Jamia Mohammadia Darus Sunnah

Jamia Mohammadia Darus Sunnah Qawmi Madrasha

07/05/2026
07/05/2026
জামিয়ায় ইসলামি সাংস্কৃতিকগণের শুভাগমন-------------------------------------------------পড়াশুনার পাশাপাশি ছাত্রদের মনকে সত...
01/05/2026

জামিয়ায় ইসলামি সাংস্কৃতিকগণের শুভাগমন
-------------------------------------------------
পড়াশুনার পাশাপাশি ছাত্রদের মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে—জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ, সময়ে সময়ে নানামুখী আয়োজনের ব্যবস্থা করে থাকে। যার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম।

এরই ধারাবাহিকতায় আজ ১-৫-২৬ ঈ. রোজ— শুক্রবার, বাদ মাগরিব জামিয়ায় আসতে চলেছেন—দেশবরেণ্য ও বিশ্বখ্যাত ইসলামি সাংস্কৃতিকগণ।

যাঁদের সুরে আজ মুখরিত হবে জামিয়ার সন্ধ্যা :
★ হাফিজ যুবায়ের আহমদ, পাকিস্তান
নায়েবে মুহতামিম, মাদরাসায়ে তালিমুল কুরআন, নাজমাবাদ, করাচি।

★ শেখ এনাম, সিলেট
দেশবরেণ্য নাশিদ-শিল্পী
তাক্বওয়া নাশিদ ব্যান্ড, কমলগঞ্জ

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে থাকবেন:
★ মাওলানা নূহ বিন হুসাইন
লেখক, আলোচক ও ইসলামি চিন্তক

23/03/2026

『 বিজ্ঞপ্তি 』

এতদ্দ্বারা জামিয়ার সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে— আগামী ০৬ শাওয়াল, ১৪৪৭ হি. মোতাবেক ২৬ মার্চ, ২০২৬ ঈ. (সকাল ১০.০০-১.০০ টা পর্যন্ত) থেকে জামিয়ার ভর্তি কার্যক্রম শুরু হবে।
এবং ১০ শাওয়াল মোতাবেক, ৩০ মার্চ— সকল আবাসিক আসাতিযা-ত্বলাবা ও পরবর্তী দিন থেকে সকল অনাবাসিক শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত হবেন।
ইনশাআল্লাহু তায়ালা।

রমাদান—২০২৬ ঈ.সংক্ষেপে জামিয়ার যত কর্মসূচি**ক্বেরাত প্রশিক্ষণ**রমজান মাস কুরআন নাযিলের মাস। পুরো বছর তো অবশ্যই, এই মাসে ...
17/03/2026

রমাদান—২০২৬ ঈ.
সংক্ষেপে জামিয়ার যত কর্মসূচি

**ক্বেরাত প্রশিক্ষণ**

রমজান মাস কুরআন নাযিলের মাস। পুরো বছর তো অবশ্যই, এই মাসে কুরআন আমাদের কাছে আরও বেশি মনোযোগ ও মেহনত কামনা করে। তাই—প্রতি বছরের মত এ বছরও আল-খলীল কুরআন শিক্ষা বোর্ডের অধীনে, জামিয়া আয়োজন করেছিল কুরআন শিক্ষার এক মোবারক আসরের। যাতে অংশ নিয়েছে এক ঝাঁক কুরআনের পাখি।

**আরবী ভাষা প্রশিক্ষণ (নাহু-সরফ কোর্স)**

বলাইবাহুল্য কোরআনের আদতে দুটি অংশ, এক—শব্দ। দুই— অর্থ। কুরআন তিলাওয়াত ও পাঠ যতটা জরুরি, তা বুঝা ও উপলব্ধি করাও ঠিক ততটাই জরুরি।
সে বিষয়কে মাথায় রেখে, জামিয়া—তিলাওয়াত প্রশিক্ষণের পাশাপাশি উপযুক্ত ছাত্রদের আরবী ভাষার দক্ষতা বৃদ্ধির কার্যক্রমও সাফল্যের সাথে পরিচালনা করেছে।

**কিডস ইংলিশ**

যে কোনো ভাষা শিক্ষা, জ্ঞান অর্জনের পথে এক অনন্য মাত্রা যোগ করে। ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ায় এই সত্যটা ইংরেজির ক্ষেত্রে আরও বেশি সত্য। জ্ঞান অর্জন ও বিতরণে ইংরেজি ভাষার প্রয়োজন ও গুরুত্ব অনস্বীকার্য।
যেহেতু রমজান মাসে নিয়মিত পাঠ্য-কার্যক্রম বন্ধ থাকে তাই সে সুযোগকে কাজে লাগিয়ে— কোমলমতি শিশুদের থেকে ইংরেজি-ভীতি দূর করতে ও ইংরেজি শিক্ষায় ছোট্ট শিক্ষার্থীদের এক ধাপ এগিয়ে দিতেও ভুলে যায়নি—জামিয়া।

**বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ঈর্ষণীয় সাফল্য**

কুরআন নাযিলের মাস হওয়ায়, এই মাসে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন হয় চোখে পড়ার মতো। যা ইতিবাচক ও আশাজাগানিয়া। জামিয়ার হাফিজ শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে, একেরপর এক অর্জন এনে দিয়েছে জামিয়াকে।
দিলদারপুর বন্ধু সমিতির আয়োজনে রায়হান উদ্দিনের ১ম স্থান। পীর সাজিদ আলী ফাউন্ডেশনের আয়োজনে মো. আবু সায়েমের দ্বিতীয় স্থান ও এমসিএসের পর্দায় আয়োজিত মৌলভীবাজার জেলা-ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় সাদি বিন তৈমুরের ৩য় স্থান উল্লেখযোগ্য।

**দুস্থ-অভাবীদের মাঝে মাংস ও খাদ্যদ্রব্য বিতরণ**

করোনা মহামারি ও নিয়মিত বন্যাসহ, যেকোন প্রাকৃতিক দুর্যোগে সমাজের প্রয়োজনে ‘জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ’ তাঁদের সামর্থ্যের সবটুকু দিয়ে এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় উম্মতের কিছু দরদি ও আল্লাহর প্রিয় বান্দাদের অর্থায়ন ও সহযোগীতায়, বিশেষ করে—লন্ডন প্রাবাসী মুহতারামা জুবায়দা খানমের অকাতর সহায়তায়— এবারের রোযা ও ঈদকে সামনে রেখে অভাবী ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় গরুর মাংস, চাল, ডাল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ।
যাতে তাদের রোযা ও ঈদ হয় আনন্দঘন ও উপভোগ্য ।

**ইমাম মুয়াজ্জিনগণকে ঈদ হাদিয়া প্রদানে মধ্যস্থতা**

ইমাম-মুয়াজ্জিন সাহেবানের বৈতনিক দূরাবস্থা কারোও অজানা নয়। তাঁদের ঈদ-আনন্দে একটু হলেও অংশগ্রহণ করতে, জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ তাই, এক দানশীল ভাইয়ের অর্থায়নে— সেই জঠিলতা দূরীকরণের ক্ষদ্র প্রচেষ্টা হিসেবে ঈদ-হাদিয়া প্রদানের মধ্যস্থতা ও সমন্বয় করে যাচ্ছে দীর্ঘ দিন থেকে।

**প্রশিক্ষণে অংশগ্রহণ করে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা**
ছাত্রদেরকে পড়াশোনার প্রতি উৎসাহিত ও উদ্বিপ্ত করতে
পুরস্কার ও পারিতোষিক প্রদান করা — আদর্শ এক পদ্ধতি। এতে ছাত্রদের মধ্যে ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা ও আগ্রহ জন্মায়। এবং ছাত্রদের মধ্যে প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বী মনোভাব তৈরি করে।
তাই প্রশিক্ষণ শেষে, জামিয়া বেশ ঘটা করে আয়োজন করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উত্তীর্ণদের সাথে সাথে শিশুদের যাতে মন ভেঙে না যায়, তাই থাকে বিশেষ পুরস্কারও।

সর্বপরি, এসব আয়োজনের পেছনে একেকজন দানশীল, দরদি ও আল্লাহর প্রিয় বান্দাগণের অকুণ্ঠ সহায়তা ও সহযোগিতা ছিলো।
তাঁদের সেই ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা ও আস্থার কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মহব্বতকে ছোট করছি না।
তবে দোয়া করি— আল্লাহ তায়ালা যেন দুনিয়া ও আখেরাতে তাদের আরও দ্বিগুণ দান করেন। উভয়কালে নাজাতের উসীলা হিসেবে কবুল করেন।

ছুম্মা আলহামদুলিল্লাহ। সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া— উস্তার আলী একাডেমি, গৌড়করন-এর উদ্যোগে আয়োজিত— হিফজুল কুরআন প্রতিযোগিতায় ...
15/03/2026

ছুম্মা আলহামদুলিল্লাহ।

সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া— উস্তার আলী একাডেমি, গৌড়করন-এর উদ্যোগে আয়োজিত— হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়ার শিক্ষার্থীরা তাঁদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।
এতে অংশগ্রহণ করে, জামিয়ার শিক্ষার্থী মোঃ রায়হান উদ্দিন ২য় স্থান করেছেন।
অপর এক শিক্ষার্থী সাদি বিন তৈমুর অর্জন করেছেন ৪র্থ স্থান।
আল্লাহ তায়ালা তাঁদের উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন।

আল-হামদু লিল্লাহ। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল-এর উদ্যোগে MCS চ্যানেলের পর্দায় আয়োজিত, জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা—...
10/03/2026

আল-হামদু লিল্লাহ।
জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল-এর উদ্যোগে MCS চ্যানেলের পর্দায় আয়োজিত, জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা—ওহির পরশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে, জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ-র শিক্ষার্থী মো. সাদী বিন তৈমুর তৃতীয় স্থান অর্জন করেছে।

আল্লাহ তায়ালা তাকে ও জামিয়াকে কবুল করুন।

আল-হামদু লিল্লাহ — জামিয়ার আরও একটি অর্জন! বন্ধু সমিতি, দিলদারপুর-এর উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় কৃতিত্বের ...
08/03/2026

আল-হামদু লিল্লাহ — জামিয়ার আরও একটি অর্জন!

বন্ধু সমিতি, দিলদারপুর-এর উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে ‘প্রথম স্থান’ অর্জন করেছে, জামিয়ার শিক্ষার্থী— মো. রায়হান উদ্দিন।
এবং ‘অষ্টম স্থান’ অর্জন করেছে— নাজমুল ইসলাম।

আল্লাহ তায়ালা উভয়কে দ্বীনের জন্য কবুল করুন।

Address

Ahmedabad, Ward No # 03, Kulaura Pourasava, Moulavibazar
Kulaura
3230

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Mohammadia Darus Sunnah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share