Kushtia Govt Central College Rover Scout Group - KGCC

Kushtia Govt Central College Rover Scout Group - KGCC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kushtia Govt Central College Rover Scout Group - KGCC, Kushtia.

কুষ্টিয়া সরকারি সেন্টাল কলেজ রোভার স্কাউট গ্রুপ এর নবগত রোভারদের প্রথম ক্রু-মিটিং ও পরিচয় সভা আয়োজন করা  হয়।
19/09/2024

কুষ্টিয়া সরকারি সেন্টাল কলেজ রোভার স্কাউট গ্রুপ এর নবগত রোভারদের প্রথম ক্রু-মিটিং ও পরিচয় সভা আয়োজন করা হয়।

31/08/2024

ভর্তি বিজ্ঞপ্তি,,,,
তোমরা যারা পূর্বে স্কাউট সদস্য ছিলে অথবা যারা নতুন ভাবে রোভার স্কাউট সদস্য হতে ইচ্ছুক তারা রোভার ডেন থেকে ফর্ম সংগ্রহ করতে পারবে ১/০৯/২০২৪হতে ৯/০৯/২০২৪পর্যন্ত ফর্ম বিতরণ চলবে।
⏰ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা
📱যোগাযোগ
১.আব্দুল আওয়াল আদর মোবাইল :-০১৫৬৮৮৪১১২০
২.রাহিম ইসলাম অনি মোবাইল :-০১৬৪০১১৪২৭৬
৩. ইরানী সুলতানা ইরা মোবাইল :-০১৮৮৮৫৩৩০১৭

30/06/2024

বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলা রোভারেরর পক্ষ হতে
এইচএসসি /সমমান
সকল পরীক্ষার্থী কে জানাই শুভকামনা
তোমাদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় সফল হোক


ভর্তি বিজ্ঞপ্তি,,,, তোমরা যারা পূর্বে স্কাউট সদস্য ছিলে অথবা যারা নতুন ভাবে রোভার স্কাউট সদস্য হতে ইচ্ছুক তারা রোভার ডেন...
02/11/2023

ভর্তি বিজ্ঞপ্তি,,,,
তোমরা যারা পূর্বে স্কাউট সদস্য ছিলে অথবা যারা নতুন ভাবে রোভার স্কাউট সদস্য হতে ইচ্ছুক তারা রোভার ডেন থেকে ফর্ম সংগ্রহ করতে পারবে ১/১১/২০২৩ হতে ৯/১১/২০২৩ পর্যন্ত ফর্ম বিতরণ চলবে।
⏰ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা

ইন্টারন্যাশনাল ডে অফ পিস- ২০২৩ উপলক্ষে কুষ্টিয়া জেলা রোভারের উদ্যোগে পিস সাইকেল র‍্যালি অনুষ্ঠিত । জাতিসংঘের সাধারণ পরিষ...
23/09/2023

ইন্টারন্যাশনাল ডে অফ পিস- ২০২৩ উপলক্ষে কুষ্টিয়া জেলা রোভারের উদ্যোগে পিস সাইকেল র‍্যালি অনুষ্ঠিত ।

জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষিত ২১ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিস উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলা রোভার এর উদ্যোগে আয়োজন করা হয় পিস সাইকেল র‍্যালি-২০২৩। সাইকেল র‍্যালিটি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা, লালন শাহ এর মাজার হয়ে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজে সমাপ্ত হয়।
কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও কুষ্টিয়া জেলা রোভার এর সভাপতি জনাব মো: এহেতেশাম রেজা সাইকেল র‍্যালির শুভ উদ্বোধন করেন এবং জেলা রোভার কর্তৃক গৃহিত দিবসের সকল কর্মসূচির সফলতা কামনা করেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে সব্জি বীজ বিতরণ ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে এসডিজি’র ১৭ টি লক্ষ্যমাত্রার বার্তা স্থানীয় জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হয়। কুষ্টিয়া জেলা রোভারের এএলটি প্রতিনিধি প্রফেসর তৌফিক আহম্মদ তাপস, ডিআরএসএল এম এম মাসউদুর রহমান, খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো: সাব্বির হোসেন জয়, কুষ্টিয়া জেলা রোভারের টাস্ক ফোর্স এর আহবায়ক মো: মেহেদী হাসান, জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি মামুনুর রশিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপের ৪২ জন রোভার ও গার্ল-ইন রোভার র‌্যালিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্কাউটস কর্তৃক নির্ধারিত এবারের প্রতিপাদ্য ছিল: Actions for peace : our ambitions for the Global Goals..





নবীন বরণ ও অভিভাবক সমাবেশ-২০২৩কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ। প্রধান অতিথি: জনাব  মোঃ মাহবুবউল আলম হানিফ মাননীয় জাতীয় সং...
27/02/2023

নবীন বরণ ও অভিভাবক সমাবেশ-২০২৩
কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ।

প্রধান অতিথি: জনাব মোঃ মাহবুবউল আলম হানিফ
মাননীয় জাতীয় সংসদ সদস্য,কুষ্টিয়া-৩ আসন ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশের আওয়ামী লীগ

বিশেষ অতিথি: ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ
মননীয় জাতীয় সংসদ সদস্য কুষ্টিয়া-৪ ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

সভাপতি: প্রফেসর মোঃ আজমল গণি
অধ্যক্ষ কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ
আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের শিক্ষক মন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সেচ্ছাসেবক হিসাবে উপস্থিত ছিল কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের রোভার ও গার্ল- ইন সদস্য বৃন্দ।

রিং ব্যাজ প্রাপ্তির ক্ষেত্রে কি কি করনীয়ঃ১। sdgs.scout.org তে একাউন্ট খুলুন।২। sdgs.scout.org তে আপনার প্রোজেক্ট সাবমিট ...
08/02/2023

রিং ব্যাজ প্রাপ্তির ক্ষেত্রে কি কি করনীয়ঃ
১। sdgs.scout.org তে একাউন্ট খুলুন।
২। sdgs.scout.org তে আপনার প্রোজেক্ট সাবমিট করুন এবং এপ্রুভ হবার জন্য অপেক্ষা করুন।
৩। এবার mop.scoutsbd.com এই সাইটে একাউন্ট খুলুন এবং এপ্রুভড প্রোজেক্ট এর লিঙ্ক গুল সাবমিট করুন।
৪। আপনার প্রোজেক্ট এর লিঙ্ক গুল সঠিক থাকলে MOP Team Bangladesh আপনাকে অবহিত করবে আপনার রিং ব্যাজ প্রাপ্তির ব্যাপারে।
৫। পেমেন্ট করার পর বেশ কিছু সময় অপেক্ষা করতে হতে পারে রিং ব্যাজ প্রাপ্তির ক্ষেত্রে।
আপনাদের সহযোগিতার জন্য নিম্নে লোকাল কোওর্ডিনেটর দের তথ্য দেয়া হয়েছে।

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সংক্ষেপে কিছু কথা বলতে চায়। আমাদের কলেজের ২০২০ শিক্ষা বর্ষের মানবিক বিভাগের  এ...
21/09/2021

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। সংক্ষেপে কিছু কথা বলতে চায়। আমাদের কলেজের ২০২০ শিক্ষা বর্ষের মানবিক বিভাগের এর প্রিয় বন্ধু মোঃ মেহেদি হাসান খুবই অসুস্থ। প্রথমত ও একটা জটিল টাইপ এর ডায়বেটিস এ আক্রান্ত হয়েছিল অনেক দিন আগে। এরপর হঠাৎ ওর জ্বর, শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে ও সিরিয়াস হয়ে পড়ে। যার জন্য ওকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওখানে একপর্যায়ে জ্ঞান হারায়। ডাক্তার জানায় যে মেহেদি একটা মিনি স্ট্রোক করেছে যেটা মেহেদি নিজেও জানতো না। মেহেদির জ্ঞান না ফেরায় ডাক্তার জানায় যে সব কিছু আল্লাহর হাতে। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। তো আল্লাহর অশেষ রহমতে মেহেদি এখন একটু সুস্থ। কিন্তু ওর দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন ওর রোজ কিডনি ডায়ালাইসিস করা লাগে। ওর চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। হয়তো আমাদের এই সামান্য টাকাই ওর চিকিৎসা সম্পন্ন হবে না কিন্তু কিছুটা হলেও তো হবে। তাই আমি আমাদের সবার প্রিয় বন্ধু মেহেদীর জন্য সবার কাছে সাহায্য চাচ্ছি।

অভিনন্দন স্যার ❤️🥀😍
03/09/2021

অভিনন্দন স্যার ❤️🥀😍

আপনার মতো শিক্ষকের দরকার প্রতিটা স্কুল কলেজে। তবেই এই জাতিকে একজন সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব। আর সেইজন্য প্রয়ো...
02/09/2021

আপনার মতো শিক্ষকের দরকার প্রতিটা স্কুল কলেজে। তবেই এই জাতিকে একজন সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব। আর সেইজন্য প্রয়োজন আপনার শিক্ষার আলো, আদর্শ ছড়িয়ে দিন সকল ছাত্রের মধ্যে সকল মানুষের মধ্যে এই কামনাই করি আপনার জন্মদিনে। শুভ জন্মদিন স্যার।

প্রিয় স্যার, ! আপনার আজকের বিশেষ দিনে, আমাকে আপনাকে বলার অনুমতি দিন যে আপনি আমার কাছে এক মহান অনুপ্রেরণা হয়েছিলেন এবং ...
24/08/2021

প্রিয় স্যার, ! আপনার আজকের বিশেষ দিনে, আমাকে আপনাকে বলার অনুমতি দিন যে আপনি আমার কাছে এক মহান অনুপ্রেরণা হয়েছিলেন এবং আপনাকে আমার উচ্চতর হিসাবে পেয়ে আমি সত্যিই ধন্য হয়েছি। অাল্লাহ আপনার হৃদয়ের সমস্ত ইচ্ছা প্রদান করুন। 🎂🎂
❤️Md. Rokon Islam

Address

Kushtia
10117

Telephone

+8801746607411

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Govt Central College Rover Scout Group - KGCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share