23/01/2025
Confession No : 16
নামঃ খুজে বেরাচ্ছি তোমার নামটা
বিভাগঃ কম্পিউটার ডিপার্টমেন্ট এর আশেপাশে বেশি দেখি।
প্রিয় অচেনা পরী,
তুমি আমার কল্পনার রাজকন্যার থেকেও অনেক অনেক বেশি সুন্দর। তোমাকে যে পাবে সে হবে পৃথিবীর সবথেকে ভাগ্যবান ব্যক্তি। কারণ সৃষ্টিকর্তা তার হতেই তোমাকে তুলে দিবেন যে তোমার যোগ্য। কারন তুমি সবার থেকে আলাদা, তুমি হবে তার জীবনের সবথেকে স্পেশাল। তোমার মনটাও অনেক সুন্দর যেমটা সবারই হওয়া উচিত। আমি জানিনা কিভাবে তোমাকে কথাটা বলবো, আর তুমিই কথাটা কিভাবে নিবে..... তার পরও আমাকে বলতে হবে, কারন সময় ফুরিয়ে যাচ্ছে, আর হতো বলার সুজোগ হবে না।
তোমাকে যেদিন দেখিনা সেদিন আমার অপূর্ণ থেকে যায়। আমি তোমাকে প্রতিটি দিনই দেখতে চাই, একসাথে তোমার হাত ধরে হাটতে চাই, হতাশার চত্বরে তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই, সবার সামনে চিতকার করে বলতে চাই.........
'তোমাকে ভালোবাসিইইইইইইইইইইইইইইইইই'
তুমি আমার জীবনের সবথেকে বড় চাওয়া, তোমাকে পেলে আমার জীবন সার্থক.......
ভালো থেকো, আজ এই পর্যন্তই, আবার লিখবো কোনো একদিন....
ইতি
তোমার পরিচিত কেউ
03/10/2024
Confession No : 14
To : Shanju Ahmed ❤️
Electrical 6th semester
From : Khub shighroi jante parba🤭
Dear,
Kivabe nijer kotha gula bolbo bujhte parsi nah but tomake campus a onek ta kom dakha jai onnoder mukhe tomar kotha khub-e shunesi tumi naki omon,aita sheita, etc tai tomake janar jonno kisu din tomake follow kori abeg er boshe tomake fb te request o diasi but tumi atoi enocent j amare jhulia rakhesila jai hok nijei tomar upor oviman kore request back niasi R ha ami jani tumi single tai onno kaw k chance mero nah ami tomake chai, khub taratari-e tomar samne ashbo priyo valo theke R exam ta valo kore dio doa roilo, bye! ❤️
18/03/2024
Confession No : 13
To: মুমিনুল ভাইয়া
From: না জানলেও চলবে ,
কি ভাবে শুরু করবো বুঝতেছি না ওই ছেড়া আপনি না আমার বড় ভাই তাহলে এত সুন্দর হাসি কেন আপনার 🥺কিন্তু একটু লুচ্চু টাইপের 😌আপনি, এইটা কিন্তু আমার কথা না আপনার ডিপার্টমেন্ট এর আপুর কথা, মনে আছে কালো সানগ্লাস পড়েছিলাম আপনি পাশ থেকে বললেন ৪ চোখ আসলে ৪ চোখ না এটা আমার স্টাইল 😐এসব স্টাইল দেখেও প্রেমে পড়তে পারেন না নাকি ছেড়া ,কেন কেন শুধু ছোট বোনদের ক্রাশ খাওয়ান বিশ্বাস করতে পারেন কখনো আপনাকে ভালোবাসি বলবো না 😏আপনাকে দিয়েই বলবো ভালোবাসি আর আপুরা এই বেডা আপনার আপনাগো দুলাভাই তাকাইয়েন না 🤗আমি গুছিয়ে বলতে পারলাম না এই জন্য দুঃখিত আর একটু ভাব করে নিয়েন ছেড়া,মেয়েদের দিকে তাকাইয়েন না চোখ তুলে নিবো 😕বেশি বেশি লিখা পড়া করেন স্টাবলিশ হোন আর কিছু না আর আইডি খুঁজে লাভ নেই অ্যাডমিন আইডি দিবে না 😶মনে থেকে খুঁজে নেন পেয়ে যাবেন 🤩আর একটু কম হাসিয়েন আমার হার্ট এর সমস্যা 😫ব্ল্যাক কালারে আপনাকে কিন্তু সেই মানায় 😎একটু ক্লু দিয়ে গেলাম কম্পিউটার ডিপার্টমেন্ট এর জুনিয়র 🥱আর কোনো মেয়ের সাথে কথা বলা দেখলে খবর আছে 😴
04/12/2023
Confession No: 12
To: Muminul
From:বড় আপু
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট গ্রুপে আপনার একটা ভিডিও দেখলাম তখন থেকে ক্যান জানিনা আপনাকে আমার ভালো লেগে যায়🥴তারপর আজ যানতে পারলাম আপনি আমার জুনিয়র হাসি পাচ্ছিলো,আমি প্রাইভেট থেকে আসার সময় তোমাকে কলেজ Dress পরে দেখলাম তোমাকে দেখে আমি অবাক হয়ে গেছি জান্নাত সর্না অনেক ছিল্লি করছিলো তখন, তুমি আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলে শুধু চোখ না মন টাও নিয়ে গেছো কিন্তু তোমার নামে রিপোর্ট শুনেছি তোমার বন্ধুর কাছে থেকে তুমি নাকি সব সময় হাসোঁ?আর ২ টাই নাকি Reffed খেয়েছো যায় হোক আমি সব ঠিক করে নিবোনি কারণ আমি আপনার থেকে ২ সেমিস্টার ওপরে আছি😉যদিও বসয়ে তুমি আমি সমান, আর একটা কথা শুননাম কার সাথে প্রেম করার জন্য চেষ্টা করতেছো, এই ছ্যারা সাবধান কইয়া দিলাম আর ছোট বোন এটা তোর দুলাভাই হবে কেউ তাকাস না এডমিন কে নিষেধ করে দিচ্ছি আমার ফেইসবুক আইডি টা দিতে ভালো থেকে,তোমার সামনে বেশি বেশি করে যাবো তাহলে তুমিই পটে গিয়ে আমাকে পোটাবে😉ভালো থেকো ছোট ভাই
ইতি,
Power Department'r senior apu
04/12/2023
Confession No: 11
From: তুমি আমাকে খুব ভালো করে চিনো
To : রুমন
তোমাকে আমি প্রথম দেখছিলাম ফেসবুকের প্রোফাইলে। দেখে অনেক ভালো লাগছিলো 🥺 তারপর থেকে রোজ নিয়ম করে তোমার প্রোফাইল ঘোরা হয়। মাশাআল্লাহ কি কিউট তুমি মাঝে মাঝে চিন্তা হয় কারোর নজর যেন না লাগে। তোমার স্যাড পোস্ট গুলো দেখে আমার খুব কষ্ট হয় এতো দুঃখ কই রাখো আমাকে তোমার বউ করে তোমার মাথা আমার বুকে রেখে কষ্টগুলো আমার কাছে দিয়ে দিলেই তো পারো না হয় তোমার কষ্টগুলো আমিই বহন করলাম খুব যত্নে😊।তোমাকে মাঝে মাঝে দেখি কুষ্টিয়া পলিটেকনিক এর মাঠে তখন মনে হয় সামনে গিয়ে তোমাকে প্রপোজ করে দিই কিন্তু সাহস হয়ে ওঠেনা তোমার ফ্রেন্ড এর কাছ থেকে শুনছি তোমার যে রাগ শুনেই তো খুব ভয় লাগে শুনলাম তুমি নাকি কাউকে প্রচুর ভালবাসতে সেঁকা ও খাইছো ব্যাপারনা মানুষের অতিত থাকতেই পারে। পরিশেষে একটা কথা বলতে চাই ভালোবেসে শুধু আমার করে নিবো অন্য কোথাও যেতে দিবো না তোমাকে। প্রমিজ করলাম কখনো কষ্ট দিবো না তোমাকে!! কোন কালো ছায়া তোমার ওপরে আসতে দিবো না!! যদি তোমার সামনে যাওয়ার সাহস আমার কোনদিন হয় সেদিন তোমার সামনে যাবো শুধু ভালবাসি তোমাকে আর কিছু জানিনা ❤️
🥰🥰
তোমার অচেনা মানুষ🥰🥰
24/11/2023
Confession No: 10
To: Abdullah Arham
From: Ashe pasher kew😊
Ami jokhon tmr sathe thaki somoi ta onk vlo kate. 🫢
Kivabe tmk bolbo jani nh
Hoito tmi kono din bujteo pro ni ami thik koto ta tmk chai 🙂💞
Tmk nie choto choto sopno bune felechi. 😌
Jani na kokhono tmi amr hbe kina
Tmr khub kach theke tmk peyechi.😌😌
Tmr koste tmr songi Hoiyechi
Keu na thkleo sorboda amr pase tmi chila
Jani tmi amk nie ki vabo kintu amr mon onk agei joy kre niyecho🥲🥲
Sob vabe tmk pete chai
Moner sob tuku dite chai
Tmr sei chokher d**e takiye bolte chai
Valobashi priyo..
23/09/2023
Confession No: 09
From: পুরোনো প্রেমিক
To: Al Tasha
প্রথমেই শুরু করছি তোমার দুটি কানা চোখ নিয়ে। তোমার ওই অন্ধ চোখে যে কি আছে তা আমি জানি না।তোমাকে প্রথম দেখেছিলাম girls school এর সামনে। তারপর থেকেই তোমার পিছু নাওয়া শুরু করলাম। তোমার জন্মদিনে তোমাকে চশমা গিফট করতে চেয়ে ছিলাম কিন্তু আমি ব্যর্থ। তোমার ফুচকা খাওয়ার হহহাাাা করার ধরন দেখে আমি মুগ্ধ।একটা ছবিও তুলে রেখেছিলাম কিন্তু পাচ্ছি না।ভালো থেকো।আর ঘুরাঘুরি একটু কম কইরো।
10/09/2023
Confession No : 08
From : তোমার পরিচিত.
To : Afrin Tuli
Department : Computer Science
আপনাকে যেদিন প্রথম দেখছিলাম প্রেমে পরে গেছিলাম ,জানিনা কি হয়েছিল আমার আপনাকে দেখার সাথে সাথে ভিতরে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিলো,হার্টবিট বেড়ে গেছিলো।আহা চোখ দুইটা কি মায়াবি,হাসিটা দেখলে জানো হার্টবিট বেড়ে যাচ্ছিলো,পিচ্চি পিচ্চি স্বভাব।বাচ্চাদের মতো লাফালাফি করছিলেন।সেদিন মায়ায় পরে গেছিলাম আাপনার।সারা দিন রাত শুধু আপনার কথাই ভাবি।🖤💝
18/08/2023
Confession No: 07
To: Mahafuzur Rahman Sabbir
Form: তোমার জুনিয়র
চারদিকে এক হিমেল হাওয়া বয়ে চলছে। এই ওয়েদারেই (weather) আমার অনুভূতির রাজ্যে খেলা করছে এক অশরীরির পুরুষ। যার শরীরে পারফিউম আমাকে বারংবার মুগ্ধ করে ডাকছে। যার প্রতিটি সত্তাই আমাকে তার দিকে টানছে। যাকে একটি পলক দেখার জন্য আমি অসীম হতে অসীমতর পর্যন্ত পথ পাড়ি দিতে পারি। আমি তারই এক প্রেয়সীনি বলছি।
ক্যাম্পাসে যখন প্রথম তোমার সাথে দেখা হয়েছিলো তখন একদম নাটকীয় ভাবেই হয়েছিল। তুমি খেলছিলা ৬ টা আমার দিকে মারছিলা আমার গায়ে বল লাগছিল আমি বল দিতে চাই নাই তারপর তুমি আমার কাছে এসেছিলা এত্ত কিউট ভাবে হেসে সরি বলছো আর ঠিক সেই মূহুর্তেই আমি তোমার ব্যাক্তিত্বের প্রেমে পড়ে যাই। একদম কাছাকাছি, তখনই তোমার শরীরের সেই পারফিউম আমার মস্তিষ্কের নিউরনকে অনুরণন করে আমার সমস্ত মস্তিষ্ক জুড়েই ডোপামিনের প্রবাহের তরান্বিত করে দেয়।
আমি আজও সেই ক্ষুদ্র সময়ের অপেক্ষায় থাকি, বারংবার আমি সেই সময়টাকে চাই, খুব করে চাই। তোমাকে নিয়ে আমার হাজার খানেক অভিমান অভিযোগ আছে। তবে সবচেয়ে বেশী আছে তোমার প্রতি ভালোবাসা।
আমি বলতে পারবো না এটাকে কি তুমি ভালোবাসা হিসেবে গ্রহণ কবরে কিনা। তবে আমি খুব করে চাই তুমি আমার আশেপাশে থাকো। তোমার উপস্থিতি আমাকে ইলেট্রোম্যাগনেটের মতো ক্রিয়া করে। প্রতিদিন তোমাকে দেখার জন্যই আমি ক্যাম্পাসে আসি কিন্তু তোমাকে দেখি না। অহ হ্যাঁ এখন দেখব কি করে? তুমি তো ঢাকায় থাকো 😔😪আচ্ছা কবে আসবা তুমি?
মাঝে মধ্যে দেখতাম চা খেতে যেতে। আমাকেও তো পারো তোমার চায়ের শেষ অংশটা আমাকে দিতে। অথবা চাইলেই তো পারো একসঙ্গে বসে বৃষ্টি বিলাস না করে রৌদ্র বিলাস করতে। কারন তোমাকে সূর্যের প্রখর আলোতে অনেক বেশি মায়াবী লাগে।
আচ্ছা, তুমি কখনও আমার উপস্থিত লক্ষ করেছো? করো নাই নিশ্চয়। কারণ, লক্ষ করার মতো সময় যে তোমার নেই। কিসের এতো তাড়া তোমার? কিসের এতো ব্যস্ততা তোমার?? আমি জানি, তুমি একদম নিরহংকারী একজন সুপুরুষ। কারণ, আমি তোমাকে সেই জন্মজন্মান্তর ধরেই আমার মানসপটে আঁকছি।
তুমি আমার কল্পনা জগতেই বাস করো কিন্তু যার বাস্তব অস্তিত্ব আমি টের পাই। হুট করেই একদিন বিকেলে অথবা কাকভেজা বৃষ্টিতে কিংবা সবার সামনে জড়িয়ে ধরে বলবো-
"ভালোবাসি তোমায়"
18/08/2023
Confession No: 06
To : Nasrin Nahar
Department : Civil (3rd Semester)
কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে বিবশ হয়ে
তোমার চোখে চেয়ে!
তাকাস কেন?
আকাঁস কেন?
আমার বুকে আকাশ!
তুই তাকালে থমকে থাকে
আমার বুকের বা পাশ!
কেমন আছেন?কনফেশন লেখা আমার কাজ নয় তবুও শুনেছি প্রেমে পড়লে নাকি মানুষ রোমান্টিক হয়ে যায়।
কোথা থেকে আসেন?কোথায় মিলিয়ে যান? আপনি কি শীতের উত্তর-পূর্ব মৌসুমি হাওয়া ? রিক্ততার চাদরে বিবর্ণ মলিন আমি আপনাকে নিয়ে বসন্তের স্বপ্ন দেখি । কুঞ্জে কোকিল ডাকা কিংবা নবীন পল্লবেরা ফোঁটার আগেই আপনি মিলিয়ে যান। আপনার অপেক্ষায় এলোমেলো দূর দ্বীপবাসিনীর হৃদয়। এ কেমন আপনি?
আপনার ঐ মাছরাঙা চোখের দিকে আড়াই সেকেন্ড তাকিয়ে থাকার জো নেই।কী আছে ও চোখে!এত সর্বনাশ করে বেড়ান কেনো ও চোখ দিয়ে?
শুনেছি মানুষ ব্যক্তিত্বের প্রেমে পড়ে,আর ব্যক্তিত্ব তো ঠিক কী জিনিস তা না জানা আমি দিব্যি ভালোবেসে বসে আছি আপনাকে,যেখানে কোনো যুক্তি নেই, কারণ নেই। একটু বোধ হয় ভুল বললাম।কারণ বলতে একটা ব্যাপার তো আছেই বটে। কল্পনার পুরোটা পূর্ণ হয় -যদি একটু ভালোবাসেন।
আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন-ঝুম বৃষ্টি নামা একটি বিকেল,এক হাতে চায়ের কাপ,অন্য হাতে প্রিয়মানুষের হাত??ভাবতে পারেন?আমার তো খুব ইচ্ছে হয় সেই বিকেলটায় একহাতে থাকুক কাব্য,অন্য পাশে বিরাট মহাকাব্য 'আপনি' । মাঝে মাঝেই একে অন্যকে ঠিক ঠাক আমরা পাঠ করতে পারবো না। তুমুল ঝগড়া হবে আমাদের। জানেন, আমি একটু বেশি অসহায় আমার অভিমানের কাছে। ঠিক সময়ে রিয়েক্ট করতে পারি না।এক আষাঢ়ের রিয়েক্ট করি অন্যকোনো অসময়ের শ্রাবণে।যেকারণে কেউ আমাকে ঠিক বুঝে ওঠতে পারে না।আপনাকে তো বলেই দিলাম,আপনিও কি বুঝবেন না? বড় অসময়ে এসেছি আমি, বড় অসময়ে ডেকেছি জানি। তবুও যদি জীবনের পড়ন্ত বিকেলটার চায়ের সঙ্গী হওয়ার একটা নিমন্ত্রণ পাই , চায়ের কাপ আর ও হাত আমি ছাড়বো না.....
কবে পাবো সে নিমন্ত্রণ??
13/08/2023
Confession No: 05
From: খুজে নেন।
To: লামিয়া বিশ্বাস😍
আমি হয়তো আপনার কাছে অচেনা কিন্ত আপনে আমার কাছে চীরচেনা কেউ। প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম সেইদিন হাল্কা করে ক্রাশ খেয়ে গেছিলাম🤪। কিন্ত কখনো বলা হয়নি অথবা বলার সাহস হয়নি। দেখতে দেখতে কত বছর হয়ে গেলো কিন্ত বলা হলো না মনের কথা আর হয়তো হবে না বলা😔। তাই বলার জন্য এই ধরনের পন্থা অবলম্বন করতে হচ্ছে🤗। আপনাকে আমার ভারী পছন্দ। ধরুন আপনি আমার না পাওয়া শখ, আমার সাধ্যের উর্ধ্যে। আমি লোক কথার সেই বামুন আর আপনি চাঁদ। এই শখ নিয়ে চাপা কষ্ট বুকে চলে যাওয়া লাগছে💔। আপনি আমার সৃতির গহীনে থাকবেন সর্বদা।🙃
ইতি,
আপনার লাজুক প্রেমিক।🤭