Satarpara High School

Satarpara High School late Ahmed Mozammel Huq & late Mofizuddin Ahmed was the founder.

12/06/2017

শিক্ষার্থীরা অতিরিক্ত টাকা না দিলে পরীক্ষায় ফেল!
কুষ্টিয়া জেলা ব্রেকিং
নিউজ ডেস্ক রির্পোট ॥
পরীক্ষায় যদি পাশ
করতে হয় তাহলে স্যারকে
অতিরিক্ত টাকা দিতে হয়।
স্যারকে অতিরিক্ত ৫ হাজার টাকা
না দিলে ফেল। এমন একটি সিস্টেম
চালু করেছে কুষ্টিয়ার মিরপুর
উপজেলার নিমতলা মাধ্যমিক
বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিন।
টাকা দিলে পাশ আর না দিলে
৩বার ফেল করতে হবে এমন হুমকি
দেওয়া হয় ছাত্রী ছাত্রীদের।
সাধারন শাখায় এ সিস্টেমটি চালু
না থাকলেও কারিগরি শাখায়
দীর্ঘদিন ধরে চালু রেখেছেন
তিনি। তবে নিজের দোষ এড়িয়ে
ছাত্র/ছাত্রীদের অভিযোগ আমলে
নেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আব্দুর রহমান। তবে বিদ্যালয়
কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই
অতিরিক্ত এ অর্থ আদায়ের সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। এ ব্যাপারে
সংবাদ প্রকাশ করে কোনো লাভ
নেই বলে জানিয়েছেন ওই
বিদ্যালয়ের ভোকেশনাল শাখার
সেই অভিযুক্ত শিক্ষক সালাউদ্দিন।
ওই বিদ্যালয়ে ৪০ জন ছাত্র-ছাত্রী
এসএসসি ভোকেশনাল শাখায়
পরীক্ষায় অংশগ্রহণ করবে। অতিরিক্ত
টাকা আদায় করায় রেজিস্ট্রেশন
করতে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে
বলেও জানিয়েছেন ভুক্তভোগী
ছাত্র/ছাত্রীরা। এ নিয়ে
পরীক্ষার্থী ও ক্ষুব্ধ অভিভাবকদের
সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের প্রায়
হট্টোগোল বাধে। শিক্ষার্থীদের
অভিযোগ, বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আব্দুর রহমানের সঙ্গে পরামর্শ
করেই অতিরিক্ত ৫ হাজার টাকা না
দিলে পরীক্ষায় ফেল করিয়ে
দেয়ার হুমকি দিচ্ছেন
ইলেক্ট্রিক্যাল ট্রেড ইন্সটেকক্টর
সালাউদ্দিন। তবে অতিরিক্ত টাকা
আদায়ে ছাত্র-ছাত্রীদের কোনো
রশিদ দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদ
করলেও পরীক্ষায় ফেল করিয়ে
দেয়ার হুমকি দিয়েছে শিক্ষকরা।
তবে এ ব্যাপারে বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, “এমন
তথ্য আমার জানা নেই। যদি এমন হয়ে
তাকে তাহলে আমরা শিগগিরই
ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে
উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা জুলফিকার হায়দার
জানান, বোর্ড ফি’র বাইরে কোনো
অর্থ না নেয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে
নির্দেশ দেয়া হয়েছে। অতিরিক্ত
অর্থ নিলে ব্যবস্থা নেয়া হবে।

29/04/2017
17/03/2017
01/03/2017
২২টি ক্যাটাগরির মধ্যে ১৩টিতেই পুরস্কার কুষ্টিয়ারকুষ্টিয়া অফিস২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১১খুলনা বিভাগীয় বিশাউদ্ভাবন উৎসব ও ...
26/02/2017

২২টি ক্যাটাগরির মধ্যে ১৩টিতেই পুরস্কার কুষ্টিয়ার

কুষ্টিয়া অফিস
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১১

খুলনা বিভাগীয় বিশাউদ্ভাবন উৎসব ও বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় তাক লাগানো সাফল্য পেয়েছে কুষ্টিয়া। দুটি বিভাগে মোট ২২টি ক্যাটাগরির মধ্যে ১৩টিতেই এ জেলার লোকজন পুরস্কার পেয়েছেন।

গত শুক্রবার দুপুরে খুলনা সার্কিট হাউস ময়দানে মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। উদ্ভাবন চর্চায় সহায়তা করায়খুলনা বিভাগে শ্রেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মো. মুজিব উল ফেরদৌস। তিনি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি)। উদ্ভাবন চর্চা বিভাগে শ্রেষ্ঠ হয়েছেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আনার কলি মাহবুব, আর উদ্ভাবন চর্চায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হয়েছেন সাহেলা আক্তার। তিনি কুমারখালীর ইউএনও। তথ্যপ্রযুক্তি (আইসিটি) ব্যবহার ও ভূমি সেবা সহজীকরণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে রাজস্ব সেবা প্রদানে শ্রেষ্ঠ হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজ-আল-আসাদ। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উদ্ভাবক হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছিমা ইয়াসমিন।

সুশাসন প্রতিষ্ঠায় ও নাগরিক সেবা সহজীকরণে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হয়েছেন ভেড়ামারা উপজেলার ধরমপুরের মো. শাহাবুল আলম। এ ছাড়া কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা আইসিটি ব্যবহারে শ্রেষ্ঠ, খায়রুল ইসলাম শ্রেষ্ঠ নাগরিক সাংবাদিক, কে এ এম রুয়াইম রাব্বি ও আবুবক্কর সিদ্দিক আইসিটি ব্যবহারে শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার এবং নাজমুল ইসলাম শ্রেষ্ঠ ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র (ইউডিসি) উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।

খুলনা বিভাগীয় বিশাউদ্ভাবন উৎসব ও বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় তাক লাগানো সাফল্য পেয়েছে কুষ্টিয়া। দুটি বিভাগে মোট ২২টি ক্যাটাগরির মধ্যে ১৩টিতেই এ জেলার লোকজন পুরস্কার পেয়েছেন। গত শুক্রবার দুপুরে খুলনা সার্কিট হাউস ময়দানে মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। উদ্ভাবন চর্চায়...

02/03/2014
সালমা এখন এমপির বউ'ও মোর বানিয়া বন্ধুরে/ একটা তাবিজ বানায়া দে' এ গানটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। গানটি ব্যাপক ...
08/01/2014

সালমা এখন এমপির বউ

'ও মোর বানিয়া বন্ধুরে/ একটা তাবিজ বানায়া দে' এ গানটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ক্লোজআপ ওয়ান তারকা কুষ্টিয়ার মেয়ে সালমার কন্ঠেই। তবে এবার সালমা আক্তার হয়ে গেছেন এমপির বউ।

সালমা এতোদিন ছিলেন চেয়ারম্যানের বউ। কিন্তু সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনে তার স্বামী শিবলী সাদিক আওয়ামী লীগের এমপি হওয়ায় বদলে গেছে তার পরিচয়। তিনি এখন এমপির বউ। নির্বাচনের বেশ আগে থেকেই দিনাজপুরে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছেন তিনি। নির্বাচনে জেতার পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন তিনি।

08/12/2013

৮ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দৌলতপুরকে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করা হয়।
দীর্ঘ ৯ মাসে উপজেলার ধর্মদহ ব্যাঙ্গাড়ী মাঠ, শেরপুর, বোয়ালিয়া, প্রাগপুর, হোসেনাবাদ, গোয়ালগ্রাম, আল্লারদর্গা, মহিষকুন্ডি ও বড়গাংদিয়ায় পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের ১০টি সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়। এ সকল যুদ্ধে ৩৮ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। নিহত হয় পাক বাহিনীর ২ শতাধিক সৈন্য।
৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পাক বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। ওই দিন উপজেলার আল¬ারদর্গায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম। যুদ্ধের এক পর্যায়ে পাক হানাদার বাহিনী তাদের গোলাবারুদ ট্যাংক বহর নিয়ে পালিয়ে গেলে উত্তোলন করা হয় বিজয় পতাকা

30/11/2013

দশম জাতীয় সংসদ নির্বাচন
আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী শনিবার দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়া হবে। বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি নির্বাচনে এলে এ তালিকায় বড়োধরনের পরিবর্তন আসতে পারে।

কুষ্টিয়া ১ দৌলতপুর-আফাজ উদ্দিন,
কুষ্টিয়া ২ ভেড়ামারা-মিরপুর-হাসানুল হক ইনু,
কুষ্টিয়া ৩ কুষ্টিয়া সদর-মাহাবুব আলম হানিফ,
কুষ্টিয়া ৪ কুমারখালী-খোকশা-আব্দুর রউফ

What a joke ?
18/08/2013

What a joke ?

28/07/2013

কুষ্টিয়ার দৌলতপুরে প্রমত্তা পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের দুই শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান-বাজার।

( কুষ্টিয়ার সকল বন্ধুকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি )

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satarpara High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Satarpara High School:

Shortcuts

Share

Category