আরজত আতরজান উচ্চ বিদ্যালয়

আরজত আতরজান উচ্চ বিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আরজত আতরজান উচ্চ বিদ্যালয়, School, পশ্চিম তারাপাশা, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।, Kishoreganj.

অপু ইসলামকে অভিনন্দন।
04/02/2026

অপু ইসলামকে অভিনন্দন।

আজ অনুষ্ঠিত হলো আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম ওয়ালী নেওয়...
02/02/2026

আজ অনুষ্ঠিত হলো আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম ওয়ালী নেওয়াজ খানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সবশেষে দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন শিক্ষক ( সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুস ছাত্তার), ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রিপেল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুবকর ছিদ্দিক।
বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

25/01/2026

আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নাজিম উদ্দীন স্যার এর আব্বা অদ্য সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

22/01/2026

রেজিষ্ট্রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ।
আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির (নিউ টেন) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তোমাদের রেজিষ্ট্রেশন এর তথ্যাদি যাচাইয়ের জন্য
নিম্নের শিডিউল অনুযায়ী শ্রেণি শিক্ষকের মাধ্যমে অফিসে
যোগাযোগের জন্য বলা হলো।
২২.০১.২০২৬ সকাল ১০.০০টায় করতোয়া শাখা (নবমে যারা সুরমা শাখায় ছিলে)
২৫.০১.২০২৬ সকাল ১০.০০টায় কর্ণফুলী শাখা(নবমে যারা নরসুন্দা শাখায় ছিলে)
২৭.০১.২০২৬ সকাল ১০.০০ টায় কপোতাক্ষ শাখা(নবমে যারা তিতাস শাখায় ছিলে)
উল্লেখ্য, পরবর্তীতে রেজিষ্ট্রেশন সংক্রান্ত কোন জটিলতা দেখা দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।

প্রধান শিক্ষক
আরজত আতরজান উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ।

29/12/2025

আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান এর মমতাময়ী মাতা আজকে ইন্তেকাল করেছেন। আরজত আতরজান উচ্চ বিদ্যালয় পরিবার এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকান দান করুন। জনাব হান্নান এর পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।

প্রধান শিক্ষক
আরজত আতরজান উচ্চ বিদ্যালয়
কিশোরগঞ্জ

প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত নাসাঈদ রহমত উল্লাহ আজ ৬ ডিসেম্বর বহুল কাংখিত  এ্যাওয়ার্ড গ্রহন করেছে। অভিনন্দন!
06/12/2025

প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত নাসাঈদ রহমত উল্লাহ আজ ৬ ডিসেম্বর বহুল কাংখিত এ্যাওয়ার্ড গ্রহন করেছে। অভিনন্দন!

Big thanks to Jiniea Sharmin, Arju Arju, Amm Neamat Ullah, Md Mustafizur Rahman, Md Jewel Hadiul Islam, Nafisa Islam Bon...
03/12/2025

Big thanks to Jiniea Sharmin, Arju Arju, Amm Neamat Ullah, Md Mustafizur Rahman, Md Jewel Hadiul Islam, Nafisa Islam Bonna, Fahim Hosain, Rakibul Sakif Walid, Abdul Hannan, Mobassir Hossain

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ওয়ালী নেওয়াজ খান।ওয়ালী নেওয়াজ খান ১৯০৪ সালে কিশোরগঞ্জ সদরের তারাপাশায় জন্ম...
25/11/2025

আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ওয়ালী নেওয়াজ খান।
ওয়ালী নেওয়াজ খান ১৯০৪ সালে কিশোরগঞ্জ সদরের তারাপাশায় জন্মগ্রহণ করেন। পিতামাতার নামে প্রতিষ্ঠা করেন আরজত আতরজান হাইস্কুল। হিন্দু-মুসলিম সমাজের অধিকাংশ নেতৃবৃন্দ যখন ব্রিটিশের তোষামদীতে ব্যস্ত তখন ওয়ালী নেওয়াজ খান যোগ দেন অগ্নিমন্ত্রে দীক্ষিত অনুশীলন দলে।
ওয়ালী নেওয়াজ খান তখন ময়মনসিংহ শহরের এক স্কুলের ছাত্র। ছাত্ররা হরতাল আহবান করেছিলেন। স্কুলের ফটকে শুয়ে রয়েছেন তারা। তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মি. গ্রেহাম ছাত্রদের মাড়িয়ে স্কুলে ঢুকতে চান। সে সময়ে বিপ্লববাদী আদর্শে উদ্বুদ্ধ ছাত্রনেতা ওয়ালী নেওয়াজ খানের ধমনীর রক্ত গরম হয়ে ওঠে। তার পকেটে রাখা সেদিনের একটি ছোট চাকু নিয়ে তড়িৎ উঠে গিয়ে তা মি. গ্রেহাম সাহেবের দেহে বসিয়ে দিয়ে উধাও হয়ে গেলেন। তখন তুমুল হৈ-চৈ শুরু হয়ে গেল। ধরি ধরি করেও পুলিশ ওয়ালী নেওয়াজ খানকে গ্রেপ্তার করতে পারল না। তিনি চলে এলেন কিশোরগঞ্জ শহরে।
কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় তৎপরতার জন্য তিনি বিভিন্ন মেয়াদে বহু বছর কারাবাস করেছেন। তিনি তেভাগা, টংকসহ অন্যান্য আন্দোলনের সংগঠক ছিলেন। তৎকালীন মুসলিম সমাজে তার মত এত বড় বিপ্লবী নেতা আর কেউ হয়ে উঠেননি।
শেষ জীবনে তিনি ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হয়েছিলেন। ওয়ালী নেওয়াজ খান কলেজ এবং পিতামাতার নামে আরজত আতরজান হাইস্কুল এ দুটি শিক্ষা প্রতিষ্ঠান তার স্মৃতি ও কীর্তি বহন করছে। এই মহান বিপ্লববাদী রাজনীতিবিদ ২৫শে নভেম্বর ১৯৮৫ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
আজ এই মহান দানবীর, বিপ্লবীর মৃত্যুবার্ষিকী। আল্লাহ তাঁকে তার ভালো কাজগুলোর উত্তম প্রতিদান দিন।

Address

পশ্চিম তারাপাশা, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when আরজত আতরজান উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আরজত আতরজান উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category