01/08/2026
ব্রিটিশ শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, গভর্নর-জেনারেল, মন্বন্তর— পরীক্ষায় বারবার আসা সব তথ্য এক পোস্টেই! 💯
📚 বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল
🔹 সর্বপ্রথম আসার চেষ্টা করলেও সর্বশেষ আসে— ফরাসি জাতি।
🔹 ‘কলকাতা’ নগরীর প্রতিষ্ঠাতা— জব চার্নক (১৬৯০ সাল)।
🔹 ইংরেজরা কলকাতায় 'ফোর্ট উইলিয়াম দুর্গ' নির্মাণ করেন— ১৬৯৮ সালে।
🔹 ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়— ১৬৬৪ সালে।
🔹 ইউরোপের গৃহযুদ্ধ/৩০ বছরের যুদ্ধের অবসান হয়— ১৬৪৮ সালে ওয়েস্টফালিয়ার চুক্তির মাধ্যমে।
━━━━━━━━━━━━━━━━━━
📖 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
🔹 ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ এবং দিল্লী সম্রাট আকবরের রাজত্বকালে প্রাচ্যের সাথে বাণিজ্য করার জন্য ২১৮ জন ইংরেজ বণিকদের প্রচেষ্টায় ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়— ১৬০০ সালে ইংল্যান্ডে।
🔹 ক্যাপ্টেন হকিন্স ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন— ১৬০৮ সালে।
🔹 ক্যাপ্টেন হকিন্সের আবেদনক্রমে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন— সম্রাট জাহাঙ্গীর।
🔹 ১৬১২ সালে ইংরেজরা উপমহাদেশে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন— সুরাট, ভারত।
🔹 প্রথম ইংরেজ দূত হিসেবে স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন— ১৬১৫ সালে।
🔹 ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলায় কুঠি স্থাপন করেন— সম্রাট শাহজাহানের সময়।
🔹 ১৬৫৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলায় কুঠি স্থাপন করেন— হরিহরপুর, দ্বিতীয়টি— হুগলি (১৬৫১), তৃতীয়টি— কাশিমবাজার (১৬৫৮)।
🔹 ১৬৯০ সালে সুতানটি, কলকাতা ও গোবিন্দপুর গ্রাম নিয়ে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন— ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক (১২০০ টাকার বিনিময়ে)। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিল— কলকাতা।
🔹 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসন ক্ষমতা নেয়— ১৭৫৭ সালে।
🔹 বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে— ১৭৬৫ সালে (মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে)।
🔹 কোম্পানির অবসান— ১৮৫৮ সালে।
🔹 ব্রিটিশ রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের ক্ষমতা গ্রহণ করেন— ১৮৫৮ সালে।
🔹 কোম্পানির শাসন ছিল— ১০০ বছর (১৭৫৭–১৮৫৮ সাল পর্যন্ত)।
━━━━━━━━━━━━━━━━━━
📌 কনফিউশন দূর করুন
🔹 বাংলায় ব্রিটিশদের প্রথম গভর্নর— লর্ড ক্লাইভ।
🔹 বাংলায় ব্রিটিশদের শেষ গভর্নর— ওয়ারেন হেস্টিংস।
🔹 বাংলায় ব্রিটিশদের প্রথম গভর্নর জেনারেল— ওয়ারেন হেস্টিংস।
🔹 বাংলায় ব্রিটিশদের শেষ গভর্নর জেনারেল— উইলিয়াম বেন্টিংক।
🔹 ভারতবর্ষে ব্রিটিশদের প্রথম গভর্নর জেনারেল— উইলিয়াম বেন্টিংক।
🔹 ভারতবর্ষে ব্রিটিশদের শেষ গভর্নর জেনারেল— লর্ড ক্যানিং।
🔹 ভারতবর্ষে ব্রিটিশদের প্রথম ভাইসরয়/রাজ প্রতিনিধি— লর্ড ক্যানিং (১৮৫৭)।
🔹 ভারতবর্ষে ব্রিটিশদের শেষ ভাইসরয়/রাজ প্রতিনিধি— লর্ড মাউন্ট ব্যাটেন।
━━━━━━━━━━━━━━━━━━
👑 ইংরেজ শাসকদের সংস্কার
🔹 লর্ড ক্লাইভ
• দ্বৈতশাসন প্রতিষ্ঠা (১৭৬৫)।
• ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন (১৭৫৭)।
🔹 ওয়ারেন হেস্টিংস
• দ্বৈতশাসন ব্যবস্থার বিলোপ (১৭৭২)।
• পাঁচশালা ভূমি বন্দোবস্ত (১৭৭৩)।
• সাম্রাজ্যবাদী স্বত্ব বিলোপ নীতি (১৭৭৪)।
• উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন।
🔹 লর্ড কর্নওয়ালিস
• জমিদারি প্রথার সূত্রপাত।
• ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু।
• দশশালা ভূমি বন্দোবস্ত।
• চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)।
• সূর্যাস্ত আইন (১৭৯৩)।
• সতীদাহ প্রথা প্রবর্তন (১৭৯৩)।
🔹 লর্ড ওয়েলেসলি
• অধীনতামূলক মিত্রতা নীতি।
• টিপু সুলতানের সাথে মহীশূর যুদ্ধ।
🔹 উইলিয়াম বেন্টিংক
• কলকাতা মেডিকেল কলেজ (১৮৩৫)।
• ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা (১৮৩৫)।
• সতীদাহ প্রথা বিলোপ আইন (১৮২৯)।
🔹 লর্ড রিপন
• স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন।
🔹 লর্ড ডালহৌসি
• স্বত্ব বিলোপ নীতি।
• ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা (১৮৫০)।
• টেলিগ্রাফ সেবা বন্ধ— ২০১৩।
• কলকাতা বিশ্ববিদ্যালয় (১৮৫৭)।
• রেল লাইনের প্রচলন (১৮৫৩)।
• বিধবা বিবাহ আইন (১৮৫৬)।
🔹 লর্ড ক্যানিং
• কাগজি মুদ্রা প্রচলন (১৮৫৭)।
• সিপাহী বিপ্লবকালীন গভর্নর জেনারেল/ভাইসরয়।
• ভারতবর্ষে পুলিশি ব্যবস্থা— ১৮৬১।
🔹 লর্ড মেয়ো
• ভারতবর্ষে ১ম আদমশুমারি (১৮৭২)।
🔹 লর্ড হার্ডিঞ্জ
• ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান।
• হার্ডিঞ্জ ব্রিজ (১৯১৫)।
• বঙ্গভঙ্গ রদ (১৯১১)।
━━━━━━━━━━━━━━━━━━
📌 গুরুত্বপূর্ণ তথ্য
🔹 লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল হওয়ার পূর্বে— মার্কিন স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান।
🔹 ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রচলন করেন— লর্ড মেকলে।
🔹 বিধবা বিবাহ প্রবর্তনে চেষ্টা করেন— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
🔹 ১৮৮২ সালে প্রথম শিক্ষা কমিশন— হান্টার কমিশন।
🔹 Hindu Widow’s Re-marriage Act— ১৮৫৬।
🔹 টিপু সুলতান যুদ্ধ করেন— লর্ড ওয়েলেসলির সাথে।
━━━━━━━━━━━━━━━━━━
🌾 বাংলায় মন্বন্তর (২ বার)
🔹 ছিয়াত্তরের মন্বন্তর
• বাংলা সাল— ১১৭৬
• ইংরেজি সাল— ১৯৭০
🔹 পঞ্চাশের মন্বন্তর
• বাংলা সাল— ১৩৫০
• ইংরেজি সাল— ১৯৪৩
━━━━━━━━━━━━━━━━━━
📚 মন্বন্তর সম্পর্কিত
🔹 ছিয়াত্তরের মন্বন্তরের উপর উপন্যাস— পথের পাঁচালি (১৯২৯), বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; চরিত্র— অপু ও দুর্গা।
🔹 চলচ্চিত্র— পথের পাঁচালি (১৯৫৫), সত্যজিৎ রায়।
🔹 দায়ী ছিল— লর্ড ক্লাইভ।
🔹 তৎকালীন বাংলার গভর্নর— লর্ড কার্টিয়ার।
🔹 ৩ কোটির মধ্যে প্রায় ১ কোটি মানুষ মারা যায়।
🔹 তুলসি লাহিড়ীর রচনা— ছেঁড়াতার।
🔹 পঞ্চাশের মন্বন্তরের উপর নাটক— নেমেসিস (নুরুল মোমেন)।
🔹 আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী চিত্রকর্ম— মেডোনা-৪৩ (জয়নুল আবেদীন)।
🔹 উপন্যাস— অশনি সংকেত (১৯৪৩–৪৪), বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
🔹 চলচ্চিত্র— অশনি সংকেত (১৯৭৩), সত্যজিৎ রায়।
━━━━━━━━━━━━━━━━━━
📝 মনে রাখুন
🔹 ১ জানুয়ারি–১৩ এপ্রিল ➜ বাংলা সাল + ৫৯৪ = ইংরেজি সাল।
🔹 ১৪ এপ্রিল–৩১ ডিসেম্বর ➜ বাংলা সাল + ৫৯৩ = ইংরেজি সাল।
#পড়ালেখা_সারাবেলা #বাংলাদেশ #আন্তর্জাতিক #ভূগোল #ইতিহাস