Students Movement Kulaura

Students Movement Kulaura এটি সরাসরি কুলাউড়ার সাধারণ শিক্ষার্থীদের দ্বারা গঠিত কুলাউড়া ছাত্র ঐক্যের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেইজ।

19/12/2024
যাওয়ার আগে আমরা চেয়েছিলাম কুলাউড়ার জন্য একটি স্মরণীয় কিছু করে যেতে,"একটি স্বপ্ন", যা আমাদের আগের প্রজেক্ট ছিল। আলহামদুলি...
19/12/2024

যাওয়ার আগে আমরা চেয়েছিলাম কুলাউড়ার জন্য একটি স্মরণীয় কিছু করে যেতে,"একটি স্বপ্ন", যা আমাদের আগের প্রজেক্ট ছিল। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা চেয়েছি কুলাউড়াকে নতুনভাবে তুলে ধরতে।

আমাদের কাজের প্রতিটি পরতে ফুটিয়ে তুলেছি কুলাউড়ার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন স্থান এবং তরুণ প্রজন্মের হৃদয়ের খুব কাছের জায়গাগুলো। প্রতিটি দৃশ্য, প্রতিটি গল্প যেন কুলাউড়ার আত্মাকে নতুন করে চিনতে শেখায়।

আমাদের এই প্রচেষ্টা আপনাদের জন্য। তাই সবাইকে দেখে আসার জন্য বিনীত অনুরোধ রইল। হয়তো এখানেই আপনি খুঁজে পাবেন কুলাউড়ার সেই অমলিন সৌন্দর্য।

আজ কুলাউড়া সরকারি হাসপাতালে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে স্টুডেন্টস মুভমেন্ট কুলাউড়া।...
28/09/2024

আজ কুলাউড়া সরকারি হাসপাতালে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে স্টুডেন্টস মুভমেন্ট কুলাউড়া। এসময় আমরা বিভিন্ন সম্ভাবনা নিয়ে কর্তৃপক্ষের সাথে আশানুরূপ এবং ইতিবাচক আলাপ করি। এছাড়া হাসপাতালে থাকা রোগীদের খোঁজ খবর নেওয়া হয় এবং তাদের কোনো অভিযোগ থাকলে জানতে চাওয়া হয়। এসময় হাসপাতালে অবস্থান করা প্রত্যেক রোগীর জন্য প্রীতি-উপহার হিসেবে মাল্টা, আপেল, জুস, কেক ও ব্রেড প্রদান করা হয়। কুলাউড়ার বিভিন্ন সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে প্রতিনিয়ত আমাদের আলোচনা জারি থাকবে।

আজ কুলাউড়া শহর মুখরিত ছিলো রাসূল (স:) এর আশেকানদের ধ্বনিতে!
27/09/2024

আজ কুলাউড়া শহর মুখরিত ছিলো রাসূল (স:) এর আশেকানদের ধ্বনিতে!

আসসালামুয়ালাইকুম। জুম্মা মুবারক। প্রত্যেক মুসলমানের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। কিন্তু আজকের জুমা ছিল ভিন্ন। ...
27/09/2024

আসসালামুয়ালাইকুম। জুম্মা মুবারক। প্রত্যেক মুসলমানের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। কিন্তু আজকের জুমা ছিল ভিন্ন। আজকের জুমা ছিল প্রতিবাদের। আজকের জুমা ছিল প্রতিরোধের। আজকের জুমা ছিল আদর্শের প্রশ্নে আপসহীনতার। আপনারা সবাই অবগত আছেন ভারতের এক নাগরিক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাপারে কটূক্তি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে আমরা সবাই কে মনে করিয়ে দিতে চাই যে বাক স্বাধীনতা আর ইসলাম বিদ্বেষ এক নয়। ধর্মীয় নিরপেক্ষতার পর্দার আড়ালে বসে নির্দিষ্ট একটি ধর্ম কে নিয়ে বিষোদ্‌গার করা স্পষ্টতই পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই আদর্শের প্রশ্নে আমরা সকল মুসলমান এক ও অভিন্ন। আদর্শের জায়গায় আমাদের কোনো দ্বি-মত নেই। আমাদের আদর্শের উপর যখন ভারতীয় কুচক্রী মহলের চোখ পড়েছে ইনশাল্লাহ আমরা এর কঠোর জবাব দিবো। সেই সাথে আমাদের সমাজকে আদর্শ এবং বিভেদহীন করে গড়ে তুলতে হবে। মিছিলের নেতৃত্বের দায়িত্ব যোগ্য, নৈতিক ও জ্ঞানী মানুষদের উপর ছেড়ে দিতে হবে। টেন্ডারবাজ, মাদকাসক্ত, ভূমি দস্যু দের মিছিলের নেতৃত্ব দেওয়া থেকে বিতাড়িত করতে হবে। এবং আজকের মতো মিছিলের নেতৃত্ব সমাজের সবথেকে জ্ঞানী, সবথেকে বেশি নৈতিক, সবচেয়ে বেশি সহানুভূতিশীল এবং আদর্শবান মানুষদের উপর ছেড়ে দিতে হবে। আমাদের অভিভাবক উনারাই হয়ে উঠুন। তবেই এই পচে যাওয়া সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব। অন্তর্বর্তী সরকারের কাছে সমগ্র কুলাউড়াবাসীর দাবি থাকলো ভারতের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ডিপ্লোমেটিক প্রটেস্ট শুরু করুন। এবং প্রত্যেক ডিপ্লোমেটিক চ্যানেলে বিশ্বের অন্যান্য দেশের কাছে ভারতের এমন কপট দ্বৈতনীতি তুলে ধরুন।

ভারতের এক হিন্দু পুরোহিত ইসলাম ধর্ম ও মহানবী (স.) সম্পর্কে কটূক্তি করেছে, যা দুঃখজনক ও নিন্দনীয়। আমরা কারো ধর্মানুভূতিতে...
25/09/2024

ভারতের এক হিন্দু পুরোহিত ইসলাম ধর্ম ও মহানবী (স.) সম্পর্কে কটূক্তি করেছে, যা দুঃখজনক ও নিন্দনীয়। আমরা কারো ধর্মানুভূতিতে আঘাতকে কখনোই সমর্থন করি না। এর প্রতিবাদে আমরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি।

তারিখ : ২৭ সেপ্টেম্বর (রোজ শুক্রবার)
স্থান : কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদ
সময় : জুম্মার নামাজের পর

এতে কুলাউড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরাসহ সকল সাধারণ মানুষদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হলো।

আসুন, আমরা শান্তিপূর্ণভাবে এই অমানবিক কাজের বিরুদ্ধে আমাদের অবস্থান প্রকাশ করি।

কুলাউড়া রেলওয়ে স্টেশন টিকেট বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেছে, যাতে দেখা গেছে একটি বিস্ময়কর পরিবর্তন!এক মাস আগে, দৈনিক গড়ে...
23/09/2024

কুলাউড়া রেলওয়ে স্টেশন টিকেট বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেছে, যাতে দেখা গেছে একটি বিস্ময়কর পরিবর্তন!

এক মাস আগে, দৈনিক গড়ে টিকেট বিক্রি হতো ২৫-৩০ হাজার টাকার, কিন্তু বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ১,৩০,০০০ টাকা প্রায়। এই পরিবর্তনের পেছনে সাধারণ শিক্ষার্থীদের তৎপরতা এবং কর্তৃপক্ষের স্ট্রাকচারাল ক্রিটিসিজিম ভূমিকা পালন করেছে।

এটি কুলাউড়ার যাত্রীদের বৃদ্ধি ও রেলসেবা সম্পর্কে তাদের বিশ্বাসের বহিঃপ্রকাশ। আশা করছি, এই প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে রেলওয়ে কর্তৃপক্ষ।

Address

Kulaura
3230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students Movement Kulaura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share