. স্বামী
২. স্ত্রী
৩.বাবা
৪. মা
৫. কন্যা
৬. পুত্র

আসুন এবার জেনে নেয়া যাক এদের অংশ সম্পর্কে

১. স্বামী/Husband
স্বামীর অংশ দুʼধরনের হয়ে থাকে। তা হলো-
১/২ বা অর্ধেক অংশ এবং
১/৪ বা এক-চতুর্থাংশ

#কখন ১/২ বা অর্ধেক অংশ পায়: যদি কোন সন্তান-সন্ততি না থাকে তবে মৃত স্ত্রীর সম্পত্তির ১/২ অংশ স্বামী পাবে।

#কখন ১/৪ বা এক-চতুর্থাংশ পায়: যদি সন্তান-সন্ততি থাকে তবে মৃত স্ত্রীর সম্পত্তির ১/৪ অংশ স্বামী অংশীদার হিসেবে পাবে।

২. স্ত্রী/Wife
স্ত্রীর অংশ দুʼধরনের হয়ে থাকে। তা হলো-
১/৪ বা এক-চতুর্থাংশ এবং
১/৮ বা এক-অষ্টমাংশ

#কখন১/৪ বা এক-চতুর্থাংশ পাবে: যদি কোন সন্তান-সন্ততি না থাকে তবে মৃত স্বামীর সম্পত্তির ১/৪ অংশ স্ত্রী পাবে।

#কখন১/৮ বা এক-অষ্টমাংশ পাবে: যদি সন্তান-সন্ততি থাকে তবে মৃত স্বামীর সম্পত্তির ১/৮ অংশ স্ত্রী অংশীদার হিসেবে পাবে।

এখানে উল্লেখ্য যে, সন্তান-সন্ততি বলতে শুধু নিজের ঔরশজাত বা গর্ভের সন্তানকে বুঝায় না এখানে স্বামী বা স্ত্রীর সকল সন্তানকে বুঝায়।

বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। ধরুন এক মহিলার প্রথমে এক জায়গাতে বিয়ে হওয়ার পর সেখানে দুইটা ছেলে-মেয়ে হয়। পরবর্তীতে যদি সেই মহিলার স্বামী মারা যায় বা তালাক প্রাপ্ত হয়ে অন্য আরেকজনের সাথে বিয়ে হয়। তাহলে দ্বিতীয় স্বামীর ঘরে কোন সন্তান না হলেও পূর্বের ছেলে মেয়ে থাকার কারণে স্বামীর অংশ হবে ১/৪ অংশ।

অনুরূপ এক পুরুষের যদি দুইটা বৌ থাকে এবং এক বৌয়ের গর্ভের ছেলে-মেয়ে আছে অন্য বৌয়ের গর্ভের ছেলে-মেয়ে নাই। তাহলেও অন্য বৌ ও ১/৮ অংশ পাবে।

এখানে আরেকটা বিষয় জানা দরকার যে, একের অধিক স্ত্রী থাকলে তারা সমন্বয়ে ১/৪ অংশ বা ১/৮ অংশ পাবে এবং তা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিবে।

৩. বাবা/পিতা/Father
পিতার অংশ তিন ধরনের হয়ে থাকে--
১/৬ অংশ,
১/৬+অবশিষ্টাংশ(Residuary) এবং
অবশিষ্টাংশভোগী(Residuary)

#কখন১/৬ অংশ পাবে: যদি মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র------ রেখে মারা যান তবে পিতার অংশ হবে ১/৬ অংশ।

#কখন১/৬+অবশিষ্টাংশ(Residuary) হিসেবে পায়: যদি মৃত ব্যক্তির কন্যা, পুত্রের কন্যা রেখে মারা যায় এবং কোন পুত্র বা পুত্রের পুত্র---- না থাকে তবে পিতার অংশ হবে ১/৬+অবশিষ্টাংশ।

#কখন অবশিষ্টাংশভোগী (Residuary) হিসেবে পায়: যদি কোন সন্তান-সন্ততি না থাকে তবে মৃত ব্যক্তির সম্পত্তিতে পিতা অবশিষ্টাংশভোগী হিসেবে অংশ পাবে।
যেমন: এক মহিলা মারা গেছে তার স্বামী এবং পিতাকে রেখে। তাহলে স্বামীর অংশ হবে ১/২ অংশীদার হিসেবে আর অবশিষ্ট ১/২ পিতা পাবে অবশিষ্টাংশভোগী হিসেবে।

৪. মা/Mother
মায়ের অংশ তিন ধরনের হয়ে থাকে---
১/৬,
১/৩ এবং
অবশিষ্টাংশের ১/৩(1/3 of residue)

#কখন ১/৬ অংশ পায়: মায়ের অংশ ১/৬ হবে নিম্নোক্ত একটি শর্ত পূরণ করলে
*যদি মৃত ব্যক্তির সন্তান-সন্ততি থাকে, কন্যা, পুত্রের পুত্র-----
*যদি মৃত ব্যক্তির দুইয়ের অধিক ভাই বা বোন থাকে। ভাই বা বোন আপন, বৈপিত্রেয় বা বৈমাত্রেয় হতে পারে।
* যদি একজন ভাই ও একজন বোনও থাকে। এখানে একজন আপন বোন ও একজন বৈপিত্রেয় বোন থাকলেও প্রযোজ্য হবে।

#কখন১/৩ অংশ পায়: নিম্নোক্ত শর্ত পূরণ করলে মা ১/৩ অংশ পাবে--
* যদি মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে
* যদি মৃত ব্যক্তির একের অধিক ভাই বা বোন না থাকে

#কখন অবশিষ্টাংশের ১/৩ অংশ পাবে: এই ব্যতিক্রম অংশ শুধু দুটি ক্ষেত্রেই প্রযোজ্য। যেগুলো হলো--

* যদি উত্তরাধিকারী হিসেবে স্বামী, বাবা ও মা কে রেখে কোন মহিলা মারা যান এবং

* যদি উত্তরাধিকারী হিসেবে স্ত্রী, বাবা ও মা কে রেখে কোনো পুরুষ মারা যান।

এই নীতি Umriyatin Rule হিসেবে পরিচিত।

৫. কন্যা/Daughter

কন্যার অংশ তিন ধরনের হয়ে থাকে--
১/২,
২/৩ এবং
অবশিষ্টাংশভোগী

#কখন ১/২ অংশ পাবে: দুটি শর্ত পূরণ করলে এই অংশ পাবে। তা হলো-
১। কোন পুত্র থাকবে না
২। সে একাই থাকবে অর্থাত একমাত্র কন্যা হিসেবে অংশীদার হলে

#কখন ২/৩ অংশ পাবে: দুটি শর্তে এই অংশ পাবে-
১। কোন পুত্র থাকবে না
২। দুই বা তার অধিক কন্যা থাকলে

#কখন অবশিষ্টাংশভোগী হিসেবে পাবে:
কন্যার সাথে যদি পুত্র ও থাকে তবে কন্যা আর অংশীদার হিসেবে অংশ পায় না। তখন সে অবশিষ্টাংশভোগী হিসেবে পুত্রের সাথে ২:১ অনুপাতে অংশ পাবে। যাকে আমরা Tasib Rule বলে জানি।

৬. পুত্র/Son
পুত্রের জন্য পবিত্র কোরআনে কোনো অংশ নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে পুত্রের উপস্থিতিতে অনেক কুরআনিক অংশীদারদের অংশ কমে যায় আবার অনেকে পুরোপুরি বঞ্চিত হয়।

* পুত্রের উপস্থিতির জন্য অংশ কমে যায় এমন অংশীদার হলো--
মা, স্বামী, স্ত্রী, দাদা, দাদি এবং কন্যা অংশীদার হিসেবে না পেয়ে অবশিষ্টাংশভোগী (Residuary) হিসেবে অংশ পায়।

*পুত্রের উপস্থিতির জন্য উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় এমন অংশীদার হলেন---
ভাই ও বোন (আপন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয়)

আজকের আলোচনা এই পর্যন্ত।

ধন্যবাদান্তে
আরিফ খান
সুপারিশপ্রাপ্ত সহকারী জজ(১৩শ বিজেএস)
মেধাক্রম- ১০ম

02/08/2021

আমার মনে হয় আপনারা যারা প্রিলি টিকেন নাই,তারাও অনেকবেশী ভাগ্যবান।

নিচের ছকটা লক্ষ্য করেন।যারা প্রিলি পাশ করে উচ্ছাস প্রকাশ করছে এদের মধ্যে প্রায় অর্ধেকেই রিটেনে পাশ করতে পারবে না।তারা অবশ্যই মেধাবী,কিন্তু সত্যি হল সবাই চাকরী পাবে না,সবাই পাশ করবে না।

৪১ তম বিসিএস এ ক্যাডার পোস্ট আছে ২১৩৫টি এবং ধরে নিলাম এই বিসিএস থেকে নন ক্যাডার ফার্স্ট ক্লাস পাবে ১৫০০ জন।তার মানে এই ২১০০০ প্রিলি পাশ করা মেধাবী থেকে প্রথম শ্রেণীর চাকরী পাবে মাত্র ৩৫০০ জন।

আপনারা যারা প্রিলি ফেইল করেছেন তাদেরকে ভাগ্যবান বলছি কারণ আপনি নিজেকে পরিবর্তন করে ওভারঅল প্রিপারেশন নেয়ার সুযোগ পেয়েছেন। আপনি চাইলেই এখন থেকে গুছানো একটি প্রস্তুতি নিতে পারেন। এই ৪১ তম বিসিএস এ যারা টিকেছে, ওরা চাকরী পাওয়ার অনেক আগেই আপনি চাইলে একটা প্রথম শ্রেণীর চাকরী পেতে পারবেন।পরিপূর্ণ প্রস্তুতি নিলে আপনি নেক্সট প্রিলিতে ১৩০+ মার্ক্স নিয়েও টিকতে পারবেন।

আপনি এখন সময় পেয়েছেন নিজেকে পালটে ফেলার। আপনার মধ্যে এখন কষ্ট আছে, এটাকে যদি শক্তিতে রূপান্তর করে কঠোর পরিশ্রম করতে পারেন, চাকরী হোক ব্যাবসা হোক যে কোন জায়গায় আপনার সফলতা অর্জন সম্ভব।

নিজে এমন কষ্ট কয়েকবার পেয়েছি।নিজেকে সামলে নিয়ে আবার ঝাপিয়ে পরেছি।এগুলা মোটিভেশন না ভাই, শুধু নিজের অভিজ্ঞতাটুকো শেয়ার করা।

১.এখন সময় একটা গুছানো পড়াশোনার।সময় আছে, জেদ আছে।এক দুইদিন রেস্ট নিয়ে টেবিলে বসে যান।এই জেদটা ধরে রাখুন।মনে রাখবেন যারা সফল হয়,তারা কঠোর পরিশ্রমেই সফল হয়।আর চাকরী পাওয়ার জন্য মেধার চেয়ে অনেক বেশী প্রয়োজন কঠোর পরিশ্রম,একাগ্রতা, নিজেকে নিজে ছাড়িয়ে নেয়ার প্রচন্ড ইচ্ছা এবং ভাগ্যের সহায়তা।

২.সবাই বিসিএস ক্যাডার হবে না, এই সত্যি মেনে নেন।আপনার এখন উচিত প্ল্যান বি, সি,ডি চিন্তা করা।বিসিএস এর প্রস্তুতি আছে তার পাশে যদি এখন ম্যাথ ও ইংলিশের উপর জোর প্রস্তুতি নেন আপনার ব্যাংক প্রস্তুতি হয়ে যাবে। যদি আপনার বয়স শেষের দিকে থাকে এবং নিজের উপর কনফিডেন্স না থাকে আপনি দ্বিতীয়, তৃতীয় শ্রেনীর চাকরী,প্রাইভেট জব সহ যে কোন চাকরীর চেষ্টা করতে থাকুন। সেই প্ল্যানে সামনে আগান।

৩.আপনি ব্যাংক বিসিএস সহ যে কোন চাকরীর লিখিত পরীক্ষায় নজর দেন।লিখিত এর জন্য নিজের রাইটিং স্কিল বাড়াতে হবে।প্রতিদিন খাতায় বিভিন্ন টপিকে লেখার অভ্যাস করতে পারেন।

অনুবাদ এ প্রচুর সময় দেন।যে কোন চাকরীর পরীক্ষায় অনুবাদে প্রচুর মার্ক্স বরাদ্দ থাকে।খাতায় লিখে প্রতিদিন অনুবাদ করেন। অনুবাদ শিখলে আপনার ভোকাবুলারি সমৃদ্ধ হবে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়বে,অনুবাদে ভাল মার্ক্স তো পাবেন ই।

ডাটা কালেকশানের জন্য একটা নোট খাতা বানান।বিভিন্ন টপিকে পেপার,ম্যাগাজিন বা গুগল সার্চ করে নোট খাতায় নোট করেন।ধরেন আপনি পরিবেশ নিয়ে তথ্য সংগ্রহ করবেন।গুগলে পরিবেশ লিখে সার্চ দেন, দেখবেন হাজার হাজার তথ্য।এভাবে টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ তথ্য সমূহ নোট করতে পারেন।যে কোন চাকরীর লিখিত পরীক্ষায় অনেক বেশী এগিয়ে থাকবেন।

৪. আপনি নিজের দুর্বলতা খুজে বের করুন।কোন জায়গায় আপনাকে পিছিয়ে দিচ্ছে।এবার সময় নিয়ে ঐ জায়গায় পরিশ্রম করেন।যদি ম্যাথে দুর্বল থাকেন এখন প্রতিদিন ১০০টি ম্যাথ করার টার্গেট নেন।যদি ইংলিশে দুর্বল থাকেন প্রতিদিন একটি টপিক ধরে পড়া শেষ করেন।যদি সাধারণ জ্ঞান ভুলে যান, তাহলে এখন থেজে প্রতিদিন পড়েন, বারবার পড়ার চেষ্টা করেন।প্রিলিতে যে অংশগুলো বা যেসব টপিক্স এ মার্ক্স কম পেয়েছেন সেসব এবার ঝালাই করে নেন।

৫. একটা টার্গেট ফিক্স করে নেন।আগামী একমাসে আপনি কোন পড়াটা কতদূর এগিয়ে নিতে চান।কত ঘন্টা পড়েছেন এইদিকে নজর দিয়েন না,কতটুকো পড়েছেন ঐটা পরিমাপ করেন। টেবিলে বই নিয়ে বসে থাকাই পড়াশোনা না।এমন প্রস্তুতি নেন যেন করোনার পরে প্রথম চাকরীর পরীক্ষায় চাকরীটা আপনার হয়

এই লেখাটা শুধুমাত্র যারা ডেডিকেটেড সরকারী চাকরীর পড়াশোনা করতে চায় তাদের জন্য।বিসিএস বা সরকারী চাকরী করাই লাগবে এমন কিছুনা।অন্যান্য চাকরী, গবেষণা,ব্যবসা বা যে কোন কাজে যদি নিজের মেধা ও পরিশ্রম আপনি দেন, আপনিও অনেক বেশী সফল হবেন।

যে কাজে আপনার প্রশান্তি, সেটাই আপনার সফলতা।

নাজিরুল ইসলাম নাদিম
সহকারী কর কমিশনার
৩৮ তম বিসিএস

02/08/2021
01/08/2021

~তথ্যকোষ এই সার্কুলারে ১৫০ জনের কিছু বেশি নিয়োগ দিবে বলে জানা গেছে কমিশন থেকে।
★১৪তম_চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৪শ বিজেএস) পরীক্ষা, ২০২১
★পদ সংখ্যাঃ
১০০ (একশত) টি।
(বিধি অনুযায়ী পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে)

★অনলাইনে আবেদনপত্র (BJSC Form I) পূরণ ও জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়ঃ
ক. আবেদনপত্র পূরণ ও জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২১/০১/২০২১ খ্রিস্টাব্দ তারিখ মধ্যাহ্ন-১২.০০ ঘটিকা।
খ. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১৫/০২/২০২১ খ্রিস্টাব্দ তারিখ রাত-১১.৫৯ ঘটিকা।
নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

প্রার্থীর বয়সঃ
২৫ মার্চ, ২০২০ খ্রিঃ তারিখে অনধিক ৩২ (বত্রিশ) বছর।

★প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাঃ
(ক) ন্যূনতম যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি ¯স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ (তিন) বৎসর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর
ডিগ্রীধারী হন:
তবে শর্ত থাকে যে, উক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) বা, ক্ষেত্রমত, আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে।
উক্ত পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীও উপ-অনুচ্ছেদ (গ) তে উল্লিখিত শর্তে আবেদন করতে পারবেন।

★পরীক্ষার ফি প্রদানঃ
ক. পরীক্ষার ফি প্রদানের শুরুর তারিখ ও সময়ঃ ২১/০১/২০২১ খ্রিস্টাব্দ তারিখ মধ্যাহ্ন-১২.০০ ঘটিকা।
খ. পরীক্ষার ফি প্রদানের শেষ তারিখ ও সময়ঃ ১৭/০২/২০২১ খ্রিস্টাব্দ তারিখ রাত-১১.৫৯ ঘটিকা।
নির্ধারিত সময়ের পর পরীক্ষার ফি জমা দেওয়া যাবে না।
★প্রবেশপত্রঃ
আবেদনকারী User ID ব্যবহার করে ১৮ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিঃ তারিখ মধ্যাহ্ন ১২.০০ ঘটিকা হতে কমিশনের ওয়েব সাইট www.bjsc.gov.bd এর Application থেকে প্রবেশপত্রের প্রিন্ট নিতে পারবেন।

30/07/2021

নতুন কিছু শব্দার্থ
০১. প্রমা- সত্য বা যথার্থ জ্ঞান
০২. প্রাণদ- প্রাণ দানকারী
০৩. ফটিকচাঁদ- কলঙ্কহীন চাঁদ
০৪. ফতোয়াবাজি- ধর্মব্যবসায়
০৫. বসন্তঘোষ- কোকিল
০৬. বস্তব্য- বসবাসের উপযোগী
০৭. বাগ্গি- ঘোড়ার টানা গাড়ি
০৮. বাঘডাশা- বাঘের মত দেখতে ডোরাকাটা বনবিড়াল।
০৯. বাটিকা- ছোট বাড়ি
১০.বাতায়ন- জানালা
১১. বামা- নারী, দুর্গাদেবী
১২. বামেতর- ডান
১৩. বায়ুভুক- সাপ, অহি, অনাহারী।
১৪. বারমুখো- বাড়ির বাইরে রাত কাটাতে আগ্রহী এমন
১৫. বারাঙ্গনা- বারনারী, বারবধূ, যৌনকর্মী

জাজাকাল্লাহ খাইরান
মোহাম্মদ রাসেল গাজী
সার্কেল এডজুটেন্ট
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

30/07/2021

#১০ থেকে ৪০ তম বিসিএস এর Synonyms ও Antonyms সবগুলো একসাথে
• Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) --- dismay
• (আতংকিত করা) [৪০তম]
• Franchise (ভোটাধিকার) ---- privilege (নাগরিক অধিকার) [৩৮তম]
• Appended (যোগ করা) ---- joined (যোগ করা) [৩৭তম বিসিএস]
• Alluring (লোভনীয়)---- tempting (প্রলুব্ধকর) [৩৭তম]
• proviso (শর্ত) ----Stipulation (শর্ত) [৩৭তম]
• venerate (সম্মান করা) ---- Respect (সম্মান করা) [৩৬তম]
• Initiative (উদ্যোগ)---- enterprise (উদ্যোগ) [৩৫তম]
• Exponentialy (দ্রুতগতিতে) ----- Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম]
• periphery (শেষ সীমানা, প্রান্ত) ---- Marginal areas (প্রান্তিক এলাকাসমূহ) [৩৫তম]
• Authoritarian (স্বৈরশাসক) ---- Autocratic (স্বৈরাচারী)[৩১তম]
• permissive (স্বাধীনচেতা) ---- liberal (উদার) [৩২তম]
• Succumb (দাখিল করা) ---- submit (দাখিল করা) [৩৩তম]
• Extempore (পূর্বপ্রস্তুতিহীন) ----- Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম]
• Menacing (ভীতিকর) ---- Alarming (ভীতিকর) [৩২তম]
• Courteous (ভদ্র) ---- gracious (ভদ্র) [৩২তম]
• Sporadic (বিক্ষিপ্ত) ---- Scattered (বিক্ষিপ্ত) [৩১তম]
• Omnipotent (সর্বশক্তিমান) ---- Supreme (সর্বশক্তিমান) [৩১তম]
• Room ---- Space [৩১তম]
• Condemn (নিন্দা করা) ---- Denounce (নিন্দা করা) [৩১তম]
• Improvement (অগ্রগতি ) ---- Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি) [৩১তম]
• pragmatic (প্রায়োগিক) ------ practical (প্রায়োগিক) [২৯তম]
• precedence (অগ্রাধিকার) ----- priority (অগ্রাধিকার) [২৯তম]
• Disinterested (নিরপেক্ষ ) ---- Neutral (নিরপেক্ষ)[২৯তম]
• Bounty (মহত্ব) ---- generosity (মহত্ব) [২৭তম]
• Obese (বেশ মোটা) ---- very fat (খুব মোটা) [২৭তম]
• Magnanimous (মহানুভব) ---- generous (মহানুভব)[২৬তম]
• Obdurate (অবাধ্য) ---- Stubborn (অবাধ্য) [২৪তম]
• Gullibe (বিশ্বাস প্রবণ) ---- willing to believe anyone (অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা) [বাতিলকৃত ২৪তম]
• Viable (অর্থ করার যোগ্য) ---- that can be done [২৪তম বাতিলকৃত]
• Handy (উপকারী) ---- Useful (উপকারী) [২৪তম বাতিলকৃত]
• Resentment (রাগ) ----- anger (রাগ) [২৩তম]
• Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) ---- Stick together (লেগে থাকা) [২০তম]
• Infringe (ভঙ্গ করা) ---- Transgress (ভঙ্গ করা)[১৮তম]
• Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) ------ pamphlet (ছোট পুস্তিকা)[১৮তম]
• Equivocal (অস্পষ্ট) ---- Mistaken (ভ্রান্ত) [১৮তম]
• Illusive (অলীক/অবাস্তব) ----- Not certain (অনিশ্চিত) [১৮তম]
• Efface (মুছে ফেলা) ---- Rub out (মুছে ফেলা) [১৭তম]
• Intellectual (বুদ্ধিজীবী) ----- intelligent (মেধাবী) [১৬তম]
• Intrepid (সাহসী) ---- fearless (নির্ভীক) [১৫তম]
• Bootleg (চোরাচালান করা) ---- Smuggle (চোরাচালান করা) [১৫তম]
• Incredible (অবিশ্বাস্য) ---- Unbelievable (অবিশ্বাস্য)[১৫তম]
• scuttle (পরিত্যাগ করা) --- Abandon (পরিত্যাগ করা) [১৩ত্যাগ]
• belated (ধীরগতিসম্পন্ন) ---- tardy (ধীরগতিতে চলে এমন )[১৩তম]
• Sequences (অনুক্রম) ---- to follow (অনুসরণ করা) [১৩তম]
• Competent (সক্ষম) ---- capable (সক্ষম) [১০তম]
• Jovial (আমুদে) ---- Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) [১০তম]
• Incite (খেপানো) ----- Instigate (খেপানো) [১১তম]
• Delude (প্রতারিত করা) ---- Deceive (প্রতারণা করা) [১২তম]
• euphemism (সুভাষণ) - inoffensive expression (কোমল অভিব্যক্তি) [১৩তম, ৩৮তম]
• ...
• # Antonyms
• Dearth (স্বল্পতা, অভাব)-----Abundance (প্রাচুর্য)
• ..................
• Frugal (মিতব্যয়ী) ---- Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী) [৩৮তম]
• Honorary (অবৈতনিক) ---- Salaried (বেতনভুক্ত) [১১তম]
• Gentle (ভদ্র) ---- Rude (অভদ্র) [১১তম]
• Supercilious (অহংকারী) ----- affable (বিনয়ী, ভদ্র, অমায়িক) [১৪তম]
• Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ---- ardour (উৎসাহ)
• Sluggish(ধীরুজ) ---- Animated (প্রাণবন্ত) [১৭তম]
• Inimical (শত্রুভাবাপন্ন) ---- Friendly (বন্ধুভাবাপন্ন)[১৭তম]
• Recalcitrant (অবাধ্য) ---- Compliant (বাধ্য) [২৪তম]
• Liability (দায়) ---- assets (সম্পদ) [৩১তম]
• Hate (ঘৃণা করা) ---- Admire (প্রশংসা করা) [৩১তম]
• Repeal (বাতিল করা) ---- Enact (আইনে পরিণত করা) [৩১তম]
• Equity (ন্যায়পরায়ণতা) ---- Bias (পক্ষপাতিত্ব) [৩১তম]
• Oblige (বাধ্য করা) ---- Bother (বিরক্ত করা) [৩২তম]
• Cynical (নৈরাশ্যবাদী) ---- Gullible (অতিবিশ্বাস প্রবণ) [৩২তম]
• Initiative (উদ্যোগ) ---- apathy (অনীহা)/indolence (নিস্ক্রিয়তা)[৩৬তম]
• transitory (ক্ষণস্থায়ী) ---- permanent (স্থায়ী) [৩৬তম]
• Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) ---- livenliness (কর্মতৎপরতা, প্রাণবন্ততা)

30/07/2021

ইংরেজির ৪২২ টি কনফিউজিং শব্দ শিখুন:
==========================
1 Ad (বিজ্ঞাপন)
2 Add (যোগ করা)
3 Advice (উপদেশ)
4 Advise (উপদেশ দেওয়া)
5 Adapt (খাপ খাওয়ানো / মানিয়ে নেওয়া)
6 Adept (পারদর্শী / সুদক্ষ)
7 Adopt (অবলম্বন করা / পোষ্যগ্রহণ করা)
8 Amend (সংশোধন করা / সংস্কার করা)
9 Emend (লিখিত বা ছাপা অক্ষরের ভুল সংশোধন করা)
10 Appraise (যাচাই করা / মূল্য নির্ধারণ করা)
11 Apprise (জ্ঞাত করা / অবগত করান)
12 Accept (গ্রহন করা)
13 Except (ব্যতীত)
14 Aspect (দৃষ্টিভঙ্গি)
15 Expect (প্রত্যাশা করা)
16 Access (প্রবেশের অধিকার)
17 Excess (অতিরিক্ত)
18 Accede (রাজী হওয়া)
19 Exceed (অতিক্রম করা)
20 Ascent (আরহণ)
21 Assent (সম্মতি)
22 Assay (চেষ্টা করা / পরীক্ষা করা)
23 Essay (রচনা / প্রবন্ধ )
24 Affect (প্রভাব্ ফেলা)
25 Effect (ফল / পরিণতি)
26 Accomplice (দূস্কর্মে সহযোগী / দোসর)
27 Accomplish (সম্পাদন করা / সমাধান করা )
28 Angle (কোণ / দৃষ্টি কোণ)
29 Angel (ফেরেস্তা / দেবদূত)
30 Allusion (উল্লেখ / ইঙ্গিত)
31 Illusion (বিভ্রম / ঘোর)
32 Along (বরাবর)
33 Alone (একাকী)
34 Altar (বেদী)
35 Alter (পরিবর্তন করা)
36 Allowed (অনুমতি)
37 Aloud (সশব্দে / উচ্চ স্বরে )
38 Allude (পরক্ষভাবে উল্লেখ করা)
39 Elude (এড়িয়ে যাওয়া)
40 Bad (খারাপ)
41 Bed (বিছানা)
42 Bag (থলে / ব্যাগ)
43 Beg (প্রার্থনা করা)
44 Bat (খেলার ব্যাট / বাদুর)
45 Bet (বাজি ধরা)
46 Beat (প্রহার করা / আঘাত করা)
47 Beet (বীট / এক প্রকার সবজী)
48 Bare (খালি / নগ্ন / নাঙ্গা)
49 Bear (বহন / সহ্য করা / ভালুক)
50 Beach (সমুদ্র উপকুল)
51 Beech (বৃক্ষ বিশেষ)
52 Breach (লঙ্ঘন)
53 Beside (পাশে / নিকটে)
54 Besides (অধিকন্তু / তাছাড়া)
55 Brake (যানবাহনের গতিরোধ করিবার যন্ত্র)
56 Break (বিরতি / ভেঙ্গে যাওয়া)
57 Bone (হাড়)
58 Boon (অনুগ্রহ)
59 Born (জন্মগত / স্বভাবসিদ্ধ)
60 Borne (জন্মদেওয়া / বাহিত)
61 Board (কাষ্ঠফলক /সরকারি বিভাগ )
62 Bored (উদাস / বিষণ্ণ)
63 Birth (জন্ম / সূত্রপাত)
64 Berth (জাহাজ /ট্রেনে ঘুমানোর আসন, নোঙ্গরস্থান)
65 Capital (রাজধানী / প্রধান শহর)
66 Capitol (সরকারী ভবন / আইনসভা ভবন)
67 Canon (কানুন / বিধি)
68 Cannon (বড় কামান )
69 Career (পেশা / অগ্রগতি)
70 Carrier (বাহক / বহনকারী)
71 Calendar (পজ্ঞিকা)
72 Calender (কাপড় ইস্ত্রীর যন্ত্র)
73 Council (পরিষদ / কমিটি )
74 Counsel (পরামর্শ / উপদেশ)
75 Confidant (অন্তরঙ্গ বন্ধু)
76 Confident (নিঃসংশয় / অতিবিশ্বাসী)
77 Complement (পূরক)
78 Compliment (প্রশংসা)
79 Contact (যোগাযোগ / সংযোগ)
80 Contract (চুক্তি / ঠিকা)
81 Corps (সৈন্যদল)
82 Co**se (মূতদেহ)
83 Coarse (সাদামাটা / মোটা)
84 Course (পথ / রুট)
85 Coma (অবচেতন অব্স্থা)
86 Comma (কমা / বিরাম চিহৃ)
87 Censure (নিন্দা / ভৎতসনা)
88 Censor (নিয়ন্ত্রণ / সম্পাদনা)
89 Currant (কিচমিচ)
90 Current (চলতি / প্রচলিত)
91 Childish (শিশু সূলব আচরণ)
92 Childlike (শিশুরমত সরল)
93 Check (নিয়ন্ত্রণ করা / পরীক্ষা করে দেখা)
94 Cheque (বাংকের চেক)
95 Custom (প্রথা)
96 Costume (পরিচ্ছেদ)
97 Dairy (দুগ্ধ খামার)
98 Diary (দিনলিপি / ডায়েরি)
99 Dear (প্রিয়)
100 Deer (হরিণ)
101 Deference (সশ্রদ্ধ বাধ্যতা / বশ্যতাস্বীকার)
102 Difference (পার্থক্য / ভিন্নতা / তফাৎ)
103 Different (বিভিন্ন / পৃথক / আলাদা)
104 Defer (স্থগিত রাখা / মুলতবি করা)
105 Differ (পৃথক হওয়া / ভিন্নমত হওয়া)
106 Defuse (নিরাপদে বিস্ফোরক অপসারণ)
107 Diffuse (বিকীর্ণ করা / ছড়ানো)
108 Device (যন্ত্র / নকশা)
109 Devise (উদ্ভাবন করা / উইল)
110 Desert (মরুভূমি)
111 Dessert (মিষ্টান্ন)
112 Die (মৃত্যুবরণ কর)
113 Dye (রং করা)
114 Disease (রোগ)
115 Decease (মৃত্যু)
116 Discreet (বিচক্ষণ)
117 Discrete (স্বতন্ত্র)
118 Dominate (আয়ত্তকরা)
119 Dominant (প্রভাবশালী)
120 Dual (দ্বৈত)
121 Duel (দ্বন্দ্ব)
122 Draft (খসড়া / মুসাবিদা)
123 Draught (এক চুমুকে / টানিয়া লত্তয়া)
124 Drought (খরা / অনাবৃষ্টি)
125 Envelop (মোড়ক দ্বারা আবৃত করা)
126 Envelope (খাম / মোড়ক)
127 Ensure (নিশ্চিত করা)
128 Insure (বীমা করা / নিরাপদ করা)
129 Eminent (বিশিষ্ট / প্রখ্যাত)
130 Imminent (আসন্ন)
131 Emerge (উত্থিত হওয়া)
132 Immerge (মুগ্ধ করা)
133 Elicit (প্রকাশ করা / টানিয়া বাহির করা)
134 Illicit (অবৈধ / নিষিদ্ধ)
135 Eligible (যোগ্য / উপযুক্ত)
136 Illegible (অস্পষ্ট / দুষ্পাঠ্য)
137 Fast (দ্রুত)
138 First (প্রথম)
139 Far (দূরবর্তী / দূরে)
140 Fur (পশম / পশুর লোম)
141 Fair (সুশ্রী / ন্যায্য / মেলা)
142 Fare (পাবলিক যানবাহন ভাড়া)
143 Farm (খামার / কৃষি চত্ত্বর)
144 Firm (দৃঢ় / ব্যবসা প্রতিষ্ঠান)
145 Farther (অধিক দূর / দূরবর্তী)
146 Further (আরও / অধিকতর)
147 Flash (আলোর ঝলক / বিদ্যুৎ চমকানি)
148 Flesh (মাংস / শারীরিক বৃত্তি)
149 Flu (ইনফ্লুঞ্জা)
150 Flue (চিমনী)
151 Flaw (ত্রুটি / খুঁত)
152 Form (গঠন / আকৃতি)
153 From (হইতে / থেকে)
154 Follow (অনুসরণ করা)
155 Flow (প্রবাহিত হওয়া)
156 Forbear (বিরত থাকা / রাখা)
157 Forebear (পূর্বপূরুষ)
158 Foreword (ভূমিকা / অনুক্রমণী)
159 Forward (অগ্রবর্তী / এগিয়ে যাওয়া)
160 Formerly (ইতিপূর্বে / সেকালে)
161 Formally (আনুষ্ঠানিকভাবে)
162 Flower (ফুল)
163 Flour (ময়দা)
164 Fraction(ভগ্নাংশ)
165 Friction (ঘষর্ণ /সংঘর্ষ)
166 Fiction (কল্পিত কাহিনী)
167 Faction (বিরোধ / দলাদলি)
168 Fussy (অত্যন্ত খুঁতখুতে)
169 Fuzzy (অস্পষ্ট / ঝাপসা)
170 Gender (লিঙ্গ /কোন ব্যক্তির পুংত্ত্ব বা স্ত্রী-ত্ব)
171 Gander (রাজহাঁস)
172 Gale (ঝড় / বাত্যা)
173 Goal (উদ্দেশ্য / লক্ষ্য)
174 Grate (ঘর্ষণ করা / বিরক্ত করা)
175 Great (মহান / বিশাল)
176 Gloss (চাকচিক্য / মসৃণ উজ্জলতা)
177 Gloze (দোষ ঢাকা / দোষ লাঘব করা)
178 Hang (ফাঁসি দেত্তয়া /সাময়িক কাযকারিতা হারানো)
179 Hung (ঝুলান / দেত্তয়ালে টাঙ্গান / উঁচুতে লাগানো)
180 Hard (কঠিন / শক্ত)
181 Herd (পশুর পাল / একত্র চালিত করা)
182 Hail (শিলাবৃষ্টি / তুষারবৃষ্টি)
183 Hale (সুস্থ / নীরোগ / শক্তিশালী)
184 Hole (গর্ত)
185 Whole (সমগ্র)
186 Hoard (গুপ্ত ভাণ্ডার /জমা করা )
187 Horde (বড় দল / যাযাবর জাতিবিশেষ)
188 Honorary (অবৈতনিক)
189 Honorarium (দক্ষিণা / সম্মানী)
190 Human (মানবীয়)
191 Humane (দয়ালু)
192 Historic (ইতিহাস প্রসৃদ্ধ)
193 Historical (ঐতিহাসিক)
194 Hear (শোনা / শ্রবণ)
195 Here (এখানে)
196 Instance (উদাহরণ / দৃষ্টান্ত)
197 Instant (ত্বরিত / তাত্ক্ষনিক)
198 Industrious (পরিশ্রমী)
199 Industrial (শিল্পসংক্রান্ত)
200 Indict (আইন অনুযায়ী অভিযুক্ত করা)
201 Indite (রচনা লেখা / চিঠি লেখা)
202 Immigrant (অর্থ-বসবাসের জন্য বিদেশ থেকে আগমনকারী / অভিবাসী)
203 Emigrant (অর্থ-বসবাসের জন্য বিদেশে গমনকারী / দেশান্তরী)
204 Jealous (হিংসা করা)
205 Zealous (প্রবল উদ্দিপনাপূর্ণ)
206 Karat (স্বর্ণের বিশুদ্ধতার একক)
207 Carat (মণিরত্নের মাপবিশেষ)
208 Carrot (গাজর)
209 Later (অধিকতর বিলেম্ব)
210 Latter (পরবর্তী)
211 Letter (চিঠি / বর্ণ)
212 Lay (শোয়ানো / স্থাপন করা / ডিমপাড়া)
213 Lie (মিথ্যা / শয়ন করা / হেলান দেত্তয়া)
214 Licence (অনুজ্ঞাপত্র)
215 License (অনুজ্ঞাপত্র দেত্তয়া)
216 Lessen (কমানো / হ্রাস করা)
217 Lesson (শিক্ষা / পাঠ দান)
218 Lifelong (আজীবন)
219 Livelong (সুদীর্ঘ)
220 Least (কমপক্ষে / অন্তত)
221 Lest (পাছে / নইলে)
222 Level (স্থর / সমতল)
223 Label (তথ্য সম্পর্কিত স্টিকার)
224 Leave (ত্যাগ করা / যাত্রা করা / ছুটি)
225 Live (বাস করা / জীবন্ত / সরাসরি)
226 Loss (ক্ষতি)
227 Lose (হারানো)
228 Loose (শিতিল)
229 Marry (বিয়ে করা)
230 Merry (প্রফুল্ল / হাসিখুশি)
231 Massage (মালিশ / অঙ্গমদর্ন)
232 Message (বার্তা / বাণী)
233 Main (প্রধান)
234 Mane (কেশর)
235 Meat (মাংস)
236 Meet (সাক্ষাত করা)
237 Meter (পরিমাপক / মিটার)
238 Metre (ছন্দ / মাত্রা)
239 Moral (নৈতিক)
240 Morale (মনোবল)
241 Miner (খনির শ্রমিক)
242 Minor (গৌণ / ছোট)
243 Naval (নৌবাহিনী-সংক্রান্ত / জাহাজী)
244 Navel (নাভি / কেন্দ্রবিন্দু)
245 Novel (উপন্যাস)
246 Nobel (নোবেল)
247 Noble (উন্নতচরিত্র)
248 Official (অফিসসম্বন্ধীয়)
249 Officious (অনধিকার চর্চা)
250 Ordinance (জারিকরা আদেশ / অধ্যাদেশ)
251 Ordnance (গোলাবারুদ / যুদ্ধাস্ত্র)
252 Opposite (বিরুদ্ধ / বিরোধী)
253 Apposite (যথায়োগ্য / প্রাসঙ্গিক)
254 Object (উদ্দেশ্য / কর্ম)
255 Abject (হতভাগা / নিতান্ত হীন)
256 Obstruct (ব্যাঘাত ঘটান / বাধা সূষ্টি করা)
257 Abstract (ভাববাচক / পৃথক্ করা)
258 Payroll (নিয়জিত কর্মচারির বেতনসহ তালিকা)
259 Parole (বন্দীর অঙ্গীকার / শর্তাধীন মুক্তি)
260 Part (অংশ / ভাগ)
261 Pert (অকালপক্ক / ধৃষ্ট)
262 Pair (জুড়ি / জোড়া)
263 Pare (ছাঁটা / কেটে ফেলা)
264 Peal (নিনাদ / উচ্চ শব্দ)
265 Peel (খোসা ছাড়ানো)
266 Pill (খাবার বড়ি)
267 Patrol (চৌকি)
268 Petrol (পেট্রল)
269 Personal (ব্যক্তিগত)
270 Personnel (নিয়জিত কর্মিবৃন্দ)
271 Personality (ব্যক্তিত্ব)
272 Personalty (ব্যক্তিগত সম্পত্তি)
273 Precede (পূর্ববর্তী হওয়া)
274 Proceed (অগ্রসর হত্তয়া)
275 Precedent ( পূর্ব নজির / দৃষ্টান্ত)
276 President (রাষ্ট্রপতি / সভাপতি)
277 Prevision (দূর দৃষ্টি / পূর্বজ্ঞান)
278 Provision (ব্যবস্থা করে দেয়া /বিধান)
279 Plain (সমভূমি / রূপসজ্জাহীন)
280 Plane (সমতল / উড়োজাহাজ)
281 Plunk (সশব্দে পড়ে যাওয়া)
282 Plank (তক্তা)
283 Peak (সরু উপরিভাগ / চূড়া শিখর)
284 Peek (উঁকি মারা)
285 Pray (প্রার্থনা করা)
286 Prey (শিকার / লুন্ঠন)
287 Principle (নীতি)
288 Principal (প্রধান)
289 Presence (উপস্থিতি / হাজির)
290 Presents (উপহার)
291 Prescribe (ব্যবস্থা দেওয়া / বিধান করা)
292 Proscribe (নিষেধাজ্ঞা / বর্জনীয়)
293 Prophecy (ভবিষ্যদ্বাণী)
294 Prophesy (ভবিষ্যদ্বাণী করা)
295 Physic (ঔষুধ / চিকিত্সাবিজ্ঞান)
296 Physics (প্রদার্থবিদ্যা)
297 Physique (দেহের গঠন)
298 Pan (কড়াই)
299 Pen (কলম)
300 Pat (মৃদু আঘাত করা / চাপড়ান)
301 Pet (প্রিয় / সযত্নে লালিত / পোষা)
302 Peace (শান্তি)
303 Piece (টুকরা)
304 Paper (কাগজ)
305 Pepper (মরিচ)
306 Person (ব্যক্তি)
307 Parson (পাদ্রী)
308 Populous (জনবহুল)
309 Popular (জনপ্রিয়)
310 Pity (করুণা / দয়া)
311 Piety (ভক্তি / ধার্মিকতা)
312 Practice (অনুশীলন)
313 Practise (অনুশীলন করা)
314 Quiet (শান্ত)
315 Quite (সম্পূর্ণভাবে)
316 Rash (চুলকানি / হঠকারী)
317 Rush (দ্রুত ছুটে যাওয়া / নলখাগড়া)
318 Rear (লালন পালন করা)
319 Rare (দূর্লভ)
320 Register (তালিকা বা রেকর্ড বই)
321 Registrar (নিবন্ধরক্ষক / নিয়ামক)
322 Refuge (আশ্রয়স্থল)
323 Refuse (প্রত্যাখ্যান করা)
324 Rise (উদিত হওয়া / ওঠা)
325 Raise (উত্থাপন করা / মানোন্নয়ন করা)
326 Role (ভূমিকা / চরিত্র)
327 Roll (নামের তালিকা / ক্রমিক)
328 Rout (ছত্রভঙ্গ করা / সম্পূর্ণ পরাজিত করা)
329 Route (নিত্য যাতায়াতের পথ / গন্তব্য / রুট)
330 Sale (বিক্রয়)
331 Sell (বিক্রয় করা)
332 Set (স্থাপন করা / ঠিক করা)
333 Sit (বসা / উপবেশন করা)
334 See (দেখা)
335 Sea (সমুদ্র)
336 Seen (দেখা / দৃষ্ট)
337 Scene (দৃশ্য / ঘটনাস্থল)
338 Secret (গোপন / গুপ্ত)
339 Secrete (গোপন করা / নিঃসৃত করা)
340 Session (অধিবেশন / সভা / বৈঠক)
341 Cession (স্বত্বত্যাগ / ছেড়ে দেওয়া)
342 Sight (দৃষ্টিশক্তি / দৃশ্য)
343 Site (নির্মাণ-ভূমি / জায়গা)
344 Cite (উল্লেখ করা / উদ্ধৃত করা)
345 Sweat (ঘাম)
346 Sweet (মিষ্টি)
347 Sometime (একদা)
348 Sometimes (কখনও কখনও)
349 Social (সামাজিক)
350 Sociable (মিশুক)
351 Soul (আত্না / প্রেরণাদাতা)
352 Sole (একমাত্র / জুতার তলি)
353 Steal (চুরি করা)
354 Steel (ইস্পাত / স্টীল)
355 Style (শৈলী / ধরণ)
356 Stile (প্রাচীরের সঙ্গে লাগানো মই)
357 Staff (প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী)
358 Stuff (উপাদান)
359 Story (গল্প / কাহিনী)
360 Storey (গৃহতল / তলা)
361 Straight (সোজা / সরল)
362 Strait (কঠোর / সঙ্কীর্ণ)
363 Stationary (স্থির / নিশ্চল)
364 Stationery (মনিহারী / স্টেশনারি)
365 Ship (সমুদ্রগামী জাহাজ)
366 Sheep (ভেড়া)
367 Suit (বিশেষ পোশাক / মকদ্দমা)
368 Suite (সেট / মানানসই / যন্ত্রসঙ্গীত)
369 Summary (সারাংশ / সংক্ষিপ্ত)
370 Summery (গ্রীষ্মের বৈশিষ্ট্যপূর্ণ)
371 Success (সফলতা)
372 Succeed (সফল হওয়া)
373 Special (বিশেষ / বিশিষ্ট / অসাধারণ)
374 Spatial (দূরত্বসংক্রান্ত / স্থান-সংক্রান্ত)
375 This (ইহা / এই)
376 These (এই সকল)
377 Their (তাদের)
378 There (সেখানে)
379 Then (পরে / তারপর / অতএব)
380 Than (চেয়ে / তুলনা বুঝাতে)
381 Taught (শেখানো)
382 Taut (শক্ত / আঁটো)
383 Tale (গল্প)
384 Tell (বলা)
385 Tail (লেজ / মুদ্রার উলটা দিক)
386 Test (পরীক্ষা)
387 Taste (স্বাদ)
388 Testy (খিটখিটে)
389 Tasty (সুস্বাদু)
390 Thrash (অত্যাধিক প্রহার করা)
391 Thresh (শস্য থেকে তুষ আলাদা করা)
392 Urban (শহুর সম্বন্ধীয় )
393 Urbane (ভদ্র ও রুচিশীল)
394 Unwanted (অনাবশ্যক / অবাঞ্চিত)
395 Unwonted (অনভ্যস্ত / বিরল)
396 Vacation (অবকাশ / ছুটি)
397 Vocation (পেশা / বৃত্তি)
398 Vertex (চূড়া / শীর্ষ)
399 Vortex (পানি বা বাতাশের ঘুরপাক গতি)
400 Vain (বৃথা / নিষ্ফল)
401 Vein (শিরা / ধমনী)
402 Wander (ঘুরে ঘুরে বেড়ানো)
403 Wonder (বিস্ময়)
404 Warship (রণতরী / যুদ্ধ-জাহাজ )
405 Worship (উপাসনা করা / পূজা করা)
406 Weak (দুর্বল / শক্তিহীন)
407 Week (সপ্তাহ)
408 Wick (পলতে / শলিত)
409 Wear (পরিধান করা)
410 Wire (তার)
411 Word (শব্দ / কখা)
412 Ward (ওয়ার্ড / এলাকা)
413 Wait (অপেক্ষা করা)
414 Wet (ভেজা / আর্দ্র)
415 Whole (সমগ্র)
416 Hole (গর্ত)
417 Weather (আবহাওয়া)
418 Whether (কিনা)
419 Write (লেখা / লিখা)
420 Right (শুদ্ধ / সঠিক)
421 Yolk (ডিমের কুসুম)
422 Yoke (জোয়াল / বশ্যতা)

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Kush*ta Sadar
Kushtia
7000