Dept. of Public Administration, IU-Kushtia

Dept. of Public Administration, IU-Kushtia

Share

লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

Formerly known as dept of “Politics & Public Administration”, the history of this dept goes back to the year of 1991, when this dept was established alongside four other major departments. Since its inception several discussions were made to partition Dept of “Politics & Public Administration” but all of them remained ineffective, then finally in 2015 the long desired decision was made fruitful &

Photos from Dept. of Public Administration, IU-Kushtia's post 13/06/2026

প্রথম রিইউনিয়ন, ২০২৪।

অনেক ঘটনা, কিছু স্মৃতি, কষ্ট, দুঃখ, মান, অভিমান, ভাললাগা, বঞ্চনা, অবজ্ঞা, কিছুটা অপমান— সব কিছুর মিশেলে এক স্বর্ণালি সময়ের ছবি।




(মুর্তজা
সেশনঃ১৯৯২/৯৩
অধ্যাপক
লোক প্রশাসন বিভাগ)

Photos from Dept. of Public Administration, IU-Kushtia's post 13/06/2026

স্মৃতি হিসেবে রেখে দিলাম।
বিউটি অফ পাবলিক এডমিনিস্ট্রেশন।

Photos from Dept. of Public Administration, IU-Kushtia's post 23/05/2026

লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও লোক প্রশাসন বিভাগের গর্ব, প্রফেসর ড. একেএম মতিনুর রহমান স্যারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
স্যারের নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক নতুন উচ্চতায়—এই প্রত্যাশা রইলো।

Photos from Dept. of Public Administration, IU-Kushtia's post 19/05/2026

আমাদের লোক প্রশাসন বিভাগের জন্য গর্বের মুহূর্ত

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর বেগম রোকসানা মিলি একই ফ্রেমে বন্দি।

দু’জন গুণী শিক্ষকের নেতৃত্ব ও সাফল্য আমাদের বিভাগের জন্য অনুপ্রেরণা ও অহংকার। ❤️

Photos from Dept. of Public Administration, IU-Kushtia's post 17/05/2026

"লোক প্রশাসন বিভাগে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে আন্তরিক সংবর্ধনা"❤️

নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একেএম মতিনুর রহমানকে তাঁর নিজ বিভাগ লোক প্রশাসন বিভাগের পক্ষ থেকে এক আন্তরিক ও ঘরোয়া সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ, ১৭ মে বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন। এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রফেসর ড. একেএম মতিনুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক উৎকর্ষতার নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিভাগের শিক্ষকরা বলেন, নিজ বিভাগের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হওয়ায় তারা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এটি শুধু বিভাগের জন্যই নয়, শিক্ষার্থীদের জন্যও এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবর্ধনার জবাবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একেএম মতিনুর রহমান আবেগঘন বক্তব্যে বলেন,
“লোক প্রশাসন বিভাগ আমার শিকড়ের মতো। এই বিভাগের সহকর্মীদের ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আজকের এই সংবর্ধনা আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

14/05/2026

Huge congratulations

Photos from Dept. of Public Administration, IU-Kushtia's post 23/02/2026

"লোক প্রশাসন পরিবারের বর্তমান শিক্ষার্থীদের মাহফিল ২০২৬"

ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় Munshi Murtoza Ali স্যারকে♥️

22/08/2025

🎉 Welcome to the Public Administration Family 🎉

Public Administration Department এর নতুন শিক্ষার্থীরা (Batch-35, Session: 2024-2025), Public Administration পরিবারে তোমাদেরকে স্বাগতম। 🌿📚

🔰 তোমাদের স্বপ্ন, প্রচেষ্টা আর সম্ভাবনায় আমাদের আস্থা রয়েছে। আগামী দিনের নেতৃত্ব, দায়িত্বশীলতা আর মানবিকতার সোপান তৈরি হবে তোমাদের হাত ধরে।

💠 Public Administration শুধু একটি বিভাগ নয়—এটি একটি পরিবার, যেখানে একসাথে শেখা, বেড়ে ওঠা এবং গড়ে ওঠার সুযোগ রয়েছে।

🔰 আমরা বিশ্বাস করি, তোমাদের যাত্রা হবে আলোকিত, গৌরবময় এবং অনন্য। 🌟

🤝 Public Administration পরিবার সর্বদা তোমাদের পাশে থাকবে।

Welcome Batch-35! 🚀

23/06/2025

শোক সংবাদ।

আমাদের বিভাগের প্রাক্তন অফিস সহকারী “জহুর চাচা” মারা গেছেন (ইন্না ————রাজিউন)।

01/06/2025

"দোয়া কামনা "

ফেসবুক থেকে জানলাম,

লোক প্রশাসন বিভাগের ২য় ব্যাচের ছাত্র, বড়-ভাই; কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এবং কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে । সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Kushtia/Jhenaidah Highway
Kushtia
7003