বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়

বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয় বেতাল বহুমূখী উচ্চ বিদ্যালয় এর সকল স্টুডেন্টস দের আমাদের পেইজে স্বাগতম 💖।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেতাল হাই স্কুলের সাবেক  স্টাফ জনাব আঃ আওয়াল, (আমাদের প্রিন্সিপাল) আজ সন্ধ্যায় ইন...
22/11/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বেতাল হাই স্কুলের সাবেক স্টাফ জনাব আঃ আওয়াল, (আমাদের প্রিন্সিপাল) আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন।তাঁর রহের মাগফিরাত কামনা করছি।

31/08/2025

আমাদের স্কুলের সোনালী সময় ❤️।

'পালানোর গল্প'- মোহাম্মদ আকরামশৈশবের মাঠে, রোদে পোড়া দুপুরে,স্কুল ফাঁকি দিয়ে ছুটতাম দূর দূরেতে।ফুটবল, ক্রিকেট কিংবা রা...
21/08/2025

'পালানোর গল্প'
- মোহাম্মদ আকরাম

শৈশবের মাঠে, রোদে পোড়া দুপুরে,
স্কুল ফাঁকি দিয়ে ছুটতাম দূর দূরেতে।
ফুটবল, ক্রিকেট কিংবা রামপুরে বাঁদর দেখার টানে—
ক্লাসের বেঞ্চ ছেড়ে দৌড়াতাম প্রাণে।

বড় হলাম ধীরে, জীবন ঘিরে ধরল,
ডিউটি/অফিস নামের শিকল গলায় আঁটসাঁট করলো।
কাজের চাপ ,বসের লেকচার, ইংলিশ-হিন্দি ঢেউ,
মিটিংয়ের ভাটায় কিংবা ডিউটিতে ঘুমিয়ে পড়ি নেউ।

এখনো মন চায় পালাতে দূরে—
কথার ভিড় থেকে, ঝড়ো স্রোত সুরে।
কিন্তু জীবিকার বাঁধনে শেকল টেনে ধরা,
পালানো নয়, শুধু টিকে থাকা— এ-ই ধরা।

জীবন তো এক টকশো, অন্তহীন ভান,
পালাতে চাই শুধু, নেই কোথাও স্থান।
“দমে জীবন, দমে মরণ” এ-ই খেলা,
এই জগত জেলখানায় কে দিল ফাটক খোলা? 🥺

কয়েকদিন পরে এইচএসসির ফলাফল প্রকাশিত হবে। কারোর ফলাফল ভালো হবে কারোর বা খা'রা'প হবে। ফলাফল খা'রা'প হলে প্রতিবেশীদের তি'ক্...
12/10/2024

কয়েকদিন পরে এইচএসসির ফলাফল প্রকাশিত হবে। কারোর ফলাফল ভালো হবে কারোর বা খা'রা'প হবে। ফলাফল খা'রা'প হলে প্রতিবেশীদের তি'ক্ত বাক্যগুলো গ লা ধঃক রণ করে সবরের পরিচয় দিবেন ইন শা আল্লাহ।

এটাও এক প্রকার ইবাদত। কখনোই তর্কে জড়াবেন না , হতাশ হবেন না বা কান্নাকাটি করবেন না।

দেখুন তো এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণিকের মুহূর্ত। দুনিয়াবী পরীক্ষায় ভালো ফলাফল হলো ক্ষণিকের আনন্দ আর খা'রা'প ফলাফল হলো ক্ষণিকের বি'ষাদ লাগার মুহূর্ত।

এই ক্ষণিকের আনন্দ না পেলে দয়া করে ভুল সিদ্ধান্ত নিবেন না। রিজিক এবং ভাগ্য আল্লাহ তাআ'লা নির্ধারিত করে রেখেছেন। 💔

আপনি ঠিক ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ তাআ'লা নির্ধারণ করে রেখেছেন আপনার জন্য। আর ধৈর্যশীলরা আল্লাহর কাছে অধিক সম্মানিত! 🙏

আপনার মতো আদর্শ শিক্ষকের প্রয়োজন রয়েছে প্রতিটা স্কুলে প্রতিটি মুহুর্তে। কারণ আপনার মতো শিক্ষকের দ্বারাই কেবল এই জাতিকে ব...
15/09/2024

আপনার মতো আদর্শ শিক্ষকের প্রয়োজন রয়েছে প্রতিটা স্কুলে প্রতিটি মুহুর্তে। কারণ আপনার মতো শিক্ষকের দ্বারাই কেবল এই জাতিকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করে তোলা সম্ভব। আর তাই আপনার জন্মদিনে আল্লাহর কাছে একটাই চাওয়া আপনার জীবনে এইরকম আরো হাজারটা জন্মদিন আসুক। পাশে থাকুন আমাদের সবসময়। পথ দেখান সত্যের। শুভ জন্মদিন আমাদের সবার প্রিয় Noor Mohammad স্যার ❤️।

গতকালের (১৮/৮/২০২৪) অ্যাসেম্বলি। বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়কটিয়াদি, কিশোরগঞ্জ। জাতীয় সংগীত পরিবেশনায় : শ্রদ্ধেয় নূর মোহ...
19/08/2024

গতকালের (১৮/৮/২০২৪) অ্যাসেম্বলি।
বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়
কটিয়াদি, কিশোরগঞ্জ।
জাতীয় সংগীত পরিবেশনায় : শ্রদ্ধেয় নূর মোহাম্মদ স্যার ❤️ ।

বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৪ সালের ফলাফল পরিক্ষার্থী মোট = ১০৭ জনপাস  = ৭৭ জনপাসের হার=  ৭৩.৩৩জিপিএ-৫= ০১...
12/05/2024

বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৪ সালের ফলাফল

পরিক্ষার্থী মোট = ১০৭ জন
পাস = ৭৭ জন
পাসের হার= ৭৩.৩৩
জিপিএ-৫= ০১ জন

বিজ্ঞান বিভাগ : পাস= ৩১ ফেইল = ০৬ জিপিএ-৫ =০১
মানবিক বিভাগ: পাস = ৪৩ ফেইল = ২২
ব্যবসায় শিক্ষা বিভাগ: পাস = ৩ জন ফেইল =২ জন

১০ বছর আগে ছবিগুলো তুলেছিলাম চোখে পড়তেই অতীতের স্মৃতি গুলো মনে পড়ে গেলো 🥹।
09/05/2024

১০ বছর আগে ছবিগুলো তুলেছিলাম চোখে পড়তেই অতীতের স্মৃতি গুলো মনে পড়ে গেলো 🥹।

আসলে সুখ কোথায় 🥹?আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালোএই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।বউটা আবার কালো হইলেও, বড় ঘ...
12/04/2024

আসলে সুখ কোথায় 🥹?

আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালো
এই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।

বউটা আবার কালো হইলেও, বড় ঘরের বেটি
বাপের ঘরে খাইছে শুধু ,বড় মাছের পেটি।

ভালো খেয়ে বড় হওয়া ,এই বেচা*রির মুখে
স্বামীর ঘরের ভর্তা ভাজি ,পান্তা কি আর ঢোকে।

বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো
দুইজনেই কয় এমন সংসার, ভেঙ্গে দেওয়াই ভালো।

দুইজনেই ভুইলা তাদের, দুই মানিকের কথা
সোনার সংসার ভেঙ্গে দিল, এ দুই মাতা পিতা।

নিজের ভুলে পথ হারিয়ে, পথভোলা এই নারী
নিজেই নিজের ঘর ভাঙ্গিয়া, গেল বাপের বাড়ি।

ভেবেছিল ভাইয়েরা তার, আগের মতই আছে
আগের মতই বাসবে ভালো টানবে বুকের কাছে।

বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল
ভাই ভাবিদের হাতে এখন ,বিষ কাঁটা আর হূল।

কথায় কথায় কথার খুটার, হূল কাঁটা দেয় গায়
পাড়াপড়শি ও কাটা গায়ে ,লবণ দিয়ে যায়।

ভাই ভাবীদের কাছ থেকে এই, আঘাত পাওয়ার পর
বুঝতে পারে স্বামীর ঘরেই, নারীর আসল ঘর।

হেলায় হেলায় ঘর ভাঙ্গিয়া ,ঘর হারা এই নারী
চোখের জলে বক্ষ ভাসায় ,বইসা বাপের বাড়ি।

ওইদিকে তার স্বামী আবার, করছে আরেক বিয়ে
বিয়ে করে পড়ছে জ্বালায়, বাচ্চা দুটো নিয়ে।

এমনিতেই এই বাচ্চা দুটোর, মা নাই তাদের কাছে
এখন আবার সৎ মা তাদের, লেগে থাকে পাছে।

খানা খাদ্য খায় না ওরা ,সারাটা দিন ঝিমায়
এদের নিয়ে বাপটা পরছে, ফাটা বাঁশের চিপায়।

চিপায় পইরা বাপটা কান্দে, বাচ্চা বাপের দোষে
মা টা কান্দে ঘর হারাইয়া, ভাইয়ের ঘরে বসে।

এই যে এত কান্নাকাটি, এত চোখের জল
সবটা হইলো হেলায় হেলায় ,ঘর ভাঙ্গিবার ফল।

কারো বুকে ঘর ভাঙ্গিবার ,স্বপ্ন যদি জাগে
এদের একটু দেইখা নিও, ঘর ভাঙ্গিবার আগে।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category