কোর্স সম্পর্কে
যদি নিজের পোশাকের ডিজাইন নিজে করা যায় বা ছোট কোন বিজনেস শুরু করা যায়, তা হলে ভালোই হয়। ছোট করে শুরু করতে লাগেনা বেশি কিছু, চাই শুধু ইচ্ছেশক্তি। নিজেই কিছু করতে পারলে কেমন হয়! হ্যাঁ, একটি স্কিল ডেভেলপ করে আপনিও হতে পারেন সফলদের একজন। বিষয়টি ভেবে দেখার কিন্তু এখনই সময়!
প্রচলিত কর্ম-জীবনের বাইরে গিয়ে অন্যরকম কিছু ভাবা অনেকের কাছেই একটু ভয় পাবার মত মনে হতে পারে, সেই কাজটিতে যতই নতুন সম্ভাবনা এবং স্বাধীনতা থাকুক না কেন। কিন্তু আমরা যদি দর্জি প্রশিক্ষণ নিয়ে আমাদের যত ভুল ধারণা আছে সব কাটিয়ে উঠতে পারতাম তাহলে আমরা নিজেরাই নিজেদের কাজের ব্যবস্থা করে, হয়ে উঠতে পারতাম নিজেদের বস! আর এভাবেই আমরা আমাদের ইচ্ছেমতো কাজ করার সুযোগ পেতাম এবং আমাদের জীবন হয়ে উঠতো আরও সহজ।
এই সব বিষয় মাথায় রেখে দর্জি প্রশিক্ষণ এর খুঁটিনাটি শেখাতে আমরা নিয়ে এসেছি ব্যাতিক্রমি কোর্স টি। এই কোর্স অনেক বেশি সহজ এবং কোর্সে থাকছে কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ের সম্পূর্ণ গাইডলাইন।
আপনার কোর্স ইন্সট্রাক্টর মনিকা পারভীন ও স্মৃতি জোয়ার্দার, যারা গত ১০ বছরের ও বেশি সময় ধরে এই কোর্স পরিচালনা করছেন। যারা আপনাকে দক্ষ করে তুলতে এই যাত্রায় আপনার পাশে থেকে আপনাকে গাইড করবেন।
কাদের জন্য এই কোর্স?
১. যারা বিজনেস শুরু থেকে শুরু করতে চায়
২. যারা নিজের পরিচয় তৈরি করতে চায়
৩. যারা পরিবারের সবার জন্য পোষাক তৈরি করতে চায়
৪. যারা পড়াশোনার পাশাপাশি তাদের হাত খরচ চালানোর জন্য উপার্জন করতে চায়
৫. যারা পরনির্ভরশীলতা দূর করতে ঘরে বসে আয় করতে চায়
৬. যারা খুব কম সময় ও কম খরচে সাবলম্বি হতে চায়
৭. স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা নতুন কিছু করার কথা ভাবছেন।
ড্রেস মেকিং এন্ড টেইলারিং শেখার বিভিন্ন পর্যায়ে আপনার সরাসরি সহযোগীতা দরকার। সেটা কোন সমস্যা সমাধানের জন্য হোক, কিংবা হোক ভালোভাবে কোন কিছু শিখতে। এ সুবিধা নিশ্চিত করতেই মূলত আমারা এ কোর্স চালু করেছি।
ক্যারিয়ারকেন্দ্রিক এ কোর্সটি আপনার নিজের স্কিল ও ভবিষ্যতের উপর একটি বিনিয়োগ। কোর্সের মান, সময় আর মূল্য – তিনটি বিষয় মাথায় রেখে তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নিন।