20/09/2026
অপ্রতীম!
হতে পারত কোনো শিক্ষক, বিজ্ঞানী, গবেষক কিংবা দেশসেরা কোনো প্রতিভা। জীবনের কত স্বপ্ন, কত সম্ভাবনা যে তার সামনে অপেক্ষা করছিল তার ইয়ত্তা নেই। কিন্তু তার আগেই অকালেই ঝরে গেল একটি প্রাণ। থেমে গেল একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ। স্থবির হয় গেল একটি পরিবার৷
অপ্রতীমের বাবা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের (১৯৯৮-৯৯) একজন অ্যালামনাই৷ এই মৃত্যু (হত্যা) কেবল একটি পরিবারের শোক হয়ে না থাকুক। অপ্রতীমের স্বজনদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত হোক। প্রকৃত সকল দোষীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার বাস্তবায়ন করা হোক।
অপ্রতীম ওপারে ভালো থাকুক। মহান আল্লাহ অপ্রতীমকে ক্ষমা করুক এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অসহনীয় বেদনা সহ্য করার শক্তি দিক।