21/12/2025
ধর্মের মুখোশে ময়মনসিংহে দিপু দাসকে নির্মমভাবে হত্যা এবং লক্ষ্মীপুরে গভীর রাতে ঘরের ভিতর তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে সাত বছরের শিশু আয়েশা হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এই দুটি ঘটনা রাষ্ট্রে নাগরিক নিরাপত্তা ও ন্যায়বিচারের ভয়াবহ ব্যর্থতা তুলে ধরেছে।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব কুলাউড়া (পুসাক) এই বর্বরতার তীব্র নিন্দা জানায় এবং জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে।
শিশু আয়েশা ও দিপু দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা।
নিরাপদ রাষ্ট্র ও ন্যায়বিচার চাই।
-পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব কুলাউড়া- (পুসাক)
20/12/2025
শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
-পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব কুলাউড়া-(পুসাক)
15/12/2025
১৬ ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি চূড়ান্ত বিজয় এবং একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। লাখো শহীদের আত্মত্যাগ ও অসংখ্য বীর মুক্তিযোদ্ধার সাহসিকতায় রচিত এই বিজয় আমাদের অহংকার ও প্রেরণার উৎস।
মহান বিজয় দিবসে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🇧🇩
- পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব কুলাউড়া-(পুসাক)
13/12/2025
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা।
18/10/2025
বেসরকারি শিক্ষকদের আন্দোলনের সাথে পুসাকের একাত্মতা প্রকাশ
12/10/2025
Introducing the 3rd Executive Committee of PUSAK!
Congratulations to our newly elected executive members! We are confident in your leadership and look forward to the excellence and impact you will bring.
With this dynamic team, the future of PUSAK is brighter than ever. Best wishes on this exciting journey ahead!
17/09/2025
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব কুলাউড়া_পুসাক এর এলামনাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী, পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত এডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী (মাসুম) আজ বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জালাল চৌধুরী শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নয়, ছিলেন একজন লেখক, চিন্তাশীল মেধাবী এবং সত্যিকারের মানবিক ও সৎ অফিসার। জীবনের প্রতিটি পর্বে তিনি কর্তব্যকে অগ্রাধিকার দিয়েছেন।
তিনি সম্প্রতি পুলিশ সংস্কার কমিশনের সচিবালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বের প্রতি তার দায়বদ্ধতা, সততা ও আন্তরিকতা প্রশংসনীয় ছিল।
তাঁর মৃত্যুতে আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব কুলাউড়া_পুসাক পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনার অগণিত সৎকর্মের বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।।
11/09/2025
অভিনন্দন 💙❤️
ডাঃ প্রসেনজিৎ নাগ
৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কুলাউড়া উপজেলা থেকে সুপারিশপ্রাপ্ত।❤️🧡