প্রোসিড স্কুল এণ্ড কলেজ

প্রোসিড স্কুল এণ্ড কলেজ আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন সুস্থ আছেন।।।
আপনার প্রিয় সন্তানকে আজই ভর্তি করুন।।।

🎉 আমাদের কৃতি শিক্ষার্থীদের জন্য গর্বিত! প্রসিড স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক শাখার 'মাসিক মূল্যায়ন পরীক্ষা-২০২৬' এর ফলাফ...
15/08/2026

🎉 আমাদের কৃতি শিক্ষার্থীদের জন্য গর্বিত!
প্রসিড স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক শাখার 'মাসিক মূল্যায়ন পরীক্ষা-২০২৬' এর ফলাফল ঘোষণা করা হয়েছে। 🏆
​অসাধারণ ফলাফলের জন্য ৮ম শ্রেণির (শাখা A) 'সেরা স্টুডেন্ট' মো: সামিন ইয়াসার-কে (প্রাপ্ত নম্বর ৯৩/১০০) বিশেষ অভিনন্দন! 🎉
​সেই সাথে ভালো ফলাফল করা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ❤️

07/08/2026

💡 তত্ত্ব থেকে বাস্তবে: একধাপ এগিয়ে আমাদের শিক্ষার্থীরা! 🧪📊
​অর্ধবার্ষিক পরীক্ষার প্র্যাকটিক্যাল সেশনে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের দারুণ সব পরিবেশনা! নিবিড় মনোযোগ, নতুন কিছু শেখার আগ্রহ আর একাগ্রতা—সব মিলিয়ে চমৎকার একটি অভিজ্ঞতা।
​ভিডিওটি দেখে ওদের এই প্রচেষ্টা ও দক্ষতাকে উৎসাহিত করতে কমেন্টে ভালোবাসার জানান দিন! 👇
​

05/08/2026

🏆 খেলার চূড়ান্ত ফলাফল
⚽ প্রোসিড একাডেমি কোচিং: ৩
⚽ প্রোসিড স্কুল এন্ড কলেজ: ২
🎉 ১ গোলের ব্যবধানে বিজয়ী
🏅 প্রোসিড একাডেমি কোচিং

⚽ প্রীতি ফুটবল ম্যাচ ⚽🏫 প্রোসিড স্কুল এন্ড কলেজ🆚 VS 🆚📘 প্রোসিড একাডেমি কোচিং📅 তারিখ: বুধবার, ৫ আগস্ট🕗 সময়: সকাল ৮:০০টা📍...
04/08/2026

⚽ প্রীতি ফুটবল ম্যাচ ⚽
🏫 প্রোসিড স্কুল এন্ড কলেজ
🆚 VS 🆚
📘 প্রোসিড একাডেমি কোচিং
📅 তারিখ: বুধবার, ৫ আগস্ট
🕗 সময়: সকাল ৮:০০টা
📍 স্থান: গ্যারেজ মাঠ

30/07/2026
🏆 আমাদের গর্ব, আমাদের অর্জন! 🎓অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, প্রোসিড স্কুল এন্ড কলেজের ৪ জন কৃতী শিক্ষার্থী স...
28/07/2026

🏆 আমাদের গর্ব, আমাদের অর্জন! 🎓

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, প্রোসিড স্কুল এন্ড কলেজের ৪ জন কৃতী শিক্ষার্থী সরকারি বৃত্তি অর্জন করেছে—যাদের মধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং ২ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। 🌟

এই অসাধারণ সাফল্যের জন্য আমাদের কৃতী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। 💐

তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি প্রোসিড স্কুল এন্ড কলেজ পরিবারের জন্যও অত্যন্ত গর্ব ও আনন্দের। তাদের মেধা, অধ্যবসায় ও পরিশ্রম ভবিষ্যতেও আরও বড় সাফল্যের পথ তৈরি করুক—এই প্রত্যাশা ও দোয়া রইল।

তোমাদের সাফল্য—আমাদের গৌরব। ❤️

— প্রোসিড স্কুল এন্ড কলেজ
ভেড়ামারা, কুষ্টিয়া

21/07/2026

"জরুরি নোটিশ"📢📢

এতদ্বারা প্রসিড স্কুল অ্যান্ড কলেজের অষ্টম ও দশম শ্রেণির সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ২১/০৭/২০২৬ খ্রি. (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় প্রোসিড স্কুল এন্ড কলেজ এর মাধ্যমিক শাখার সম্মানিত প্রধান শিক্ষক এবং অষ্টম শ্রেণির অভিভাবকবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

প্রোসিড অষ্টম বৃত্তি ব্যাচ–২০২৬ ও এস,এস,সি ব্যাচ-২০২৭ সম্পর্কিত গৃহীত সিদ্ধান্তসমূহ-

সিদ্ধান্ত ১: প্রতি সপ্তাহের রবিবার সকাল ১০:০০ ঘটিকায় পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিদ্ধান্ত ২: প্রতি সপ্তাহের বৃহস্পতিবার পূর্ববর্তী রবিবার অনুষ্ঠিত মডেল টেস্ট পরীক্ষার উত্তরপত্র (খাতা) শিক্ষার্থীদের প্রদান করা হবে।

সিদ্ধান্ত ৩: রবিবারের নিয়মিত ক্লাসসমূহ সপ্তাহের পরবর্তী চার কার্যদিবসে সমন্বয় করে সম্পন্ন করা হবে।

সিদ্ধান্ত ৪: কৃষি শিক্ষা ও ধর্ম শিক্ষা—এই দুইটি বিষয়ের পরিবর্তে একটি ক্লাস অনুষ্ঠিত হবে।

সিদ্ধান্ত ৫: মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ও সংশ্লিষ্ট সিলেবাস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত ৫ (পাঁচ) দিন পূর্বে জমা দিতে হবে।

সিদ্ধান্ত ৬: অষ্টম শ্রেণির বৃত্তি ব্যাচ–২০২৬-এর মডেল টেস্ট পরীক্ষার সঙ্গে এসএসসি ব্যাচ–২০২৭-এর মডেল টেস্ট পরীক্ষাও একই সময়সূচি অনুযায়ী একযোগে অনুষ্ঠিত হবে।

সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপরোক্ত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্দেশক্রমে,
তামান্না নাওরিন সেতু
সভাপতি ,
প্রোসিড অষ্টম বৃত্তি ব্যাচ–২০২৬ ও এস,এস,সি ব্যাচ-২০২৭
প্রোসিড স্কুল এন্ড কলেজ( মাধ্যমিক শাখা )

Address

Bheramara
Kushtia
7040

Alerts

Be the first to know and let us send you an email when প্রোসিড স্কুল এণ্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to প্রোসিড স্কুল এণ্ড কলেজ:

Shortcuts

Share

Category