Halsa secondary school

Halsa secondary school Purpose of this page is to get together all students of Halsa High School. It can help us to know where we are staying and doing.

11/08/2026

সচেতন অভিভাবক এবং অন্তর্মুখী ও একান্ত অনুগত ছাত্র আবশ্যক:
সচেতন অভিভাবক ছাড়া একজন শিক্ষার্থীর ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্য অর্জন করা অনেক কঠিন। তবে ‘সচেতন’ শব্দটির সঙ্গে ‘শিক্ষিত’ শব্দটিকে এক করে দেখা উচিত নয়। আমি হালসা মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৮ সালের ব্যাচ। মাঝারি গোচরের ছাত্র ছিলাম। আড়াই তিন কিলোমিটার পায়ে হেটে কাটদহচর গ্রাম থেকে স্কুলে এসে ক্লাস করে ফিরে যেতাম। তখন টিফিন নেয়ার চল ছিলো না। খাটি কৃষক পরিবারের সন্তান। আমার বাবা কিছুদিন পাঠশালায় পড়েছিলেন। তিনি পড়তে ও লিখতে পারতেন। আমার মা প্রাতিষ্ঠানিক ভাবে পড়াশোনা করতে পারেননি। কিন্তু সন্তান ও নাতিপুতিদের কীভাবে লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে হয়, সেটা তিনি খুব ভালোভাবে বুঝতেন। তিনি শুধু শাসন করতেন না; বরং আমাদের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন। আমার বাবা ও মা আজ পৃথিবীতে নেই কিন্তু উনাদের দেখানো পথে হেটে আমি বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমার মনে হয়, সন্তানকে শুধু অভাবের কথা বললেই হয় না; তাকে অভাবের মধ্য থেকেও বড় হওয়ার স্বপ্ন দেখতে শেখাতে হয়। কারণ যে সন্তান সংগ্রামের মূল্য বোঝে এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে, তার এগিয়ে যাওয়ার শক্তি অনেক বেশি থাকে।
একটি সুন্দর কথা আছে—
“A smooth sea never made a good sailor.”
জীবনের প্রতিকূলতা মানুষকে দুর্বল করার পাশাপাশি তাকে শক্তিশালীও করে। তাই সন্তানকে সব ধরনের অভাব ও প্রতিকূলতা থেকে দূরে রাখার চেয়ে, সেগুলোকে অতিক্রম করে কীভাবে এগিয়ে যেতে হয়—সেটা শেখানো বেশি গুরুত্বপূর্ণ।
আমার মনে হয়, এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা আজ বিশ্ববিদ্যালয়, পেশাজীবন বা জীবনের অন্য ক্ষেত্রে ভালো করছে, তাদের মাঝে মাঝে স্কুলে আমন্ত্রণ জানিয়ে Motivational Speech/Interaction Programme আয়োজন করা যেতে পারে।
একজন বর্তমান শিক্ষার্থী যখন নিজের স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থীকে সামনে দাঁড়িয়ে বলতে শুনবে—
“আমিও এই স্কুলে পড়েছি, আমিও তোমাদের মতো একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম, কিন্তু আমি পেরেছি”—তখন তার নিজের মধ্যেও বিশ্বাস তৈরি হবে—
“আমিও পারব। আমিও বিশ্ববিদ্যালয়ে পড়তে পারব। আমিও জীবনে বড় কিছু করতে পারব।”
শিক্ষার্থীদের মধ্যে এই ‘আমি পারব’ বিশ্বাসটি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানের একটি বহুল আলোচিত ধারণা হলো—মানুষ নিজের সম্পর্কে এবং নিজের সক্ষমতা সম্পর্কে যে বিশ্বাস তৈরি করে, তা তার আচরণ, চেষ্টা ও অর্জনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।
তাই ভালো ফলাফলের পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, আত্মবিশ্বাসী করা এবং বড় হওয়ার সাহস দেওয়া প্রয়োজন।
কারণ অনেক সময় একজন শিক্ষার্থীর জীবনে পরিবর্তন আনার জন্য একটি ভালো বইয়ের চেয়েও, একটি অনুপ্রেরণাদায়ী মানুষের কথা বেশি কার্যকর হতে পারে।
-------- নাজমুল আহাদ
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

15/09/2025

I got over 20 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

21/11/2021

Good Morning to everybody for touching with the Halsa Secondary School.

24/03/2020

করোনাভাইরাস থেকে বাচতে ঘনঘন সাবান দিয়ে হাতমুখ ধুতে থাকুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ। সাথে জনসমাগম এড়িয়ে চলুন। হে আল্লাহ! আপনি আমাদের ক্ষমা করুন।

Picture imported from timeline of salam sir.
07/11/2018

Picture imported from timeline of salam sir.

02/11/2018

হালসা মাধ্যমিক বিদ্যালয় ও একটি ঘটনাঃ

আমি তখন ৭ম শ্রেণির ছাত্র, মধ্যম গোছরের ছাত্র ছিলাম। তখন ছিলো বর্ষাকাল, বুধবারের সকালে আমরা কাটদহচর থেকে রেললাইন দিয়ে হেটে বিদ্যালয়ের দিকে যেতে যেতে যখন মাঠ কেবিন নামক জায়গায় গেলাম তখন মেঘ শুরু হলো, সমস্ত জামা-কাপড়, বই ভিজে যাওয়াই বাড়ী ফিরে এলাম, পরদিন ১ম ক্লাসে এলেন যে স্যার তিনি (সাহেব স্যার) ৫ম পিরিয়ড এ ক্লাস নিতেন, পড়াতেন সমাজ, নাম ডাকার সাথে সাথে আগের দিনে যারা অনুপস্থিত ছিলেন তাদের দাড় করিয়ে রাখলেন । শুরু হল উত্তম মধ্যম, আমাকে জিজ্ঞাসা করলেন, ''কিরে কাল কেন আসিস নাই" আমি বললাম স্যার মেঘে ভিজে যাওয়াতে বাড়ী ফেরে গেছিলাম। স্যার আমার বন্ধুদের জিজ্ঞাসা করলেন কাল আবার মেঘ হল কোথায়? মিথ্যুক ভেবে আমাকে কাচা কুনচি দিয়ে একে একে ১৩ টি আঘাত করলেন, আমার কিছুই বলার থাকলনা, কেননা বুধবারে বিদ্যালয়ের পাশে মেঘ ছিলনা । পরে স্যার কে বলেছিলাম সেদিন সত্যি মেঘ হয়েছিলো? তারপর থেকে স্যার আমাকে খুব আদর করতেন । আমি কলেজ, বিশ্ববিদ্যালয় পড়া শেষ করেছি কিন্তু মাধ্যমিকের মত শিক্ষক একটিও পায়নি। তাই মনে হয়- হাই স্কুল জীবনই ছাত্র জীবনের সেরা সময় । আজ সেই ক্লাসের ২ জন পরদেশে চলে গেছেন আমাদের ও যেতে হবে। একটি সুন্দর সময়কে ফেলে রেখেছি যা আজো বার বার মন কাদায়। সবাই ভালো থাকবেন। আহাদ, কাটদহচর, হালসা ।

18/09/2015

আমাদের প্রিয় স্যার জনাব এম এ সালাম যাকে আমরা সালাম স্যার নামে চিনি। উনার জন্মদিন আজ। আজকের এই দিনে হালসা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন-পুরাতন হাজারো ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। স্যার আপনি সুস্থ থাকবেন এই কামনা রইল।

02/08/2015

Happy friendship day to all of you.

14/07/2015

Shob e kadar er raat a muslimra sobai ibadat bondegi kore katan a prottasha roilo.

Address

P. O. Halsa, Thana. Mirpur, Dist. Kushtia
Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Halsa secondary school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category