20/07/2025
An example of perfect clown 🤡
মজার ছলে হলেও যে কোনো অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ করতে আপোষহীন আমরা।
20/07/2025
An example of perfect clown 🤡
20/07/2025
কে মারা যাবে, কাকে খুন করা হবে এটা কেউ আগে থেকে জানতে পারবে কিভাবে!!!
এরকম একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ যে ভার্সিটির প্রো ভিসি, সে ভার্সিটি মারা খাবে না তো কি হবে?
19/07/2025
এহেন কষ্টের মধ্যেও হাসি আটকাতে পারছি না আল্লাহ। 69 টা হাহা রিয়েক্ট ও পড়েছে দেখছি 😐
আগে দল, বিভাগ, সেশন থেকে বেরিয়ে ইবিয়ান হোন, তারপর ইবি প্রশাসনের বিরুদ্ধে দাবি আদায়ের আন্দোলন কইরেন!
19/07/2025
সাজিদ ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়ে আগামীকাল "বিশ্ববিদ্যালয় শোক দিবস" ঘোষনা করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্র ভাইস চ্যান্সেলর মহোদয়।
এ দিনে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং সকল শিক্ষার্থীদের "কালো ব্যাজ" পরিধানের নির্দেশ দেয়া হয়েছে।
আবু সালেহ
আল কুরআন (২৩-২৪)
19/07/2025
রহস্যে ঘেরা এই মৃত্যুর দায় কে নেবে? ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ আজ রাস্তায়। নিরবতা নয়, এবার চাই জবাবদিহিতা।
একজন তরুণ শিক্ষার্থীর প্রাণ ঝরে যাওয়া শুধুই সংবাদ হতে পারে না। আমরা দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত চাই।
©পোস্ট: Nasir Uddin Abir
© ছবি: Ezaz Ahmed
18/07/2025
সাজিদ আমার, আপনার, আমাদের সবার ভাই। আজকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে আমি বা আপনি সাজিদের জায়গায় থাকতে পারি।
কেউ সকাল ১০:১৫, কেউ ১১:০০ টায়, কেউ ১১:৩০, কেউ ১:৩০, এগুলা কি? কেউ মেইন গেটে তালা দিবে, কেউ জানাজা পড়বে প্রশাসনের, কেউ প্রশাসনে তালা দিবে, কেউ মানববন্ধন করবে, এগুলা কেমন যেন হয়ে যাচ্ছে না? কেউ যেন লাশ নিয়ে রাজনীতি না করে, সবার কাছে অনুরোধ।
আমাদের সবার উদ্দেশ্য যদি সাজিদ আব্দুল্লাহকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া হয়, তাহলে দয়াকরে সাধারণ ছাত্রছাত্রী, বিভিন্ন বিভাগ, রাজনৈতিক দল সবাই একসাথে আসুন, একসাথে কর্মসূচি পালন করুন।
অল্প অল্প মানুষ বিভিন্ন সময়ে জড়ো হওয়ায় চেয়ে, সবাই একসাথে দাঁড়ানো বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। ইবি প্রশাসন কতটা খারাপ, নাকি আমরা খারাপ, সেটা প্রমাণ হবে আগামীকাল আপনার উপস্থিতির মাধ্যমে।
লাশ ভেসে উঠার পর আসতে সময় লাগলো ৩-৪ ঘন্টা,
ক্যাম্পাসে জানাজার ব্যবস্থা করতে পারলেন না,
জানাজায় যেতেও পারলেন না,
লাশের সাথে ছেলেটার বাড়িও যেতে পারলেন না,
কোন সন্তোষজনক বক্তব্য দিতে পারলেন না,
কোন সন্তোষজনক পদক্ষেপ নিতে পারলেন না,
কোন সংবাদ সম্মেলন করতে পারলেন না,
সেশনজট কমাতে পারলেন না,
ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করতে পারলেন না,
শিক্ষার মান, খাবারের মান কোনটাই উন্নত করতে পারলেন না,
শিক্ষার্থীদের কোন সমস্যার যৌক্তিক সমাধান দিতে পারলেন না,
পারলেন না কোন তদন্তের শেষ সমাধান করতে,
পারলেন না ক্যাম্পাসের বাহিরে তো বাদই, ক্যাম্পাসের ভিতরেও নিরাপত্তা দিতে .....
পারলেন শুধু নানা কায়দায় টাকা নিতে,
পারলেন শুধু অজুহাত দেখাতে,
পারলেন শুধু অর্কমা কিছু তদন্ত কমিটি করতে,
পারলেন শুধু কে কি করলো, কি কাপড় পড়লো এসব দেখতে,
পারলেন শুধু ক্লাস পরীক্ষা না নিতে,
পারলেন শুধু চেয়ার-ক্ষমতার গরম দেখাতে,
পারলেন শুধু ক্ষমতার গরমে খাতায় মার্ক কমাতে,
পারলেন শুধু ভোগান্তিতে ফেলতে .....
ওহ হো ভুলেই গেছি,
আরেকটা কাজ খুব ভালো পারেন...
মেয়েদের হল ব্লকের কোন অনুষ্ঠান হলেও সেই অনুষ্ঠান শুরুর আগে থেকে বসে থাকতে...
আর কে কি পড়লো, চললো ফিরলো তা দেখতে 🤫
ধন্যবাদ ইবি প্রশাসন,
ধন্যবাদ ইবির শিক্ষকবৃন্দ (অধিকাংশ)
সৈকত
আল-ফিকহ এন্ড ল (২০১৫-১৬)
প্রেস বিজ্ঞপ্তি📣
তারিখ: ১৮ জুলাই ২০২৫
স্থান: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
📢 শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু — প্রশাসনের নির্লজ্জ নীরবতা!
আগামীকাল সারা ক্যাম্পাসে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেওয়ার দিন!
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর নিথর দেহ ভেসে উঠেছে ক্যাম্পাসের পুকুরে। একটি প্রাণ, একটি পরিবার, একটি স্বপ্ন—সব আজ নিস্তব্ধ হয়ে গেছে। মৃত্যুর কারণ এখনো অজানা। প্রশাসন তদন্তের নামে তালবাহানা করছে।
এটা কি নিছক দুর্ঘটনা, না কি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড? কে নেবে এর দায়? কবে নাগাদ আমরা নিরাপদ ক্যাম্পাস ফিরে পাবো? আজ এই প্রশ্নগুলো ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি অন্তরকে কাঁপিয়ে দিচ্ছে।
কিন্তু প্রশাসন?
তারা নিরব।
তারা গা-ঝাড়া দিচ্ছে।
তারা লাশের চেয়েও নীরব!
আমরা চুপ থাকবো না!
আমরা এই মৃত্যুর সঠিক তদন্ত চাই এবং বিচার চাই!
আমরা প্রশাসনের তালবাহানার শেষ চাই!
✊ তাই আগামীকাল দুপুর ১ টা ৩০ মিনিটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আমাদের প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ।
এই কর্মসূচি কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়—এটা ক্যাম্পাসের প্রতিটি বিবেকবান শিক্ষার্থীর। আমরা সবাই সেখানে থাকবো। থাকবো যেন কেউ আর কখনো পুকুরে ভেসে না উঠে, থাকবো যেন এই প্রশাসন বুঝে–এই ক্যাম্পাস আমাদের! এই মৃত্যু কোনো সংখ্যা নয়, এটা এক হৃদয়ের শেষ স্পন্দন।
শিক্ষার্থীরা যদি চুপ থাকে, তবে লাশগুলোই একদিন কথা বলবে!
তোমাকেই আসতে হবে।
তোমার প্রতিবাদই পারে ন্যায়বিচার নিশ্চিত করতে।
তোমার চিৎকারই পারে প্রশাসনের মুখোশ ছিঁড়ে ফেলতে!
🔥 কাল রাজপথে দেখা হবে।
এই মৃত্যু মেনে নেওয়া হবে না।
এই ন্যায়বিচারের লড়াই থামানো যাবে না।
বার্তাপ্রেরক-
এম.ডি. বেলাল হোসেন বাঁধন (অভি)
মুখ্যসংগঠক-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা
আহবানে-
সাধারণ শিক্ষার্থী,
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের গায়েবানা জানাজার নামাজ কাল ১৯ জুলাই, ২০২৫!
সময়: সকাল ১১ টা
স্থান: মরহুম প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে
18/07/2025
এখনো ময়নাতদন্তের রিপোর্ট আসলো না, আর হল প্রভোস্ট এটাকে "পুকুরের পানিতে ডুবে মৃত্যু" বলে ঘোষণা দিয়ে দিল। মনে হচ্ছে না যে ইবি প্রশাসন খুব চেষ্টা করতেছে এই ঝামেলা থেকে বের হয়ে যেতে?
ইবির কারেন্ট স্টুডেন্টরা কি আসলেই কাপুরুষ? আজকে সাজিদ আব্দুল্লাহ মারা গেছে, আগামীকাল যে আপনি মারা যাবেন না তার কোন গ্যারান্টি আছে?
18/07/2025
একজন ছাত্রের জীবন = একটা প্যাডের পাতা!
ভার্সিটির নিজস্ব প্যাড নাই? যারা সই করেছে এদের নিজের সিল নাই? এই কাগজের কোনো ভিত্তি নেই। ইবি প্রশাসন সব কিছুতে সার্কাস বানিয়ে রেখেছে। ধ্বজভঙ্গ প্রশাসন।
ছবি: আল গালিব (২১-২২)