রাজনগর উচ্চ বিদ্যালয়

রাজনগর উচ্চ বিদ্যালয় শিক্ষক

24/04/2026
14/03/2026

🎉 গর্বের এক ঐতিহাসিক অর্জন – রাজনগর উচ্চ বিদ্যালয় 🎉

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান রাজনগর উচ্চ বিদ্যালয় আবারও অর্জন করলো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি সাব সেন্টার হিসেবে দায়িত্ব পালন করেছিল। আর এ বছর সেই বিদ্যালয়ই পূর্ণাঙ্গ এসএসসি পরীক্ষার সেন্টার হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

এটি শুধু একটি স্বীকৃতি নয়- এটি আপনাদের বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম, শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয় বরং পুরো এলাকার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পেল।

এই আনন্দের মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং সকল শুভানুধ্যায়ীদের— যাদের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও সহযোগিতার ফলেই আজকের এই সাফল্য সম্ভব হয়েছে।

আপনাদের দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ ভবিষ্যতেও রাজনগর উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাবে এবং আগামী প্রজন্মের জন্য আলোকিত পথ তৈরি করবে।

সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
📌 রাজনগর উচ্চ বিদ্যালয় পরিবার

20/02/2026

আগামীকাল ২১শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালিত হবে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

04/02/2026

৬ষ্ঠ শ্রেনির উপবৃত্তির
কার্যক্রম শুরু হয়েছে, ফরম বিতরণ শীঘ্রই....

06/01/2026

আগামীকাল হতে এসএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত সকল পরীক্ষার্থীদের নিয়মিত উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

Send a message to learn more

01/01/2026

এতদ্বারা রাজনগর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সনের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানাননো যাইতেছে যে, আগামী রবিবার ০৪/১২/২৬ তারিখের মধ্যে নিয়মিত অনিয়মিত সকল শিক্ষার্থী ফরম ফিলাপ ফি পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

Send a message to learn more

📮 পরামর্শ ও অভিযোগ বক্স পরামর্শ ও অভিযোগ সেন্টারে আপনাকে আন্তরিক স্বাগতম।১৯৯৭ সালে এলাকার সর্বস্তরের মানুষের সম্মিলিত প্...
25/12/2025

📮 পরামর্শ ও অভিযোগ বক্স

পরামর্শ ও অভিযোগ সেন্টারে আপনাকে আন্তরিক স্বাগতম।

১৯৯৭ সালে এলাকার সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও অবদানেই এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার প্রথম দিন থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ের প্রতিটি ধুলোকণায় জড়িয়ে আছে আপনাদের নিঃস্বার্থ সহযোগিতা, দোয়া ও ভালোবাসার স্মৃতি।

অতীতের মতো ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে আপনাদের মূল্যবান পরামর্শ, গঠনমূলক সমালোচনা এবং আন্তরিক সহযোগিতা আমরা সাদরে প্রত্যাশা করি।

আপনাদের নিকট থেকে প্রাপ্ত প্রতিটি পরামর্শ ও অভিযোগ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোই আমাদের ভুল সংশোধন, মানোন্নয়ন ও আরও ভালো সেবার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।

বিদ্যালয়ের উন্নয়নে আপনার মতামত জানান—আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবো। https://forms.gle/7dj87JNqcKfVSV4KA (অনলাইনে জমা করুন, আপনার পরিচয় গোপন থাকবে)

🌟  স্বপ্ন, পরিশ্রম আর অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত!  – শেখ মহসিন মিয়া 🌟রাজনগর উচ্চ বিদ্যালয়ের ২০০৯ সালের এসএসসি পরীক্...
13/11/2025

🌟 স্বপ্ন, পরিশ্রম আর অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত!
– শেখ মহসিন মিয়া 🌟

রাজনগর উচ্চ বিদ্যালয়ের ২০০৯ সালের এসএসসি পরীক্ষার্থী এবং পরবর্তীতে এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা আমাদের প্রিয় প্রাক্তন শিক্ষার্থী শেখ মহসিন মিয়া সম্প্রতি বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কারিগরি শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

তাঁর এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য এক গর্বের বিষয় এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।

তিনি প্রমাণ করেছেন যে অধ্যবসায়, সততা ও নিষ্ঠা থাকলে যেকোনো স্বপ্নই বাস্তবে রূপ নিতে পারে।

একজন প্রাক্তন শিক্ষার্থী থেকে শিক্ষক, আর এখন দেশের সেবায় নিয়োজিত একজন গর্বিত বিসিএস ক্যাডার — শেখ মহসিন মিয়ার এই যাত্রা নিঃসন্দেহে রাজনগর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে অনুপ্রেরণার এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

রাজনগর উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শেখ মহসিন মিয়াকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

তাঁর আগামীর পথচলা হোক আরও আলোকিত, সফল ও গৌরবময়। 🌸

03/11/2025

Address

Kulaura, Moulvibazar, Sylhet
Kulaura
3233

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজনগর উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category