Consumer Youth Bangladesh,Islamic University

Consumer Youth Bangladesh,Islamic University

Share

"সচেতন হই,সুন্দর জীবনের জন্য"

17/05/2026

সচেতন হোন সুন্দর জীবনের জন্য।

ইবিতে স্যাকারিন ব্যবহারে নিয়ন্ত্রণে সিওয়াইবির স্মারকলিপি প্রদান

Photos from Consumer Youth Bangladesh,Islamic University's post 17/05/2026

গত ১৬ মে ২০২৬ ইং তারিখের স্যাকারিন টেস্টের ভিত্তিতে আজ ১৭ মে ২০২৬ ইং তারিখ সিওয়াইবি, ইবি শাখার নেতৃবৃন্দ প্রক্টর স্যারের সে বিষয়ে আলোচনা করেন এবং "স্যাকারিনের ক্ষতিকর প্রভাব বিবেচনায় ক্যাম্পাসে এর ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য" প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সিওয়াইবি, ইবি শাখার সাধারণ সম্পাদক আলী আজিম মোঃ আবরার, সহ সভাপতি রাউফুল্লাহ খান, দপ্তর সম্পাদক সোহানুর রহমান সিয়াম, প্রচার সম্পাদক মোঃ বিপ্লব হোসেন ও সাধারণ সদস্য রায়হান কবির।

প্রক্টর স্যার উক্ত বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিবেন বলে সিওয়াইবি, ইবি শাখাকে আশ্বস্ত করেন।

Photos from Consumer Youth Bangladesh,Islamic University's post 16/05/2026

আজ ১৬ মে ২০২৬ ইং তারিখে সিওয়াইবি, ইবি শাখার উদ্যোগে ক্যাম্পাসে যে সমস্ত শরবত বিক্রি হয় সেগুলোতে স্যাকারিন দেওয়া হয় কিনা তা নির্ণয়ের লক্ষ্যে স্যাম্পল সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের "ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি" বিভাগের ল্যাবে নিয়ে পরীক্ষা করা হয়।

শরবতের পানিতে বিন্দু পরিমাণ চিনির উপস্থিতি পাওয়া যায়নি। তাই ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই মিষ্টি পানিকে সম্পূর্ণ স্যাকারিন মিশ্রিত পানি হিসেবেই বর্ণনা করেন।

ল্যাবটেস্টের সময় সেখানে উপস্থিত ছিলেন সিওয়াইবি, ইবি শাখার সভাপতি Nur Hosain Al Rifat , সাধারণ সম্পাদক A A M Abrar, অর্থ সম্পাদক Md Tanvir ও সহ সাংগঠনিক সম্পাদক Redoun Ahmad

এ বিষয়ে সিওয়াইবি, ইবি শাখার সভাপতি নূর হোসাইন আল রিফাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মহোদয়ের পরামর্শ করলে ছাত্র উপদেষ্টা মহোদয় প্রক্টর বরাবর এ বিষয়ে একটি আবেদন দাখিল করার পরামর্শ দেন।

পরবর্তীতে আজ দুপুর ২:১৫ মিনিটে সিওয়াইবি, ইবি শাখার জেনারেল মিটিংয়ে শরবতে স্যাকারিন ব্যবহার নিষিদ্ধকরণের লক্ষ্যে আগামী দুই কর্মদিবসের মধ্যেই প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Photos from Consumer Youth Bangladesh,Islamic University's post 16/05/2026

অভিনন্দন স্যারকে। ইনশাআল্লাহ ইবির শহীদ জিয়াউর রহমান হল ডাইনিংয়ের খাবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে স্যারের সদয় দৃষ্টি দিবেন।

16/05/2026

ইবিতে অফিস চলাকালীন বাস চলাচলে নতুন সিদ্ধান্ত।

16/05/2026

সচেতন হোন সুন্দর জীবনের জন্য।

15/05/2026

অভিনন্দন স্যার কে। ইনশাআল্লাহ স্যারের হাত ধরেই ইবির সকল ভোক্তা তাদের অধিকার সম্পূর্ণভাবে ভোগ করতে পারবে।

Photos from Consumer Youth Bangladesh,Islamic University's post 11/05/2026

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার মেয়েদের ৩ টি হলে আজ ১১ মে ২০২৬ ইং তারিখ দুপুর ১২:৩০ মিনিটে তদারকি পরিচালনা করেছেন সিওয়াইবি ইবি শাখার নারী সদস্যরা।

এসময় হলের ক্যান্টিনের দোকানে প্যাকেট জাত রুটির প্যাকেটের মুখ খোলা, নিম্ন মানের চাল ও পচা কাচা সবজি পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে ডাইনিং ম্যানেজারদের এই সমস্ত অসঙ্গতির বিষয়ে খেয়াল রাখতে সতর্ক বার্তা দিয়ে আসেন তারা।

এই তদারকিতে উপস্থিত ছিলেন
সিওয়াইবি ইবি শাখার নারী বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার মিম, সহ নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া সুমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদূরী আক্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক আফরিন আক্তার মৌ, কার্যনির্বাহী সদস্য মিশকাতুল মমতাজ মেঘলা ও মাহফিয়া মোহনা এবং সাধারণ সদস্য সুবর্ণা।

11/05/2026

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন যাত্রা শুরুর প্রারম্ভেই Asia Post এর জন্য শুভকামনা রইলো।

Photos from Consumer Youth Bangladesh,Islamic University's post 02/05/2026

গত ২৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতির বরাবর Consumer Youth Bangladesh,Islamic University শাখা একটি স্মারকলিপি প্রদান করে। উক্ত স্মারকলিপির প্রেক্ষিতে প্রভোস্ট কাউন্সিল সভাপতি তাৎক্ষণিকভাবে নোটিশ জারি করে ইবির সকল হলে পামওয়েল তেল নিষিদ্ধ করেন।

কিন্তু আজ ২ মে ২০২৬ ইং তারিখে সিওয়াইবির এক ঝটিকা তদারকিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিংয়ে পামওয়েল তেলের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সিওয়াইবির সদস্যরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট তেল প্রভোস্ট অফিসে নিয়ে যান এবং প্রভোস্ট স্যারের সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ও সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় দাবি উত্থাপন করেন।

এ সময় তদারকি ও আলোচনায় উপস্থিত ছিলেন সিওয়াইবি ইবি শাখার সভাপতি নূর হোসাইন আল রিফাত, সাধারণ সম্পাদক আলী আজম মোঃ আবরার, অর্থ সম্পাদক মোঃ তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক সোহানুর রহমান সিয়াম, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক ইনসানুল ইমামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Photos from Consumer Youth Bangladesh,Islamic University's post 02/05/2026

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের জন্য শুভকামনা রইলো।

ইনশাআল্লাহ আপনাদের হাত ধরেই সাফল্যের দিকে আরও বহু ধাপ এগিয়ে যাবে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Islamic University
Kushtia