Kishoreganj Polytechnic Institute

Kishoreganj Polytechnic Institute Kishoregonj Polytechnic Institute is the modern & mid level 4 years duration Diploma Engineering Ins

05/08/2022

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক বিভিন্ন কর্মসূচির নোটিশ।

14/05/2022

শ্রীলংকা প্রমাণ করে দিল, শিক্ষার হার কখনই মানদন্ডের সূচক হতে পারেনা, বরং কর্মমূখী শিক্ষাই পারে একটি জাতির ভবিষ্যৎ গড়ে তুলতে।

দেশ উন্নত করতে কর্মমূখী শিক্ষার কোন প্রকার বিকল্প নেই।

08/05/2022

স্বাগতম
প্রিয়
শিক্ষার্থী
ডি‌প্লোমা-ইন- ইঞ্জি‌নিয়া‌রিং‌
**************************
আজ ৫০টি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ১ম পর্বের ক্লাস শুভ উদ্বোধন হয়ে গেল।
‌শিক্ষা জীব‌নের দশ‌টি বছর প‌র এসএস‌সি পাশ ক‌রে লাখো শিক্ষার্থীর মাঝ থেকে ত‌ু‌মি ডি‌প্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং‌য়ে ভর্তি হবার সু‌যোগ পে‌য়ে‌ছো। এই সু‌যোগ পে‌তেও তোমা‌কে তুলনামূলক ভা‌লো রেজা‌ল্টের অ‌ধিকারী হ‌তে হ‌য়ে‌ছে।‌ সেই ভা‌লো রেজাল্ট‌কে অার‌ো ভালো করার প্রয়াস তোমার মা‌ঝে থাক‌তে হ‌বে।
একজন সফল শিক্ষার্থী হ‌তে চাই‌লে এখন থে‌কেই তোমা‌কে দৃঢতার সা‌থে প্রস্তু‌তি নি‌তে হ‌বে।প্রথম থে‌কেই অ্যাসাইন‌মেন্ট, জব‌শিট, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, থিওরী ও প্র্যাক‌টিক্যাল ক্লাসে গভীর ম‌নো‌নি‌বেশ কর‌তে হ‌বে।

‌তোমা‌দের ম‌ধ্যে অ‌নে‌কেই মান‌বিক, বা‌ণিজ্য, মাদ্রাসা ও ভো‌কেশনাল থে‌কে এসে‌ছো। ভ‌য়ের কোন কারণ নেই। এই প্র‌বিধা‌নে এমন কিছু নেই, যা তু‌মি চেষ্টা কর‌লে পার‌বে না। তবে সব পর্বের খাতা বোর্ডে যাবে তাই শুরু থেকেই সিরিয়াস হতে হবে। আর কা‌রো য‌দি বে‌সিক সাই‌ন্সে প্রব‌লেম থা‌কে বি‌শেষ ক‌রে ম্যাথ-‌ফি‌জিক্স- ইং‌লিশ।‌ এক্ষে‌ত্রে সে যেন ঐ বিষয়গু‌লো‌তে একটু বে‌শি ম‌নো‌যোগী হয়।
কা‌রিগ‌রি শিক্ষার প্রথম ও প্রধান লক্ষ্য হ‌লো দক্ষ মানবশ‌ক্তি গ‌ড়ে তোলা।‌ সেই দক্ষ মানবশ‌ক্তিই হ‌লো দে‌শের উন্নয়‌নের হা‌তিয়ার। তাই নি‌জে‌কে দক্ষ, যোগ্য ও সম‌য়োপযোগী ক‌রে গ‌ড়ে তুল‌তে হ‌লে প্র্যাক‌টিক্যাল ক্লা‌সকে স‌র্বোচ্চ গুরুত্ব দি‌তে হ‌বে। যে যে টেক‌নোল‌জি‌তে ভ‌র্তি হ‌য়ে‌ছো, সেই টেক‌নোল‌জি সম্প‌র্কে, টেক‌নোল‌জির প্র‌য়োগ সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ ক‌রতে হ‌বে।‌সেগু‌লো প্রতি‌টি ক্ষে‌ত্রে প্র‌য়ো‌গের মাধ্য‌মে নি‌জে‌কে দক্ষ ক‌রে তুল‌তে হ‌বে।
একজন অাদর্শ মানুষ হি‌সে‌বে নি‌জে‌কে গড়‌তে চাই‌লে, তোমা‌কে প‌রিশ্রমী, ধৈর্যশীল, বিনয়ী ও সময়নিষ্ঠা হ‌তে হ‌বে। সর্ব‌ক্ষে‌ত্রে সততা ও সচ্ছতা অবলম্বন কর‌তে হ‌বে। শিক্ষগ‌ণের স‌ঙ্গে, সি‌নিয়র‌দের সা‌থে সব সময় সুসম্পর্ক বজায় রাখ‌বে।
প্র‌তিষ্ঠা‌নের ভিত‌রে বা বাই‌রে তোমার শিক্ষক, তোমার গুরুজন, তোমার সি‌নিয়র কাউ‌কে দেখ‌লে অবশ্যই মা‌র্জিত ভাষায় সম্মান প্রদর্শন কর‌বে।
প্র‌ত্যেক প‌রিবা‌রেরই একটাই চাওয়া থা‌কে।‌ শিক্ষার্থীর ফলাফ‌লে যেন মা-বাবার মুখ উজ্জল হয়। তাঁ‌দের হৃদয়টা প্রশা‌ন্তি‌তে ভ‌রে যায়।‌ তাঁরা ভা‌বে,আমার সন্তান ইঞ্জি‌নিয়া‌রিং পড়‌ছে, নিশ্চয় সে ভা‌লো কিছু কর‌বে।তাই, মা-বাবার ম‌নে কষ্ট দিও না। তাঁ‌দের‌কে হতাশ করা যা‌বে না। তাঁরা অ‌নেক সমস্যার সম্মুখীন হয়,তবুও ‌সন্তানকে ভা‌লো রাখে। সে চিন্তা চেতনা‌কে সব সময় ম‌নের ম‌ধ্যে রাখতে হবে।
অ‌হেতুক অপব্যয় কর‌বে না। অসামা‌জিক ও দুষ্টচক্র থে‌কে দূ‌রে থাক‌বে। অন্যায় ও অপকর্মকারী ‌তোমার প্রিয় মানুষ‌টি হ‌লেও তা‌কে ত্যাগ কর‌বে।
‌তোমরা বিশ্বাস কর,
"সৃ‌ষ্টিকর্তা কখ‌নো ঋণ রা‌খে না।"
‌তোমার চেষ্টা,তু‌মি চা‌লি‌য়ে যাও । ভাগ্য সুপ্রসন্ন হ‌বে।‌যে উদ্দেশ্য ও যে স্বপ্ন নি‌য়ে তু‌মি অাগমন ক‌রে‌ছো, তোমার সে প‌বিত্র ইচ্ছা সফল হোক।
‌তোমার জীবন সার্থক হোক।

24/02/2021

Mymensingh Polytechnic Institute - ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট

22/08/2020

Apply korte paro

08/12/2017

আমার মনে হয় কিশোরগঞ্জ পলিটেকনিক এখন লেখাপড়ার পরিবেশ ফিরে আসবে

26/07/2016

২০১৫-১৬ শিক্ষা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ১ম পর্বে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাম ১৬-০৮-২০১৬ তারিখ হতে শুরু হবে। যে সকল ছাত্রছাত্রী ক্লাশ শুরুর ১ম সপ্তাহ অনুপস্থিত থাকবে তাদের ভর্তি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে।

প্রয়োজনে রাস্তায় সুয়ে পার হবো তাও ওভারপাস ব্যবহার করব না।  আর কতো কি দেখব?
27/06/2016

প্রয়োজনে রাস্তায় সুয়ে পার হবো তাও ওভারপাস ব্যবহার করব না। আর কতো কি দেখব?

03/06/2016

আপনি মোবাইলে রিচার্জ করবেন ১২২ টাকা। কথা বলতে পারবেন ১০০ টাকার। আপনার পকেটের ২২ টাকা আমাদের তারানা আপুর সুখ-আহ্লাদের জন্য ব্যয় হবে।

কেউ পৃথিবীতে আগমন করলে ভূলেও পত্রিকায় বিজ্ঞাপন দিতে যাবেন না। কারণ মৃত্যু সংবাদজনিত বিজ্ঞাপন ব্যতীত পত্রিকায় প্রকাশিত সকল বিজ্ঞাপনে রাষ্ট্রকে ভ্যাট দিতে হবে। আপনার ভ্যাটের অর্থ দিয়ে আমাদের রেলমন্ত্রী বাবা হওয়ার আনন্দের রসমালাই যাবে মন্ত্রীসভায়।

তবে বুদ্ধিমান বাঙ্গালী যদি দাদার মৃত্যুর সংবাদের সাথে নাতীর জন্মের সংবাদ একই বিজ্ঞাপনে দিয়ে দেয়, তা হলে ভ্যাটের কি হবে তা মুহিত কাকু বাজেটে উল্লেখ করেনি।

যেসকল মুরুব্বি পানের সাথে জর্দা খান তাঁদের জন্য আছে দুঃসংবাদ। যে জর্দা আপনি ৫০ টাকায় কিনেন তা এখন থেকে কিনতে হবে ১০০ টাকায়। আপনার পঞ্চাশ টাকায় হোটেল রেডিসনে আমাদের মন্ত্রীদের আরাম-আয়েশের ব্যবস্থা হবে।

ধুমপায়িদের গিলা ধোয়ার বিনিময়ে পুর্বাচলে তৈরী হবে ১২৪ তলার বিল্ডিং। আহ্ কি আনন্দের সংবাদ আমাদের শাসকদের জন্য। তবে এক্ষেত্রে দিনমজুরের খাওয়া নিন্মমানের বিডির উপর দিয়ে ঝড় বয়ে যাবে।

তবে বাজেটে আছে গৃহস্বামীদের জন্য মহাআনন্দের সংবাদও। বউ যদি হাতে কাপড় ধুতে অস্বীকৃতি জানিয়ে ‘ওয়াশিং মেশিন’ কিনতে বলে, তাহলে আদরের সুরে জানিয়ে দিন ধোয়ার মেশিনের দাম ২৫ শতাংশ বেড়ে গেছে।

এক্ষেত্রে হিন্দি সিরিয়ালের যন্ত্রণা এবং অর্থ দুটিই বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে।

তারপরও যদি কেউ কিনতে বাধ্য হন, তাহলেও সমস্যা সেই আপনার অতিরিক্ত ২৫ শতাংশ টাকা দিয়ে জাতিসংঘ অধিবেশনে দেশের পক্ষে কথা বলার জন্য ৫০০ জনের খরচ বহন করা হবে।

মাথার ঘাম পায়ে ফেলে আপনি যদি কোন কারনে বছরে আড়াই লাখ টাকার বেশি আয় করে ফেলেন, তা হলেই সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত রাষ্ট্রকে কর দিবেন।

যাতে আমাদের মন্ত্রীরা রাস্তা দিয়ে.............
আপনার দেওয়া টাকায় ক্রয় করা গাড়িতে,
আপনার দান করা তেল পুড়িয়ে,
আপনার দেওয়া অর্থের ড্রাইভারের উপর ভর করে
আপনার দেওয়া অর্থে পালিত নিরাপত্তা বাহিনী ব্যাষ্টিত হয়ে
মহা নিরাপদে শশুর বাড়ি যেতে পারে।

আর আপনি ঢাকার ৮ নাম্বার নামের অভিজাত বাসে বসে
ঘন্টার পর ঘন্টা ধুলাবালি খেয়ে উন্নয়নের সহযোগী হবেন।

এইতো আমাদের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বিগবাজেট। (collected ) -

Address

Kishoreganj
2022

Alerts

Be the first to know and let us send you an email when Kishoreganj Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kishoreganj Polytechnic Institute:

Shortcuts

Share

Category