26/07/2024
About me:
1. নাম?
- মাহীর ফয়সাল
2. জন্ম তারিখ?
- 2nd Feb 2003 ( Original ) 2nd June 2005( Official )
3. এই মুহুর্তে কি ইচ্ছে করছে?
- গোসল করতে।
4. চুলে রং করেছেন কখনো?
- না।
5. হাড় ভেঙেছে কোনোদিন?
- হ্যাঁ। ডান হাত।
6.এক পাক্ষিক ভালোবেসেছেন কাউকে?
- ভালো লেগেছে অনেক। ভালোবাসার সুযোগ হয়নি।
7.কাউকে মারা যেতে দেখেছেন?
- হুমম। কয়েকজন কে।
8. রক্তদান করেছেন?
- না।
9. এম্বুল্যান্স উঠতে হয়েছে?
- না।
10.কোন পোষা প্রাণী আছে?
- হঁ্যা। বিড়াল।
11.ঘোড়ায় চড়েছেন?
- হ্যাঁ। দুইবার।
12. হাসপাতালে থেকেছেন?
- হয়তো ছোটবেলায়।
13. টিকিট ছাড়া ভ্রমণ করেছেন?
- না। কারণ নাগরিক হিসেবে আমি অনেক ভালো।
14. কাউকে চড় মেরেছেন?
- অনেক।
15.প্রেম পত্র লিখেছেন?
-না। তবে ই মেইল করেছি বর্ষাকে। যদিও তাহা প্রেমালাপ এর মধ্যে পড়ে না।
16. রাস্তায় নৃত্য করেছেন কখনো?
-না। লজ্জাশরম আছে।
17.জীবনে কয়টা প্রপোজ পেয়েছেন?
- এহহ্, আমারে কেউ পাত্তা দেয়না।
18. কাউকে মেরে রক্তাক্ত করেছেন?
- না। মানুষ হিসেবে আমি নিতান্তই সহজ সরল।
19.বাড়ি থেকে পালিয়েছেন?
- সাহস নাই।
21. চুরি করেছেন?
- না।
22. ভূত দেখেছেন?
- না। ভূত চতুর্থ মাত্রায় জীব। ইহা আমাদের দ্বারা দেখা সম্ভব নয়। তবে মাঝে মাঝে আয়নার সামনে গিয়ে চুল ঠিক করার সময় ভূত দেখতে পাই।
23. মদ খেয়েছেন?
- মদ? বেপারটা বিশ্রী শোনায়। Alcohol খেয়েছি।
24.কাউকে ভালো লাগে?
- হ্যাঁ। কমোলা বানু কে ভাল্লাগে অনেক।
25.সিগারেট খেয়েছেন?
- না।
26. কাকে দেখে ফুটবলের প্রেমে পড়েছেন?
- রোনালদিনহো।
27.প্রিয় অভিনেতা /অভিনেত্রী?
- শাহরুখ খান / দীপিকা পাডুকোন।
28. প্রিয় গায়ক?
- গান খুব একটা শুনি না। মান্না দে।
29. প্রিয় মুভি কি?
- ডিউন। এভাটার। রাং দে বাসান্তি, দেবদাস,পিকে, ভীর-জারা,এভেজ্ঞারস সিরিজ। এক্স ম্যান সিরিজ। DDLJ সহ আরো অনেক। কয়েক শত। এখন মনে হচ্ছেনা।
30. প্রিয় গান কি?
- কারার ঐ লৌহ কপাট।
31. প্রিয় খাবার?
- ডাল ভর্তা আর ডিম ভাজি সাথে ঝড়ঝড়ে ধোয়া ওঠা গরম ভাত। (ভাতগুলো একটাও আরেকটার সাথে লেগে থাকা যাবেনা। মানে একদম ঝড়ঝড়ে)
আর Chicken Fried Rice।
32 প্রিয় শখ কি?
- চিন্তা করা। বই পড়া।
33. জীবনে কি হতে চাও?
- প্রেসিডেন্ট।
34. তুমি কেমন?
- মানুষ হিসেবে awesome. বিশ্বস্ত অনেক। তবে প্রচণ্ড ফাজিল টাইপ আর কম ধার্মিক।
35. ছোট বেলায় কি ইচ্ছে ছিল?
- একদম ছোটবেলায় ভাবতাম হিটলার হবো, নইলে বারাক ওবামা।(কারণ টিভি তে আব্বু নিউজ দেখলেই ওনার নাম বলতো। ) তারপর Engineering করার ইচ্ছে ছিল। ব্রেইন এ কুলাই নাই।
36. প্রিয় জায়গা?
- জাদুর শহর, ঢাকা শহর। তবে অদূর ভবিষ্যতে হয়তো ইউরোপ চলে যাব।
37.কোথায় বেশি যেতে ইচ্ছে হয়?
- মিশরের পিরামিড এ। কাশ্মীরে। বুর্জ খলিফা। সাগরের গভীরতম স্থানে। আর মঙ্গল গ্রহে।
38. প্রিয় রং কি?
- Space Black.
39.প্রিয় পানীয় খাবার কি?
- কোল্ড কফি।
40. প্রিয় নেশা কি?
-আগুন নিয়ে খেলা করা। বিশেষ করে দেশলাই আর লাইটার এর আগুন।
41. ক্রাশ খেয়েছেন?
- তিনবার।
42. কেমন মেয়ে পছন্দ?
- High IQআছে , Physically and mentally Fit, Intelligent, Honest, Realstic, Student হিসেবে এভারেজ, আর সাদা চামড়া হলে ভালো হয়। কারণ আমি অনেক কালো আর আশেপাশের মানুষ অনেক বাজে। ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা তাহলে আমার মতো Racism এর স্বীকার হবে না।
43. নিজেকে কতো দিতে চান?
- 6.5 Out Of 10.
44. রান্না করেছেন কখনো?
-না। পানি গরম করেছি।
45.একাকী বোধ করেন কখনো?
-সবসময়। আমার নিজের খুব আপন কেউ নেই। আমার কোন ঘনিষ্ঠ বন্ধু ও নেই যার কাছে নিজেকে রাখতে পারি খুচরা পয়সার মতো। কিন্তু আমি এই একাকিত্বেই বেশি Comfortable.
46.জীবনে স্মরণীয় ঘটনা?
- বেঁচে থাকা প্রতিটা দিনই স্মরণীয়।
47.কোন কথাটা বেশি বলেন?
- "Thank You"।
48.সবথেকে বেশি ভালোবাসেন কাকে?
-ঈশ্বরকে।
49.কবিতা লেখতে পারেন?
-কোনরকম পারি ভাঙ্গা ভাঙা।
50.কি উপহার দিতে পছন্দ করেন?
-বই।