04/10/2023
আগের পোস্টে আমরা পিওর (Pure)কোরিয়ান সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম,,আমরা আজকে আলোচনা করবো সাইনো(Sino) কোরিয়ান সংখ্যা ।
সাইনো কোরিয়ান সংখ্যার ব্যবহার ক্ষেত্রঃ- টাকা গণনা, মিনিট ,সেকেন্ড, লিটার , বাড়ির তলা,ঠিকানা ,ফোন নাম্বার, এবং যেকোনো গাড়ি বা রুম নাম্বার এর ক্ষেত্রে, ওজন পরিমাপ এবং দূরত্ব কতটুকু বোঝাতে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয় ।
সাইনো (Sino) কোরিয়ান সংখ্যাঃ
1. 일-ইল
2. 이- ই
3. 삼- সাম
4. 사- সা
5. 오- ও
6. 육- ইউক
7. 칠- ছিল
8. 팔- ফাল
9. 구- খু
10. 십- সিপ
11. 10+1 = 11 ঠিক তেমনি ভাবে
(সিপ) 십 + 일 (ইল ) = সিবিল ~এগারো
12. 십 이 - সিবি
13. 십 삼 - সিপ সাম
14. 십 사 - সিপ সা
15. 십 오 - সিবো
16. 십 육 - সিবিউক
17. 십 칠 - সিপ ছিল
18. 십 팔 - সিপ ফাল
19. 십 구 - সিপ খু
20.이 십 -ইসিপ( 2×10=20) তেমনি (이 × 십 = 이 십)
21. 이 십 일 - ইসিবিল
22. 이 십 이 - ইসিবিল .............ঐ ভাবেই
30. 삼 십 - সাম সিপ
40. 사 십 - সা সিপ
50. 오 십 - ও সিপ
60. 육 십 - ইউক সিপ
70. 칠 십 - ছিল সিপ
80. 발 십 - ফাল সিপ
90. 구 십 - খু সিপ
100. 백 - ফ্যাক