28/08/2026
To: Israt Jahan Tasnim
কোথা থেকে শুরু করব জানি না, তবে গল্পটা শুরু হয়েছিল মেডিকেলে আসার কয়েকদিন পর থেকেই। সেদিনই প্রথম তোমাকে দেখি। আর সত্যি বলতে, প্রথম দেখাতেই কেন জানি তোমার প্রতি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল। তোমার গালের সেই ছোট্ট তিলটা সেদিনই প্রথম আমার নজর কেড়ে নিয়েছিল। জানি না কেন, কিন্তু সেই ছোট্ট তিলটাও যেন তোমাকে আমার চোখে আরও বেশি সুন্দর করে তুলেছিল। এরপর ধীরে ধীরে তোমাকে যত দেখেছি, ততই তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। তোমার সুন্দর চাহনি, মায়াবী হাসি, শান্ত-শিষ্ট স্বভাব—সবকিছুতেই কেমন একটা মায়া আছে। তুমি খুব বেশি পোস্ট করো না, স্টোরিই বেশি দাও; কিন্তু তোমার একটা সাধারণ স্টোরিও কেন জানি আমার কাছে একটু বেশিই special মনে হয়। কখনো কখনো শুধু তোমার একটা স্টোরি দেখেই অকারণে মনটা ভালো হয়ে যায়।
আর কলেজের সেই ফাংশনের নাচটা? সেটা বোধহয় আলাদা করে মনে রাখার মতো। তোমার সেই ছন্দে দুলে ওঠা, আর লম্বা চুলের ঝাঁকুনিতে সেদিন যেন আমার হৃদপিণ্ডটা কিছুক্ষণের জন্য ঝাঁকুনি খেয়েছিল। 😌
মঞ্চে সেদিন তোমাকে অন্যরকম সুন্দর লাগছিল। কয়েক মুহূর্তের জন্য আমার চোখ যেন তোমার ওপর থেকেই সরছিল না। তোমার কাছে হয়তো সেটা ছিল একটা সাধারণ পারফরম্যান্স, কিন্তু আমার কাছে সেটা তোমাকে আরও একটু বেশি ভালোবেসে ফেলার একটা কারণ হয়ে গিয়েছিল।
আর শুনেছি রান্নাটাও নাকি বেশ ভালো করো! তোমার রান্নার প্রশংসাও শুনেছি। জানি না তোমার রান্নার স্বাদ তোমার হাসির মতোই মিষ্টি কি না
তোমার সাথে হয়তো আমার খুব বেশি কথা হয়নি। প্রায়ই দেখা হয়ে যায়, কিন্তু কখনোই তুমি বুঝতে পারোনি আমার মনের কথাটা।তোমাকে সামনে দেখলে অনেক কথা মনে আসে, কিন্তু সেই কথাগুলো মুখে আনার মতো সাহস কখনো হয়ে ওঠেনি।
হয়তো তুমি কোনোদিন ভাবোনি, তোমাকে কেউ এতটা নীরবে লক্ষ্য করে। তোমার হাসি, তোমার চাহনি, তোমার চুল, এমনকি তোমার সেই ছোট্ট তিলটাও—কিছু জিনিস অজান্তেই কারও মনে থেকে যায়।
তাই বাস্তবে বলতে না পারলেও, আজ এই confession-এর আড়ালে অন্তত কথাটা বলে রাখলাম—
তাসনিম, তোমাকে আমার ভালো লাগে। অনেকটা।
শুধু ভালো লাগা বললে হয়তো কম বলা হবে—আমি কখন যে তোমার প্রেমে পড়ে গেছি, সেটা নিজেও বুঝতে পারিনি।
মেডিকেলে আসার কয়েকদিন পর প্রথম দেখা সেই মেয়েটা যে কখন আমার কাছে এতটা special হয়ে গেল, তার কোনো নির্দিষ্ট দিন-তারিখ আমার জানা নেই। শুধু জানি, তোমাকে দেখলে এখনও সেই প্রথম দেখার অনুভূতিটা কোথাও না কোথাও ফিরে আসে।
হয়তো তুমি এই confession পড়ে অবাক হবে। হয়তো হেসে উড়িয়ে দেবে। কিংবা হয়তো একবার ভেবে দেখবে—কে হতে পারে এই মানুষটা?
যাই হোক, পরিচয়টা আজও গোপন থাকুক।
শুধু এটুকু জেনে রেখো—
তোমার অজান্তেই কেউ একজন তোমাকে অনেকদিন ধরে ভালোবেসে যাচ্ছে।
আর তার গল্পে, তুমি অনেক আগেই সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে গেছো। ❤️
— তোমার ফ্রেন্ডলিস্টের সেই বোকাসোকা গাধা ছেলেটা