Kushtia Government Mohila College

Kushtia Government Mohila College This is official fan page for Kushtia Government Mohila College.

সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া স্বাধীনতা যুদ্ধের প্রথম রাজধানী সমৃদ্ধ ঐতিহ্যের শহর। এর মাটি ধন্য হয়েছে লালন,রবীন্দ্রনাথ, মশাররফ, দাদ আলীর সংগ্রামী ও মানবীয় চেতনাকে বক্ষে ধারণ করে। এ জেলারই নারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া সরকারী মহিলা কলেজ।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার প্রায় ১৮ বছর পরও কুষ্টিয়া জেলায় ছিল না মেয়েদের উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান। স্থানীয় শিক্ষানুরাগী মানুষের সহায়তায় ১৯৬৬ সালে কুষ্টিয়া গার্লস কলেজ নামে একটা কলেজ (বর্তমান লাল মোহাম্মদ তেল কলের পূর্ব দিকে) রিকুইজিসনকৃত একটা বাড়িতে শ্রেণী কার্যক্রম শুরু করে। ছাত্রীদের জন্য তখন আবাসনের ব্যবস্থা ছিল। ১৯৬৭ সালে কুষ্টিয়া পৌরসভার আনুকূল্যে স্থানীয় বিশিষ্ট বিদ্যোৎসহী ব্যক্তি জনাব হাসান ফয়েজ, জনাব আব্দুর রহমান এবং জেহের মন্ডলের জমিতে তৎকালীন জেলা প্রশাসকের সহযোগীতায় কলেজটি বর্তমান অবস্থানে স্থানন্তরিত হয়। কলেজের বর্তমান প্রাচীরটি তৎকালীন স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী জনাব কামারুল হাসান সিদ্দিকীর সহায়তায় নির্মিত। কুষ্টিয়া কলেজের তৎকালীন উপাধ্যক্ষ স্থানীয় বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সি,এম,জি জাকারিয়া কলেজটির প্রথম অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় কলেজটির একটি নিজেস্ব ভবন এবং একটি ছাত্রী নিবাস নির্মিত হয়। ১৯৭৯ সালের ৭ মে কলেজটির জাতীয়করণ হলে কুষ্টিয়া সরকারী গার্লস কলেজ নামে তা পরিচিত হয়।

বর্তমান কুষ্টিয়া শহরের দক্ষিণ প্রান্তে কোলাহল মুক্ত মনোরম নৈসর্গিক পরিবেশে কলেজটি বৃহত্তর কুষ্টিয়া জেলা সহ ঝিনাইদহ, মেহেরপুর জেলার মেয়েদের উচ্চ শিক্ষার দ্বারকে প্রসারিত রেখেছে।

এখানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী পাশ ও ডিগ্রী অনার্স শ্রেণী সমূহে পাঠদান করা হয়। বর্তমানে দুটি ছাত্রী হোস্টেলে তিন শতাধিক ছাত্রীর আবাসনের সুব্যবস্থা রয়েছে। লেখাপড়ার পাশাপাশি ছাত্রীদের সহশিক্ষা কার্যক্রমের সুন্দর আয়োজন রয়েছে। কলেজটির সাথে শহরাঞ্চলের সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা আছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মেয়েদের সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সুযোগ্য ও নিবেদিতপ্রান শিক্ষক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

২য় বর্ষ অনার্স পরীক্ষা ২০২৫ এর এক নজরে আসন বিন্যাস
27/09/2026

২য় বর্ষ অনার্স পরীক্ষা ২০২৫ এর এক নজরে আসন বিন্যাস

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত নির্দেশনা।
25/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত নির্দেশনা।

23/09/2026
22/09/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আগামী নভেম্বর-এ অনুষ্ঠিতব্য পাঠ অগ্রগতি মূল্যায়ন পরীক্ষায় বিভিন্ন বিষয়ের সিলেবাস নিন্মরুপঃ

বাংলা
বাংলা ১ম ও ২য় পত্র সিলেবাস অংশ
গল্প - মাসি-পিসি, গন্তব্য কাবুল, জীবন ও বৃক্ষ
কবিতা: তাহারেই পড়ে মনে, আঠারো বছর বয়স, পদ্মা
সহপাঠ: লালসালু
ব্যাকরণ: উচ্চারণ, বাক্যতত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
নির্মিতি: পত্র লিখন, আবেদন পত্র, সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ

English 1st Paper
(107)
Marks- 50
English 1st Paper (unit 9-last unit)
1. Comprehension questions
2. Rearranging
3. Analyzing maps/graphs/charts
4. Appreciating short stories /poems
(identify theme, subject-matter and interpretation)

English 2nd Paper
(108)
Marks- 50
English 2nd Paper
1. Gap filling activities without clues (for articles)
2. Use of verbs (right form of verbs and subject verb agreement as per context)
3.Pronoun reference/pronoun agreement
4. Use of modifiers
5 connectors
6. Punctuation
7. Formal letter/ email
8. Report writing (for newspapers)
9. Paragraphs

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(২৭৫)

অধ্যায়-১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:বিশ্ব ও
বাংলাদেশ প্রেক্ষিত
অধ্যায়-২: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
অধ্যায়-৬: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

ব্যবহারিক পরীক্ষার সিলেবাসঃ
অধ্যায়-৫: প্রোগ্রামিং ভাষা
অধ্যায়-৬: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

পদার্থবিজ্ঞান ১ম পত্র
১। মহাকর্ষ ও অভিকর্ষ ২। পর্যাবৃত্তিক গতি
দ্বিতীয় পত্র
১। তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া ও চুম্বকত্ব ২।ভৌত আলোকবিজ্ঞান ৩। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস

রসায়ন
রসায়ন ১ম পত্র
অধ্যায়-১: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার
অধ্যায়-৪:রাসায়নিক পরিবর্তন
অধ্যায়-৫: কর্মমূখী রসায়ন

রসায়ন ২য় পত্র
অধ্যায়-২: জৈব রসায়ন
অধ্যায়-৩: পরিমাণগত রসায়ন
***১ম ও ২য় পত্র থেকে কমপক্ষে ০২ টি করে মোট ০৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে।

উচ্চতর গণিত
উচ্চতর গনিত ১ম পত্র
অধ্যায়- ৫ ( বিন্যাস ও সমাবেশ)
অধ্যায়-৮( ফাংশন ও ফাংশনের লেখচিত্র)
অধ্যায়-১০( যোগজীকরণ)

উচ্চতর গণিত ২য় পত্র
অধ্যায়- ৫ ( দ্বিপদী বিস্তৃতি)
অধ্যায়-৬( কনিক)
অধ্যায়-৭ (বিপরীত ত্রিকোণমিতি ফাংশন ও ত্রিকোনমিতিক সমীকরণ)

জীববিজ্ঞান
জীববিজ্ঞান ১ম পত্র
অধ্যায়-৮: টিস্যু ও টিস্যুতন্ত্র
অধ্যায়-৯: উদ্ভিদ শারীরতত্ত্ব
অধ্যায়-১০: উদ্ভিদ প্রজনন

জীববিজ্ঞান ২য় পত্র
অধ্যায়-৫: শ্বসন ও শ্বাসক্রিয়া
অধ্যায়-৬: বর্জ্য ও নিষ্কাশন
অধ্যায়-৭: মানব শারীরতত্ত্ব: চলন ও অঙ্গচালনা

যুক্তিবিদ্যা
যুক্তিবিদ্যা ২য় পত্র সকল অধ্যায়

পাঠদান কার্যক্রম বন্ধের নোটিশ
22/09/2026

পাঠদান কার্যক্রম বন্ধের নোটিশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ২য় ধাপে ভর্তি বিজ্ঞপ্তি
22/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ২য় ধাপে ভর্তি বিজ্ঞপ্তি

২০২৬-২০২৭  শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে পাঠদান কার্যক্রম সংক্রান্ত নোটিশ
21/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে পাঠদান কার্যক্রম সংক্রান্ত নোটিশ

2026-2027 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চুড়ান্ত তালিকা (ব্যবসায় শিক্ষা)
20/09/2026

2026-2027 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চুড়ান্ত তালিকা (ব্যবসায় শিক্ষা)

2026-2027 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চুড়ান্ত তালিকা (মানবিক)
20/09/2026

2026-2027 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চুড়ান্ত তালিকা (মানবিক)

2026-2027 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চুড়ান্ত তালিকা (বিজ্ঞান)
20/09/2026

2026-2027 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চুড়ান্ত তালিকা (বিজ্ঞান)

Address

Pti Road
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Government Mohila College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kushtia Government Mohila College:

Shortcuts

Share