25/01/2019
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) কোর্সে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২৭ জানুয়ারী থেকে শুরু হচ্ছে। ০৩ ফেব্রুয়ারী রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) ভর্তি বাতিল করেছে, সেসব প্রার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।