IELTS Aid

IELTS Aid If you're struggling with English or need to improve in IELTS, get in touch for bespoke classes.

"এতো ভালো পড়াইতে পারলে ইউটিউব চ্যানেল কই?"আমি ক্লাস নেই, ক্লাসওর্ক থাকে, বাসার হোমওর্ক ও থাকতে পারে। ইউটিউব এ ক্লাস হয় ন...
20/08/2026

"এতো ভালো পড়াইতে পারলে ইউটিউব চ্যানেল কই?"

আমি ক্লাস নেই, ক্লাসওর্ক থাকে, বাসার হোমওর্ক ও থাকতে পারে। ইউটিউব এ ক্লাস হয় না, মুভি দেখা যায়, তথ্য সংগ্রহ করা যায়, কিন্তু পড়াশোনা হয় না। মুভি দেখে, তথ্য সংগ্রহ করে, নিজের নোট করে পড়াশোনা করা সম্ভব...তা করতে সময়, ধৈর্য আর শৃঙ্খল পদ্ধতি লাগে।

সময় কতোটুক লাগে জানি না, কিন্তু পড়াইতে পড়াইতে যা দেখলাম:
- আইইএলটিএস ব্যান্ড ১ থেকে ৫ এ পৌঁছাতে গড়ে আনুমানিক ৩ মাস লাগে।
- আবার ব্যান্ড ৬ থেকে ৭ নিশ্চিত করতে ৩ মাস লেগে যায়।

৫ থেকে ৬ কই গেলো?

এইটা হইলো খুব ঝাপসা একটা পরিস্থিতি, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই জায়গাতে আপনার ধৈর্যের সাথে শক্ত মনোবল নিয়ে আগানো লাগে। এই জায়গাতেই ভাষার সম্ভাবনাময় দিক নজরে আসে যা অনেকেই তাড়াহুড়া করতে গিয়ে নিজের তৈরি ফাঁদে পা ঢুকায়ে গলা.য়!দোড়ি দেয়। এখানে রিডিং রাইটিং দোনোটার কিছু অনির্দিষ্ট ব্যাপার অনেককে পিছিয়ে রাখে। রাইটিং ব্যান্ড স্কোর ডিস্ক্রিপ্টর থেকে দেখা যায় "coherence & cohesion" আর "grammatical range & accuracy" আপনার স্কোর affect করে। এগুলো দুনিয়ার কোন template বা মুখস্ত উত্তর দিয়ে ভালো ফল হয় না। হাজারে দুই তিনজনের আচমকা মিলে গেলেও এর মানে না যে পরের বার আপনার মিলে যাবে।

রিডিঙের ক্ষেত্রে মূলত "sentence parsing" করা লাগে - বাক্যের বিভিন্ন অংশ আলাদা করে তারপর তাদের মধ্যে যৌক্তিক সংযোগ ধরতে পারা লাগে।

এইসবে নিজের দক্ষতা বাড়ানোর জন্য সময় আর শ্রমের বিকল্প নাই। ধাপে ধাপে আগানো লাগে। বাচ্চাদের কাহিনী, তারপর তা থেকে বয়সে বড় তাদের উপযুক্ত বই আর খবরের আর্টিকেল না প্রবন্ধ/রচনা। সেই সাথে যা পড়েন তা নিয়ে লিখবেন আর কথা বলবেন। ভুলক্রুটির সংশোধন করা লাগে। সময় লেগে যায়...তিন বার পরীক্ষা দেয়ার বদলে ৫ মাস সময় প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসা আমার কাছে আরও ভালো মনে হয়।

২০ বছর লাগছে বাংলার বুদ্ধি পুঁজিবাজদের বুঝতে যে আইইএলটিএস বা ভাষা পরীক্ষায় মানসম্মত ফল অর্জনে ভাষা দক্ষতার বিকল্প নাই। ...
19/08/2026

২০ বছর লাগছে বাংলার বুদ্ধি পুঁজিবাজদের বুঝতে যে আইইএলটিএস বা ভাষা পরীক্ষায় মানসম্মত ফল অর্জনে ভাষা দক্ষতার বিকল্প নাই। বাজারে তো "আইইএলটিএস দেওয়ার জন্য আপনার ইংরেজি জানার/শেখার প্রয়োজন নেই" গুঞ্জন ও শুনা যাইতো।

তো এখন সব "আইইএলটিএস টিপস-এন্ড-ট্রিকস" বিক্রেতা কেন "বেসিক ইংলিশ" নিয়ে লাফালাফি করতেছে?

শুরু থেকেই বলতাম ইংলিশ পারলে আইইএলটিএস সহজ। ইংলিশ শিখার জন্য "read-write-speak-listen" পদ্ধতি চক্রের উত্তম প্রক্রিয়া আমার জানা নেই। লাগবে শুধু সময় ও ধৈর্য।

ইংরেজি শেখার নির্দেশিকা আবার দিলাম।

১. শুরু করবেন "auxiliary verbs" আর "tenses" দিয়ে।
২. বাচ্চাদের বই পড়ে অনুবাদ করেন, সারমর্ম বাংলায় হাতে লিখে হাতে কলমেই সেই সারমর্মের অনুবাদ লিখে ভুল শুধরে নেন।
৩. যখন বাচ্চাদের বই বুঝতে আর কাহিনী পুনরাবৃত্তি সহজ হয়, তখন বড়দের বই বা খবরের কাগজপত্রের প্রবন্ধ থেকে অনুবাদ করুন।
১-২-৩ চক্রের মধ্যে থাকলে ইংরেজি কেন, অনেক কিছুই শিখতে পারবেন।
৪. আইইএলটিএস প্রস্তুতি শুরু করুন বা আপনার লক্ষ্যে আগায় যান।

কেউ আপনাকে রাস্তার মাঝে ইংরেজী ব্যাকরণ জিগাবো নায় আর উবাইতোও নায় টিপস-এন্ড-ট্রিকসের ফলের জন্য।

আমার সাথে করলে ইংরেজির সংশ্লিষ্ট আরো অনেক কিছুই দেখায়ে দিবো। আপনার ইংরেজি চর্চা দক্ষতার দায়িত্ব তখন আমার।

আমার সাথে না করলে আমি ক্রিপ্টিক ফেইটের মতো "আমার সাথে আয়" গীত অন্যখানে গুনগুনাবো।

আপনেই যেটা ভালো মনে করেন....

31/07/2026

Someone tried to access the page...I have only 186 followers. Why you trying to harm me? Did I p**s you off because I aim to teach people how to wield language to trash Ziotards?
আর মানুষ পান নাই? বার বার শুধু আমার উপরেই...বার বার শুধু আমার উপরেই। কেন? কেন? কেনওওওওও?

I asked Gemini to translate something in Arabic to English. Nice result."الف الف الف مبروك لروحي وقلبي أسبانياأسبانيا فا...
21/07/2026

I asked Gemini to translate something in Arabic to English. Nice result.
"الف الف الف مبروك لروحي وقلبي أسبانيا
أسبانيا فازت مرتين أولاً بكأس العالم ألإنساني وثانياً بكأس العالم لكرة القدم"
এর থেকে মনে পরলো, কাজ করতে পারে নাও পারে, আমার ক্ষেত্রে করছিলো বাংলা শিখার বেলা।
প্রচুর ইংরেজি গল্পের বই পড়বেন, আর প্রচুর বাংলা থেকে ইংরেজী অনুবাদ করবেন। আমার বাংলা শিখার পিছনে এই দুই পন্থা সবচেয়ে ফলপ্রসূ ছিলো - বাংলা পড়া আর ইংরেজি থনি বাংলা তরজমা করা।
Also, Google Gemini is Syloti.

Why is everyone telling you need to know English fundamentals for IELTS and not just tips and tricks? এতোদিন তো সবাই "টি...
17/07/2026

Why is everyone telling you need to know English fundamentals for IELTS and not just tips and tricks? এতোদিন তো সবাই "টিপ্স-অ্যান্ড-ট্রিক্স" এর কিচ্ছা গাইতো। একজন তো শিখায়া গেছে যে আইইএলটিএস দিতে ইংরেজি জানাই লাগে না!

ইংরেজি জানা লাগে না কিন্তু পারতে হয়। শুনলে বা পড়লে বুঝতে পারতে হয়, কথায় আর লিখায় চিন্তা প্রকাশ করা পারতে হয়। টিপ্স-অ্যান্ড-ট্রিক্স তারপর কাজে লাগে।
"ইংলিশ বেসিক দুর্বল আমার কি কি গ্রামার শিখতে হবে আইইএলটিএস-এর জন্য?"
সব গ্রামার লাগে, যে কোন একটা ভুল করলে ব্যান্ড স্কোর কমবে।

আইইএলটিএস/পিটিই/ওআইইটিসি অন্যান্য সব ইংলিশ পরীক্ষা, একটাও আপনার গ্রামার সরাসরি দেখবে না। শুধু দেখবে আপনে ইংলিশ বুঝেন আর নিজের অন্তরের চিন্তা প্রকাশ করতে পারেন কি না।

তা করার সবচাইতে সহজ পথ দেখায় দেই।

প্রথমে "auxiliary verbs" শিখেন, উদাহরণ দেখেন।
দ্বিতীয়ত "nouns/adjectives/verbs/adverbs" এই চারটা types কেমনে ব্যাবহার হয় বুঝেন।
বাচ্চাদের গল্প পড়া শুরু করেন আর তার সারমর্ম লিখেন। লেখা কাহিনীর পূর্ণতা আর ভুলের জন্য চেক করবেন। এইটা যখন খুব সহজ মনে হয়, তখন আরো কঠিন ভাষার লেখা নিয়ে একই কাজটা আবার করবেন। এটা তিন মাসের পর আপনার ইংরেজি আপনার কাছে সহজ মনে হলে কেইমব্রিজ বইগুলো থেকে প্র্যাকটিস শুরু করে দেখেন কেমন লাগে।

লক্ষ্য ইংরেজি জানা না, লক্ষ্য ইংরেজি ভাষা ব্যবহার করা।

Jail is with 'j' not 'g'.... What's this guy talking about? This is why you need to learn the fundamentals of the Englis...
05/07/2026

Jail is with 'j' not 'g'.... What's this guy talking about? This is why you need to learn the fundamentals of the English language before "tips and tricks" are with anything to you.

যারা রিডিং, বিশেষ করে আইয়েল্ট্সৈ, নিয়ে সমস্যায় জড়িত, বুঝতে হবে যে দৌড়ের আগে হাঁটা জানা প্রয়োজন। আইয়েল্ট্স সাধারণ ...
15/06/2026

যারা রিডিং, বিশেষ করে আইয়েল্ট্সৈ, নিয়ে সমস্যায় জড়িত, বুঝতে হবে যে দৌড়ের আগে হাঁটা জানা প্রয়োজন। আইয়েল্ট্স সাধারণ দৌড় প্রতিযোগিতাও না, আইয়েল্ট্স ১০০মি দৌড়ের মতো, যার নিজস্ব কিছু নির্দেশাবলী আছে।
রিডিং-রাইটিং-স্পিকিং নিজেরাই নিজেদের লেভেল মাপার জন্য সহজ পদ্ধতি হলো একটা গ্রেড ১ বা ২ এর বাচ্চাদের বই পড়ে, তারপর নির্ভুল ইংরেজিতে সারমর্ম লিখে তার মৌখিক বর্ণনা তৈরি করতে কতক্ষন লাগে তা পর্যবেক্ষণ করেন। ২০-২৫ মিনিটের বেশি লাগলে আইয়েল্ট্স দেয়ার আগে ইংরেজিতে পারদর্শীতা বাড়ানো লাগবে।
পোস্টারর সাথে আরো আছে।

Update: Sudden emergency, batch will begin from next week, 21st of June. Registration period extended.
15/06/2026

Update: Sudden emergency, batch will begin from next week, 21st of June. Registration period extended.

অনায়াসে আইয়েল্ট্স রাইটিং স্পিকিংয়ে ৯ আসছিলো আমার। হয়তো ঝড়ে বক মরিয়াছে, কিন্তু ঝড় তো তুলতে পারছিলাম?৯ লাগবে না, অন...
13/06/2026

অনায়াসে আইয়েল্ট্স রাইটিং স্পিকিংয়ে ৯ আসছিলো আমার। হয়তো ঝড়ে বক মরিয়াছে, কিন্তু ঝড় তো তুলতে পারছিলাম?
৯ লাগবে না, অনেকের ৬-৭ করলেই যথেষ্ট। করার কৌশল দিয়ে গেলাম। আমার ক্লাসে একই পদ্ধতিতে রিডিং, রাইটিং, স্পিকিং করাই।
আমাকে দিয়ে চেক করাতে ক্লাসে ভর্তি হতে পারেন। কালকে থেকে শুরু।
প্রশ্ন থাকলে কমেন্ট আছে, হয়াট্সঅ্যাপ আছে।

IELTS/PTE/OIETC/অন্যান্য ইংরেজি পরিক্ষা আপনার ইংরেজি ভাষার দক্ষতা মাপে, বিশেষ করে লিখিত আর মৌখিক প্রয়োগ। দক্ষ হতে চাইলে...
11/06/2026

IELTS/PTE/OIETC/অন্যান্য ইংরেজি পরিক্ষা আপনার ইংরেজি ভাষার দক্ষতা মাপে, বিশেষ করে লিখিত আর মৌখিক প্রয়োগ। দক্ষ হতে চাইলে অনুশীলন এর বিকল্প নাই তাই টিপস-এন্ড-ট্রিকস দিয়েও অনেকে ভালো স্কোর তুলতে বিফল হন। একটা নির্দিষ্ট স্তরে উঠার পর টিপস-এন্ড-ট্রিকস কিন্তু কাজে দিতে পারে, কিন্তু সেই স্তরে পৌঁছাবার পূর্বেই টিপস-এন্ড-ট্রিকস স্কোরের উঠাতে না বরং নামাতে পারে।
দক্ষতা বাড়ানোর একটা স্বচ্ছ ধারণা চাইলে ভর্তি হয়ে যান আজই।

Address

Dokkhin Bazar
Kulaura

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when IELTS Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to IELTS Aid:

Shortcuts

Share

Category