28/10/2020
কুষ্টিয়া তথা দেশের গর্ব
দৈনিক জনকণ্ঠ, বুধবার ১৩ কার্তিক ১৪২৭, ২৮ অক্টোবর ২০২০
অনেকেই জানেন না, আলফাজউদ্দিনের বড় ভাই আহমেদ শরীফ এ দেশের বিখ্যাত চলচিত্র অভিনেতা (খলনায়ক)। তিনিও প্রায় সব ধরনের খেলাধূলায় সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন দারুণ খেলতেন আহমেদ শরীফ। আহমেদ শরীফ, আলফাজ, মঈন ও নিজাম এই চার ভাই একসাথে কুষ্টিয়া জেলা ক্রিকেট দলের হয়ে খেলেছেন। নিজাম ঢাকা আবাহনীর গোলরক্ষক হিসেবেও সুনামের সাথে খেলেছেন ১৯৭৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত। সেই সময় ওই টিমে ছিলেন বর্তমান বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, মনোয়ার হোসেন নান্নু, দেওয়ান শফিউল আরেফীন টুটুলসহ আরও অনেক তারকা ফুটবলার।
দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অকৃপণভাবে অবদান রেখে চলেছেন আলফাজ। এরপরও এখন পর্যন্ত কোন জাতীয় পুরস্কার বা সম্মাননা পাননি। কর্মজীবনে রূপালী ব্যাংকের ডিজিএম হিসেবে অবসরে যাওয়া আলফাজউদ্দিন জনকণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাতকারে বলেছেন অনেক না বলা কথা।