Darul Arqam Institute

Darul Arqam Institute প্রজন্মের ঈমান-আকিদা সুরক্ষার এক দাওয়াতী মেহনত

আলহামদুলিল্লাহ,ঢাকায় মারকাযুন নাহদা অডিটোরিয়ামে শুরু হয়েছে আফটার স্কুল মাকতাব মুয়াল্লিম প্রশিক্ষণ এর ৭০ তম ব্যাচ।আজ ...
26/09/2026

আলহামদুলিল্লাহ,
ঢাকায় মারকাযুন নাহদা অডিটোরিয়ামে শুরু হয়েছে আফটার স্কুল মাকতাব মুয়াল্লিম প্রশিক্ষণ
এর ৭০ তম ব্যাচ।

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার থেকে শুরু হয়েছে আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর ৭০ তম কেন্দ্রীয় প্রশিক্ষণ। ৬ দিনব্যাপী পূর্ণাঙ্গ এই প্রশিক্ষণটি চলবে ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার পর্যন্ত।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে অধীর আগ্রহে নিয়ে অংশগ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কবুল করুন এবং সফলতার সাথে প্রশিক্ষণটি সমাপ্ত করার তৌফিক দান করুন, আমীন।

ইনশাআল্লাহ,আগামীকাল থেকে শুরু হচ্ছে আফটার স্কুল মাকতাব বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ৭০তম ব্যাচ।
25/09/2026

ইনশাআল্লাহ,
আগামীকাল থেকে শুরু হচ্ছে আফটার স্কুল মাকতাব বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ
৭০তম ব্যাচ।

আফটার স্কুল মাকতাব বাংলাদেশকেন্দ্রীয় বোর্ড পরীক্ষা–২০২৬ উপলক্ষ্যে দেশব্যাপী মাকতাবসমূহে চলছেপরীক্ষা প্রস্তুতি পরিদর্শন ...
24/09/2026

আফটার স্কুল মাকতাব বাংলাদেশ
কেন্দ্রীয় বোর্ড পরীক্ষা–২০২৬ উপলক্ষ্যে
দেশব্যাপী মাকতাবসমূহে চলছে
পরীক্ষা প্রস্তুতি পরিদর্শন

আফটার স্কুল মাকতাব বাংলাদেশ-এর কেন্দ্রীয় বোর্ড পরীক্ষা–২০২৬ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশব্যাপী নিবন্ধিত মাকতাবসমূহে চলছে পরীক্ষা প্রস্তুতিমূলক পরিদর্শন কার্যক্রম।

এ কার্যক্রমের আওতায় নিবন্ধিত মাকতাবসমূহের পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ, শিক্ষার পরিবেশ ও কার্যক্রম পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ও শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কেন্দ্রীয় বোর্ড পরীক্ষাকে সামনে রেখে এ পরিদর্শন কার্যক্রম শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল পরীক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ এবং মাকতাবসমূহের সার্বিক প্রস্তুতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

24/09/2026
আফটার স্কুল মাকতাবদ্বিতীয় সাময়িক পরীক্ষার মার্কশিট বিতরণ।-------------------------------------------------------------...
19/09/2026

আফটার স্কুল মাকতাব
দ্বিতীয় সাময়িক পরীক্ষার মার্কশিট বিতরণ।
-------------------------------------------------------------

দারুল আকাম ইনস্টিটিউট এর তত্ত্বাবধান ও শিক্ষা কারিকুলাম অনুযায়ী পরিচালিত আফটার স্কুল মাকতাব এর শাখা সমূহে চলছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পরবর্তী মার্কশিট বিতরণ কার্যক্রম।

দারুল আরকাম ইনস্টিটিউট
প্রধান কার্যালয়: আফটার স্কুল মাকতাব বাংলাদেশ

📢ঢাকা আফতাব নগরে অনুষ্ঠিত হচ্ছেআফটার স্কুল মাকতাব৭০ তম কেন্দ্রীয় প্রশিক্ষণ। 🔷 কওমী মাদরাসার তরুণ উস্তাদ, আলেম ইমাম-খতিব...
19/09/2026

📢
ঢাকা আফতাব নগরে অনুষ্ঠিত হচ্ছে
আফটার স্কুল মাকতাব
৭০ তম কেন্দ্রীয় প্রশিক্ষণ।

🔷 কওমী মাদরাসার তরুণ উস্তাদ, আলেম ইমাম-খতিব ও আফটার স্কুল মাকতাব এর মেহনতে আগ্রহীদের অংশগ্রহণের সুবর্ণ সুযোগ।
-----------------------------------------
🧭
ঢাকা আফতাব নগর মারকাযুন নাহদা অডিটোরিয়ামে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার থেকে ১ অক্টোবর বৃহস্পতি পর্যন্ত, ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আফটার স্কুল মাকতাব কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ‌ ৭০ তম ব্যাচ।

🔷 প্রশিক্ষণের পাশাপাশি থাকছে দেশব্যাপী আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর শিক্ষা, সিলেবাস, প্রোগ্রাম, পাঠাগার, প্রতিযোগিতা ও পরীক্ষা ইত্যাদি বিষয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী।

🔷 আফটার স্কুল মাকতাব ম্যানেজমেন্ট, সিলেবাস ও পাঠদান পদ্ধতি বিষয়ে গুরুত্বপূর্ণ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ক্লাস‌।

🔰 উদ্বোধনী অনুষ্ঠানে মাকতাব বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণে নিয়মিত দারস প্রদান করবেন:

উস্তাদ মাওলানা মুহাম্মাদ
আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক:
আফটার স্কুল মাকতাব বাংলাদেশ‌
ও দারুল আরকাম ইনস্টিটিউট

সহযোগী হিসেবে থাকবেন:
আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর প্রধান কার্যালয় দারুল আরকাম ইনস্টিটিউট এর দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষণ টিম

কোর্স পরিচালনায়:
দারুল আরকাম ইনস্টিটিউট
প্রধান কার্যালয়: আফটার স্কুল মাকতাব বাংলাদেশ
---------------------------------------------
🅱️ প্রশিক্ষণ বিষয়ক বিস্তারিত তথ্য ⤵️

✅ প্রশিক্ষণে আফটার স্কুল মাকতাব এর মেহনতে আগ্রহী আলেম, মুয়াল্লিম, ইমাম-মুয়াজ্জিন ও কওমী মাদরাসার ছাত্র, সকলের জন্য থাকবে অংশগ্রহণের সুযোগ।

📕প্রশিক্ষণের বিষয়সমূহ⤵️

👉 আফটার স্কুল মাকতাব:
পরিচিতি ও প্রয়োজনীয়তা

👉 আফটার স্কুল মাকতাব:
মেহনতের প্রকার ও পদ্ধতি

👉 আফটার স্কুল মাকতাব:
ম্যানেজমেন্ট পদ্ধতি

👉 আফটার স্কুল মাকতাব:
সিলেবাস ও বই পরিচিতি

👉 আফটার স্কুল মাকতাব:
কায়দা পাঠদান পদ্ধতি

👉 আফটার স্কুল মাকতাব:
কুরআন পাঠদান পদ্ধতি

👉 প্রথম বর্ষ পাঠদান:
বর্ষ ও সেমিস্টার ভিত্তিক পাঠদান

👉 আফটার স্কুল মাকতাব:
ইসলামী শিষ্টাচার পাঠদান
পদ্ধতী

👉 সিরাহ ভিত্তিক পাঠদান:
নবীজি সা. এর শিক্ষানীতি
এবং একজন আদর্শ
শিক্ষকের গুণাবলী

👉 ফরযে আইন মাকতাব ও
মাস্তুরাত মাকতাব পরিচিতি,
সিলেবাস ও ম্যানেজমেন্ট।

👉 আফটার স্কুল হিফয:
পরিচিতি, পরিকল্পনা ও পাঠদান

📅 প্রশিক্ষণের তারিখ:
২৬ সেপ্টেম্বর, শনিবার থেকে
১ অক্টোবর , বৃহস্পতিবার
পর্যন্ত (৬দিনব্যাপী পূর্ণাঙ্গ প্রশিক্ষণ)

⏰ প্রতিদিন ক্লাসের সময়:
সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত

💴 প্রশিক্ষণের খরচ:
আবাসিক - ৩০০০ টাকা
অনাবাসিক - ১৮০০ টাকা

📝ভর্তি কার্যক্রম:
⏱️ ২৬ সেপ্টেম্বর, শনিবার সকাল ৮ টা থেকে ৯.৩০মিনিট এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাসে বসতে হবে।

💡উদ্বোধনী ক্লাস:
২৬ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯টা ৩১মিনিট

🧭স্থান:-
নাহদা অডিটোরিয়াম, প্লট- ৭৪, রোড- ৩, ব্লক- সি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা।

🚖যাতায়াত :-
আফতাবনগর গেইট নেমে, রিকশা যোগে জহুরা কামাল স্কুল গেইট, নয়তলা বিল্ডিং এর দ্বিতীয় তলা, মারকাযুন নাহদা অডিটোরিয়াম।
---------------------------------------------
☎️ আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে আজই যোগাযোগ করুন অথবা google ফরম পূরণ ⤵️

📱01727-951245
📱01677-072021

📝ভর্তি কার্যক্রম:
google ফরম পূরণ করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন। উদ্বোধনী ক্লাসের পূর্বেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নিচের 👇 লিংকে প্রবেশ করে google ফরম পূরণ করুন

[https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdkCvjfZlNXndZMYFvqhiFv9JrkApWFtYNAZnAs_dvZI6UtZw/viewform?usp=sharing](https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdkCvjfZlNXndZMYFvqhiFv9JrkApWFtYNAZnAs_dvZI6UtZw/viewform?usp=sharing)

সাথে যা আনতে হবে :- ⤵️

🆔 জাতীয় পরিচয়পত্র
🖼️ পাসপোর্ট সাইজ ছবি(পুরুষ)
🛏️ প্রয়োজনীয় বিছানাপত্র।

📝 প্রশিক্ষণ সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে এবং কাঙ্খিত মানে উত্তীর্ণদের জন্য খেদমতের ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।

☎️ প্রয়োজনে যোগাযোগ করুন⤵️

📱01727-951245
📱01677-072021

🔎 সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান:

দারুল আরকাম ইনস্টিটিউট
প্রধান কার্যালয়: আফটার স্কুল মাকতাব বাংলাদেশ

আফটার স্কুল মাকতাব বাংলাদেশ
অফিসিয়াল পোস্ট

আফটার স্কুল মাকতাবসীরাত প্রতিযোগিতা-২০২৬নববী আদর্শে জীবন গড়ার প্রত্যয়।--------------------------------সীরাত জানুক নতুন...
16/09/2026

আফটার স্কুল মাকতাব
সীরাত প্রতিযোগিতা-২০২৬
নববী আদর্শে জীবন গড়ার প্রত্যয়।
--------------------------------

সীরাত জানুক নতুন প্রজন্ম,
নববী আদর্শে আলোকিত হোক তাদের জীবন।

নবীজি ﷺ-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানা, শেখা এবং তা নিজের জীবনে ধারণ করার প্রত্যয়েই আমাদের এই আয়োজন।

একজন শিক্ষার্থীর অংশগ্রহণ তার জীবনে নববী আদর্শ অনুসরণের পথে এগিয়ে যাওয়ার এক সুন্দর সূচনা হতে পারে। আপনিও আপনার সন্তানকে সীরাতচর্চায় উৎসাহিত করুন।

আসুন! সীরাত জানি—নববী আদর্শে জীবন গড়ি।

ইউরোপ ও আমেরিকা প্রবাসী স্কলারদের জাজেস কোয়াটার্স আফটার স্কুল মাকতাব পরিদর্শন ও মতবিনিময় ঢাকা আজিমপুরে অবস্থিত জাজেস ক...
16/09/2026

ইউরোপ ও আমেরিকা প্রবাসী স্কলারদের জাজেস কোয়াটার্স আফটার স্কুল মাকতাব পরিদর্শন ও মতবিনিময়

ঢাকা আজিমপুরে অবস্থিত জাজেস কোয়ার্টাস আফটার স্কুল মাকতাব পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে সম্মানিত স্কলারদের যারা উপস্থিত হয়েছিলেন:

ড. মুহাম্মদ আব্দুল আউয়াল
যুক্তরাষ্ট্রপ্রবাসী, খ্যাতনামা শিক্ষাবিদ ও বিজ্ঞানী, লরেন্স বেল ল্যাবসের গবেষক এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক

মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ
যুক্তরাষ্ট্রপ্রবাসী, ইসলামী গবেষক ও আলোচক
পরিচালক, মাকতাব এডুকেশন সার্ভিস বোর্ড অফ আমেরিকা।

মাওলানা মুহাম্মাদ গোলাম রব্বানী
প্রিন্সিপাল, বার্মিংহাম ইসলামিক স্কুল, যুক্তরাজ্য।
চেয়ারম্যান, মুঈন ওয়েলফেয়ার ট্রাস্ট, বার্মিংহাম।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজেস কোয়ার্টাস আফটার স্কুল মাকতাব কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দুদক, আইন মন্ত্রণালয় এর কর্মকর্তা ও সিএমএম কোর্ট এর বিচারকবৃন্দ। উপস্থিত ছিলেন আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম, মাওলানা ইমদাদ আশরাফ, মাওলানা আব্দুল্লাহ সোহরাব এবং ঢাকা লালবাগ জোনের আফটার স্কুল মাকতাব সমূহের পরিচালকবৃন্দ।

মতবিনিময় অনুষ্ঠানে ইউরোপ আমেরিকায় মুসলিম শিশুদের দ্বীনি শিক্ষা সিলেবাস ও পাঠদান অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে চলমান আফটার স্কুল মাকতাব কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচকগণ দারুল আরকাম ইনস্টিটিউট পরিচালিত দেশব্যাপী আফটার স্কুল মাকতাব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।

Address

Shohidi Masjid Road. Ukilpara
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Darul Arqam Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Arqam Institute:

Shortcuts

Share