Polsair Tri-Polly High School, Kotalipara

Polsair Tri-Polly High School, Kotalipara "স্বপ্নদর্শনে শ্রেণিবৈষম্য নেই, তাই স্বপ্ন দেখি।"

লেখকঃ S.S.Talukder, প্রাক্তন শিক্ষার্থী।

পোলসাইর ত্রি-পল্লী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং  'সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন'- এর সুযোগ্য প্রধান শিক্ষক...
28/09/2022

পোলসাইর ত্রি-পল্লী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং 'সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন'- এর সুযোগ্য প্রধান শিক্ষক শ্রী Himangshu Pandey স্যার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ কোটালীপাড়া উপজেলার 'শ্রেষ্ঠ প্রধান শিক্ষক' নির্বাচিত হওয়ায়, পোলসাইর ত্রিপল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

শ্রী রঘুপতি বৈরাগী
প্রধান শিক্ষক
পোলসাইর ত্রিপল্লী উচ্চ বিদ্যালয়।

প্রতিজ্ঞা যদি হয় ধনুর্ভঙ্গ প্রচেষ্টা, তবে ক্ষুদ্রের মধ্যে বৃহত্তম উঁকি মারবেই। কি ভাবছেন?? চলুন ভাবনার আকাশটাকে মহাশূন্য...
26/09/2022

প্রতিজ্ঞা যদি হয় ধনুর্ভঙ্গ প্রচেষ্টা, তবে ক্ষুদ্রের মধ্যে বৃহত্তম উঁকি মারবেই।

কি ভাবছেন??
চলুন ভাবনার আকাশটাকে মহাশূন্যে প্রসারিত করি।

১৯৯৪ সাল। তখন কেবল আমি পৃথিবীতে আগমনী বার্তা দিয়েছি, সামসময়িক প্রতিষ্ঠান হিসেবে তখন একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হল। বরইহাটী,বেতাঙ্গী এবং পোলসাইর........গোপালগঞ্জের তিন উপজেলার তিনটি গ্রাম নিয়ে সে স্বপ্নের সূচনা......এজন্যই বিদ্যালয়টি ত্রি-পল্লী বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত।

কোটালীপাড়ার পোলসাইরে পরম পুরুষ শ্রী শ্রী গণেশ পাগলের পূণ্যভূমিতে বিদ্যালয় গৃহ নির্মিত হল, অবস্থানগত পরিচয়ের সুবিধার্থে বিদ্যাপীঠের সাথে যুক্ত হল পোলসাইরের নাম---সৃষ্টি হল "পোলসাইর ত্রি-পল্লী উচ্চ বিদ্যালয় "------যার পরতে পরতে জড়িয়ে আছে গোপালগঞ্জ সদরের বেতাঙ্গী এবং টুঙ্গীপাড়ার বরইহাটীর উপস্থিতি, প্রত্যক্ষ অংশগ্রহণ তথা সাহায্য-সহযোগিতা।

বেতাঙ্গী এবং বরইহাটী ছাড়া " পোলসাইর ত্রি-পল্লী উচ্চ বিদ্যালয়"--অসম্পূর্ণ।

বিদ্যালয়ের উৎকর্ষের সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়ল পার্শ্ববর্তী আশুতিয়া এবং গোপালপুরে। হ্যা, "পোলসাইর ত্রি-পল্লী উচ্চ বিদ্যালয়" তিন উপজেলার এ-ই ত্রিমাত্রিক এলাকায় এক উজ্জ্বলতম ধুমকেতুর নাম, যা সময়ের পরিক্রমায় নক্ষত্র হয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে।

সূচনালগ্নে "গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়" এবং "West Kotalipara Union Institution" ( মাঝবাড়ি উচ্চ বিদ্যালয়) এ-র সাথে পরোক্ষভাবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের বিদ্যাপীঠ হয়ে উঠল গর্বের অংশীদার।

২০০২ সালে এলো বিদ্যালয়ে প্রথম জুনিয়র স্কলারশিপ।শুরু হল সাফল্যকে ধরে রাখার তাগিদ। স্যারদের প্রচেষ্টা ছিল অতুলনীয়।

২০০৭ খ্রিষ্টাব্দ। এসএসসি পরীক্ষায় প্রথম প্রত্যক্ষভাবে যুক্ত হল এ-ই বিদ্যাপীঠের নাম। ২০০৮ খ্রিষ্টাব্দে এল বিদ্যালয়ে প্রথম A+ এবং Qualitative রেজাল্ট। ২০০৯ সালে কিছুটা হোঁচট। হয়ত এ-ই কারণেই পরবর্তী ২০১০ শিক্ষাবর্ষে শ্রদ্ধেয় শিক্ষকগণের আপ্রাণ প্রচেষ্টায় এলাকায় এক অবিস্মরনীয় ফলাফল করল প্রাণের বিদ্যালয়টি।

২০১০ সালের গণহারে ভালো ফলাফল বদলে দিল আমাদের বিদ্যালয়কে। সেই ২০১০ এ শুরু----এখনো প্রতিটি এসএসসি পরীক্ষায় "পোলসাইর ত্রি-পল্লী উচ্চ বিদ্যালয়" তান্ডব চালিয়ে যাচ্ছে। আর পিছনে ফিরতে হয়নি আমাদের।

ধারাবাহিকতার পূর্ণ প্রতিফলন ঘটিয়ে ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের রেকর্ড গড়ে উপজেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের বিদ্যালয়। বাকি বছরগুলোতেও প্রায় শতভাগ পাশের নজির গড়া বিদ্যালয়টি এলাকায় স্বীয় আলোকে সমুজ্জ্বল।

এ-ই কৃতিত্ব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে প্রতিটি কার্যকর কমিটির প্রাপ্য 🙏🙏🙏। স্বর্গীয় হিরন্ময় পান্ডের হাতে স্বপ্নের সূচনা থেকে শ্রদ্ধেয় দয়াল চন্দ্র বিশ্বাসের ধারাবাহিকতা এবং শ্রদ্ধেয় হিমাংশু পান্ডে স্যারের পরিপূর্ণতা অগ্রগণ্য। তাঁদের প্রতি রইল অকৃত্রিম কৃতজ্ঞতা।

ছোট্ট মাঠ আজ স্টেডিয়ামসদৃশ হয়েছে, টিনের ঘরখানা হারিয়েছে কালের আবর্তে, চুন সরকির ছোয়া লেগেছে----শুধু পরিবর্তন হয়নি একটি factor এ-র।

আর সেই অপরিবর্তিত factor হল, "মানসিকতা"---- শিক্ষা প্রসারের মানসিকতা-----শিক্ষার চরম উৎকর্ষের পরম প্রকৃষ্টতা তথা " প্রগতি"।

শতভাগ পাশের রেকর্ডগুলো আজ আমাদের হয়ে কথা বলেছে। শ্রদ্ধেয় শিক্ষকগণের প্রচেষ্টা আজ স্বীকৃতির জন্ম দিয়েছে, শিক্ষার্থীদের পরিশ্রমলব্ধ সাফল্য আজ একটি অর্জনকে নিশ্চিত করেছে--- আজ আমাদের স্বপ্নের বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে। এটা আমাদের জন্য অবিস্মরণীয় মুহূর্ত।

লেখকঃ S.S.Talukder
এসএসসি পরীক্ষার্থী-২০১০,

ছবিঃ শ্রী রঘুপতি বৈরাগী
প্রধান শিক্ষক,
পোলসাইর ত্রি-পল্লী উচ্চ বিদ্যালয় , কোটালিপাড়া, গোপালগঞ্জ।

23/09/2022

কবিতাঃ "কবর"

কবিঃ জসীম উদদীন

23/09/2022

কবিতাঃ "বনলতা সেন"

কবিঃ জীবনানন্দ দাশ

23/09/2022

"বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা"

কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি)
আবৃত্তিঃ সৌমিত্র চট্টোপাধ্যায়

23/09/2022

"সিগারেট"

কবিঃ সুকান্ত ভট্টাচার্য

23/09/2022

"শক্তি রেখে যারা চলে, তারা হারেনা। ব্যর্থতা একটি পরীক্ষা মাত্র।"

23/09/2022

motivation.......

আমাদের শিক্ষার কারখানা.........
22/09/2022

আমাদের শিক্ষার কারখানা.........

"দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।"টিমওয়ার্ক একটি চমৎকার বিষয়। আর নিজেদের কাজ নিজেরা করা আদর্শ মানুষের পরিচায়ক। শুভকা...
18/09/2022

"দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।"

টিমওয়ার্ক একটি চমৎকার বিষয়। আর নিজেদের কাজ নিজেরা করা আদর্শ মানুষের পরিচায়ক। শুভকামনা।

Address

School Street, Polsair, Gopalpur-8120
Kotwalipara

Telephone

+8801777194798

Website

Alerts

Be the first to know and let us send you an email when Polsair Tri-Polly High School, Kotalipara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category