Easy English

Easy English

Share

Learning English with ease and fun

19/08/2025
06/08/2025

"ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল"
"সকাল হইতে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে"
"তিন দিন যাবত মুষলধারে বৃষ্টি হইতেছে"
"সে আসিবার পূর্বে আমি কাজটি সম্পন্ন করিয়া থাকিব"

এগুলোর মূল কাজ হলো পাণ্ডিত্য জাহির করা। এগুলো জিজ্ঞেস করে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের বিরক্ত করা অনুচিত।

24/03/2025
24/01/2025

HSC modifiers

19/01/2025

এস এস সি ২০২৫ এর মেধাবী শিক্ষার্থীদের জন্য এস এস সি পরীক্ষার হুবহু অনুরূপ তিন ঘন্টাব্যাপী বিশেষ পরীক্ষা। বিষয়ঃ ইংরেজি ১ম পত্র।

09/10/2024

According to Psychologists, there are four types of Intelligence:

1) Intelligence Quotient (IQ)

2) Emotional Quotient (EQ)

3) Social Quotient (SQ)

4) Adversity Quotient (AQ)

1. Intelligence Quotient (IQ): this is the measure of your level of comprehension. You need IQ to solve mathematics, memorize things, and recall lessons.

2. Emotional Quotient (EQ): this is the measure of your ability to maintain peace with others, keep to time, be responsible, be honest, respect boundaries, be humble, genuine and considerate.

3. Social Quotient (SQ): this is the measure of your ability to build a network of friends and maintain it over a long period of time.

People that have higher EQ and SQ tend to go further in life than those with a high IQ but low EQ and SQ. Most schools capitalize on improving IQ levels while EQ and SQ are played down.

A man of high IQ can end up being employed by a man of high EQ and SQ even though he has an average IQ.

Your EQ represents your Character, while your SQ represents your Charisma. Give in to habits that will improve these three Qs, especially your EQ and SQ.

Now there is a 4th one, a new paradigm:

4. The Adversity Quotient (AQ): The measure of your ability to go through a rough patch in life, and come out of it without losing your mind.

When faced with troubles, AQ determines who will give up, who will abandon their family, and who will consider su***de.

Parents please expose your children to other areas of life than just Academics. They should adore manual labor (never use work as a form of punishment), Sports and Arts.

Develop their IQ, as well as their EQ, SQ and AQ. They should become multifaceted human beings able to do things independently of their parents.

Finally, do not prepare the road for your children. Prepare your children for the road."

03/09/2024

Nelson Mandela: From Apartheid Fighter to President

03/07/2024

মূল্যায়ন প্রজেক্টে দেয়া কাজগুলো কীভাবে করতে হবে সেটাই শিক্ষকেরা নিজেরাই বুঝতে পারছে না, শিক্ষার্থীরা বুঝবে এটা তো দুরাশা! ছয় মাস তাহলে কী পড়ানো হলো? শিক্ষকেরা পারছে না মানে তারা নিজেরাই বোঝেনি! শুধু গাইড গিলে আর কতদিন? সস্তা গাইড, ইউটিউবের মানহীন কন্টেন্ট এসবের উপর আর কত নির্ভরতা?

03/02/2024

Necessity of Punctuation Marks:

স্ত্রী চিঠি লিখছে স্বামীর কাছে। কিন্তু, দাঁড়ি-কমা সম্বন্ধে কোন জ্ঞান না থাকায় ভুল স্থানে দাঁড়ি বসাতেই সেই প্রিয় চিঠি হয়ে গেল আজব চিঠি !
চিঠিটি হলো••••

” ওগো, সারাটা জীবন বিদেশেই কাটালে এই ছিল। তোমার কপালে আমার পা। আরো ফুলিয়া উঠিয়াছে উঠানটা। জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা। স্কুলে যেতে চায় না ছাগলটা। সারাদিন ঘাস খাইয়া ঘুমাইয়া থাকে তোমার বাবা। বার মাস পেটের অসুখে ভুগিতেছে বাগানটা। আমে ভরিয়া গিয়াছে ঘরের চালটা। স্থানে স্থানে ফুটো হয়ে গিয়েছে গাভীর পেট। দেখিলে মনে হয় বাচ্চা দিবে করিম এর বাপ। রোজ দুই হালি করিয়া ডিম দেয় বড় বউ। রান্না করিতে গিয়া হাত পুড়াইয়া ফেলেছে কুকুর ছানাটা। সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা। দাড়ি কাটিতে গিয়ে গাল কাটিয়া ফেলেছে নুড়ীর মা। প্রসব বেদনায় ছটফট করিতেছে নুড়ীর বাপ। বার বার ফিট হইয়া যাইতেছে ডাক্তার। সাহেব আসিয়া দেখিয়া গিয়াছে। এমতাবস্থায় তুমি বাড়ী আসিবে না । আসিলে অত্যন্ত দুঃখিত হইব।

ইতি
তোমার বউ

এইবার একটু মিলিয়ে দেখুন তো ঐ স্ত্রী কি বুঝাতে চেয়েছিল স্বামীকে?

” ওগো, সারাটা জীবন বিদেশেই কাটালে। এই ছিল তোমার কপালে। আমার পা আরো ফুলিয়া উঠিয়াছে। উঠানটা জলে ডুবিয়া গিয়াছে। ছোট খোকা স্কুলে যেতে চায় না। ছাগলটা সারাদিন ঘাস খাইয়া ঘুমাইয়া থাকে। তোমার বাবা বার মাস পেটের অসুখে ভুগিতেছে। বাগানটা আমে ভরিয়া গিয়াছে। ঘরের চালটা স্থানে স্থানে ফুটো হয়ে গিয়েছে। গাভীর পেট দেখিলে মনে হয় বাচ্চা দিবে। করিম এর বাপ রোজ দুই হালি করিয়া ডিম দেয়। বড় বউ রান্না করিতে গিয়া হাত পুড়াইয়া ফেলেছে। কুকুর ছানাটা সারাদিন লেজ নাড়িয়া খেলা করে। বড় খোকা দাড়ি কাটিতে গিয়ে গাল কাটিয়া ফেলেছে। নুড়ীর মা প্রসব বেদনায় ছটফট করিতেছে। নুড়ীর বাপ বার বার ফিট হইয়া যাইতেছে। ডাক্তার সাহেব আসিয়া দেখিয়া গিয়াছে। এমতাবস্থায় তুমি বাড়ী আসিবে।না আসিলে অত্যন্ত দুঃখিত হইব।

ইতি
তোমার বউ।

সংগৃহীত পোস্ট।

31/01/2024

বিদ্বান হওয়া আর শিক্ষিত হওয়া এক কথা নয়। বিদ্বান হওয়া সহজ কিন্তু শিক্ষিত হওয়া কঠিন।

29/01/2024

মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা। ঘড়িটা দুইশত বছর আগের। তবে, ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে'।

ছেলেটা বললো, 'কি কাজ?'

- 'এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো। সে ফিরে এলে তার বাবা বললো, 'ঘড়ির দোকানদার কতো টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে?'

ছেলেটা বললো, 'একশো টাকা মাত্র। ঘড়িটা নাকি অনেক পুরাতন, তাই'।

বাবা বললেন, 'এবার পাশের কফি শপে যাও। তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেলো৷ ফিরে এলে তার বাবা জানতে চাইলো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো এটা নিতেই চাইলো না। বললো, এতো পুরোনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে?'

বাবা হাসলেন। বললেন, 'এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই'শতো বছর আগের'।

ছেলেটা এবারও তা-ই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা বললো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়! তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে'।

ছেলের কথা শুনে বাবা হাসলেন। বললেন, 'আমার সন্তান! আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে, যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে। আর যারা তোমার মূল্য বুঝবেনা, তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবেনা। তাই, যারা তোমাকে মূল্যায়ন করবেনা তাদের দেখে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকার মূল্য বুঝবে...'।
collected

14/01/2024

সদ্য স্নাতকোত্তর মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন। বললেন, “এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে বিধায় অনেক পুরাতন —-! তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ, তারা এটার দাম কত বলে।”

মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ, ওরা কি বলে!”

মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে – ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′′

বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, “ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি ‘আইকনিক’- গাড়ি।”

তখন বাবা তাঁর মেয়েকে বললেন, “সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য দেয়া না হয়, তবে রাগ করবে না। বুঝে নিবে এর মানে, তুমি ভুল জায়গায় আছো। তারা-ই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মত যাদের যোগ্যতা আছে,—–।
এমন জায়গায় কখনো থেকো না, যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ করে না,—–!!!”

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kushtia
7100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00