'World Blood Donor Day 2026' উপলক্ষে The Wellness Desk আয়োজিত বিশেষ পডকাস্টে উপস্থিত ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ডা. মুকাররাবিন হক নিবিড়, উপদেষ্টা সন্ধানী কুষমেক ইউনিট, উপদেষ্টা সন্ধানী কেন্দ্রীয় পরিষদ।
সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট
Voluntary Organization
15/06/2026
'মানবতার এক ফোটা,
রক্ত দিন-জীবন বাঁচান...'
১৪ই জুন 'বিশ্ব রক্তদাতা দিবস' উপলক্ষে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করে।
বিশ্ব রক্তদাতা দিবস এবং একই সাথে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপক ডা. শহিদুল ইসলাম স্যারের উপস্থিতিতে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের সন্ধানীয়ানরা কেক কাটা কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের অন্যতম অভিভাবক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. ওয়ালিউর রহমান নয়ন স্যার এবং গাইনী ও অবস বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারহানা আফরোজ চমন ম্যাম।
পরবর্তীতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে একটি মনোমুগ্ধকর র্যালী অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টারিং কর্মসূচি পালন করে ইউনিটের সন্ধানীয়ানরা।
সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
"জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর"
14/06/2026
১৪ই জুন, ২০২৬
বিশ্ব রক্তদাতা দিবসের শুভেচ্ছা...
22/05/2026
“রক্তের প্রতিটি ফোঁটায়, মানবতার প্রতিটি স্পন্দনে— গৌরবময় ১১ বছর পার করে এগিয়ে চলেছে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট🩸🎉"
21/05/2026
17/05/2026
“নতুন স্বপ্নের ডাকে শুরু হোক পথচলা,
তোমাদের আগমনে উজ্জ্বল হোক আমাদের ভবিষ্যৎ আঙিনা...” 🌼
আজ ১৭/০৫/২৬ তারিখে প্রতিবছরের ধারাবাহিকতায় নব্য কুষমেক ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডা. মো: শহিদুল ইসলাম স্যার। একজন এক্স-সন্ধানীয়ান হিসেবে স্যারের উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের সকলের জন্য ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
নবীনদের বরণ করে নিতে সন্ধানীর পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হয় এনাটমিক্যাল পয়েন্টস শীট ও স্মারক চাবির রিং।
এছাড়াও নবীন শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় আমাদের প্রাণপ্রিয় সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের গৌরবময় ইতিহাস, মানবতার সেবায় নিবেদিত কার্যক্রম এবং স্বেচ্ছাসেবামূলক পথচলার গল্প।
নতুনদের পদচারণায় আরও প্রাণবন্ত হোক মানবতার এই অঙ্গন।
জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর ❤️
04/05/2026
সদা হাস্যোজ্জ্বল এক তরুণ মেধাবীর বিদায়।
ডা. আবিদ হাসান জিসান সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। উনার এভাবে চলে যাওয়ায় আমরা গভীর সমবেদনা প্রকাশ, আত্মার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ রাব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন
We MOURN 😢😢
22/04/2026
আমাদের এক সম্মানিত খালা দীর্ঘদিন যাবত ত্বকের সমস্যায় ভুগছিলেন। আউটডোরে চিকিৎসা গ্রহণের পর প্রয়োজনীয় ওষুধ নির্ধারিত হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি নিয়মিতভাবে সেই ওষুধ সংগ্রহ ও সেবন করতে সক্ষম হচ্ছিলেন না।
উক্ত পরিস্থিতি বিবেচনায় মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে তাকে এক সপ্তাহের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
সেবাই আমাদের অঙ্গীকার।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ♥️
06/04/2026
মেডিকেল শিক্ষাজীবনে প্রফেশনাল পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একেকটি ধাপ, যা অতিক্রম করেই একজন শিক্ষার্থী ধীরে ধীরে চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। এই পথচলায় যেমন রয়েছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়, তেমনি থাকে কিছুটা উৎকণ্ঠা ও চাপও।
সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে ২৯.০৩.২৬ তারিখ থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া ফাইনাল প্রফে অংশগ্রহণকারী কুষ্মেক-১০ ব্যাচের সকলকে প্রফসামগ্রী বিতরণ করা হয়।
সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে তারা যেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভবিষ্যতে মানবসেবায় নিজেদের নিয়োজিত করতে পারেন এই আমাদের কামনা। 🤍
26/03/2026
২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস।
আমাদের গৌরব, আমাদের অহংকারের দিন এ ২৬শে মার্চ। এই দিনে স্মরণ করি সেই সব বীর শহীদদের, যাদের ত্যাগে রচিত হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস।
তাদের স্বপ্নকে বুকে ধারণ করে এগিয়ে চলাই হোক আমাদের অঙ্গীকার। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে গড়ে তুলি একটি সুন্দর আগামী।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Kushtia Medical College
Kushtia
5700