01/06/2024
#স্টরি_অব_আমের_আচার.....।
Rifat HasSan রিফাত হাসান আমাদের ট্রেড টুগেদারের কনিষ্ট স্টুডেন্ট। একজন ডিসিপ্লিন ও লেজেন্ডারী ট্রেডার। বর্তমানে গ্লোনোড কম্পানির ফান্ড ম্যানেজার পদে কর্মরত আছে। এই সপ্তাহের অনলাইন ক্লাস শেষে......
রিফাতঃ ভাই আম্মু আমের আচার তৈরী করেছে আপনার জন্য কাঁচের জারে কুরিয়ার করেছি কুষ্টিয়া থেকে নিয়েন।
আমিঃ ভেড়ামারতে পাঠালেই পারতে কুষ্টিয়াতে কেন?
রিফাতঃ কুরিয়ার থেকে বললো 1কেজির বেশী হলে ভেড়ামারা যাবে না কুষ্টিয়া থেকে নিতে হবে।
আমিঃ সরল বিশ্বাসে বললাম ওকে ঠিক আছে পৌছালে কুষ্টিয়া থেকে নিয়ে আসব ইনশাআল্লাহ।
যথারীতি দ্বিতীয়/তৃতীয় দিন শেষে আজ বিকালে সুন্দরবন কুরিয়ার কুষ্টিয়াতে পৌছালাম। পার্সেলের অবস্থা কাউন্টারে জানতে চাওয়ায় জিজ্ঞেস করলো কি পার্সেল আসছে আপনার? উত্তরে বললাম আমের আচার। কাউন্টারে কর্মরত ভাই ভাউচার চেক করে জানালেন ভাই এখানে তো চেয়ার লেখা। আমি তো পুরাই বোকা বনে গেলাম। বললাম যাই হোক পার্সেলটা দিন। তিনি আমার মোবইল নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে আমাকে নিম্নোক্ত চেয়ার টা বের করে দিলেন।
সর্বপরি রিফাতকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আচার আচার গেম খেলার জন্য। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন।
#সেই_স্বাদ_রিফাত_সেই_স্বাদ।😆
😆😆