17/04/2021
আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস I ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করে এবং সকল প্রতিবন্দকতা, অভ্যান্তরীন ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে মহান মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দিয়ে নয় মাসে বিজয় ছিনিয়ে আনে I
এই সরকার গঠনের ফলে বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠা বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলন একটি আইন গত ভিত্তি পায় যার ফলে অনান্য ব্যার্থ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পরিণতি থেকে রক্ষা পায় I এই সরকারের বলিষ্ট নেতৃত্বে ১১ সেক্টরে সফল ভাবে যুদ্ধ পরিচালিত হয় তাছাড়া ১ কোটি শরণার্থীর দেখভাল করতে হয় I
বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করা হয় এবং তার অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন I
তাজউদ্দীন আহমদ প্রধান মন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্বও পালন করেন I
এম মনসুর আলী- মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় I
এ এইচ এম কামরুজ্জামান- মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়।
খন্দকার মুশতাক - পররাষ্ট্রমন্ত্রী।
17/03/2021
যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।
শুভ জন্মদিন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
24/10/2020
ভৈরব বিধৌত আবহমান বাংলার ঐতিহাসিক মুজিবনগরের নামে স্ব-মহিমায় আত্ম প্রকাশ করে “মুজিবনগর ডিগ্রী কলেজ”(পূর্ব নাম সীমান্ত কলেজ)যার বর্তমান নাম “মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ। মুজিবনগর এলাকার শিক্ষায় পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষের সন্তানদের শিক্ষিত করে স্বাবলম্বী করার অদম্য বাসনায় বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব হাজী আঃ কাঃ মঃ ইদ্রিস আলী’র সাহসী উদ্যোগে ১৯৮৩ সালে তাঁর নিজ গ্রাম দারিয়াপুরে প্রতিষ্ঠিত হয় “সীমান্ত কলেজ”। স্বাধীনতার পূর্ব ও পরবর্তী কালে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে অত্র এলাকার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় সীমান্ত কলেজ প্রতিষ্ঠার পর তা অনেকটা দূরীভূত হয়। কলেজটি অত্র এলাকার জনগণের কাছে অন্ধকার অঞ্চলে একটা আলোক স্তম্ভ বা বাতিঘরের ন্যায় পরিগণিত হয়। দারিয়াপুর গ্রামের স্থানীয় জনগণ ও মুজিবনগর এলাকার সমাজসেবী, নেতৃত্বস্থানীয় ব্যক্তি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা ও পরামর্শে কলেজের একাডেমিক, সাংস্কৃতিকসহ প্রতিটি কর্মকান্ডে সীমান্ত কলেজের শিক্ষার্থীদের ঈর্ষান্বিত সাফল্য অর্জনের ফলে কলেজটির উত্তরোত্তর শ্রী বৃদ্ধি হতে থাকে।
কলেজটিতে ১৯৮৯ সালে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার স্বীকৃতি লাভ করে। কিছু শিক্ষানুরাগী প্রবাসীদের আর্থিক সহায়তায় কলেজে বিজ্ঞান শাখা চালুর পর ০১/০৭/১৯৯১খ্রিঃ স্বীকৃতি প্রাপ্ত হয়। হাজী আঃ কাঃ মঃ ইদ্রিস আলীর অনুপ্রেরণায় ১৯৮৪ সালে সীমান্ত কলেজ ডিগ্রী পর্যায়ে অধিভূক্ত হয়।
কলেজটি ১৯৯৩ সালে এম.পি.ও ভূক্ত হয় এবং ১৯৯৭ সালে স্বাধীনতার সূতিকাগার ও বাংলাদেশের অস্থায়ী রাজধানী মুজিবনগর এর নামানুসারে সীমান্ত কলেজটির নামকরণ করা হয় “মুজিবনগর ডিগ্রী কলেজ”।
১৯৯৭সালের ১৭এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে কলেজটি জাতীয়করণে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে কলেজটি জাতীয়করণে মহামান্য রাষ্ট্রপতির সম্মতির কথা সচিব. শিক্ষামন্ত্রণালয় কে অবহিত করানো হয়। ২০০১সালের ১৭এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কলেজটিকে জাতীয়করণের সম্মতি জ্ঞাপনের ধারাবাহিকতায় ২০১১ সালের ১৭এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কলেজটি জাতীয়করণের প্রতিশ্রুতির কথা পুণঃ ব্যক্ত করেন এবং ২৬/০৬/২০১২খ্রিঃ হতে কলেজটি জাতীয়করণ করেন।মুজিবনগর ডিগ্রী কলেজ “মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ” নামধারণ করে স্ব-গৌরবে জ্ঞানের আলো বিলিয়ে চলেছে।
Mujibnagar Govt. Degree College – Mujibnagar, Meharpur
মহান বিজয় দিবস- 2019 মহান বিজয় দিবস- 2019 উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা, কুচকাওয়াজ ও আলোচনা অনুষ্ঠান। মহান বিজয় দিবস- 2019 মহান ...
13/07/2017
Mujibnagar Secondary School
Mujibnagar Secondary School, Founded on 1907 in Mujibnagar, Meherpur
01/05/2017
Mujibnagar Complex, Monument, Picnic Spot Historical Place of Bangladesh Government
Mujibnagar Complex, Monument, Picnic Spot Historical Place of Bangladesh Government
06/12/2014
যারা ফ্রিল্যান্সিং শিখতে চান এবং বর্তমানে ফ্রিল্যান্সিং করছেন আপনাদের সবাই কে আমন্ত্রণ ।
05/12/2014
Our New Page - Mujibnagar Govt. Degree College
Mujibnagar Govt. Degree College
Mujibnagar Government Degree College is a largest college of Mujibnagar Upazila, formerly known as M
18/03/2014
Our New Page for Mujibnagar Degree College , Hit like for stay with us. Thanks!
https://www.facebook.com/MujibnagarGovernmentDegreeCollege
Mujibnagar Govt. Degree College
Mujibnagar Government Degree College is a largest college of Mujibnagar Upazila, formerly known as M
28/08/2013
www.facebook.com/MujibnagarGovernmentDegreeCollege
Mujibnagar Govt. Degree College
Mujibnagar Government Degree College is a largest college of Mujibnagar Upazila, formerly known as M