Lexis English Spoken Academy, Kulaura

Lexis English Spoken Academy, Kulaura Lexis English Spoken Academy, an authentic institution for learning English Grammar & Spoken originally.

20/04/2026

কুলাউড়ায় জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও পাঠাভ্যাস তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হলো ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসব-২০২৬’। শনিবার (১৮ এপ্রিল) সকালে কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে প্রতিযোগিতামূলক পাঠের বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি তার বক্তব্যে বলেন, "একটি মূল্যবোধসম্পন্ন ও বুদ্ধিদীপ্ত সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। ডিজিটাল যুগে শিক্ষার্থীদের বইমুখী করার এই প্রচেষ্টা প্রশংসনীয়।"

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ খুরশিদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলাম ভুট্টো, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক।
এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক ও লেখক এম.এস.আলী, তানভীর মাহতাব ফাহিম, রূপালি ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল হোসেন, তামান্না আক্তার তান্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিন।

আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মোঃ খালিক উদ্দিন জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০টি উৎসবের মাধ্যমে প্রায় আড়াই হাজার পাঠককে বই পড়ানো হয়েছে। তবে কোনো স্থায়ী তহবিল বা সরকারি-বেসরকারি অনুদান না থাকায় ব্যক্তিগত ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এটি পরিচালিত হচ্ছে।
​তিনি আক্ষেপ করে বলেন, "আর্থিক সীমাবদ্ধতার কারণে এবার অনেক আগ্রহী পাঠককে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। কোনো সংস্থা বা বিত্তবান ব্যক্তি এগিয়ে এলে এই আয়োজনকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব হতো।

আদর্শ পাঠাগারের এই উৎসবটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়: ​নিবন্ধন ও বই বিতরণ: আগ্রহী পাঠকদের নিবন্ধনের পর আনুষ্ঠানিকভাবে একটি নির্দিষ্ট বই প্রদান করা হয়। পাঠকরা বইটি পড়ার জন্য ২০ দিন সময় পান। বইটির ওপর ভিত্তি করে ১০০ নম্বরের একটি জ্ঞানমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেরা পাঠকদের জন্য থাকে নগদ শিক্ষাবৃত্তি, বই ও শিক্ষা উপকরণ। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক পাঠককে সৌজন্যমূলক দুটি করে বই উপহার দেওয়া হয়।

​উপস্থিত অতিথিবৃন্দ পাঠাগারের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা রক্ষায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

চাকরির পরীক্ষায় কিংবা IELTS পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা একটি ধারাবাহিক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এ ক্ষেত্রে...
22/08/2025

চাকরির পরীক্ষায় কিংবা IELTS পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা একটি ধারাবাহিক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
এ ক্ষেত্রে বিশুদ্ধ Grammar জানা ও স্বতঃস্ফূর্ত ইংরেজি বলতে পারা খুবই শক্তিশালী দুটি যোগ্যতা ও দক্ষতা।
আমার সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যোগ্যতা ও দক্ষতা অর্জনে সহায়তার লক্ষ্যে বরাবরের ন্যায় আগামী পহেলা সেপ্টেম্বর থেকে
Basic Grammar ও Basic Spoken এর ৪ মাস মেয়াদি একটি ব্যাচ শুরু করব।

ইংরেজি ভীতি ও জড়তা চিরদিনের জন্য দূর করে ইংরেজি ভাষায় একটি টেকসই দক্ষতা অর্জন করতে আগ্রহী শিক্ষার্থীরা উক্ত ব্যাচে আমার সাথে ইংরেজি শেখার যাত্রা শুরু করতে পারেন।
আগ্রহীদের ৩০ আগস্টের মধ্যে যোগাযোগ করার আহবান জানাচ্ছি।

31/01/2025

বই মানুষের নতুন চিন্তার দুয়ার খোলে দেয়। “জ্ঞান অর্জন ও তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অন্যতম ভিত্তি হচ্ছে বই। আগাম.....

'লেক্সিস ইংলিশ স্পোকেন একাডেমী'র ২০২৩ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ের মুহূর্ত।নিজে আলোকিত হও, দেশকে আলোকিত করো।
12/08/2023

'লেক্সিস ইংলিশ স্পোকেন একাডেমী'র ২০২৩ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ের মুহূর্ত।

নিজে আলোকিত হও, দেশকে আলোকিত করো।

Address

Uttar Bazar
Kulaura
3230

Telephone

+8801717468047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lexis English Spoken Academy, Kulaura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category