12/08/2024
আসসালামু আলাইকুম
আমি মো মাজেদুল শাহ (এসএসসি ২০১৫ ব্যাচ)
প্রসঙ্গ পুনর্মিলন অনুষ্ঠান (২০০২ থেকে ২০২৩ ব্যাচ)
আজ আমাদের ব্যাচের কিছু বন্ধুরা মিলে স্কুলে গিয়েছিলাম। অনেক স্মৃতিচারণ ও মধুর সময় অতিবাহিত হওয়ার মাঝে আমাদের ব্যাচের পক্ষ থেকে পুনর্মিলন অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়।
প্রধান শিক্ষক মো শরিফুল ইসলাম স্যার সহ বাকি শিক্ষকরা বিষয়টা খুবিই আন্তরিকভাবে গ্রহন করে এবং বাস্তবায়নের আশা দেন।
তাই আমি বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম কিছু পরামর্শ মূলক উপদেশ নেওয়ার জন্য যাতে আমরা পুনর্মিলন টা বাস্তবায়ন করতে পারি।সেই সাথে প্রত্যেক ব্যাচের বড় ভাই ও ছোট ভাইদের বলব যে তারা যেনো নিজ নিজ দায়িত্বে বিষয়টা নিজের ব্যাচের মাঝে তুলে ধরে।
শিক্ষকদের আন্তরিকতায় আমরা মুগ্ধ।