28/02/2026
রমজান মাসে একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজ আদায়ের সওয়াব হয়। তাই তো এ মাসে অনেকে যাকাত আদায় করে থাকেন। আপনার যাকাত দেয়ার সময় যাকাত দেয়ার নিয়ত করলেই হবে। তবে যাকে যাকাত দিবেন তাকে শুনিয়ে বলার প্রয়োজন নেই। এমনকি তাকে যে যাকাত দিচ্ছেন তা বুঝতে দেয়ারও প্রয়োজন নেই। নিয়ত কিন্তু মনের বিষয়। মুখে প্রকাশের বিষয় না। তারপরও যাকাতের কথা বলা হয়ে গেলেও যাকাত আদায় হয়ে যাবে।
যাকাত আদায়ের ক্ষেত্রে যাকাত গ্রহিতার হস্তগত হতে হবে যাকাত। তার কাছে যে কোনভাবে পৌঁছে দিতে হবে যাকাত। যাকাত গ্রহিতাকে যাকাতের সম্পূর্ণ মালিক বানিয়ে দিতে হবে।
যাকাত দেয়ার ক্ষেত্রে গরীব আত্মীয়কে প্রাধান্য দিতে পারেন। কাছের গরীবদেরকে দিতে পারেন। বিশেষ করে যে সব শিক্ষিত, ধার্মিক, আত্মমর্যাদাবান ব্যক্তি অভাবে আছেন কিন্তু তা প্রকাশ করতে আগ্রহী না তাদেরকেও খোঁজে খোঁজে যাকাত বা অন্য কোন ফান্ড থেকে সহযোগিতা করতে পারেন। এদেরকে দান করার ব্যাপারে কুরআনে গুরুত্বারোপ করা হয়েছে।
আমরা কিশোরগঞ্জে মাদরাসা উম্মুল কুরা পরিচালনা করি। এ মাদরাসার গরীব ও ইয়াতীম ছাত্রদেরকে যাকাত/ গোরাবা ফান্ড থেকেও প্রতি বছর সহযোগিতা করা হয়। আপনি এ সহযোগিতায় শরিক হতে পারেন। আপনিও এ সময়ে যাকাতের টাকা আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা ইনশাআল্লাহ যাকাত গ্রহনের উপযুক্ত ছাত্রছাত্রীর হাতেই আপনার যাকাতের টাকা পৌঁছে দিব।
আমরা আশা করছি, আপনি আপনার কাছের মানুষদেরকে যাকাত দেয়ার পাশাপাশি ২০০ টাকা, ৫০০টাকা, ৫০০০ টাকা বা ততোধিক টাকা আমাদের যাকাত ফান্ডে জমা দিয়ে অল্প কিছু করে হলেও শরিক হবেন।
আমাদের কাছে যাকাতের টাকা পাঠানোর পর তা যাকাতের টাকা জানিয়ে দিবেন অথবা রেফারেন্সে যাকাত শব্দ লিখে দিবেন।
যাকাত বা সাধারণ দান পাঠানোর জন্য
মুহাম্মদ গোলাম রববানী
01817660636 ( বিকাশ পার্সোনাল)