17/12/2025
আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়টি হাওরাঞ্চলের নারী শিক্ষার একমাত্র বাতিঘর। এলাকার কৃষক, শ্রমিক, মুজুর, খেটে-খাওয়া, নিম্ন আয়ের মানুষসহ নানা শ্রেণি পেশার মানুষের সন্তানেরা প্রতিষ্ঠালগ্ন থেকে বিনা বেতনে অধ্যয়ন করে আসছে । প্রতিষ্ঠানটি শিক্ষা, সাংস্কৃতি ও সহপাঠক্রমিক কার্যাবলীতে উপজেলা তথা জেলায় অনন্য ভূমিকা রাখছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রাকৃতিক, মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করা হচ্ছে। সবুজায়ন বা বনায়নের লক্ষে বাহারী প্রজাতির (প্রায় পঞ্চাশ রকমের) দুর্লভ, মুল্যবান ও দৃষ্টিনন্দন ফুল-ফলগাছসহ সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষ সংগ্রহ করা হয়েছে।।