27/09/2026
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শ্রেণিকক্ষে আরও কার্যকর শিখন-শেখানো কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে শুরু হয়েছে আমাদের নিয়মিত ইন-হাউজ প্রশিক্ষণ কার্যক্রম।
প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিটি সেশন হয়ে উঠছে অভিজ্ঞতা বিনিময়, নতুন ধারণা অর্জন এবং পেশাগত দক্ষতা বিকাশের এক চমৎকার ক্ষেত্র।
এটি কোনো একদিনের আয়োজন নয় বরং ধারাবাহিকভাবে চলবে এই জ্ঞানচর্চা ও দক্ষতা উন্নয়নের কার্যক্রম। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষক যত বেশি শিখবেন, তাঁর শ্রেণিকক্ষ তত বেশি প্রাণবন্ত হবে; আর দক্ষ শিক্ষকই গড়ে তুলবেন দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী প্রজন্ম।
আজকের শেখা হোক আগামী দিনের শ্রেণিকক্ষের পরিবর্তন।
দক্ষ শিক্ষক। কার্যকর পাঠদান। মানসম্মত শিক্ষা।