Educational halp

Educational halp make helpfull for student.......

নিজের কিংবা বাবা-মায়ের নাম পরিবর্তন করতে যা যা করবেন (ঢাকা বোর্ড)১। ফর্ম কালেকশন “ছাত্র/ছাত্রীর নাম, পিতার নাম, মাতার না...
09/08/2019

নিজের কিংবা বাবা-মায়ের নাম পরিবর্তন করতে যা যা করবেন (ঢাকা বোর্ড)

১। ফর্ম কালেকশন

“ছাত্র/ছাত্রীর নাম, পিতার নাম, মাতার নাম, পদবী সংশোধনের আবেদনপত্র” শিরোনামের ফর্মটি শিক্ষাবোর্ড থেকে কালেক্ট করবেন।

২। ফর্ম ফিল-আপের সময় লক্ষ্যণীয় -

ক) “১,২,৩” নম্বর পয়েন্ট : আপনার বর্তমান সার্টিফিকেটে ঠিক যেভাবে আপনার নাম, আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম লিখা আছে, ঠিক সেভাবেই লিখুন।

খ) “৪” এ ঠিকানা ঠিকমতো লিখুন।

গ) “৫” নম্বরে বোর্ডের কেন্দ্রের কোড (অ্যাডমিট কার্ডে যেটা আছে), রোল নাম্বার এবং পরীক্ষার বছর লিখুন। অ্যাডমিট কার্ড থেকে কী করে লিখবেন? নিচের উদাহরণটি দেখুন।

এটার জন্য কেন্দ্রের নাম : DHAKA – 4 ; কেন্দ্রের কোড : 104

ঘ) পরিবর্তন যে নামটা হবে শুধু সেটাই সঠিক বানানে “৯” নম্বর পয়েন্টে লিখবেন। যেমন আপনার যদি শুধু মাতার নাম পরিবর্তন করার প্রয়োজন পড়ে, তাহলে “৯” নম্বরে নিজের, পিতার, মাতার নাম লিখবেন না। শুধুমাত্র লিখবেন মাতার নামটাই। বাকি দুটো স্লট ব্ল্যাংক রেখে দিবেন।

৩। আপনাকে জমা দিতে হবে কোন কোন কাগজ?

ফর্মের নিচের দিকে দেখুন স্পষ্টভাবে লিখে দেওয়া আছে কোন কোন কাগজ আপনাকে জমা দিতে হবে।

বিস্তারিত

কাগজপত্রের তালিকাটাকে সংখ্যা এবং ক্রম দিয়ে লিখবো। কারণ, ফর্মে যেভাবে হিজিবিজি লিখা আর এতোগুলো স্ল্যাস/অবলিগ/ দিয়ে লিখা, কোনটা দেবেন আর কোনটা দেবেন না সেটা বোঝা যায় না কিছু।

[১] এফিডেভিট এবং পত্রিকার বিজ্ঞপ্তি (এর পরের টপিকে ডিটেইলসে বলা হবে)

[২] সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদান (এর পরের টপিকে ডিটেইলসে বলা হবে)

[৩] এসএসসির চারটি কাগজের সত্যায়িত ফটোকপি - ক. সার্টিফিকেট, খ. ট্রান্সক্রিপ্ট, গ. অ্যাডমিট কার্ড, ঘ. রেজিস্ট্রেশন কার্ড

[৪] এইচএসসির চারটি কাগজের সত্যায়িত ফটোকপি - ক. সার্টিফিকেট, খ. ট্রান্সক্রিপ্ট, গ. অ্যাডমিট কার্ড, ঘ. রেজিস্ট্রেশন কার্ড

[৫] শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সত্যায়িত এক কপি ছবি (আপনার), অর্থাৎ স্কুলের হেডমাস্টার কিংবা কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে সত্যায়িত করিয়ে নেবেন। উল্লেখ্য, উপরে বলা ৩ এবং ৪ নম্বর পয়েন্টের ৮টি কাগজ + ১টি ছবি - এই ৯টি ডকুমেণ্টস আপনি কলেজের প্রিন্সিপালের কাছ থেকে সত্যায়িত করে নিলে এক ধাক্কায় আপনার ৯টা ডকুমেন্ট রেডি হয়ে যাবে।

[৬] পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি

[৭] মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি

next

[১] এফিডেভিট এবং পত্রিকার বিজ্ঞপ্তি

[২] সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদান
.................(বাকিটা পরের পোষ্টে)....................

02/08/2019

মার্কশিট/সার্টিফিকেট /প্রবেশপ্ত্র উঠানোর
ক্ষেত্রে আপনি যা করবেন :

এর জন্য আপনি আপনার নিকট তম থানাই সাধারন একটি জিডি করবেন(উল্লেখ থাকবে যে আপনি আপনার সার্টিফিকেট ঘরে/অফিসে আগুন লাগা বা ট্রেনে/বাসে ভ্রমন কালিন সময়ে চুরি হয়ে গেসে).এর পর তা পেপারিং করতে হবে।
তার পর এগুলোর এক কপি কপ্রে ছবি নিয়ে অনলাইনের দুকানে গিয়ে নির্দিষ্ট ফর্ম পুরন করে সাথে এই ছবি গুলো স্কেন করে পাঠিয়ে দিতে হবে।এর জন্য নির্দিষ্ট ফী সোনালী সেবা ব্যাংক এ জমা দিতে হবে।

02/08/2019

স্টাডি বিসয়ে যত সমস্যা আছে তার জন্য পরামর্শ করতে পারেন।

১.সার্টিফিকেট, মার্কশিট, প্রবেশপ্ত্র হারিয়ে গেছে..........!

২.সার্টিফিকেট এ বয়স বাড়ানো-কমানো.........!

৩.সার্টিফিকেট এ বাবা/মা/নিজের নাম ভুল আছে..........!

৪.সার্টিফিকেট এ বিভাগ/এলাকা/থানার নাম ভুল আছে.......!

৫.হনার্স এ ভর্তি বাতিল........!

৬.টিছি সম্পর্কিত সকল খবরাখবর......!

৭. অন্যান্য......!

Address

Dhaka
Konapara

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801641146128

Alerts

Be the first to know and let us send you an email when Educational halp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Educational halp:

Shortcuts

Share

Category