Hasib Dream School College

Hasib Dream School College Hasib Dream School College is a modern technology based institution with multimedia class room. Education is the backbone of a nation. Mozibor Rahman.

The more educated a nation is, the more developed it is. In the world of information technology, there is no alternative to education. For the proper development of a student, a quality school is essential. Here there will be an ideal environment for study, enough spaces for play and a flawless security system. It will have enough arrangements for students to utilize their talents and creativity. The chairman of internationally renowned and the best cable producer in the country, BRB group of Industries Limited, Alhaz Md. Mozibor Rahman, has built such an advanced technology-based educational institution in Kushtia which is located at 72, Bonku Bihari Nandi Street, Amlapara. The institution is built under the Kiam Siratunnesa Memorial Trust, named after the parents of Alhaz Md. The institution is named ‘Hasib Dream School College’. It started activities officially on 2 January 2017. The school provides both the Bangla and English versions of education. A group of well-trained teachers, who have postgraduate degrees in respected subjects, teaches students with utmost sincerity. To speed up the learning process, there are adequate assisting staffs. Here, every classroom has an advanced multimedia projector. Also, there is a modern language learning lab that is run by the world-famous Sanaco software. There are three giant lifts to move through different floors. To ensure uninterrupted electricity supply, the institution has got England-made 45 kV forest city auto generators. The institution provides its students with healthy food for tiffin, which are prepared in its own cook-house. On every floor, there are arrangements for pure drinking water purified by RO Plant. There are different game rooms for Bangla and English version students. There are two grounds for the students for daily assembly and play around. There is a huge auditorium on the sixth floor where cultural activities are staged. On the fifth floor, there is a rich library with local and foreign books. For holding meetings and seminars, there is a conference room. Besides these, there are three separate advanced laboratories for the students of physics, chemistry and biology. There are sufficient transportation facilities for the safe movement of the students. Also, in honour of the language martyrs, there is a beautiful Shaheed Minar at the school premises. Along with the academic tasks, Hasib Dream School College engages all its students in creative activities to develop their talents. For the comprehensive development of the students, the institution regularly trains them in singing, poem recitation, acting, comedy performance and dance. Every year the institution organises debate, cultural competition, art and general knowledge competition. Annual sports competitions and study tours are organised in a quite festive mood where all the students participate. To spark the spirit of patriotism among the students, the institution celebrates all the national days, including international mother language day, Independence Day, the glorious victory day, national mourning day, Bangla naboborsho and national child day. The Hasib Dream School College campus is a well example of modern architecture surrounded by varieties of trees. The entrance of the institution is decorated with colourful flower pots which yield beautiful flowers across the year. In short, Hasib Dream School College has all the elements and facilities required for an ideal educational institution.

২০২৬-২৭ সেশনে বাংলা ও ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে...
16/08/2026

২০২৬-২৭ সেশনে বাংলা ও ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে...

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬                      হাসিব ড্রীম স্কুল কলেজ-এ নিম্নোক্ত পদসমূহে নিয়োগের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদ...
27/07/2026

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬
হাসিব ড্রীম স্কুল কলেজ-এ নিম্নোক্ত পদসমূহে নিয়োগের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের স্থায়ী (পুরুষ/মহিলা) নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

✨ মেধা ও সৃজনশীলতার অনন্য উদ্‌যাপন! ✨হাসিব ড্রীম স্কুল কলেজে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল "বুদ্ধিমত্তা ও সৃ...
27/07/2026

✨ মেধা ও সৃজনশীলতার অনন্য উদ্‌যাপন! ✨
হাসিব ড্রীম স্কুল কলেজে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল "বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা প্রতিযোগিতা ২০২৬"! 🏆🧠🎨
গত ২৫ জুলাই, শনিবার প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও বুদ্ধিমত্তার চর্চাকে উৎসাহিত করতে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ভাবনা, বুদ্ধিমত্তা এবং অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়ে ইভেন্টটিকে সাফল্যমণ্ডিত করে তোলে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ী খুদে প্রতিভানদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় অধ্যক্ষ মহোদয় ড. মেজর মোঃ নূরুল আমিন হেলাল (অব.) স্যার।
শিক্ষার্থীদের এই সাফল্য ও মেধার বিকাশ আমাদের আগামীর দিনগুলোতে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। বিজয়ী সকল শিক্ষার্থীকে হাসিব ড্রীম স্কুল কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা! 💐👏

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে হাসিব ড্রীম-ই সেরা..
22/07/2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে হাসিব ড্রীম-ই সেরা..

🎓 স্বপ্ন ছোঁয়ার নতুন দিগন্ত: হাসিব ড্রীম স্কুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে! 🎓 ​এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যের পর...
19/07/2026

🎓 স্বপ্ন ছোঁয়ার নতুন দিগন্ত: হাসিব ড্রীম স্কুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে! 🎓

​এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যের পর এবার উচ্চ মাধ্যমিক মিশন!
২০২৬-২৭ সেশনে বাংলা ও ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।
​তোমার স্বপ্নপূরণ করতে ও উচ্চশিক্ষায় নিজেকে একধাপ এগিয়ে রাখতে বেছে নাও কুষ্টিয়ার অন্যতম সেরা বিদ্যাপীঠ -' হাসিব ড্রীম স্কুল কলেজ' ।

​✨ কেন আমরা অনন্য?

​🏫 অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকণ্ডলী দ্বারা সম্পূর্ণ মাল্টিমিডিয়া-সমৃদ্ধ ক্লাসরুমে পাঠদান।
​👥 ক্লাসে সর্বোচ্চ ৩৬ জনের আসন ব্যবস্থা হওয়ায় মনোরম ও সুশৃঙ্খল শিখন-পরিবেশ।
​📝 বাধ্যতামূলক একাডেমিক ক্লাস ও সপ্তাহে দুটি করে কুইজ পরীক্ষা।
​🧪 প্রতিদিন বিজ্ঞানের যেকোনো একটি বিষয়ের ওপর ল্যাব ক্লাস এবং ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জন।
​🍱 সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও উন্নত মানের টিফিন ব্যবস্থা।
​🚌 যাতায়াতের জন্য রয়েছে নিরাপদ ও আরামদায়ক নিজস্ব পরিবহণ সেবা।
​🎯 এইচএসসি (HSC) পরীক্ষায় জিপিএ-৫ (GPA-5) নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

​📌 বিস্তারিত তথ্য জানতে সরাসরি যোগাযোগ করুন:
🏢 ঠিকানা: ৭২,বঙ্ক বিহারী নন্দী স্ট্রিট, আমলাপাড়া, কুষ্টিয়া-৭০০০, বাংলাদেশ।
📞 মোবাইল: ০১৭০৯-৯৯২৯৯৯, ০১৭০৯-৯৯২৯৩২
🌐 ওয়েবসাইট: www.hdsc.edu.bd
🆔 EIIN: 139137
​(BRB গ্রুপের একটি প্রতিষ্ঠান)

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫হাসিব ড্রীম স্কুল কলেজ -এর অভাবনীয় সাফল্য...
12/07/2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫
হাসিব ড্রীম স্কুল কলেজ -এর অভাবনীয় সাফল্য...

হাসিব ড্রীম স্কুল কলেজ-এ বিশেষ ছাড়ে ভর্তি চলছে...২য় -৮ম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনে ছাত্রীদের ভর্তির এটাই সুবর্ণ সুযো...
21/06/2026

হাসিব ড্রীম স্কুল কলেজ-এ বিশেষ ছাড়ে ভর্তি চলছে...
২য় -৮ম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনে ছাত্রীদের ভর্তির এটাই সুবর্ণ সুযোগ!
বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 01709-992999 নাম্বারে অথবা লগইন করুন www.hdsc.edu.bd

হাসিব ড্রীম স্কুল কলেজে সেমিনার অনুষ্ঠিত!...........গত ১২ জুন, শুক্রবার হাসিব ড্রীম স্কুল কলেজের আয়োজনে ২০২৬ সালের এসএসস...
14/06/2026

হাসিব ড্রীম স্কুল কলেজে সেমিনার অনুষ্ঠিত!...........

গত ১২ জুন, শুক্রবার হাসিব ড্রীম স্কুল কলেজের আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ দিক-নির্দেশনামূলক একটি স্পেশাল সেমিনার অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অভিভাবক-সহ এই সেমিনারে অংশগ্রহণ করে।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডাঃ সুরেশ তুলসান।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, "সব অভিভাবকই সন্তানকে নিয়ে বড়ো স্বপ্ন নিয়ে দেশের নামকরা কলেজে ছুটে যান। তারা তাদের সন্তানদের এসব প্রতিষ্ঠানে ভর্তি করে নির্ভাবনায় থাকেন। কিন্তু মফস্বল শহর থেকে পরিবার ছাড়া একটি সন্তানের জন্য ঢাকা বা অন্যান্য বড়ো শহরের প্রতিকূল পরিবেশে একা থেকে পড়াশোনা করা কতটা কঠিন চ্যালেঞ্জের, তা কেবল ভুক্তভোগীরাই বোঝেন। তাই অভিভাবকদের উচিত এইচএসসি পর্যন্ত সন্তানদের নিজেদের কাছে রেখেই সঠিক যত্ন ও পরিচর্যা করা।"
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে অত্র প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আফরিন খান। এরপর স্বাগত বক্তব্যে নটরডেম কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ যুবায়ের হাসান ঢাকার প্রতিকূল পরিবেশে পড়াশোনা করার বাস্তব ও কঠিন অভিজ্ঞতার কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসিব ড্রীম স্কুল কলেজের সুযোগ্য অধ্যক্ষ ড. মেজর মোঃ নূরুল আমিন হেলাল (অব.)। তিনি তাঁর বক্তব্যে বলেন, "কুষ্টিয়া তথা এই অঞ্চলের শিক্ষার্থীরা যেন নিজ জেলাতেই সর্বাধুনিক মানের শিক্ষা পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে বিআরবি গ্রুপের মাননীয় চেয়ারম্যান মোঃ মজিবর রহমান হাসিব ড্রীম স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। এখানে পড়ালেখার জন্য রয়েছে সুন্দর ও মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ। এছাড়া অত্যাধুনিক মানের ল্যাঙ্গুয়েজ ল্যাবসহ পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের পৃথক পৃথক ল্যাব। দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রতিদিন ল্যাব ক্লাসের সুযোগ পায়।"
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক মো. ইমারত হোসাইন। সেমিনারে অংশগ্রহণ করে শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
゚

🥇মেধার লড়াইয়ে মুখরিত হাসিব ড্রীম স্কুল কলেজ ক্যাম্পাস🥇 আজ আমাদের প্রতিষ্ঠানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল "...
21/05/2026

🥇মেধার লড়াইয়ে মুখরিত হাসিব ড্রীম স্কুল কলেজ ক্যাম্পাস🥇
আজ আমাদের প্রতিষ্ঠানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল " বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬"। যুক্তির আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীরা মেতে উঠেছিল এক অনন্য বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে। প্রতিটি দলের চমৎকার যুক্তি-তর্ক এবং বাগ্মিতা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। বিতর্কের এই মহোৎসবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলোর হাতে মর্যাদাপূর্ণ মেডেল তুলে দেন আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় ড. মেজর মোঃ নূরুল আমিন হেলাল (অব.) স্যার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্যকে সাধুবাদ জানান এবং আগামী দিনে আরও বড়ো মঞ্চে প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করার জন্য অনুপ্রাণিত করেন।যুক্তি আর তথ্যের এই লড়াইয়ে অংশগ্রহণকারী সকল তার্কিক এবং বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন!
হাসিব ড্রীম স্কুল কলেজ সবসময় শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এভাবেই পাশে থাকবে।

🎉🏆 কুষ্টিয়ার গর্ব: জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ফাইজা! 🏆🎉“আর্ট বাংলাদেশ” অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য এক গৌরব ...
19/05/2026

🎉🏆 কুষ্টিয়ার গর্ব: জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ফাইজা! 🏆🎉
“আর্ট বাংলাদেশ” অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য এক গৌরব বয়ে এনেছে আমাদের চেনা মুখ হাসিব ড্রীম স্কুল কলেজ-এর অষ্টম শ্রেণির অত্যন্ত মেধাবী ও গুণী শিক্ষার্থী কানিজ ফাতেমা ফাইজা।
সে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের কঠিন গণ্ডি পেরিয়ে সবশেষে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে! (আল্হামদুলিল্লাহ্) 🇧🇩🥇
ফাইজার এই অসাধারণ কৃতিত্বে হাসিব ড্রীম স্কুল কলেজ পরিবার তথা কুষ্টিয়াবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। 🌟
তার ভেতরের এই সুপ্ত প্রতিভা ও রঙের জাদু আগামী দিনে আরও বিকশিত হোক। সাফল্যের এই ধারা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বজায় থাকুক এবং সে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাক-এই দোয়াই করি সবসময়। 🤲
ফাইজার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা! ❤

Address

72 Banku Bihari Nondi Street
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Hasib Dream School College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hasib Dream School College:

Shortcuts

Share

Category