EEE Pedia

EEE Pedia EEE রিলেটেড সকল তথ্য এবং জব প্রিপারেশন এর জন্য সহায়ক সকল বিষয় নিয়ে আলোচনা।

09/08/2026

অফ টপিক:

আসসালামু আলাইকুম।
একটি মানবিক আবেদন।
জরুরি ভিত্তিতে আমার ছোট বোনের জন্য এখনো এক ব্যাগ AB- (AB Negative) রক্ত প্রয়োজন।

💁 রোগীর সমস্যাঃ ডেলিভারি, OT done. হিমোগ্লোবিন কম থাকায় ইমার্জেন্সি ব্লাড সরবরাহ করা প্রয়োজন।

🔴 রক্তের গ্রুপঃ AB- (নেগেটিভ)

🕛 হিমোগ্লোবিনঃ ৯

💉 রক্তের পরিমাণঃ ০১ ব্যাগ

📆 রক্তদানের তারিখঃ ০৯/০৮/২০২৬

⌚ রক্তদানের সময়ঃ যে কোন সময়।

🏥 রক্তদানের স্থানঃ সাফেনা জেনারেল হাসপাতাল, মালিবাগ।

☎ যোগাযোগঃ 01554705040

31/07/2026

বর্তমানে পাওয়ার সেক্টরে সার্কুলার কম হচ্ছে। যেগুলো হচ্ছে সেগুলোতে সংখ্যা কম থাকছে। বড় যে সার্কুলার গুলো হওয়ার কথা শুনেছিলাম তা প্রায় ১/২ বছর ধরে ঝুলে আছে। পাওয়ার সেক্টরে এর আগেও এমন হয়েছে , মানে যখন দেখা যায় সার্কুলার এক্সাম হয় টানা অনেক হয় আবার অনেক দিন অফ থাকে। এই সেক্টরে ছুটি কম, প্রেশার বেশি, আগে যেসব বোনাস টাইপ জিনিস ছিলো বাদ হয়ে গেছে। এমন ছোট খাট প্রবলেম এই সেক্টরে আছে। এসব মাথায় রেখে যারা ধৈর্য ধরে প্রিপারেশন নিতে চান তারা এই পেজে/গ্রুপে/ইউটিউব চ্যানেলে বিভিন্ন দরকারি ফ্রি কন্টেন্ট পাবেন। কিছু পেইড কোর্স/এক্সাম/বই আছে সেগুলো নেওয়ার ক্ষেত্রেও একই সতর্কবাণী থাকবে।

যাদের একই সাথে জেনারেল পড়াশোনা করার ক্যাপাবিলিটি আছে তারা নিতে পারেন। সেক্ষেত্রে উপর উপর mcq পড়লে হবেনা। আপনাকে নন পার্ট টা ডিপ স্টাডি করতে হবে। শুধু mcq না, রিটেনের প্রস্তুতি ও নিয়ে নিতে হবে। অনেক বেশি ধৈর্য থাকলে বিসিএস ট্রাই করতে পারেন। ব্যাংকের বিষয়ে আমার আইডিয়া নাই তেমন। আগ্রহ থাকলে ফেসবুকে খুঁজে দেখতে পারেন।

পাওয়ার সেক্টরে চেষ্টা না করলে জব পাওয়ার চান্স নাই , চেষ্টা করলে জব পেতেও পারেন নাও পেতে পারেন ৫০/৫০ চান্স। চেষ্টা বাড়ালে আপনার এই % বাড়তে পারে। সর্বোপরি ভাগ্য ও একটা বড় ফ্যাক্টর।

নষ্ট করার মত সময় থাকলে কয়েক দিন মিলায়ে ৪ টা ঘণ্টা নষ্ট করে দেখতে পারেন। বিশেষ করে যারা জব প্রিপারেশন ( EEE ) মাত্র শু...
30/07/2026

নষ্ট করার মত সময় থাকলে কয়েক দিন মিলায়ে ৪ টা ঘণ্টা নষ্ট করে দেখতে পারেন। বিশেষ করে যারা জব প্রিপারেশন ( EEE ) মাত্র শুরু করবেন বা শুরু করেছেন।

#নোট: এটা কেবল মাত্র পাওয়ার সেক্টরে যারা চেষ্টা করতে চান তাদের জন্য সাজেশন।

স্টুডেন্ট দের জন্য কোন সেক্টর ভালো সেটা নিয়ে করা ভিডিও না এটা।

যাদের জেনারেল সেক্টরে বা প্রাইভেট বিভিন্ন জবের প্ল্যান আছে তারা ইউটিউব/ফেসবুকের অন্য দের ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন। আমার ধারনা কম ওই বিষয় গুলোতে তাই সেটা নিয়ে আলোচনা করা হয়নি।

লিঙ্ক :

Are you an EEE student or aspiring engineer planning to build your ...

 #ঘটনা_১:2nd টাইম যখন রাবি তে এক্সাম দিতে গেলাম, ৩ ইউনিটেই মোটামুটি ভালো এক্সাম হলো। এদের ভিতর এক ইউনিটে আমি ১০০% শিউর ছ...
26/07/2026

#ঘটনা_১:
2nd টাইম যখন রাবি তে এক্সাম দিতে গেলাম, ৩ ইউনিটেই মোটামুটি ভালো এক্সাম হলো। এদের ভিতর এক ইউনিটে আমি ১০০% শিউর ছিলাম যে চান্স পাবো। ভালো সাব্জেক্ট ও আসতে পারে। তার কয়েকদিন পরেই পাবিপ্রবির এক্সাম। রাবি তে sure চান্স তাই এটার এক্সাম হলে চুপচাপ বসে ছিলাম। এক প্রকার ফাজলামি করে এক্সাম শেষ করি। ফলাফল - এখানে চান্স তো হয় ই নি, রাবি তে ও ওয়েটিং। যদিও পরে কোন রকমে একটা সাব্জেক্ট পাইছিলাম। কিন্তু ওই সময় টা কত কষ্টের ছিলো, টের পাইছি।
#শিক্ষা : জয়ের আগেই উদযাপন নয়। ফাইনাল ফল পাওয়ার আগে কখনোই অতিরিক্ত কনফিডেন্ট হয়ে পরবর্তী এক্সাম কে অবহেলা করা যাবেনা। প্রত্যেক টা ময়দানে নিজের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করতে হবে।
#ঘটনা_২:
রাবি তে ওয়েটিং থেকে সাব্জেক্ট পাবো ভেবে যবিপ্রবি তে এক্সাম না দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু পরে দিতে গেলাম। এক্সাম হলো সবচেয়ে ফালতু। কিন্তু এখানেই ভালো মেরিট আসলো। স্কুলের বড় ভাই বললো আইপিই আসবে। তাই সাব্জেক্ট চয়েজে শুরুতে দিলাম আইপিই। জমা দেওয়ার সময় ভাবলাম আইপিই তো পাবোই , EEE দিয়ে রাখি, আসতেও তো পারে। আর না আসলে আইপিই তো পাচ্ছিই । তাই কেটে ফার্স্ট চয়েজ দিলাম EEE । আমি ছিলাম EEE এর শেষ স্টুডেন্ট। এমনকি আগের বছর পর্যন্ত EEE, মেরিটে এতদূর টানেনি। এই বছর আমার পর আর কোন ওয়েটিং টানেনি।
#শিক্ষা : কোন এক্সাম ভালো হবে, কোনটা খারাপ আমরা জানিনা। সকল এক্সামে অংশগ্রহণ করা উচিত। আবার লাইফের ছোট একটা ডিসিশন পুরো লাইফের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। যেমন আমি অন্য সাব্জেক্ট এর চয়েজ ফর্ম টা শেষ পযর্ন্ত জমা দিলে হয়ত ভালো কিছু পেতাম বা খারাপ ও হতে পারতো কিন্তু EEE আমাকে যা দিয়েছে তা হয়ত আর পেতাম না। EEE Pedia টাও ক্রিয়েট করতে পারতাম না। তাই সব ক্ষেত্রেই বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। পাওয়া অসম্ভব মনে হলেও একবার ট্রাই করা উচিত।

ভর্তি শুরু হয়েছে। কমেন্ট বক্সে ভর্তি ফর্ম দেওয়া থাকবে।
24/07/2026

ভর্তি শুরু হয়েছে। কমেন্ট বক্সে ভর্তি ফর্ম দেওয়া থাকবে।

কমেন্ট বক্সে সম্ভাব্য রুটিন  দেওয়া হলো:
23/07/2026

কমেন্ট বক্সে সম্ভাব্য রুটিন দেওয়া হলো:

EEE Pedia's Upcoming Course.আগস্টে শুরু হতে পারে। ইদানিং পাওয়ার ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন আসে। তাই সেই টপিক টা অ্যাড করা...
22/07/2026

EEE Pedia's Upcoming Course.
আগস্টে শুরু হতে পারে।
ইদানিং পাওয়ার ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন আসে। তাই সেই টপিক টা অ্যাড করার প্ল্যান আছে।
বিঃ দ্রঃ যারা আগের ব্যাচে ক্লাস করেছেন। তাদের ফ্রিতেই পাওয়ার ইলেকট্রনিক্স নিজ নিজ প্লেলিস্টে অটো অ্যাড করে দেওয়া হবে। innshallah
ভর্তির কোন প্রয়োজন নেই।

সম্ভাব্য ভর্তি শুরু - ২৪ জুলাই ২০২৬পরীক্ষা শুরু - ৩১ জুলাই ২০২৬।রুটিন কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ডিপার্টমেন্টের পাশাপাশি...
19/07/2026

সম্ভাব্য ভর্তি শুরু - ২৪ জুলাই ২০২৬
পরীক্ষা শুরু - ৩১ জুলাই ২০২৬।
রুটিন কমেন্ট বক্সে দেওয়া থাকবে।

ডিপার্টমেন্টের পাশাপাশি নন ডিপার্টমেন্ট ও অত্যন্ত গুরুত্বপুর্ন, সেটা মাথায় রেখে আমরা ডিপার্টমেন্টের পাশাপাশি নন ডিপার্টমেন্ট এর এক্সাম ও রেখেছি। তাই যাদের ডিপার্টমেন্ট প্রিপারেশন গোছানো আছে তারা কম্বাইন্ড এক্সাম কোর্সে এনরোল করতে পারেন। এতে আপনার প্রিপারেশন আগের থেকে বেটার হবে innshallah.

সকাল সকাল একজনের মেসেজ দেখে খুব খুশি হলাম। তিনি এক জায়গায় জব পেয়েছেন। উনি আমার কোর্স করা বা বই কিনে পড়েছেন কি না সেট...
17/07/2026

সকাল সকাল একজনের মেসেজ দেখে খুব খুশি হলাম। তিনি এক জায়গায় জব পেয়েছেন। উনি আমার কোর্স করা বা বই কিনে পড়েছেন কি না সেটা বিষয় না। উনি উনার একটা খুশির সংবাদ মনে করে আমাকে দিয়েছে এটাই আমার কাছে বড় বিষয়। একটা ফ্যমিলি ট্রিটমেন্ট ফিল হয়। যে ফ্যামিলির কেউ একটা খুশির সংবাদ নিজে জানাচ্ছে আমাকে। আপনি আপনার লাইফের অন্যতম একটা খুশির সংবাদ আমাকে পার্সোনালি জানাচ্ছেন এর থেকে বড় কৃতজ্ঞতা আর কি হতে পারে। সত্যি বলতে আপনার কোন সফলতার ক্রেডিট নেওয়ার কোন প্ল্যান নাই আমার, তবে আপনি জানালে, মন থেকে খুব খুশি হই। এটার অপেক্ষায় ই থাকি। নাথিং এলস্
সবার জন্যই মন থেকে দোয়া রইল। আমার জন্য ও দোয়া রাখবেন। ❤️

15/07/2026

BAERA AE 2026 | Part-3 | Symmetrical Component, SLG Fault, Transmission Line, Communication সমাধান

Address

Kushtia

Telephone

+8801630594450

Website

Alerts

Be the first to know and let us send you an email when EEE Pedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to EEE Pedia:

Shortcuts

Share