13/08/2023
ব্রিটিশরা দেড়শ বছর আগে রেললাইন বসিয়ে গেছে। আজ পর্যন্ত শুনেছেন? বন্যা, ঝড়-ঝঞ্জায় কোথাও রেলাইন বাঁকা হয়ে গেছে, ভেসে গেছে? অন্যদিকে, এতো টাকা, আধুনিক প্রযুক্তি দিয়ে নির্মাণ করার পরও আমাদের রেললাইন মাত্র কয়েকদিনের বৃষ্টি আর বন্যায় বেঁকে গেছে, ধসে গেছে। কালভার্ট-সেতুগুলো পানির সাথে ভেসে গেছে। অথচ, আর মাত্র কয়েকমাস পরেই আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। এখনও সময় আছে, গুরুত্বপূর্ণ এই রেললাইনটির সংস্কার আরও ভালো করে করুক। যাতে সহজে বৃষ্টি-বন্যার পানি দ্রুত সরতে পারে সেজন্য কালভার্ট ও সেতুগুলো আরও বড় করে নির্মাণ করা হোক।
#জয়বাংলাজয়হউকমেহনতিমানুষের