Department of Management, Islamic University, Bangladesh

Department of Management, Islamic University, Bangladesh

Share

Connect students & Provide up-to-date information related to Department of Management of Islamic University, Bangladesh.

Department of Management is a department under Faculty of Business Administration (FBA) of Islamic University, Bangladesh.

Photos from Department of Management, Islamic University, Bangladesh's post 24/11/2025

Inter department volleyball tournament-2025
Full squad of "TEAM MANAGEMENT"

13/08/2025

Students of the department.
Session: 2024-2025
Batch: MGT-39

10/08/2025

Welcome to our royal department.
Coming soon.........
MGT-39 Batch

03/08/2025

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষার সনদ প্রদান অনুষ্ঠানে ধনঞ্জয় কুমার স্যারের ছেলে ও ছেলের শিক্ষক।

25/07/2025

৪৯তম বিশেষ বি.সি.এস-এর ব্যবস্থাপনা বিষয়ের প্রস্তুতি কৌশল

অতীতে এমন বিশেষ বি.সি.এস খুব বেশি হয়নি। তাই অন্যান্য বিষয়ের মতই ব্যবস্থাপনার বিষয়ভিত্তিক ১০০ নম্বরের (MCQ Type) লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য বাজারে আপাতত তেমন কোন বই নেই। ব্যবস্থাপনা বিষয়ের সিলেবাসটিতে মোট ১০ টি অধ্যায়কে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথম অংশে ব্যবস্থাপনার মৌলিক (BASIC MANAGEMENT) বিষয়াবলী ও ২য় অংশে ব্যবস্থাপনা প্রক্রিয়া (MANAGEMENT PROCESS) নিয়ে আলোচনা করা হয়েছে। নিজে কৌশলী হয়ে প্রয়োজনীয় ম্যাটারিয়াল জোগাড় করে পড়তে পারলে কম সময়েও কাঙ্ক্ষিত ফলাফলা অর্জন সম্ভব হবে।

বিষয় ভিত্তিকের জন্যঃ
১. সিলেবাস ধরে উচ্চ মাধ্যমিকের (HSC) ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার MCQ প্রশ্নগুলো পড়া।
২. ব্যবসায় শাখার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সমাধান করা।
৩. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা।
৪. প্রকাশিত সিলেবাস অনুসারে অনার্সে পঠিত ' Principles of Management' (ব্যবস্থাপনা নীতিমালা) বইটি প্রতিটি অধ্যায় পড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের নোট নেওয়া।
৫. Human Resource Management (মানব সম্পদ ব্যবস্থাপনা), Management Science, Management Thoughts (ব্যবস্থাপনার চিন্তাধারা) Strategic Management, Project Management, Operations Management বইয়ের বিষয় গুলোর Key Points গুলো জেনে নেওয়া। যেমন: PERT, CPM, SWOT Analysis ইত্যাদি।
৬. মোঃ ইউনুস হাওলাদারের অথবা ডা. আব্দুল আউয়াল খানের অফিস ব্যবস্থাপনা বই নতুন / পুরাতন সংগ্রহে রাখা যেতে পারে। Office Management ও Corporate Management এর জন্য আমার লিখিত পরীক্ষার নোট IU Management গ্রুপে দিয়ে দিব। বুঝে রিডিং পড়লে কাজে লাগতে পারে।

৭। নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্ন বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে।

সাধারণ সতর্কতাঃ

১. পরীক্ষা যেহেতু অক্টোবরের প্রথম সপ্তাহে, সেহেতু এত কম সময়ে কোচিং (অনলাইন / অফলাইন) পিছনে না দৌড়িয়ে নিজে নিজে প্রস্তুতি নেওয়া ভালো হবে।
২. সাধারন ১০০ নম্বর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিষয়ভিত্তিক ১০০ নম্বরও গুরুত্বপূর্ণ। একটাকে গুরুত্ব দিতে গিয়ে অন্যটাকে গুরুত্বহীন করে ফেলা যাবে না।
৩. নানান জনের নানান পরামর্শ না নিয়ে যেকোন একজনে কথা শুনুন ও পালনের চেষ্টা করুন।
৪. পরীক্ষা দিলে পাশ করব কি করব না এই দ্বিধায় না থেকে দিন ভাগ করে পড়াশোনা করা।
৫. আসুন মেসেঞ্জার গ্রুপে পড়ি, হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ি- এসব না করে নিজের মত করে পড়া।
৬. তথ্যের বিশুদ্ধতা যাচাই পূর্বক Online ও AI এর সহায়তা নেয়া যেতে পারে।

সিভিল সার্ভিসে যোগদানের এমন সুবর্ণ সুযোগ বারবার আসে না। সময়টাকে কাজে লাগান। চেষ্টা করুন।


শুভ কামনায়
মো: হুমায়ুন আহমেদ
৪১তম বিসিএস (সাধারণ শিক্ষা)
এক্স-অফিসার টেলার, জনতা ব্যাংক পিএলসি
সাবেক শিক্ষার্থী: ব্যবস্থাপনা বিভাগ
শিক্ষাবর্ষ: ২০১১-১২
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

06/01/2025

#অভিনন্দন

ইসলামি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী ও হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইবিয়ান ড. জাহাঙ্গীর কবির একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিযুক্ত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়, ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

16/12/2024

শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বিভাগের লাইব্রেরিয়ান মোঃ আব্দুল জব্বার ঝিনাইদহের কলাবাগানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তামিম ইসলাম
ব্যবস্থাপনা বিভাগ
শিক্ষাবর্ষ:২০২১-২০২২

Photos from Department of Management, Islamic University, Bangladesh's post 27/11/2024

Inter-Departnental Football Tournament-2024

MGT-01 vs ESG-00

Congratulations Team_MGT❤️🎊

Photos from Department of Management, Islamic University, Bangladesh's post 25/11/2024

৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ব্যবস্থাপনা পরিবার।

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Shantidanga/Sheikhpara Road
Kushtia
7003

Opening Hours

Monday 09:00 - 16:30
Tuesday 09:00 - 16:30
Wednesday 09:00 - 16:30
Friday 08:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 16:30